করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় (রিজার্ভ) একের পর এক রেকর্ড গড়ছে। এখন দেশে রিজার্ভ প্রায় ৪৫ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সবশেষ গত ১৭ জুন দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৪৬ বিলিয়ন বা প্রায় চার হাজার ৫৪৬ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন লাখ ৮৬
আশাশুনিতে জলাবদ্ধতার কারনে কবর না খুঁড়ে ২ জনের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার এ হৃদয় বিদারক কবর দেওয়া হয়। প্রতাপনগর গ্রামের শহিদুল ইসলাম গাজীর বড় ছেলে মাহমুদুল হাসান (৩৩) নিজ কর্মস্থল কলারোয়ায় স্ট্রোক করে ইন্তেকাল করেন। একই দিন মাত্র ৫ ঘন্টার ব্যবধানে একই গ্রামের ডা: আক্তারুজ্জামানের পিতা হাজী আরশাদ আলী সানা (৭৮) বার্ধক্য জনিত কারনে নিজ বাস ভাবনে
খুলনায় ৭ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুন) থেকে পরবর্তী সাত দিন জেলা ও মহানগরে এ লকডাউন পালন করা হবে। শনিবার (১৯ জুন) দুুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ও সোমবার পূর্বনির্ধারিত কঠোর বিধিনিষেধ অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সর্বাত্মক লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু
নওগাঁর ধামইরহাটে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিঞ্চুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের বাখরপাড়া থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশের উপপরিদর্শক আলমগীর,সহকারি উপপরিদর্শক রেজওয়ানুল,মাহাবুর,রাসেল ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত বাখরপাড়া (হটাৎপাড়া) গ্রামে অভিযান
"আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়) শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল ১০টায় নেত্রকোনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিং করেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট এক ভয়াবহ সমস্যা হয়ে দেখা দিয়েছে। একবার লোডশেডিং হলে বিদ্যুৎ আসে ২-৩ ঘণ্টা পর। আবার আকাশে সামান্য মেঘ দেখা দিলে কিংবা সামান্য বৃষ্টি হলে তো কথাই নেই- কয়েক ঘণ্টার আগে দেখা মেলে না বিদ্যুতের। কখনো ঘোষণা দিয়ে, আবার কখনো ঘোষণা ছাড়াই লাইন সংস্কারের নামে সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভাবে দিনে-রাতে কয়েকবার বিদ্যুৎ বিভ্রাটের
কলকাতার বাংলাদেশী উপ-হাইকমিশন থেকে অনাপত্তি পত্র (এনওসি) ও করোনা টেস্টের নেগেটিভ সনদ নিয়ে ১৯ মে থেকে ভারতে আটকেপড়া যাত্রীরা দেশে ফেরত আসা শুরু হয়। ৩২ দিনে ভারতে আটকেপড়া ২৫৯ জন যাত্রী হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এদের মধ্যে ৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। হিলি ইমিগ্রেশনের ওসি সেকেন্দার আলী জানান,করোনার
“বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” এই স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সকল গৃহহীন ও ভূমিহীনদের মাঝে পূনর্বাসন কার্মসূচীর আওতায় ঘর হস্তান্তর কর্মসুচী চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর সাপাহারে ২য় ধাপে ৬০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হবে। গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন পূর্ববর্তী সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল
জেলায় প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে হাটের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। তাদের দাবি, হাটে অন্তত পক্ষে প্রশাসনের নজরদারি থাকা দরকার ছিল। তবে হাটে হাজার হাজার পশু উঠলেও ক্রেতাদের ভিড় তেমন একটা নেই। কুষ্টিয়ার পশু দেশে চাহিদা মেটাতে বড় ভূমিকা রেখেছে। কোরবানির ঈদের আগে এখানকার হাট-বাজার থেকে ব্যাপারীরা গরু কিনে ঢাকা-চট্টগ্রামসহ দেশের
দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করছে সরকার। একইভাবে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মন্দির নির্মাণের দাবি জানিয়েছে হিন্দু সম্প্রদায়ের সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এমন দাবি জানিয়েছে সংগঠনটি। মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘২০২১-২২ অর্থবছরে হিন্দু সম্প্রদায়ের জন্য জনসংখ্যা অনুপাতে ২ হাজার ২৫৮ কোটি ১০ লাখ
দু’দফা দামবৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজারে বড় দরপতন হওয়ায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্বে থাকা সংগঠনটি। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয়া হবে বলে বাজুস সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, দেশে স্বর্ণের দাম বাড়া বা কমা নির্ভর করে বিশ্ববাজারের ওপর। বিশ্ববাজারে বাড়লে দেশের বাজারেও
অনুপ্রবেশ ঠেকাতে আমাদের আরো কঠোর হতে হবে। সবাইকে দলে আনা যাবে না। অনেকেই দলের লেবাস ধরে প্রবেশ করতে চাইবে। এদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। শনিবার (১৯ জুন) নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর স্বেচ্ছাসেবক লীগের ভার্চুয়াল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা
ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলে এগিয়ে থেকে নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছে ইব্রাহিম রাইসি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীকারীরা ভোট দৌড়ে পিছিয়ে থাকায় ইতোমধ্যে ইব্রাহিম রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি। মোহসেন রেজায়ি তার ইনস্টাগ্রামে সাইয়্যেদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলেন, নিঃসন্দেহে ইব্রাহিম রাইসি ইরানের জনগণের জন্য সমৃদ্ধ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নির্মিত তিনটি ফেরি ঘাট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ঘাট তিনটি নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা। তবে এই তিনটি ফেরিঘাট কোন কাজে আসছে না নদী পারাপারে। অনুসন্ধানে জানা যায়, দৌলতদিয়া পারে ৭টি ফেরি ঘাটের মধ্যে ১, ২ ও ৬ নম্বর ঘাট এক বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। ১ ও ৬ নম্বর ঘাটে
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী প্রায় সবসময়ই সংবাদের শিরোনামে থাকেন। কখনো ব্যক্তিগত কারণে আবার কখনো ক্যারিয়ারের জন্য। ক’মাস আগে তৃতীয় সংসার নিয়ে শিরোনামে ছিলেন এই নায়িকা। রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ দিয়েই গুঞ্জনে ছিলেন তিনি। যদিও শ্রাবন্তীর সঙ্গে থাকতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। তবে টালিপাড়ায় এখন গুঞ্জন চলছে রোশন একসঙ্গে থাকতে চাইলেও নতুন প্রেমিকের সঙ্গে ডুবে রয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তীর নতুন প্রেমিকের নাম ইতোমধ্যে
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় থেকে একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ জুন) সকালে ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ জানান, এই ঘটনায় আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। #ইনিউজ৭১/এনএইচএস/২০২১
রাজশাহীতে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন নয়জন গণমাধ্যমকর্মী। এরপরও অন্য গণমাধ্যমকর্মীরা ঝুঁকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। তবে এ নিয়ে গণমাধ্যমকর্মী ও তাদের পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে, দেশের বিভিন্ন গণমাধ্যমে রাজশাহীতে কর্মরত ১৬ জন এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে বর্তমানে আটজন সাংবাদিক নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অনেক সাংবাদিকের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন
জাতিসংঘের মহাসচিব হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন আন্তোনিও গুতেরেস। শুক্রবার তাকে ওই পদের জন্য তার নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির। ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘের মহাসচিব হিসেবে দায়িত্বগ্রহণ করেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। করোনা মহামারির মধ্যে জাতিসংঘের গুরুদায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করছেন গুতেরেস। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফের নির্বাচিত
চট্টগ্রামের নিম্নাঞ্চলে বৃষ্টির পানিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরবাসীকে পড়তে হয়েছে দুর্ভোগে। আজ শনিবার (১৯ জুন) ভোর থেকেই চট্টগ্রামে শুরু হয়েছে বৃষ্টি। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১২১ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে করেই চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোডসহ নগরীর নিম্নাঞ্চলে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। নগরীর হালিশহর এলাকার বাসিন্দা অনিক বলেন,
দীর্ঘ বিরতির পর দেশে আবারও করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা প্রয়োগ শুরু হয়েছে। চীন সরকারের উপহার দেওয়া ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকার প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়েছে আজ (শনিবার) সকালে। শনিবার (১৯ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই টিকা
প্রায় ১০০০ বছর পূর্বে সৈয়দ শেখ আবদুল কাদির জিলানী (র) মুসলিম ইতিহাসের সবচেয়ে ছোট খুতবাটি দিয়েছিলেন। তিনি মিম্বরে উঠে বললেন, "এক হাজার মসজিদ বানানোর চেয়ে একজন ক্ষুধার্ত ব্যক্তির পেটে কিছু খাবার পৌঁছানো উত্তম। দামি কাপড়ের গিলাফ দিয়ে মসজিদুল কাবাকে ঢেকে ফেলার চেয়ে ক্ষুধার্তকে খাদ্য সরবরাহ করা ভালো। সারারাত নামাজ ও সিজদায় দাঁড়িয়ে থাকার চেয়েও মহৎ কাজ এটি। খোলা তরবারী হাতে জিহাদ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থেকে ৪০ কেজি গাঁজাসহ সাইদুল ইসলাম (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গুলফামুল ইসলাম মণ্ডল। এর আগে সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী থানা গেটের চেকপোস্টে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়। আটক মাদকবিক্রেতা সাইদুল ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পূর্ব ফুলমতি এলাকার বেলাল হোসেনের ছেলে। আদিতমারী
বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না স্লোগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় ৫০২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তরে সংবাদ সম্মেলন করা হয়েছে। শুক্রবার (১৮জুন) বেলা ১১টায় নওগাঁ সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এ সংবাদ সম্মেলন করেন। আগামী ২০ জুন রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন পরিবারের মাঝে ঘরগুলো হস্তান্তরের উদ্বোধন করবেন।
বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি মেম্বারের গরুর ঘাস থাকায় ফুটবল খেলতে বাধা দিয়েছেন। বাধা উপেক্ষা করে বল খেলতে নামায় সভাপতির ছেলের বিরুদ্ধে এলাকার কিশোরদের পেটানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে পটুয়াখালীর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। এ ঘটনার দু’টি ভিডিও নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৯২নং