খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় খুলনার চারটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১৫ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত
কক্সবাজারের উখিয়ার ওয়ালাপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৬০০ শিশুর মাঝে জুস, চকলেট, কেক, মাস্ক এবং খেলনা সামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার বিকেলে কর্মসূচিতে ১৪ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নাইমুল হক, তার সহধর্মিণী মিসেস রেহানা ফেরদৌসী, দুই কন্যা এবং ব্যাটালিয়ানের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অধিনায়ক মোঃ নাইমুল হক বলেন, শিশুরা স্বর্গীয়। তাদের ভেতরকার মানবিক অনুভূতিগুলো প্রকাশ করার
কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন৷ বাংলাদেশের মেয়ে প্রিয়তি ৷ তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। এরপর অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হলেন। আয়ারল্যান্ডের নাগরিক এই সুন্দরী নিজেই বিভিন্ন গণমাধ্যমে তথ্যটি
আজ রোববার (১৮ জুলাই) আবারও জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগার বাহিনী। বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে। আজকের ম্যাচে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে তামিম-সাকিবদের। স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা হেসে খেলেই জিতেছে বাংলাদেশ দল। । দ্বিতীয় ম্যাচ জিতলেই তাই সিরিজ বাংলাদেশের। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হবে না ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সাবেক সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী (বুরহান সিদ্দিকী) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাতে মারা যান তিনি। রোববার সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।তিনি জানান, প্রয়াত বুরহান সিদ্দিকী বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন। ডিএমপি সূত্রে জানা গেছে,
চীন থেকে কেনা সিনোফার্ম উৎপাদিত করোনা টিকার দ্বিতীয় চালানের ১০ লাখ ডোজ দেশে এসেছে। শনিবার (১৭ জুলাই) রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ নিয়ে এখন পর্যন্ত সিনোফার্মের ৪১ লাখ ডোজ টিকা এলো বাংলাদেশে। আরেকটি ফ্লাইটে রাত ৩টার দিকে আরও ১০ লাখ ডোজ টিকা চীন থেকে দেশে আসার কথা রয়েছে। এক কোটি
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে আজও ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।শনিবার (১৮ জুলাই) ভোর রাতে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর আশেকপুর বাইপাস পর্যন্ত ৩০ কিলোমিটারে যানজটে পড়ে শত শত যানবাহন। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সিরাজগঞ্জের নলকা ব্রিজটি সরু হওয়ায় স্বাভাবিক গতিতে গাড়ি টানতে না পারা, সড়কে খানাখন্দক ও দুর্ঘটনার কারণে যানবাহনের দীর্ঘ লাইন
কুরবানি পশু জবেহ করার জন্য রয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের কুরবানির পশু তাঁর নিজ হাতে জবাই করেছেন। যার যার কুরবানির পশু তাদের নিজ হাতে জবাই করার কথাও এসেছে হাদিসে। কুরবানির পশু জবাইয়ের রয়েছে নিয়ম-পদ্ধতি ও দোয়া।অধিকাংশ মানুষ কুরবানি নিয়ম-পদ্ধতি ও দোয়া না জানার কারণেই নিজের কুরবানি নিজেরা করেন না। অথচ কুরবানির নিয়ম-পদ্ধতি ও দোয়া সহজ। তবে
রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের কমপক্ষে ৩০ জন যাত্রী।রোববার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি। জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী সেলফী পরিবহন ও রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের দুটির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সেলফী
কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সহিদ দেওয়ান জাতির পিতা বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পশু কোরবানী দিবেন। এজন্য তিনি হাটে ঘুরে লাল রংঙ্গের দু’টি ষাড় কিনেছেন। সত্তর হাজার টাকা করে দুইটি ষাড় ১ লাখ ৪০ হাজার টাকা দামে কিনেছেন কাউন্সিলর শহিদ দেওয়ান। কাউন্সিলর শহিদ দেওয়ান এ প্রতিনিধিকে বলেন, গরুর দাম মোটামুটি সাধ ও
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দিনের পর দিন পান চাষের পরিমান বেড়েই চলছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় পানের ফলন ভাল হয়েছে। করোনার কারণে পরিবহন বন্ধ থাকায় জেলার বাহিরে পান বাজারজাত করতে না পারায় বিপাকে পড়েছে চাষিরা। বরজ থেকে পান তুলতে না পারায় পান গাছের গোড়া হতে মাথা পর্যন্ত পান। অধিক লাভের আশায় অনেকে এখন পান চাষে আগ্রহী হয়ে উঠছে। সুন্দরগঞ্জ উপজেলায় ২শত
গণ মানুষের ভালোবাসায় বিদায় নিলেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান। আজ শনিবার সকালে জেলা পুলিশ লাইন এ বিদায়ী পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানকে বিদায় জানাতে তার সহকর্মীদের পাশাপাশি সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের এসে ভীড় জমায়। এসময় বিদায়ী পুলিশ সুপারের ফুল দিয়ে সাজানো গাড়িটি দড়ি দিয়ে বেঁধে হাতে হাতে টেনে নিয়ে বিদায় দেন তার সহকর্মীরা। এসময় বিদায়ী পুলিশ সুপার ও
ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক থেকে গৃহবধু সান্তনা রায় ওরফে মিলি চক্রবর্তীর (৪৯) লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, গত ১০ জুলাই ঠাকুরগাঁও সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) নির্মল কুমার রায় বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মৃত গৃহবধু সান্তনা রায় ওরফে মিলি চক্রবর্তী ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া এলাকার সমির কুমার রায়ের স্ত্রী। মামলায় বলা
চরফ্যাসনের মাদ্রাজ ইউনিয়নে আলামিন নামে এক যুবককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন চরফ্যাসন থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান। খবর পেয়ে থানার ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ওই পুলিশ সদস্যসহ অপর সদস্যদের উদ্ধার করেন। শনিবার বিকালে চরমাদ্রাজ ইউনিয়নের নতুন সুলিজ এলাকায় মৎস্যঘাটে এঘটনা ঘটে। যুবক আলামিন জানান, নতুন সুলিজ মৎস্য ঘাটে শনিবার বিকালে তিনি তার বাবার
সারাদেশে করোনা মহামারিতে ঈদুল আযহা উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গরুর হাট পরিচালনায় সরকারি নির্দেশনা থাকলেও, স্বাস্থ্যবিধি না মেনেই চলছে কুমিল্লার দেবীদ্বার সদরসহ উপজেলার ২০টি অস্থায়ী গরুরহাট । শনিবার (১৭ জুলাই) দেবীদ্বার সদরের সাপ্তাহিক হাটবারে গরুর বাজারে গিয়ে দেখা যায়, গরুর হাটে প্রচুর মানুষের সমাগম, যাদের বেশির ভাগ মানুষের মুখেই মাস্ক নেই।অনেকেরই মাস্ক রয়েছে থুতনি ও নাকের নিচে। ইজারাদারের পক্ষ থেকে করোনা
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসক ও নার্সদের সাথেও বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে রোগীর স্বজনরা। এক পর্যায়ে তারা আইসিইউতে হামলা চালায়। এতে সেখানে থাকা একটি ভেন্টিলেটর মেশিন নষ্ট হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিন নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় ৪ জনকে আটক করে। শনিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনা
আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদুল আজহায় পশু কোরবানির জন্য প্রয়োজনীয় দা, বটি ছোরা চাকুর চাহিদাকে সামনে রেখে তাই নড়ে চড়ে বসেছেন বেতাগীর কামাররা। সারা বছর অলস সময় পার করলেও কোরবানির মৌসুমে বেশ ব্যস্ততা বেড়ে যায় কামার পাড়ায়। হাট-বাজারের খুচরা দোকানিদের জন্য লোহার অস্ত্রপাতি তৈরির পাশাপাশি কোরবানির উপযোগী দা-ছুরি বানানো এবং শান দিতে
প্রকাশিত সংবাদের সূত্র ধরে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর তৎপরতায় ১৪ ঘন্টা বাসের লকারে বন্দী ৪৬িট ছাগল’ উদ্ধার করলো পুলিশ। বাংলাদেশ পুলিশের (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) এআইজি মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল শুক্রবার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, দিনাজপুর থেকে নওশীন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের মালপত্র
আসছে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কোরবানির ঈদকে বিবেচনায় রেখে কঠোর বিধিনিষেধকে আট দিনের জন্য শিথিল করেছে বাংলাদেশ সরকার। তবে ঈদের পর আগামী ২৩ জুলাই থেকে আরও কঠোরভাবে লকডাউনের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। আগামী ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউনে গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা বন্ধ থাকবে বলে জানান তিনি। গেল লকডাউনে গার্মেন্ট ও শিল্পকারখানা খোলা রাখার
কুষ্টিয়ার অনেকে খামারি বাড়ি থেকেই গরু বিক্রির প্রতি আগ্রহী হয়েছেন। কোরবানি ঈদকে সামনে রেখে ক্ষুদ্র খামারিদের অনেকেই ইতোমধ্যেই তাদের গরু বিক্রি করে দিয়েছেন। এতে তারা স্বস্তি প্রকাশ করেছেন। জেলা প্রাণিসম্পদ অফিস জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় প্রায় ১৭ হাজারের বেশি খামারে এক লাখ পঞ্চাশ হাজারের বেশি গরু মোটাতাজাকরণ করা হয়। এছাড়া জেলা জুড়ে প্রান্তিক কৃষকদের কাছে রয়েছে আরও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সভাপতি, জেলা কমিটির সহ- সভাপতি, রাজবাড়ি সরকারী কলেজের সাবেক ভিপি মনিরুজাম্মান মনো (৭২) শনিবার ভোর ৫ টা তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না .... রাজিউন)। তিনি দীর্ঘ দিন শারিরীকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন। ১৯৭৪ সালে রাজবাড়ী সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্র ইউনিয়ন থেকে ভিপি
কোরবানি উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কের ওপরেই বসেছে পশুর হাট। হাসপাতালের পাশে পশুর হাট বসায় ক্রেতা সমাগমে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এছাড়া যান চলাচল বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। ফলে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। শনিবার (১৭ জুলাই) ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেতাগী ফেরিঘাট এলাকায় বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন রাস্তার ওপরে
থানায় দায়ের করা ধর্ষণ মামলা থেকে রেহাই পেতে অতিগোপনে ধর্ষিতাকে বিয়ে করেছে ধর্ষক কাওসার সরদার। বিষয়টি শনিবার দুপুরে ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের। শনিবার দুপুরে বিয়ের বিষয়টি নিশ্চিত করে ওই ছাত্রী জানান, গত কয়েকদিন পূর্বে মাহিলাড়া ইউনিয়নের নিকাহ রেজিষ্টারের কাছে গিয়ে চার লাখ টাকা দেনমোহরের বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের সময় মাহিলাড়া ইউনিয়ন
দেশব্যাপি কঠোর লক ডাউনে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা জেলা শাখার সহ-সভাপতি ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শাওন রেজা খান এর উদ্যোগে পাবনায় করোনা আক্রান্ত রোগীর জন্য হট লাইন (০১৭১৬ ৬৬১৫৬৭) সেবা চালু করা হয়েছে। ফোন দিলেই করোনা আক্রান্ত রোগীর বাসায় পৌছে যাচ্ছে স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, ঔষধ, মাস্ক, স্যালাইনসহ অন্যান্য সামগ্রী। এছাড়াও তিনি অসুস্থ মুক্তিযোদ্ধা ও করোনায় আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে