গতকাল পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ভায়াডাক্টের সর্বশেষ গার্ডার স্থাপনের মধ্য দিয়ে পুরো সেতুর স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে।রোববার (২ মে) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি ও বিআরটিএ’র সিলেট জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘এ পর্যন্ত মূল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা ৯৩ দশমিক দুই পাঁচ ভাগ। নদীশাসন কাজের
ভাঙারি ও কাগজ সংগ্রহ করে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন সুমা। প্রতিদিনকার মতো দুই বছরের শিশু রাশিদা আক্তারকে নিয়ে পথে নামেন তিনি।কাগজ খোঁজার ফাঁকেই শিশু রাশিদাকে হারিয়ে ফেলেন মা।আসলে শিশু রাশিদা হারিয়ে যায়নি। তাকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করে নিয়ে যান নীলা বেগম (৩০)। ভিক্ষায় ব্যবহারের জন্য আটকে রেখে মারধর করে এরই মধ্যে বিকৃত করে দেওয়া হয় শিশুটির চেহারা। অবশেষে পুলিশের
অবশেষে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানাল শ্রীলঙ্কা ক্রিকেট দল। নিজেদের লিডটাকে তারা বাড়িয়ে নিয়েছে ৪৩৬ রান পর্যন্ত। যার ফলে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের ৯ উইকেট তুলে নিলেও এখন ৪৩৭ রানের হিমালয়সম লক্ষ্যে ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান করে ইনিংস ছেড়ে দিয়েছিল শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ দল অলআউট হয় ২৫১ রানে। নিয়ম মোতাবেক বাংলাদেশ ফলোঅনে পড়লেও, তা করাননি লঙ্কান
মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় ইরানে দুই ব্যক্তিকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি অপরাধ আদালত।হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে আটক ওই দুজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার আদালত ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে ওই দণ্ডাদেশ দেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করায় আদালত তাদের বিরুদ্ধে ধর্মবিদ্বেষের অভিযোগ আরোপ করে।ইরানে ধর্মবিদ্বেষে অভিযুক্ত
গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করছেন পরিবহন শ্রমিকরা। আজ রোববার (২ মে) সকাল ১০টার পর থেকেই সায়েদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী বাস টার্মিনালে জড়ো হতে থাকেন পরিবহন শ্রমিকরা। এসময় তারা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল অংশ নেন৷ শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে নৌপরিবহন ও পণ্য পরিবহন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার দ্বিতীয় ঢেউ খুবই মারাত্মক। বিপুল টাকা খরচ করে সরকার টিকা নিয়ে এসে জনগণের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে তা বিনামূল্যে দিচ্ছে। সামনে করোনার টিকা আরও আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঈদে আনন্দ করুন, কিন্তু জীবনের ঝুঁকি নেবেন না। যারা মারা গেছেন করোনায়, তাদের কথাটা মাথায় রাখবেন। চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্ন আয়ের প্রায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি জোর তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ থেকে বাঁচতে আপনারা স্বাস্থ্যবিধি মনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও সুরক্ষিত রাখুন। সার্বিক সহায়তা নিয়ে সরকার আপনাদের পাশে আছে।রবিবার করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন,
পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টির বেশি আসনে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। রোববার (০২ মে) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সবশেষ খবরে বলা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। প্রাথমিকভাবে ঘোষিত ২৯২টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে ১৬৬টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১২৩টি আসন। এদিন, সকাল থেকে এখনও আট
মহান মে দিবস উপলক্ষে গতকাল একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ০২ মে সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে হিলি বন্দরে ভারত-বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট
মহান মে দিবস উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এক দিন ভারত,বাংলাদেশ ও নেপালের সাথে পাথরসহ বিভিন্ন পণ্য আমদানী রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আজ পুনোরায় বন্দর দিয়ে আমদানী রপ্তানি কার্যক্রম চালু হয়েছে । আজ রোববার (২ মে) সকালে বন্দর দিয়ে পুনোরায় আমদানি রপ্তানি কার্যক্রম চালুর বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা। জানা যায়, মহান
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চুটলিয়া দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে। পুলিশ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করেছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন শনিবার রাত সাড়ে দশটার দিকে চুটলিয়া দক্ষিণ পাড়ার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের লাশটি পড়ে ছিল। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নওগাঁয় জমিজমা নিয়ে বিরোধের জেরে এক গৃহবধুর গায়ে আগুন দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ওই গৃহবধু নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়ন এর চক-চাপাই গ্রামের মোসলেম উদ্দিন এর স্ত্রী রিতা বেগম ( ৩৫) । নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রিতা বেগম স্বামী মোসলেম উদ্দিন এর ভাই ও ভাতিজাদের সাথে দীর্ঘ দিন জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মাসের
পারিবারিক কলহের জের ধরে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের পূর্ব দেবীপুর গ্রামে সাইদুল হক নামে এক বৃদ্ধকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শনিবার সন্ধ্যার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত যুবকের নাম মো. সাইফুল। পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কিছু বিষয় নিয়ে শনিবার ইফতারের আগ মুহূর্তে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুল হককে তার ছোট ছেলে
বাংলাদেশের বিপক্ষে ২৫৯ রানের লিড নিয়ে রোববার চতুর্থ দিনে নামবে শ্রীলঙ্কা। সোয়া ১০টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, গাজী টিভি ও সনি সিক্স।ক্যান্ডিতে তৃতীয় দিন শেষে মুমিনুলদের বিপক্ষে ২৪২ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। শনিবার ২ উইকেটে ১৭ রান তুলেছে লঙ্কানরা। দলীয় ১৪ রানে মিরাজের বলে আউট হন লাহিরু থিরিমানে। আর এক রান যোগ হতেই
সিলেটের জৈন্তাপুরে সিএনজিচালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।রোববার (২ মে) সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশা চালক হোসেন আহমদ, একই উপজেলার মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম, তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, সাত বছরের মেয়ে সাবিয়া
শক্তিশালী কালবৈশাখী ঝড় আজ রোববার আঘাত হানতে পারে। এছাড়া দেশের কয়েকটি স্থানে রাতে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, আজ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে কালকের কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে। ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতি থাকার সম্ভাবনা রয়েছে।তিনি আরও জানান, দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। কোনও কোনও এলাকায়
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ২৮ লাখ ৮৩১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৬ হাজার ৪৫১ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ কোটি ৭৪ হাজার ৩৫৩ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (০২ মে) সকালে এই তথ্য
শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আজ পালিত হচ্ছে মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। শ্রমিকের দায়িত্ব হচ্ছে যথাযথ দায়িত্ব
প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা শুরু হয়। তবে করোনা মহামারির কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা আগামী জুনে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাই-আগস্টে নেওয়ার কথা রয়েছে। আবার সরকারের এমন চিন্তাও আছে যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে না। করোনা কবে নিয়ন্ত্রণে আসবে তাও কেউ বলতে পারছে না। করোনাভাইরাস সংক্রমণে গত বছর এসএসসি
কাইরন পোলার্ডের ব্যাটিং তাণ্ডবে চেন্নাই সুপার কিংসে ২১৮ রান টপকে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।শনিবার (০১ মে) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা চেন্নাই নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে শেষ বলে ২১৯ করে জয় নিশ্চিত করে মুম্বাই।২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে
বোনের মৃত্যুর ঘটনায় করা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেয়া হচ্ছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোসারাত জাহান মুনিয়ার বোন নুসরাত জাহান।শনিবার দুপুরে কুমিল্লার কোতায়ালী মডেল থানায় তিনি এই জিডি করেন। রাতে জিডির বিষয়টি নিশ্চিত করে নুসরাত বলেন, ‘গুলশানের একটি ফ্ল্যাটে আমার বোন মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা করেছিলাম। আসামি পক্ষ সেই মামলা তুলে নিয়ে আপস
গণপরিবহন চালু করে ঈদের আগেই লকডাউন তুলে নেওয়ার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান। বলছেন, কঠোর স্বাস্থ্যবিধি মানবেন চালক ও শ্রমিকরা। এদিকে আশ্বস্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, এ দফায় লকডাউনের পর গণপরিবহন চলতে পারে। বছরের ব্যবধানে সারাদেশে আবারও লকডাউন। করোনা সংক্রমণ রোধে গত মাসের ৫ তারিখ থেকে দূর পাল্লায় গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। মাঝে
গভীর রাতে আপত্তিকর অবস্থায় এক নারীর বাড়িতে জনতার হাতে ধরা পরে পিটুনি খেয়েছে ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আলম হোসেন(মেকার)। পরে সেই রাতেই স্থানীয় এলাকাবাসী মিলে তাদের ক্বাজী অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে দেন। আলম হোসেন মেকার বিয়ারঘাট ইউনিয়ান কৃষকলীগের সভাপতি।শুক্রবার (৩০ এপ্রিল) দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকার সুজার মোড় নামক স্থানে।আপত্তিকর অবস্থায় আটক হওয়া আলমকে ধরতে গেলে স্থানীয়
দেশের দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরের কোলে ভেসে থাকা নোয়াখালী জেলার একটি দ্বীপ হাতিয়া। মেঘনার করাল গ্রাসে এ দ্বীপের মূল ভূখন্ড বিলুপ্তপ্রায়। নদীভাঙন রোধে ব্লক বাঁধ নির্মাণের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে বছরের পর বছর ধরে তদবির করা হলেও কোন সুফল পাওয়া যাচ্ছে না। আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের হাতিয়া সফরের পর কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে জিও ব্যাগ ফেলা হয়েছিল। আনন্দের বিষয় হলো জিও ব্যাগগুলো