মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের বিরুদ্ধে নারী কাউন্সিলরের টাকা ছিনতাই,মারধরসহ নানা অভিযোগ উঠেছে।এসব অন্যায়ের বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী মোংলা পৌরসভার ৭,৮,৯ সংরক্ষিত নারী কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের পৌর শাখার সহ-সভাপতি মোসাঃ শিউলি আকন। শনিবার (২৯ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন,বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মোংলা
নওগাঁ শহরের মুক্তিরমোড় এলাকার ইডেন চাইনিজ রেষ্টুরেন্টের কর্মচারি আতাউর রহমান (৪৮) খুন হয়েছে। শনিবার ( ২৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে রেষ্টুরেন্টের তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আতাউর রহমানের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন চকশান্তি গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে। নিহত আতাউরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ২২ বছর ধরে ওই রেষ্টুরেন্টে কাজ করে আসছিলেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ ২৪ টি ড্রাম ভর্তি ২ লাখ ৪০ হাজার চিংড়ি রেনু জব্দ করেছে নিজামপুর কোষ্ট গার্ড। শনিবার সকাল দশটায় উপজেলার চাকামাইয়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব রেনু জব্দ করা হয়। পরে এসব রেনু সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় চিংড়ি রেনু কোনদিন বহন না করার শর্তে পিকআপ চালক সোহেলের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়। রেনু অবমুক্তকালে উপস্থিত ছিলেন
পটুয়াখালীর কলাপাড়ায় স্থায়ী বাঁধ নির্মানের দাবিতে মানববন্ধন করেছে পানিবন্দী দশায় থাকা ভুক্তভোগী পরিাবরের সদস্যরা। শনবিার দুপুর একটায় উপজেলার উপজেলার নীলগঞ্জ ইউপির কুমিরমাড়া পূর্বসোনাতলা গ্রামের মধ্যগ্রাম বেড়িবাঁধের উপর ঘন্টাব্যপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওই এলাকার কয়েক শত নারী, পুরুষ ও শিশুরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবছর বন্যা অথবা জলোচ্ছাসে তাদের গ্রাম প্লাবিত হয়। এসময় তলিয়ে যায় মাছের ঘের, পুকুর এবং ঘরবাড়ি। তাই
উদ্বেগজনক হারে মোংলা উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী রোববার (৩০ মে) থেকে পরবর্তী ৮ দিন পর্যন্ত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আরোপ করেছে উপজেলা প্রসাশন। সংশ্লিষ্ট কমিটি কর্তৃক গৃহীত নির্দেশনা সমূহ বাস্তবায়নে সকলকে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার। এদিকে ঈদের পর পরই হঠাৎ করেই মোংলায় বেড়ে যায় করোনা সংক্রামণের হার, প্রশাসনের পক্ষ থেকে বার বার স্বাস্থ্য সচেতনতার কথা বলা হলেও
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৪৯ জনে।একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৩ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জনে। শনিবার (২৯ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের ৮
সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় কেঁপে উঠছে উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট। শনিবার (২৯ মে) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অন্তত সাতবার ভূকম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলে এর মাত্রা জানা যায়নি। শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে, ১০টা ৪৭ মিনিটে, বেলা ১১টা ৩০ মিনিটে ও ১টা ৩৪ মিনিটে এবং দুপুর ২টার পর এসব ভূমিকম্প অনুভূত হয়। তবে এসব ভূমিকম্পনে প্রাথমিকভাবে
খালেদা জিয়া এতদিন জেলে, অথচ বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয় সরকার তাদের এলএসডি খাইয়ে দিয়েছে। খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাস্তায় নামা উচিত উল্লেখ করে এমন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘রাজনৈতিক সংকট: উত্তরণ কোন পথে’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা
কক্সবাজারের উখিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আল-আমিনে নেতৃত্বে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মোঃ মেহেদী হাসান আরাফাত (২০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার (২৮ মে) সন্ধা ৬ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার ঘাট কাস্টমস অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মাদক কারবারি উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী দক্ষিণ পাড়ার মোঃ হোছন ও রহিমা
অবশেষে গুঞ্জনই সত্য হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় এলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমিরাতের মাঠেই। শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা থেকে জানা গেছে খবর। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজসহ ভারতের প্রায় সকল সংবাদমাধ্যম নিশ্চিত করেছে খবরটি। এখনও চলছে বিসিসিআইয়ের সভা। এই সভা শেষে দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি। ভারতে
পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে উদ্বাস্তু হয়ে আসা অমুসলিমরা এবার ভারতের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুজরাট, রাজস্থান, ছত্তীসগড়, হরিয়ানা ও পাঞ্জাবের ১৩টি জেলায় বসবাসকারী হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মের বাসিন্দারা ভারতের নাগরিকত্বের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্র। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির রাজনৈতিক উদারতা, জনগণের প্রতি কমিটমেন্ট ও দায়িত্বশীলতা শূন্যের কোটায় পৌঁছে গেছে। যা করোনাকালে জনমানুষ প্রত্যক্ষ করেছে। করোনা ও সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বিএনপি সফল হয়েছে।’ শনিবার (২৯ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে তাঁতী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন কাদের। সরকারি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। এটা গর্বের বিষয়, আপনারা বিশ্বশান্তি রক্ষায় কাজ করছেন। যেখানেই যাচ্ছেন, বাংলাদেশের মুখ উজ্জ্বল করছেন। বৈরী পরিবেশে দায়িত্ব পালন করছেন। এটা একটা চ্যালেঞ্জও। সবচেয়ে সংঘাতপূর্ণ-জটিল জায়গায় আমাদের শান্তিরক্ষীরা সফলভাবে কাজ করছে। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের নিয়ে আমি গর্ববোধ করি।’ আজ শনিবার (২৯ মে) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১৩ জুন থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। আর পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রত্যাশা সংগঠনের আয়োজনে প্রয়াত আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় শিক্ষামন্ত্রী এসব
জাতীয় দলের তারকার ক্রিকেটার ইমরুল কায়েস ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমার তুষার ইমরান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টি-টোয়েন্টি সংস্করণে ঢাকা প্রিমিয়ার লিগ খেলাকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ হয়েছেন এ দুই খেলোয়াড়। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস ও
টাঙ্গাইলের মধুপুর ও মির্জাপুর থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত অভিযোগে তিন যুবককে আটক করেছে র্যাব-১২। শনিবার সকালে মধুপুর পন্ডুরা শেওড়া পাড়া থেকে মৃত- নাজিম উদ্দিন এর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও মির্জাপুর নগর ছাওয়ালী থেকে মোঃ গাদু মিয়ার ছেলে মোঃ রজ্জব মিয়া, ও মৃত মোঃ নূর উদ্দিন এর ছেলে মোঃ শাহবুদ্দিনকে আটক করা হয়। র্যাব-১২, কোম্পানী-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হহচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২৯ মে) বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি র্যালী বের হয়। এর আগে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে
গায়ে লাল পাঞ্জাবি আর মুখে বাহারি রং মেখে প্রতিদিনই বাড়ি থেকে বের হন বাবুল হোসেন বাবু। জীবিকার তাগিদে প্রায় ছুটে আসেন নওগাঁর আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনসহ জেলার বিভিন্ন এলাকার পথে প্রান্তরে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের গান শুনিয়ে আনন্দ দিয়ে কিছু পয়সা পেলেই এতেই তিনি খুশি। বাহারি সাজের এ মানুষটি গান শোনানোর সময় চোখে মুখে আনন্দ থাকলেও বাইরে থেকে দেখে বোঝার উপায়
ফ্রি ফায়ার ও পাবজির মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। এর আগে পাবজি সাময়িকভাবে বন্ধ করা হলেও পরে আবার চালু করা হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সুপারিশ করা হয়েছে । বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতেও আলোচনা হয়। সেখানে ওই দুই গেমের আসক্তি
পর পর তিনবার ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫১ মিনিট ও বেলা সাড়ে ১১টার সময় এ ভূমিকম্প অনুভূত হয়। ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শান্তিরক্ষীরা হলেন আমাদের শান্তির দূত। তারা বাংলাদেশকে শান্তিকামী দেশ হিসেবে বিদেশে ব্র্যান্ডিং ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনে অবদান রাখছেন।শনিবার (২৯ মে) শান্তিরক্ষী র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁও বিএএফ সেন্ট্রাল মসজিদের সামনে এক র্যালির আয়োজন করা হয়। এর উদ্বোধনী বক্তব্য রাখেন ড. মোমেন। উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে ৩১ কেজি ৫'শ গ্রাম ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। শনিবার (২৯ মে) ভোররাতে জয়নাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মন্ডলের আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১২৫০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র তাকসিম স্কয়ারে একটি নতুন মনোরম মসজিদ উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। দীর্ঘ ৭০ বছর পর গতকাল শুক্রবার (২৮ মে) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্বোধন করা হয়। ইস্তাম্বুলের ব্যস্ততম নগরী তাকসিম স্কয়ারের ২৬ হাজার ৭১৬ স্কয়ার ফুট স্থানে মসজিদটি নির্মিত। মসজিদ ভবনটিতে দুটি সুউচ্চ মিনার রয়েছে। এতে রয়েছে একটি প্রদর্শনি হল, একটি লাইব্রেরি, পার্কিং ও
রাজধানীর মোহাম্মদপুর নবদয় হাউজিংয়ের একটি টিনসেড বাসায় আগুনে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে।শুক্রবার রাত পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন-মো. সোহেল (৩৫), তার স্ত্রী লাবনি আক্তার হাওয়া (২৫) ও ২ বছরের ছেলে সন্তান মো. মোসালিন।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বলেন, আগুনের সংবাদ