যমজ বাচ্চা প্রসবের ঘটনা এত বেশি ঘটছে যে এখন আর বিস্ময়কর লাগে না। আমরা তখনই অবাক হই যখন শুনি কোনো নারী দুইয়ের বেশি বাচ্চা জন্ম দিয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ৩৭ বছর বয়সি এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। গত মাসে মরক্কোর হাসপাতালে মালির এক নারী একসঙ্গে ৯ বাচ্চা জন্ম দিয়ে আলোড়ন তুলেছিলেন। এটা গিনেস রেকর্ড করেছিল।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচ পরিচালনা করতে বিকেএসপিতে যাওয়ার পথে আম্পায়ারদের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রবিবার সকালে আশুলিয়ায় এই হামলা চালানো হয় বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, আশুলিয়ার দিকে আম্পায়ারদের বহনকারী মাইক্রোবাসে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। মাইক্রোর পেছনের কাচ ভেঙে গেছে। আরেকটি সূত্র জানিয়েছে, আজকের ইট-পাটকেল নিক্ষেপ সাম্প্রতিক বিতর্কের কারণে নয়। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সড়ক অবরোধ করা সাভারের
বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে
স্বাস্থ্যখাত নিয়ে টিআিইবির প্রকাশিত রিপোর্টটি মিথ্যা ও ভুল তথ্য সংবলিত উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাকালীন সংকটকালে দেশের স্বাস্থ্যখাত যখন বিশ্বব্যাপী প্রশংসিত তখন টিআইবি দেশের স্বাস্থ্যখাতকে নিয়ে একটি অসত্য রিপোর্ট তুলে ধরেছে। টিআইবির রিপোর্টটি আগাগোড়াই ভুল তথ্য সংবলিত। শনিবার (১২ জুন) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা যুদ্ধে শহীদ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ
করোনা মহামারি থেকে মুক্তি পেতে ভারতের উত্তরপ্রদেশে ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। রাজ্যটির প্রতাপগড় জেলার শুক্লাপুর গ্রামের বাসিন্দারা একটি নিমগাছের নিচে ওই মন্দির প্রতিষ্ঠা করেছেন। বাসিন্দাদের আশা, দেবীর আশীর্বাদ মহামারি মোকাবেলায় সহায়তা করবে। ভারতীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে। ‘করোনা মাতা’র মন্দির প্রতিষ্ঠার পর সামাজিত যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একাধিক ভিডিও এবং ছবি। তাতে মন্দিরে ‘করোনার মাতা’র প্রতিমা রয়েছে। প্রতিমার
দুর্দান্ত এক গোল করে সাইডলাইনে থাকা টেলিভিশন ক্যামেরার দিকে ছুটে গেলেন রোমেলু লুকাকু। চিৎকার করে বলে উঠলেন, 'ক্রিস (ক্রিস্টিয়ান এরিকসেন), আমি তোমাকে ভালোবাসি। এরপর মাটিতে হাঁটু গেড়ে ইন্টার মিলান সতীর্থের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনাও করলেন তিনি। পরে এই স্ট্রাইকারের জোড়া গোলে ভর করেই রাশিয়াকে হারিয়ে এবারের ইউরো জয় দিয়ে শুরু করল বিশ্বের এক নম্বর দল। গ্রুপ 'বি'র ম্যাচে শনিবার রাতে ৩-০ গোলে
সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত আফরিন শহরে গোলাবারুদের হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। শনিবার ওই হামলা চালানো হয়েছে। একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে অধিকাংশই একটি হাসপাতালের। ওই হাসপাতালও হামলার শিকার হয়েছে। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, আল সিফা হাসপাতালে হামলার ঘটনায় এক চিকিৎসক, তিন হাসপাতাল কর্মী, দুই নারী এবং দুই শিশু নিহত হয়েছে। হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক কমান্ডারও
রাজধানীর আগারগাঁওয়ে সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নুসরাত জাহান (২৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীরা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে শনিবার (১২ জুন) পুলিশকে জানায়। তথ্য পাওয়ার পর বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ সরকার নুসরাতের মরদেহ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দারা জানান, নুসরাত তার স্বামী মামুন মিল্লাতের সঙ্গে সংসদ সচিবালয় বি-২
‘বছর চারেক আগে বিয়ে হয়েছিল। ছেলে গাড়ি চালাতো। এক বছর পর গাড়ি বিক্রি করে দেয়। এরপর গাড়ি কিনবে বলে আমাদের কাছে তিন লাখ টাকা যৌতুক চায়। আমি মেয়ে বিয়ে দিছি কষ্ট করে, আমরাতো চারআনা দেওয়ার মতও তৌফিক নাই। 'আমি নিজেই তিন-চার লাখ টাকা দেনা। যৌতুকের জন্য মেয়েরে প্রায়ই মারতো। টাকা দেওয়া লাগবে। মেয়েটা শান্তিতে ছিল না। অনেকবার বাড়িতে এসে কান্নাকাটি করছে।
গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর মাঝখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় সেতুর ১৮ নম্বর পিলারে কাছে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে আহত হওয়া ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। যারা নিহত বা আহত হয়েছেন তাৎক্ষণিক তাদের
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে নতুন আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুন) সকাল ৮টা থেকে রোববার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস। সাইফুল ফেরদৌস জানান, যে ১৩ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে রাজশাহীর ২, চাঁপাইনবাবগঞ্জের ৬, নওগাঁ ৩ এবং নাটোর ও
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কমছে। সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৮৭ হাজার ৫৬১ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ১০ হাজার ২০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৫৭০ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে রোববার (১৩ মে)
দোয়া করা ইবাদত। আর দুই হাত তুলে দোয়া করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক সময় দুই হাত তুলে দোয়া করেছেন মর্মে হাদিসের অনেক বর্ণনা থেকেই প্রমাণিত। ইমাম বুখারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারিতে সেসব সময় ও স্থানগুলো তুলে ধরেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়ার সময় দুই হাত কত উপরে ওঠাতেন, সে সম্পর্কে হাদিসে এসেছে-হজরত আবু মুসা রাদিয়াল্লাহু
বিয়েতে সোনার বালা দেওয়ার কথা থাকলেও বরপক্ষ নিয়ে আসে সিটি গোল্ডের ইমিটেশনের (নকল সোনা) বালা। এ নিয়ে কনে ও বরপক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে বরপক্ষকে এক দিন আটকে রেখে কনেকে তালাক করিয়ে ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী সরকারপাড়ায় এ ঘটনা ঘটে। কনের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই এলাকার মো. আকবর আলী পটলের
উত্তর ক্রোয়েশিয়ায় লেগ্রাড শহরে জনসংখ্যা বাড়াতে নাম মাত্র দামে মাত্র ১৩ টাকায় বিক্রি করছে দেশটির স্থানীয় সরকার। শতাব্দীর শুরু থেকে জনসংখ্যায় ব্যাপক হারে হ্রাস দেখা দিয়েছে লেগ্রাডে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, অস্ট্রো-হাঙ্গেরির সাম্রাজ্য থেকে আলাদা হয়েছে এক সময়ে ক্রোয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর লেগ্রাড। নতুন সীমানা হয়ে কার্যত কোণঠাসা হয়ে গেছে শহরটি। তাই জনসংখ্যাতেও হ্রাস ঘটেছে। সবুজে ঘেরা, চারপাশে অরণ্য,
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘এয়ারপোর্ট রেস্টুরেন্ট’ থেকে ১১৯ মরা মুরগি জব্দ করা হয়েছে। রেস্টুরেন্টটিতে মরা মুরগি জবাই করার সময় জড়িত ৭ জনক আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (১২ জুন) বিকেলে গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, এপিবিএনএ’র সাদা পোশাকের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্টের কাস্টমস হাউসের পার্শ্ববর্তী ‘এয়ারপোর্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর মিডটার্ম ও চূড়ান্ত পরীক্ষা শুরু হবে ১৩ জুন (রবিবার)। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনা করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৩ জুন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে। এছাড়াও
মাদারীপুর সদর উপজেলার ঘটকচরে মানববন্ধন করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এ সময় ৩ পুলিশ, সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। ঘটনাস্থলসহ কয়েকটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাহজাহান খানের বাবাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য
রাজবাড়ীর দৌলতদিয়া পুড়াভিটা এলাকা থেকে ১'শ পুড়িয়া হেরোইনসহ মোছা নুরজাহান বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার দৌলতদিয়া পুরাভিটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত নারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকার মৃত মোসলেম শেখের স্ত্রী। জেলা ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত
টাঙ্গাইলে জীবনের নিরাপত্তা চেয়ে নিজ এলাকার পৌর কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মৌসুমী মাহমুদা নামের এক নারী। শনিবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। তিনি শহরের বিশ্বাস বেতকা এলাকার মোহাম্মদ আলী শাহাজাদার মেয়ে। আতিকুর রহমান মোর্শেদ টাঙ্গাইল পৌরসভার ১৭ ওয়ার্ডের কাউন্সিলর। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৌসুমী মাহমুদা বলেন, গত বছর উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে যাওয়ার
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সফিকুল ইসলাম, পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় এবং বদলির কারণে বিদয়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি অতিরিক্ত পুলিশ
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। শনিবার (১২ জুন) সন্ধ্যায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (১১ জুন) ডিপিএলের ৪০ তম ম্যাচে একাধিক বির্তকিত কর্মকাণ্ড করেন সাকিব। এলবিডব্লিউ আপিল করার পর
টালিউড অভিনেত্রী ও বিধানসভার সদস্য নুসরাত জাহানের লিভ-ইন নিয়ে এবার মুখ খুললেন আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তৃণমূল সাংসদ নুসরাতের বিবৃতি প্রকাশ পাওয়ার পর শ্রীলেখা মিত্র নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘বিজেপিতে আমি এতদিন যোগদান করিনি। বিজেপির সাথে লিভ-ইন এ ছিলাম। তাই বিজেপি ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না। ইতি মুকুল রায়’। শুক্রবার (১১ জুন) বিজেপি ছেড়ে নিজের ঘরে ফিরে গেছেন মুকুল রায় ও
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে আবাহনীর বিপক্ষে ম্যাচে দফায় দফায় রাগ দেখিয়ে আলোচনায় সাকিব আল হাসান। শুক্রবার (১১ জুন) মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্ধত্যপূর্ণ আচরণ করেন তিনি। প্রাথমিকভাবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানিয়েছিলেন, রাতে ম্যাচ রেফারির রিপোর্টের ভিত্তিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ঘটনার ২৪ ঘণ্টা চলে যাওয়ার পরও কোনও সিদ্ধান্ত আসেনি। তবে শনিবার