এসওপি অমান্য করে ঈদের নামাজ আদায়ের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। মালয়েশিয়ার পেনাং রাজ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) অমান্য করে ঈদের নামাজ আদায়ের অভিযোগে ৪৮ বাংলাদেশিকে রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এর আগে মঙ্গলবার তাদেরকে আটক করে মালয়েশিয়া পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় পেনাং রাজ্যের জুরু তামান পেলাংগি মসজিদে ১০০ মানুষকে জামাতে নামাজ আদায়ের অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ
আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) থেকে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। যা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। বুধবার (২১ জুলাই) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিধিনিষেধ শিথিলের মেয়াদ আর বাড়ছে না। ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়ে চলবে ৫ আগস্ট পর্যন্ত। এই ১৪ দিন যদি আমরা বিধিনিষেধ মেনে চলি, তাহলে সংক্রমণের চেইনটা ভাঙতে পারবো। এর
ঝিনাইদহের সদর উপজেলায় সাপের কামড়ে নানী ও নাতির মৃত্যু হয়েছে।বুধবার ভোর ও সকাল ১০টার দিকে উপজেলার বেড়বাড়ি গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)। বেড়বাড়ি গ্রামের ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, রাতে একই ঘরে নাতি তরিকুল তার দেড় বছর বয়সী শিশু ছেলে ও স্ত্রীকে নিয়ে খাটের উপর
কাউখালী প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে ঈদের দিন দুই করোনা রোগীর জন্য নিজ হাতে খাবার রান্না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বেডে নিয়ে গেলেন ইউএনও মোছাঃ খালেদা খাতুন রেখা। এ বৃদ্ধের স্ত্রী কিছু দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন। হাসপাতালের করোনা বেডে দুইজন করোনা রোগী একজন হলো মুক্তারকাঠি গ্রামের বৃদ্ধ । আর একজন হলো চিরাপাড়া গ্রামের বুলু বেগম। আজ বুধবার ঈদের দিন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর ১৫'শত পরিবারের মাঝে ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেল ষ্টেশন চত্বরে দৌলতদিয়ার যৌনকর্মীদের মাঝে ১৫'শত কেজি মাংস বিতরণ করা হয়। এসময় রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান , গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর, অসহায়
সীমান্তে মিলেমিশে দ্বায়িত্ব পালনের লক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফকে) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (২১জুলাই) ঈদের দিন সকালে হিলি সীমান্তের শুন্য রেখা চেকপোষ্ট গেটে বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী মোল্ল্যা, ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ এর কমান্ডার রমাকান্ত সিংকে মিষ্টির প্যাকেট উপহার দেন। এসময় বিজিবি-বিএসএফের একাধিক সদস্য
সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণেই করোনা সংক্রমণে জনজীবন বিপন্ন’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২১ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর দলের মহাসচিব এ মন্তব্য করেন। ফখরুল বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে এই সরকারের উদাসীনতা ও অযোগ্যতার কারণে জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে। আমরা আজ এখানে কবর জিয়ারত করে পরম
রাজধানীর দুই সিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মিলে প্রায় নয় লাখ গরু কোরবানি দেওয়া হবে। বুধবার (২১ জুলাই)ঈদুল আজহাসহ আগামী ৩ দিনের হিসেব করে এমন তথ্য জানিয়েছে সিটি করপোরেশন।সিটি করপোরেশন জানিয়েছে, উত্তর সিটিতে প্রায় তিন লাখ এবং দক্ষিণ সিটিতে প্রায় ছয় লাখ গরু কোরবানি হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা
বিশ্ব করোনাভাইরাস রোধে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরোস আধানম গেব্রেইয়েসুস। টোকিওতে অলিম্পিক গেমস উদ্বোধনের আগে অলিম্পিক আয়োজক কমিটির এক বৈঠকে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি। খবর এএফপির। ডব্লিউএইচও প্রধান বলেন, টিকার অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে। যদিও মহামারি ক্লান্ত বিশ্বের কাছে এই অলিম্পিক একটি ‘আশার বার্তা’ হতে পারে। তিনি
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষের আনন্দ যেন বেদনায় পরিণত না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বুধবার (২১ জুলাই) দুপুরে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।ডা. এবিএম খুরশিদ আলম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ গ্রামে গিয়েছেন। সবাই সুস্থতার সঙ্গে ঈদ
রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকালে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...
যে সময়টা পরিবার পরিজন নিয়ে ঈদ করার কথা সে সময়টা কাটছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। সড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে এখনো তীব্র যানজট রয়েছে। এ সময় আশপাশে দোকান না পেয়ে ঘুরে ঘুরে চিপস বিক্রি করা লোকজনের কাছ থেকে চিপস আর পানি খেয়েই পার করেছেন ঈদের সকালের নাস্তা। বুধবার (২১ জুলাই) সকালে মহাসড়কে এই চিত্র দেখা
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৬৩ জনে। একই সময়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ২১ জুলাই সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে
মেহেরপুরে নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে গুলি করে সাইফুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। বুধবার (২১ জুলাই) সকাল ৬ টার দিকে মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রতনপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নাজমুল আলম। নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলায়। মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, রতনপুর পুলিশ ক্যাম্পের ভিতরে ডিউটিরত অবস্থায় সাইফুল
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারপারে অপেক্ষায় রয়েছে। তবে ঘাটে ছোট গাড়ি, বাস নেই বলে জানিয়েছে ফেরিঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, ঈদযাত্রায় দক্ষিণ অঞ্চলের যাত্রী ও যানবাহন নির্বিঘ্নে নৌপথ পারাপার করা হয়েছে। তিনি আরও জানান, নৌপথে ১৬ ফেরি মধ্যে
মহামারী করোনা থেকে মুক্তি চেয়ে পবিত্র ঈদ-উল আযহার নামাজ শেষে বরিশালে মসজিদে মসজিদে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ’র সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা চোখের পানি ফেলে মহান আল্লাহর কাছে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করেন। আজ বুধবার (২১ জুলাই) সকাল থেকে ঈদের নামাজ আদায় পরবর্তী আল্লাহ্‘র নামে পশু কুরবানির মধ্যে দিয়ে
করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে, আমাদের মাথা পিছু আয় বেড়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী।আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।বুধবার (২১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, করোনা মহামারির মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাত শেষে করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বকে মুক্ত এবং করোনায় আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া প্রার্থনা করা হয়।বুধবার (২১ জুলাই) সকাল ৭টা থেকে শুরু করে বেলা পৌনে ১১টা পর্যন্ত এ পাঁচটি জামাতে দেশ-জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। দোয়া প্রার্থনায় জাতীয় মসজিদের পেশ ইমামরা বলেন,
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় বড় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান। বুধবার (২১ জুলাই ) সকাল ৮ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে খুতবা পেশ করা হয়। তারপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। উল্লেখ্য, বর্তমান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের বিষয়ে নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। নির্দেশনায়
কোরবানির বর্জ্য পরিচ্ছন্নতা কর্মীদের হাতে দিতে বলেছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (২১ জুলাই) বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ত্যাগের মহিমায় সারাদেশে ঈদুল আজহার উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ঢাকাবাসীসহ সারাদেশবাসীকে আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঢাকাবাসীর কাছে নিবেদন করবো আপনারা অত্যন্ত সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করুন। আপনারা কোরবানির
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।সকাল ৭টা অনুষ্ঠিত হওয়া এ জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মো. আতাউর রহমান।জামাতের আগে খুতবা ও বয়ানে কোরবানির তাৎপর্য তুলে
ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ বুধবার। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। বাঙালি সমাজে ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি দেবেন। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, চার
সুখ পাখি দেখা দেবে কি? আগামীকাল বুধবার দেশে পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। সবার মতো আমিও মুখিয়ে আছি ঈদ উদযাপন করতে। তবে সেইসব ছেলেবেলার ঈদ আনন্দ এখন আর নেই, ভবিষ্যতে কোনদিন আসবে কিনা তাও জানা নেই। বনের পাখি যখন খাঁচায় বন্ধি হয় তখন তার যে অনুভূতি তা একমাত্র ওই পাখিই জানে। মহামারী করোনার কারণে এখন আমরা অনেকটা
জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হারারে সিরিজ জয় করলো টাইগাররা। বাংলাদেশ টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার খেলে ২৯৯ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। তামিম ইকবালের সেঞ্চুরীতে ভর করে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। বিস্তারিত আসছে ...