সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৯৮৮ জন। বুধবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ
ফাইজারের টিকার সঙ্গে মিশ্রণ করার উপাদান ডাইলুয়েন্ট আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ফাইজারের টিকা প্রদান কার্যক্রম শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘কোভ্যাক্স থেকে এই ডাইলুয়েন্ট আনা হচ্ছে। যারা রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন করেছেন, তাদের মধ্য থেকে এই টিকা দেওয়া হবে।’ বুধবার (২ জুন) অধিদফতরের স্বাস্থ্য বুলেটিনে তিনি
স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ২১ জুন। বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এসব নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এর আগে কমিশন বৈঠক করে ইসি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সবাই
চাঞ্চল্যকর ঘটনা সিলেটের এমসি কলেজে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল আংশিক মঞ্জুর করে বুধবার (২ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কমরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল
শূন্য ঘোষিত ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। এছাড়া করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোট আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। বুধবার (২ জুন) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শূন্য ঘোষিত তিনটি আসনের তফসিল ও স্থগিত হওয়া লক্ষ্মীপুর-২ আসনের ভোটের তারিখ ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ওই তিন আসনে
নিজস্ব প্রতিনিধি ॥ টেকনাফ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। তবে মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে এ ইয়াবা জব্দ করা হয়। বুধবার (০২ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, অভিযান চলাকালীন সময়
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে হাতুড়ি, চাকু, লোহার রডসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত ২ টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের জামবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো জামবাগান এলাকার শাহ আলমের ছেলে মোঃ মিজান, সেতুনি পাড়ার নজির আহামদের ছেলে আমিন, পুর্ব মরিচ্যার মোঃ হোসেনের ছেলে হেলাল উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ত্রাসীরা রাস্তায় ডাকাতির প্রস্তুতি কালে উখিয়া থানার এএসআই
নওগাঁ জেলায় হঠাৎ করেই করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় এবং সীমান্তবতী জেলা হওয়ায় আত্রাইয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসন সচেতনতা মূলক মাইকিং অব্যাহত রেখেছেন। সেইসাথে সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অবজ্ঞা করে মাস্ক না পরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। জানা যায়, করোনা মহামারি ভাইরাসে আক্রান্ত থেকে সচেতন করতে উপজেলা সদর, সাহেবগঞ্জ বাজার, হাসপাতাল, বেইলি ব্রিজ, আহসানগঞ্জ স্টেশন এলাকা এবং বিভিন্ন রাস্তার
পটুয়াখালীতে মটোরসাইকেল ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে স্বর্না (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল দশটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পক্ষিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয় ওই শিশুর মা, বাবা ও মটোরসাইকেল চালক শিমুল (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শেবাচিমে প্রেরন করেন। মৃত স্বর্না গলাচিপার উলানিয়া এলাকার কার্তিকের
রাজধানীর মিরপুরের ১৪ নম্বরের লালমাটিয়া বস্তির আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।বুধবার (২ জুন) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা রাসেল শিকদার বলেন, কালশীর বাউনিয়া বাঁধ বস্তির একটি ঝাড়ুর গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এর আশপাশে বেশ কয়েকটি বসত ঘর রয়েছে। আগুন এখন আর বাড়ছে না।
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক ডা. সাবিরা রহমান লিপি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন তার মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল। গতকাল মঙ্গলবার মধ্যরাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন তিনি। রমনা নিউ মার্কেট-জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত চিকিৎসক ডা. সাবিরা রহমান লিপির মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার মঙ্গলবার মধ্যরাতে
টিকটক হৃদয় বাবুর মামলা তদন্তে নেমে আরও এক ভুক্তভোগী তরুণীর সন্ধান পেয়েছে পুলিশ। ওই তরুণী হাতিরঝিল থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ওই তরুণী টিকটকের নাম করে পাচার হওয়ার পর যে লোমহর্ষক কাহিনী ঘটেছে তার বর্ণনা দিয়েছেন পুলিশের কাছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) মো. শহীদুল্লাহ শ্যামলীস্থ নিজ কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিডিয়া ব্রিফিংয়ে একথা জানান। তিনি আরও বলেন, তরুণীদের সঙ্গে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত দ্রুত কার্যক্রর করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার (২ জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। যে ৪ খুনির রাষ্ট্রীয় পদক বাতিল করা হবে তারা হলেন: মেজর ডালিম, নূর
সাভারের আশুলিয়ায় ঘরে গ্যাসের আগুনে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এলে বিস্ফোরণ হয়। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়িতে বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া মো. আউয়াল, তার মেয়ে আট বছরের আফিয়া,
মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে ১১ দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা, বাহরাইন, বলিভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে। সার্কুলারটিতে স্বাক্ষর করেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন্স বিভাগের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া-উল কবির।সার্কুলারে নিষিদ্ধ ১১ দেশকে
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বুধবার (২ জুন) বিকেল ৫টায় বাজেট অধিবেশন শুরু হবে। চলতি সংসদের সদস্য আবদুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাব নিয়ে আলোচনার পর আজকের অধিবেশন মুলতবি করা হবে। আগামীকাল বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় বাজেট প্রস্তাব ও অর্থ বিল উত্থাপন করা হবে। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দুই দিন বিরতি
যুদ্ধ-বিগ্রহে দীর্ণ আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার প্রথমে দুটি বোমা হামলা চালানো হয় পশ্চিম কাবুল। এখানে হতাহতের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়।এছাড়া অন্য হামলাটি হয় উত্তর কাবুলে। যেখানে কোনো প্রাণহানি হয়নি। তবে, বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গ্রিড। দেশটির হাজারা জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি
পত্রিকার মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর গুজবে পত্রিকা ‘বিক্রি কমে যাওয়া' সরকারি অফিস-আদালত বন্ধ থাকা, স্কুল কলেজ বন্ধ করে দেওয়াই সাভার আশুলিয়ার হকারদের আয়ও কমে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমনই একটি পত্রিকার সেন্টার হচ্ছে আশুলিয়ার নবীনগর সেন্টার। যেখান থেকেই আশুলিয়ার থানার প্রত্যেক যায়গায় পত্রিকা পৌছায়। যেমন বাইপাইল, নবীনগর ক্যান্টারমেন্ট, রপ্তানি, বিকেএসপি, জামগড়া ফেন্টাসি কিংডমসহ আশুলিয়ার সকল গুরুত্বপূর্ণ যায়গায়।কিন্তু করোনার
ভারতের উত্তর প্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সাতজন মারা গেছে। মৃতদের মধ্যে চারজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ। আহত হয়েছেন আরও সাতজন। উত্তর প্রদেশের গন্ডা জেলার টিকরি গ্রামে গেলো রাতে একটি পরিবার রান্না করার সময় এ বিস্ফোরণ হয়। এতে লাগোয়া দুটি বাড়ির ছাদ ধসে পড়লে চাপা পড়ে বাড়ির ১৫ সদস্য। উদ্ধারের পর সাতজনকে মৃত ঘোষণা করা হয়। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানি একদিন বাড়ছে আবার একদিন কমছে। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৮০২ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার ৫৪৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৫ কোটি ৪৪ লাখ ৭ হাজার ১৮২ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে বুধবার
জমজম। বহুগুণে সমৃদ্ধ মহান আল্লাহর পক্ষ থেকে পাওয়া বরকতময় নেয়ামতের পানি। হজ ও ওমরায় অংশগ্রহণকারীরা এবং জমজমের এ পানি পাওয়ার ক্ষেত্রে সম্ভব্য ব্যক্তিদের জন্য এ পানি পানের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন। হাদিসে ঘোষিত নিয়ম অনুযায়ী তৃপ্তি সহকারে জমজমের পানি পান করা ঈমানের বহিঃপ্রকাশ। মুনাফিকরা চাহিদা মতো জমজমের পানি পান করত না। তাছাড়া এ পানি পানের রয়েছে বিশেষ
ইয়াবা বতর্মান সমাজের সবচেয়ে বড় কাঁটা । নেশার উপাদানের মধ্যে মাথাব্যথার বড় কারণ ইয়াবা। তরুণ সমাজের কাছে ইয়াবা সর্বাধিক জনপ্রিয় এবং পাচারের ক্ষেত্রে তুলনামূলক সহজ। এর কারণ ইয়াবার গঠন। ছোট ট্যাবলেট আকৃতির এই নেশাদ্রব্য যে কোনো স্থানে অধিক পরিমাণ লুকিয়ে রাখা যায়। নেশাগ্রস্তদের কাছে ইয়াবা ‘বাবা’ নামে পরিচিত। ইয়াবার নেশায় আজ শহরসহ গ্রামাঞ্চলের যুব সমাজ বুঁদ হয়ে রয়েছে। প্রতিদিন প্রতিক্ষণ ইয়াবা
গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৩ ব্যক্তির মৃত্যু; নতুন আক্রান্ত ৬৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু নওগাঁ জেলায় একদিনে নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৩ জন মৃত্যুবরন করেছেন এবং নতুন করে ৬৭ জন আক্রান্ত হয়েছেন। নওগাঁর ডেপুটি সিভিলসার্জন ডাঃ মঞ্জুর এ মোর্শেদ জানিয়েছেন জেলায় ইতিপূর্বে একদিনে এত পরিমান আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি। জেলা সিভিল সার্জন অফিস
ঢাকায় পৌঁছেছে মেট্রোরেলের ছয় কোচের আরেক সেট ট্রেন। মঙ্গলবার দিয়াবাড়ীর কাছে তুরাগ নদের ঘাটে পৌঁছায় এই ট্রেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুটি কোচ নিয়ে প্রথম বার্জ এবং পরে অন্য চারটি কোচবাহী বার্জটি রাত আটটার কিছু আগে জেটির কাছে আসে। এগুলো নোঙর করে রাখা হয়েছে। ঢাকায় মেট্রোরেল লাইন নির্মাণ ও ট্রেন চালানোর দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)এম, এ,