ঈদের ছুটি শেষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরা শুরু করেছেন। গতকাল ঢাকামুখী যাত্রীদের চাপ কম থাকলেও আজ সকাল থেকেই চাপ বাড়তে শুরু করেছে। যেখানে মানা হচ্ছে না তেমন স্বাস্থ্যবিধি। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে ভোগান্তির পাশাপাশি দিতে হচ্ছে বাড়তি ভাড়াও। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীরা রোববার সকালে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার
করোনার সংক্রমণ রোধ ও সর্বাত্মক লকডাউনের প্রভাবে গত ৪৫ দিনে কক্সবাজারে পর্যটন ব্যবসায় অন্তত এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। শহরের পাঁচ শতাধিক হোটেল–মোটেল–রেস্তোরাঁ, দুই শতাধিক শুঁটকি ও শামুক-ঝিনুক দিয়ে তৈরি পণ্য বেচাবিক্রির দোকানপাটসহ পর্যটন–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মিলিয়ে এই ক্ষতি হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি ক্ষতি হয়েছে হোটেলে, মোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়। পরিস্থিতি স্বাভাবিক না হলে এ ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হবে
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৪৭৩ জন। শনিবার (১৫ মে) থেকে রোববার (১৬ মে) পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গ্রেফতারদের নাম-পরিচয় উল্লেখ না করা হলেও তাদের হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক
ঈদুল ফিতরের ৩ দিন সরকারি ছুটি ও অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (১৬ মে) দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অফিস খুলেছে। ঈদের ছুটির পর হাইকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম না চললেও আজ থেকে অবকাশকালীন বিচারিককাজ শুরু হচ্ছে। গত ৪ এপ্রিল থেকে ঘোষিত লকডাউনের পর থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথমে ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত অতিজরুরি বিষয় শুনানির জন্য দুটি বেঞ্চ চালু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভারতে আটকাপড়া যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। শনিবার (১৫ মে) পর্যন্ত ৬শ জন বাংলাদেশি এ চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এছাড়াও ঢাকায় ভারতীয় দূতাবাসে কর্মরত ১৫ জন ভারতীয় নাগরিকও এই সময়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। চেকপোস্ট সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে গতকাল শনিবার (১৫ মে) পর্যন্ত মোট ৬শ জন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। এরই
ভারত থেকে আসা দুইজনের করোনা হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে তিনি জানান, দুজনকেই আলাদা রাখা হয়েছে। তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। শনাক্ত হলে স্বাস্থ্য
রাজধানীর শাহবাগ শহীদ মিনার এলাকায় ফুটপাতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মে) দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগ রাস্তা সংলগ্ন বটগাছের নিচে রাস্তায় ওই যুবক নিজের গলায় নিজে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে শাহবাগ
রাজধানীর খিলগাঁওয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ মে) সন্ধ্যায় দিকে এই ঘটনা ঘটে। তাঁকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবলীগ নেতার নাম সাইফুল ইসলাম। তিনি খিলগাঁও ২ নম্বর ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক। সাইফুল-এর স্ত্রী সুমি জানান, বাসার কাছে খিলগাঁও রেলগেট এলাকায় সুমন, রিপন, রাসেল, অনিক ও কচিসহ ১০ জনের সংগে
বগুড়া কাহালু উপজেলায় ভ্যানচালক বাদশা মণ্ডলের থাপ্পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৫ মে) রাত ৯টার দিকে উপজেলার ভালশুন গ্রামের আলোক ছত্বর এলাকায় এ ঘটনা ঘটে। কাহালু থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ফিজ মণ্ডল (৭৫) কাহালু উপজেলার ভালশুন আলোক ছত্বর এলাকার মৃত মণ্ডলের ছেলে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ মে) রাতে তফিজ মণ্ডল কাজ শেষে বাড়িতে আসার
ঈদুল ফিতরের তৃতীয় দিনে পর্যটক শূন্য রয়েছে কুয়াকাটা। সকাল থেকে ট্যুরিষ্ট পুলিশের কঠোরতায় সৈকতে নামতে পারেনি কোন পর্যটক। করোনা সংক্রমন এড়াতে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে এমন পদক্ষেপ নেয় প্রশাসন। করোনার প্রার্দুভাব রোধে গত পহেলা এপ্রিল থেকে কুয়াকাটার সকল হোটেল মোটেল বন্ধ রেখে পর্যটকদের আগমনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। কিন্তু ঈদুল ফিতরের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে হঠাৎ করে হাজারো পর্যটকের সমাগম
মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ১৬ মে সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (১৩-১৫) টানা তিন দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে হিলি বন্দরে ভারত- বাংলাদেশের আমদানি রফতানি
ঈদ শেষে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাট দিয়ে রাজধানী ঢাকায় ছুটছেন মানুষ। ভোর থেকে বাংলাবাজার ঘাটে কর্মজীবি মানুষের সংখ্যা বাড়তে থাকে। এছাড়াও শিমুলিয়া ঘাট থেকে আজও বাড়ি ফিরছেন অনেকেই। তবে ঢাকামুখী যাত্রীদের ভিড় একটু বেশী হলেও দক্ষিন অঞ্চলের ২১ জেলার হাজার হাজার মানুষ এখনো ঈদ উপলক্ষে বাড়ী ফিরছে। বাংলাবাজার থেকে ফেরিতে জরুরি পরিবহনসহ কর্মস্থান মুখী যাত্রী নিয়েই ফেরিগুলো শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এছাড়া
কথা ছিল আজ (রোববার) বাংলাদেশ সময় পৌনে নয়টার দিকে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হলো না। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই বাংলাদেশে পৌঁছে গেছে লঙ্কানরা। সকাল ৮টা ১৫ মিনিটে শ্রীলঙ্কা লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছে কুশল পেরেরার নেতৃত্বাধীন শ্রীলঙ্কার ওয়ানডে দল। সেখান থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে চলে গেছে তারা। এই খবর
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে উদ্যোগ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি এ আহ্বান জানিয়েছেন। গত কয়েকদিন ধরে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ১৪৯ জন প্রাণ হারিয়েছে এবং প্রায় ৯৫০ জন আহত হয়েছে। ইসরায়েলে পাল্টা রকেট হামলা চালাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সংগঠন হামাসও। এ সংঘাতে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে নিরাপত্তা পরিষদের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট জো
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। গত দুদিন মৃত্যু কিছুটা কমে এলেও আবারও বেড়েছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় চার হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লাখ ১১ হাজার মানুষ। রোববার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি। করোনায় আক্রান্ত ও মৃত্যু
ইসরায়েলি পতাকা উত্তোলনের প্রতিবাদে অস্ট্রিয়ার ভিয়েনা সফর বাতিল করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, “উদ্ভূত পরিস্থিতিতে জনাব জারিফ অস্ট্রিয়া সফরকে উপযুক্ত মনে করেননি এবং এ কারণে তার সফরটি চূড়ান্ত করা হয়নি।” অস্ট্রিয়া দাবি করেছে, জারিফের সফর বাতিলের ফলে ‘দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের অবনতি হবে না। একইসঙ্গে দেশটি বলেছে, কিছু কূটনৈতিক সফর অনুষ্ঠানের স্বার্থে ইসরাইলের
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। এ সময় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধির নিয়ম। রোববার (১৬ মে) সকাল থেকেই ফেরিঘাট এলাকায় ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায়। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। জানা গেছে, ঈদের পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রোববার (১৬ মে) থেকে
দেশের সবকটি বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা
গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও জেলা শহর এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না। রোববার (১৬ মে) সকালে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কাজে মেসার্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে শাটডাউনের কাজের জন্য আজ রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা চন্দ্রা, কালিয়াকৈর ও
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষ হয়েছে শনিবার (১৫ মে)। আজ রোববার (১৬ মে) থেকে খুলছে অফিস। আজ থেকে ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারও খোলা থাকবে। বৃহস্পতিবার (১৩ মে) থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়। শুক্রবার (১৪ মে) পালিত হয় ঈদুল ফিতর। সাধারণ নিয়মানুযায়ী, রমজান মাস ২৯ দিনে হিসাব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস পরিস্থিতিতে
গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার (১৫ মে) টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, ‘যতদিন প্রয়োজন ততদিন গাজায় হামলা চলবে এবং যতটা সম্ভব বেসামরিক ব্যক্তিদের হতাহত এড়ানো হবে।’ তিনি বলেন, ‘এই লড়াইয়ের জন্য আমরা দায়ী নই, দায়ী তারাই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এই অভিযানের মধ্যবর্তী পর্যায়ে রয়েছি। অভিযান এখনো শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন
নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর ও পাশবিক আগ্রাসন চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ১০ মে থেকে এই আগ্রাসন শুরু হয়। শনিবার (১৫ মে) রাতভর বিমান হামলা পর আগ্রাসনের সপ্তম দিন রোববার (১৬ মে) সকালেও ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯৫০ জন। ফিলিস্তিনি
লকডাউনের মধ্যে ভারত থেকে চট্টগ্রামে আসা ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩ জন চমেক হাসপাতালের কোভিড ওয়ার্ডে এবং আরেকজন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এছাড়া অন্যরা হোম কোয়ারেন্টিনে আছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারত থেকে আসা ১৭ জন ও সংস্পর্শে আসা তাদের আত্মীয়-স্বজনসহ ৪২ জনের মধ্যে ৪ জনের
ভোজনরসিক মাত্রই কোরমা পছন্দ করেন। খাসির মাংসের কোরমা তো আরও সুস্বাদু। ঘরে বসেই ঝটপট তৈরি করতে পারেন মুখরোচক এ পদ। এতে উপকরণ যে অনেক লাগবে, তা নয়। এনটিভির রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘উইকলি নিউ রেসিপি’-তে মজাদার মাটন কোরমার রেসিপি দিয়েছেন এ্যানি রেশমা। এতে উপাদানও কম লাগে আর তৈরি হয় চটজলদি। চলুন, এক ঝলকে দেখে নিই কীভাবে মাটন কোরমা রান্না করবেন— উপকরণ ১. তিন টেবিল চামচ