একদিকে কঠোর লকডাউন, তার মধ্যে সকাল থেকে বৃষ্টি। সেই সঙ্গে আবার সাপ্তাহিক ছুটি। সব মিলিয়ে রাজধানী ঢাকার অধিকাংশ সড়ক ফাঁকা। অথচ এর আগে গতকাল কঠোর লকডাউনের প্রথম দিনেও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছিল রাজধানীতে। তবে সেদিন জরিমানা গুণতে হয় অনেক যানকে। যার পরিমাণ ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার বেশি। তবে আজ সড়কে জরুরি যানবাহন চলতে দেখা গেলেও ব্যক্তিগত গাড়ি
সাকিবের দেওয়া উপহারের ব্যাট অলরাউন্ডার সাইফউদ্দিন পাঠিয়েছিলেন মেরামতে। সেই ব্যাটই কি না কুরিয়ারে ফেরত এসেছে ভাঙা অবস্থায়। নিজের ভাঙা ব্যাটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সাইফউদ্দিন। জানা যায়, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রিয় সেই ব্যাটটি সারাতে ফেনী থেকে কুরিয়ারের মাধ্যমে রাজশাহীতে পাঠিয়েছিলেন সাইফউদ্দিন। সেই ব্যাট ফেরত পাওয়ার পর দেখেন ব্যাটের কাঁধের অংশ ভাঙা। মোহামেডানে খেলা সাকিবের কাছ থেকে এই
সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়েছে।লকডাউন কার্যকর করতে মোংলা উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। নৌবাহিনী,কোস্টগার্ড, পুলিশের সমন্বয়ে চলছে অভিযান।শুক্রবার (২ জুলাই) সকাল থেকে মোংলার মামারঘাট,চৌধুরীমোড়,শাহাদাৎ এর মোড়,শিল্পনগরীসহ কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে।মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে, চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। সড়কে থামিয়ে
আবারো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালায় দখলদার বাহিনী। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যানি। চলতি বছরের মে মাসে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ নিয়ে তিনবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর দাবি, গাজা থেকে তাদের দিকে বিস্ফোরকভর্তি বেলুন ছোড়া হয়েছিল। জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি, হামলার স্থানে হামাস
কারাগারের অধীনে হাসপাতালে থাকা ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের মোবাইল ফোন ও জুম মিটিংয়ে অংশ নেয়ার ঘটনায় আট কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।অপরদিকে এই ঘটনায় কারা অধিদফতর থেকে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স তৌহিদুল ইসলামকে প্রধান ও মুন্সিগন্জের জেল সুপার নুরুন্নবী ভুইয়া এবং নারায়ণগন্জের জেলার শাহ রফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৭
নীলফামারী জেলায় চলমান লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশ, জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ টহল। নীলফামারীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় নীলফামারী জেলায় চলমান লকডাউন কার্যকর ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে লকডাউনের দ্বিতীয় দিনেও জেলা পুলিশ, জেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসাপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে ৬ জন এবং বরিশাল জেলায় ১ জন করেনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যা নিয়ে গোটা বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭১৪ জনের নমুনা পরীক্ষা ২৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৪
বর্তমান সময়ে দেশের প্রতিটি শহর বন্দর, গ্রাম-গঞ্জে যোগাযোগ ব্যবস্থার বেশ উন্নয়ন হলেও নওগাঁর সাপাহার উপজেলার গ্রাম এলাকায় এখনও অনেক রাস্তা ঘাট রয়েছে অবহেলিত। অবহেলিত এই রাস্তার সংবাদ বেশ কয়েকবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলেও কর্তৃপক্ষ নজরদারী না দেয়ায় এখনও অবহেলিত রয়ে গেছে রাস্তাটি। এর জলন্ত প্রমান সাপাহার সদর ইউনিয়নের বাসুল ডাঙ্গা গ্রামের রাস্তাটি। তাই এই জনপদের রাস্তাটি নিয়ে এখন জনদুর্ভোগ চরমে উঠেছে। বিগতবছর
করোনাভাইরাসে ভারতে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সেখানে সরকারি হিসাবের তুলনায় করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ কেবল হাসপাতালে উপসর্গসহ মারা যাওয়া ব্যক্তিদেরই সরকারি হিসাবে গণনা করা হচ্ছে। এর বাইরে বাড়ি বা অন্য জায়গায় মৃতদের কোনো হিসাবই রাখা হচ্ছে না দেশটিতে। বিশ্বে এর আগে করোনায় চার লাখ মৃত্যুর ভয়াল মাইলফলক পেরিয়েছে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। আর
সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সফল করতে নাটোরে লালপুরে মাঠে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেট। বিধিনিষেধের দ্বিতীয়দিন শুক্রবার (২ জুলাই) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করেই টহল শুরু করেছে সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা, মাঠে ছিলো উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও। ফলে উপজেলার রাস্তা গুলি ছিলো জনমানবশূণ্য। কাঁচাপণ্য ও মুদি দোকানগুলো খোলা থাকলেও সেগুলোতে ক্রেতার সংখ্যা ছিলো
আজো খুলনা বিভাগের ১০ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতরে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, যশোরে দুজন, বাগেরহাটে, নড়াইল
মাদারীপুরের কালকিনিতে করোনাভাইরাস বিস্তাররোধে কঠোর লকডাউন দ্বিতীয় দিন শুক্রবার কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নের্তৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা যাচ্ছে। আজ শুক্রবার (জুলাই-২) সকালে কালকিনি উপজেলা বিভিন্ন বাজার, সড়ক ও মোড়ে মোড়ে পোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন উপজেলা প্রশাসন। তবে সড়কগুলোতে অটোভ্যান কিছুটা চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ এ্যাম্বুলেন্স কিছু জরুরি গাড়ী চলাচল দেখা যাচ্ছে। এছাড়া লকডাউন বাস্তবায়নে
করোনা মহামারিতে বর্তমান সময়ে শহর ও গ্রাম-গঞ্জে জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ফার্মেসিগুলোতে মিলছে না প্রয়োজনীয় জ্বরের ঔষধ। দুই-একটি দোকানে মিললেও বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সরেজমিনে দেখা যায়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি, বাজারের ফার্মেসি এবং প্রত্যন্ত অঞ্চলের ওষুধের দোকানগুলোতে জ্বরের ওষুধ বেক্সিমকো গ্রুপের নাপা সিরাপ, নাপা ট্যাবলেট, নাপা এক্সটেন্ডেড, নাপা এক্সট্রা, নাপা ওয়ান এবং স্কয়ার গ্রুপের এইচএইচ
ভয়াবহ নদী ভাঙন আতংকে হুমকির মুখে রয়েছে দৌলতদিয়া ফেরিঘাট। যে কোন সময় পদ্মা নদীর বুকে চলে যেতে পারে লঞ্চঘাট ও ১নং ফেরি ঘাট। শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় সরেজমিন গিয়ে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে এমনি চিত্র দেখা যায়। রাজাবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ইকবাল সরদার জানান, লঞ্চঘাট এলাকায় ১'শত মিটার এলাকায় বালু ভর্তি জিয়ো ব্যাগ ফেলা হচ্ছে। ২টি প্যাকেজে
করোনায় মানুষের জীবন যখন বিপন্ন। পরীক্ষার অভাবে যখন মৃত্যুর পর নমুনা সংগ্রহ করে যখন কুষ্টিয়া বা যশোরে পাঠাতে হচ্ছে তখন ঝিনাইদহে আধুনিক ও উন্নতমানের পিসিআর ল্যাব থাকলেও তা এই অতিমহামারির মধ্যে চালু করা হচ্ছে না। ফলো করোনা আক্রান্ত রোগীদের ছুটে যেতে হচ্ছে কুষ্টিয়া ও যশোরে। তথ্য নিয়ে জানা গেছে, ২০১৭ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে ভাইরোলজী বিভাগে পিসিআর মেশিন বসানো হয়।
মোংলা বন্দরের উন্নয়নে গৃহিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ফলে বাণিজ্যিক জাহাজ আগমন বেড়েছে।যদিও বন্দর কর্তৃপক্ষের আশা ছিল ২০২১ সালে এক হাজার আসবে কিন্তু সেই আশা পূরণ না হলেও রাজস্ব আয় ৩৪০ কোটি টাকার বেশি ছাড়িয়ে গেছে। আর এটাকে মোংলা বন্দরের সবচেয়ে বড় অর্জন হিসেবেই দেখছেন বন্দরের কর্মকর্তা- কর্মচারীরা।মোংলা বন্দর কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে,বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে একবছরে ৯৭০ টি জাহাজ আগমনের এটাই
সেতুর একপাড়ে রাঙ্গাবালী, অন্যপাড়ে ছোটবাইশদিয়া। দু’পাড়ের মানুষের যোগাযোগ বন্ধনের জন্য সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেই সেতু এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতু ভেঙে একদিকে হেলে পড়েছে। কোনমতে জিআই তার দিয়ে সেতুর তিনটি অংশ বেঁধে রাখা হয়েছে। যেকোন মুহূর্তে সেই তার ছিড়ে গিয়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় আতঙ্কের মধ্যেও সেতু পারাপার হচ্ছে প্রতিদিন দু’পাড়ের শত
টাঙ্গাইলের কালিহাতি থেকে মাদক ব্যবসার সাথে জড়িত অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাব-১২। শুক্্রবার ২ জুলাই ভোরে উপজেলার মীরহামজানি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী উপজেলার সল্লা গ্রামের মৃত- আব্দুল বাছেদ এর ছেলে মোঃ রুবেল ফকির (২৩)। র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, ০২ জুলাই ২০২১ শুক্্রবার সকাল ০৭.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে
লকডাউনে কর্মহীন উখিয়ার টাইপালং গ্রামের জাগির ফোন দেন জাতীয় জরুরি সেবা ৩৩৩ এ।বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাগিরের ফোন পেয়ে তাঁর ঘরে খাদ্য সহায়তা নিয়ে ছুটে যান উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।জাগিরের মা বৃদ্ধা আছিয়ার হাতে তুলে দেন তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, “প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় লকডাউনে কর্মহীন মানুষদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য
সরকারের বিশেষ অনুদানের ৫ কোটি টাকা পাচ্ছে দেশের ৩০০টি মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ৩৬ জন শিক্ষক-শিক্ষার্থী। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদের’ মাধ্যমে এ টাকা বিতরণ করা হবে। বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের কারিগরি ও মাদারাসা শিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়েছে। শুক্রবার (২ জুলাই) কারিগরি ও
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২২ জন মারা গেছেন এ হাসপাতালে।ফলে একদিনের ব্যবধানে আজ মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে রামেক হাসপাতালে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে এ ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য ১২ জন করোনা পজিটিভ ছিলেন। আর পাঁচ জন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে টীম নাইক্ষ্যংছড়ি'র মাদক বিরোধী পৃথক অভিযানে ১৮৭০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক করতে সক্ষম হয়েছে। ১ জুলাই বিকেল সাড়ে ৪ টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউপির বিজিবি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গর্জনিয়া গামী রাস্তার উপর ডিউটিকালে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ক্যজরবিলের আজিজুর রহমানের ছেলে আবুল কালাম কে আটক পূর্বক
সাভারের আশুলিয়ায় ১১ বছরের নিজ ছেলের করা গালিগালাজ ও অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে নিলুফা বেগম (৩০) নামের এক নারী। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) রাত ৮টার দিকে আশুলিয়ার দিয়াখালী এলাকায় বিকেল ৪ টায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিলুফা বেগম (৩০) আশুলিয়ার দিয়াখালী এলাকার কাদের প্যাদার মেয়ে। পুলিশ জানায়, গরুর
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত বেড়েছে তবে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় সাড়ে চারশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৭১ হাজার ১২১ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৩ হাজার ৩৩১ জন। অর্থাৎ আগের দিনের