প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা, নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বরিশালের হিজলা উপজেলার গণমাধ্যমকর্মীগণ। হিজলা প্রেসক্লাব ও হিজলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ১৯ মে বুধবার সকাল সাড়ে ১০ টায় হিজলা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে, হিজলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও মাইটিভির হিজলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, হিজলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রেমজি লাল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এর আয়োজনে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতার দাবীতে মানববন্ধন করা হয়েছে । বুধবার সকাল ১১টায় পুরাতন বাসষ্টান্ড মোড়ে উল্লাপাড়া টেলিভিশন সাংবাদিক ফোরাম এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । রেজাউল করিম বাচ্চুর সভাপত্বিতে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তর পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ,সিনিয়র সাংবাদিক আব্দুল বাতেন হিরু, দৈনিক ইত্তেফাক উল্লাপাড়া
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা,নির্যাতন, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুুিষ্ঠত হয়। আজ বুধবার দুপুরে কাউখালী প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব সম্মূখে প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্নুর সভাপতিত্বে ও সাধারন সম্পাাদক সৈয়দ বশির আহম্মেদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী বার্তার সম্পাদক হাসান হাফিজুর রহমান
দৈনিক প্রথম আলো পত্রিকার জৈষ্ঠ্য প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটক এবং তার নি:শর্ত মুক্তির দাবীতে নেছারাবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে স্বরূপকাঠি প্রেসক্লাব। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা পৌর বাসষ্ট্যান্ড সড়কের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অনতি বিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তি দাবি সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়। মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্য বলেন, দেশের স্বাস্থ্য
ভারতে করোনাভাইরাসে গত তিন দিন ধরে দৈনিক সংক্রমণ কমলেও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল মঙ্গলবার। সেই সংখ্যা ছাপিয়ে গেছে বুধবার (১৯ মে)। সেই সঙ্গে এই প্রথম একদিনে সাড়ে চার হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। গতকালের তুলনায় চার
ফেনীর ছাগলনাইয়ায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ মে) বুধবার বেলা ১২টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের বারিয়াপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চট্টগ্রামের জোরারগঞ্জের আরিফুর রহমান ও হাজেরা বেগম। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। আহত একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় পাওয়া গেছে ফেনীর ফুলগাজী বকসমাহমুদে তার
চলছে জৈষ্ঠ মাস। জৈষ্ঠের ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। একটু সুশীতল ছায়ার জন্য যখন মানুষ দ্বিগ্বিদিক ছুঁটাছুঁটি করছে ঠিক সেই মুহূর্তে প্রখর রোদে পিচঢালা মহাসড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সাথে পালন করছেন ট্রাফিক পুলিশ। রৌদ্রের প্রকোপ থেকে বাঁচতে একহাত দিয়ে মাথার উপর ধরে রেখেছেন ছাতা। আর অন্য আরেকটি হাত দিয়ে কখনো প্রখর রৌদ্রের
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টির দিকে তারা নজর রাখছেন। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। রোজিনা ইসলামকে গ্রেফতারের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে কথা বলেন। মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে সাংবাদিককে গ্রেফতার করার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিষয়টি
পটুয়াখালীতে যাত্রীবাহি লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লঞ্চ শ্রমিকরা। বুধবার সকাল দশটায় বাংলাদেশ নৌ শ্রমিক ফেডারেশন পটুয়াখালী অঞ্চলের আয়োজনে লঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্রিন্স কামাল-১ লঞ্চের মাষ্টার কবির মোল্লা ও এমভি আসা যাওয়া লঞ্চের প্রথম শ্রেনীর ড্রাউভার
ঢালিউডের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানীর একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীনের রেস্তোরাঁয় পুলিশ অভিযান চালিয়ে শিশা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর গুলশান ১ ও ২ নম্বর সেকশনের মাঝামাঝি আরএম সেন্টার ভবনে ‘মন্টানা লাউঞ্জ’ নামের ওই রেস্তোরাঁয় মঙ্গলবার (১৮মে) সন্ধ্যায় অভিযানে চালায় পুলিশ। ওই রেস্তোঁরাটির তিনজন মালিকের মধ্যে একজন ফারদিন। গুলশান থানার ওসি আবুল হাসান
প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা আটকে রেখে লাঞ্চিত, নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে বরগুনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়ন ও রিপোটার্স ইউনিটির আয়োজনে বুধবার (১৯ মে) সকাল ১০ টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে
পটুয়াখালীর কলাপাড়ায় আর্থিক সঙ্কট ও অভাব অনাটনে মানসিক বিপর্যস্ত হয়ে হারুন হওলাদার (৬০) নামের এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার সকালে ডালবুগঞ্জ ইউনিয়নের মনাসাতলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারুন ডালবুগঞ্জ ইউনিয়নের মনষাতলী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন অভাব অনটনে দিন কাটছিল দিনমজুর হারুন হাওলাদারের। গতকাল সন্ধ্যায় তিনি মহিপুর বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঘুমিয়ে পরেন। পরে সকালে ঘুম থেকে উঠে বাড়ির
বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে আসা এলপিজি বহনকারী থাইল্যান্ডের পতাকাবাহী এমভি সুমি নামে একটি জাহাজের প্রধান প্রকৌশলী সুরিয়ার শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে ওই নাবিকের করোনা পজিটিভ রিপোর্ট হাতে পায় বন্দর কর্তৃপক্ষ।মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,সোমবার দুপুরে বিদেশি ওই জাহাজটি বন্দরে আসে।পশুর নদীর পাড়ে এনার্জিপ্যাক নামে এলপিজি কারখানায় ওই জাহাজ থেকে
৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে সিরাজুল ইসলাম (১২) নামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক শিশু শিক্ষার্থী খুজে পেয়েছে তার পরিবারকে। গতকাল রাত দশটার দিকে কালাপাড়া থানা পুলিশ ওই শিক্ষার্থীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। পুলিশ জানায়, গত শনিবার এক ট্রাক চালক ঘুরতে যাওয়ার কথা বলে সিরাজুলকে ঝিনাইদাহ সদর উপজেলা থেকে কলাপাড়ার পাখিমারায় নিয়ে এসে ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে কান্নাজড়িত কন্ঠে ওই
বরিশালের হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় বাবুল পালের দোকানের সামনে শোভন সিকাদার নামে এক মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের চাপায় আমেনা(সানজিদা ৯) নামের এক শিশু আহত হয়েছে । আহত শিশুটি পুরাতন হিজলা এলাকার শহিদ রাড়ীর মেয়ে। সে এখন হিজলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং আহত শিশুটির পরিবারের পক্ষথেকে জানা গিয়েছে , ১৮ মে মঙ্গলবার সন্ধ্যার আগে পুরাতন হিজলা বাজারের বাবুলের দোকানের সামনে দিয়ে
মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাগরে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার (১৯ মে) মধ্যরাত থেকে ৩০ জুলাই পর্যন্ত ৬৫ দিনের জন্য এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। দেশের মৎস্যসম্পদ বৃদ্ধিতে প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মাছ ধরা বন্ধ থাকায় অভাব-অনটন আর সংকটের মধ্য পড়বেন জেলেরা। পরিবার-পরিজন
কক্সবাজার জেলার উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে ৯,৯৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক কারবারী উখিয়া উপজেলার পালংখালী বাজার হতে উত্তরে লেদারখোলা কক্সবাজার-টেকনাফ রোডে অবস্থিত ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল (১৮ মে) মঙ্গলবার বিকেল অনুমান ৩ টার দিকে পৌঁছালে র্যাব সদস্যদের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ‘যুদ্ধবিরতির’ আহ্বানের পরও ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলা অব্যাহত রেখেছে। হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আল জাজিরা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলা দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২১৮ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে
করোনা ভাইরাসের টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে বিশ্ব এখন পর্যন্ত মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৬৬১ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৯৪৩ জন। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭ হাজার ১১৪ জন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮
মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। স্থানীয় সময় বুধবার (১৯ মে) ভোর সাড়ে ৫টায় এ ভূমিকম্প আঘাত হানে। ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলোজিক্যাল সেন্টার (ইএমএসসি) এক টুইট বার্তায় এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে। ইএমএসসির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান সিসমোলজিস্ট ড. লোক বিজয় অধিকারীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল লামজুয়
এবারও হজ পালন হবে গত বছরের মতো। তাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা সৌদি গিয়ে হজ পালনের সুযোগ পাচ্ছেন না। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানায়নি সৌদি হজ মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয় বলছে, দ্রুতই তাদের সিদ্ধান্ত জানা যাবে। সুযোগ দিলে হাজি পাঠাতে প্রস্তুতি নিয়ে রেখেছে হাব। বিশ্বের মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয় পবিত্র হজের সময়। কিন্তু গত বছর করোনার কারণে সেই জমায়েত হয়নি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, গত তিনদিনে ঢাকায় প্রায় ২৩ লাখ মানুষ প্রবেশ করেছে। এরমধ্যে সোমবার (১৭ মে) একদিনেই প্রবেশ করেছে ১২ লাখের বেশি মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে ঈদ করতে যাওয়া এসব মানুষ এখনও রাজধানীতে ফিরছেন। ঢাকা ছেড়ে যাওয়া এবং ফেরত আসা মানুষের মোবাইল ফোন অপারেটরের তথ্যভাণ্ডার ও কল প্রবণতা বিশ্লেষণ করে মঙ্গলবার (১৮ মে) তিনি এ তথ্য জানান। মোস্তাফা
চলতি সপ্তাহেই সুন্দরবনে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। আলিপুর আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, আগামী ২৩-২৫ মের মধ্যে বঙ্গোপসাগের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর বরাতে জানা যায়, এই মুহূর্তে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদদের আশঙ্কা, শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় বিধ্বংসী রূপ নিতে পারে। আম্ফানের মতো ভয়ঙ্কর রূপ নিয়ে ফের তছনছ করে দিতে পারে এই
বৃষ্টি বাধার কারণে শ্রীলঙ্কা সিরিজের আগে প্রথমদিনের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ। তবে স্বস্তির খবর হলো কোয়ারেন্টাইন থেকে মুক্তি পেয়ে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। ১৪ দিনের কোয়ারেন্টাইনের কারণে তাদের দলে যোগ দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার (২০ মে)। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ