রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর পূর্বপাড়া গ্রাম থেকে ২ কেজি গাঁজা ও গাজা বিক্রিত নগদ ৫ লক্ষাক্ষিক টাকাসহ ২ জন কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে বুধবার (৯ জুন) সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা আসামিরা হলো, পূর্বপাড়া গ্রামের আরজু শেখের স্ত্রী পলি আক্তার ভাবনা ও পাশ্ববর্তী ইন্দ্রনারায়নপুরের কামালদিয়া গ্রামের মৃত রহমত প্রামাণিকের ছেলে সাগর প্রামানিক। জেলা
দিনাজপুরের হিলিতে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটী গামী রুপসা ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর (৪২) নামের এক রেলওয়ে কর্মচারী নিহত হয়েছেন।আজ বুধবার বিকেল সাড়ে তিন টায় হিলি রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর রাজশাহী জেলার সদর উপজেলার দাসপুকুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,হিলি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের স্লিপারের কাজ শেষে দুপুরে খাবার খেতে যাবার পথে রেল লাইনের পার
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বৃহত্তম যৌনপল্লীতে বিক্রির হাত থেকে রক্ষা পেল ২০ বছর বয়সী এক তরুণী। মঙ্গলবার (৮ জুন) রাতে দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গেট থেকে ওই তরুণীকে উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার রাজমহল গ্রামের মো. জালালের ছেলে মো. মনির (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ অপর আসামী পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে গাছ কাটার অভিযোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বুলবুল খান মাহবুব, জেলা সিপিবি’র সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৪৯ জনের।এই সময়ের মধ্যে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে। বুধবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের (২০২১-২২ অর্থবছর) প্রস্তাবিত বাজেটে কোনো ‘দুর্বলতা’ নেই। আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখব কারা বেনিফিশিয়ারি।বুধবার দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়
আওয়ামী লীগ নেতারা বিএনপিকে নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের, হাছান মাহমুদের কথায় এখন ঘোড়াও হাসে, সবাই হাসে। নতুন পন্থায় তারা বিএনপিকে নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের কথার উত্তর দিতে চাই না। বুধবার (৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, তারা কী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও স্নাতক সম্মান প্রফেশনাল প্রথম বর্ষের অনলাইনে ভর্তির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার (০৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত আগামী ৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বেশিরভাগ ক্ষেত্রে গবেষণা না করে তথ্য প্রকাশ করে যেটি কাঙ্ক্ষিত নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।তথ্যমন্ত্রী আরও বলেন, যেসব দেশ তাদের অর্থায়ন করে তারা সেসব দেশের বিরুদ্ধে কখনোই সমালোচনা করে না। তথ্যমন্ত্রী বলেন, টিআইবি বলেছে- একটি সূত্রের ওপর নির্ভরতা নিয়ে তারা প্রশ্ন রেখেছে। বাংলাদেশ একটি
ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে হারের পর গোটা দল হতাশ। জামাল ভুঁইয়া বেশ হতাশা নিয়েই ফেসবুকে লিখেছেন দলের বর্তমান অবস্থার কথা। হারের হতাশার সঙ্গে এবার যোগ হলো ওমান ম্যাচে তিন খেলোয়াড়ের নিষিদ্ধ হবার খবর। আগামী ১৫ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে ‘ই’ গ্রুপে কাতারের দোহায় নিজেদের শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।এই ম্যাচে খেলা হবে না জামাল ভুঁইয়া, রহমত
মাদারীপুরে বার্জার পেইন্টের কার্ভাড ভ্যানের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এমারত হোসেন (৪৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছে। এসময় দুই জন আহত হয়। বুধবার (৯ই জুন) দুপুরে মাদারীপুর শকুনি লেকের পাশে স্বাধীনতা অঙ্গনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত এমারত হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দাড়াদিয়া গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বার্জার পেইন্টের একটি রং এর
বিএনপি ক্ষমতায় যেতে রঙিন চশমায় রঙিন খোয়াব দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার (০৯ জুন) সকালে নিজ বাসায় এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে ওয়ান ইলেভেনের সৃষ্টি করেছিল বিএনপি।এ সময় বিএনপির বহুদলীয় গণতন্ত্রকে বহুদলীয় তামাশা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত
সকাল থেকে দুপুর পর্যন্ত আধাবেলা আমদানি রপ্তানি বন্ধ রাখলেও ভারতের ব্যবসায়ীদের আংশিক শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি- রফতানি।আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম চালু হয়। ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে গত ৬ই মে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আজ ৯ মে বুধবার
কর্ণফুলী নদীর শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। বুধবার (৯ জুন) ভোরে নোঙর থাকা অবস্থায় জাহাজটি ডুবে যায়।ডুবে যাওয়া জাহাজটি ক্রিস্টাল গ্রুপের। তবে নোঙর থাকা অবস্থায় জাহাজটি কীভাবে ডুবে যায় তার কারণ এখনও জানা যায়নি। নাবিকরা অবশ্য বলছেন, রাতে জাহাজের তলা ফেটে অথবা বুস দিয়ে লিক করে পানি ঢুকে যেতে পারে। তবে এ ঘটনায়
মিনিবাসের সঙ্গে মালবাহী জেসিবি লোডারের সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আরও ২৪ জন আহত হয়েছেন। ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে এ ঘটনা ঘটে। এদিকে, এনডিটিভি ৫ এবং ইন্ডিয়া টুডে ২৪ জন আহত হওয়ার খবর জানিয়েছে। খবর: ইন্ডিয়া টুডে দুর্ঘটনার পরই ছুটে যান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে
মোংলায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। বুধবার (৯ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। তিনি জানান,মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার (৯ জুন) মোট ৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখানে ২৩ জনের করোনা পজেটিভ। শনাক্তের হার ৬৮ শতাংশ। এর আগে গত মঙ্গলবার (১ জুন) ৫৯ জনের নমুনা পরিক্ষা করে
আশাশুনিতে চলছে এখন বিশেষ বিধিনিষেধ। মানুষ যেতে পারছে না ঘরের বাইরে। নেই তেমন কাজ কর্ম। অন্য দিকে এনজিও কর্মীদের ঋণ পরিশোধের গোপন চাপে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ ঋণ গ্রহিতারা। লকডাউনের কারণে এসব ঋণ গ্রহিতারা যখন খাদ্য ও দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় চাহিদা সংকটে স্বাভাবিক জীবন যাপনে হিমশিম খাচ্ছেন, সেখানে এনজিও’র ক্রমাগত চাপে দিশেহারা হতে চলেছে। মন্ত্রী পরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার
আশুলিয়ায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে আশুলিয়ার সুবন্দি এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সকালে বাঁশঝাড়ের ভিতরে ওই তরুনীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায়
টলিউড অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহানের মাতৃত্বের খবর সামনে আসার পর থেকেই চলছে তোলপাড়। স্বামী নিখিল জৈনর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই অভিনেতা যশের সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী, জল্পনা এমনটাই। এতদিন নিজের সন্তানসম্ভবা হওয়ার জল্পনা নিয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নুসরত জাহান। তিনি বলেন, 'নিখিল জৈনর সঙ্গে কোনও দিন তাঁর বিয়েই হয়নি। তাঁরা কেবলমাত্র সহবাস বা লিভ-ইন রিলেশনশিপে ছিলেন।' একটি
টাঙ্গাইলের কালিহাতি থেকে ২৫ হাজার টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে র্যাব-১২। বুধবার ৯ জুন সকালে উপজেলার সিংহটিয়া এলাকার পাটক্ষেত থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, মোঃ জুলহাস, মোঃ সায়েদ আলী, মোঃ মঞ্জুরুল, মোঃ ফজলু মিয়া, মোঃ মুক্তার হোসেন ও মোঃ মেছের আলী। টাঙ্গাইল র্যাব-১২, এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইলের
ঝিনাইদহ সীমান্তবর্তী জেলা হওয়ায় দিনের পর দিন বেড়েছে চলেছে করোনা সংক্রমনের হার। গত ২৪ ঘন্টায় ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ২৭ দশমিক ৪১ ভাগ। যা গতকাল ছিল ২৪ দশমিক ৪৫ ভাগ।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, বুধবার সকালে খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা করোনার ফলাফলে এসেছে। সেখানে ৬২ জনের নমুনা পরীক্ষা করে ১৭
কোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের ২০২১ সালের বসবাসযোগ্য শহরের তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭তম। অর্থাৎ, বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ। এ বছর ৩৩ দশমিক পাঁচ পয়েন্ট নিয়ে সর্বশেষ ঘোষিত তালিকার চেয়ে একধাপ এগিয়েছে ঢাকা। ২০১৯ সালে তালিকার ১৩৮ নম্বরে থাকলেও এবার রয়েছে ১৩৭ নম্বরে। এর আগে ২০১৮ সালে ঢাকা ছিল এই তালিকার ১৩৯তম শহর। করোনা মহামারির কারণে লকডাউন থাকা শহরের তথ্য সংগ্রহ
দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীতে যোগাযোগের অন্যতম মাধ্যম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। এখান দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও যাত্রী পারাপার হয়। যানবাহন ও যাত্রী পারাপারে নির্বিঘ্ন করতে দৌলতদিয়ায় ৭টি ফেরি ঘাট নির্মাণ করেছে কর্তৃপক্ষ। গত বছর প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ৭নম্বর ঘাট নির্মাণের পর থেকে বালু ব্যবসায়ীরা সড়কটি ব্যবহার করছে। বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয় সূত্র জানাযায়, ২০১৯ সালে ১
একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। মঙ্গলবার (৮ জুন) দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে গোসিয়াম থামারা সিথোল নামে ৩৭ বছর বয়সী এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন। তার ১০ সন্তানের মধ্যে সাতটি ছেলে ও তিনটি মেয়ে সন্তান রয়েছে। বিশ্বে একসঙ্গে দশ সন্তানের জন্ম দেয়ার ঘটনা এটাই প্রথম। গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে