বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬১ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

আজ থেকে দেশে শুরু হচ্ছে গণটিকা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ আগস্ট ২০২১, ১৫:৪৪

শেয়ার করুনঃ
আজ থেকে দেশে শুরু হচ্ছে গণটিকা

আজ থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। শনিবার (৭ আগস্ট) থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। এই ৬ দিনে সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

টিকা দেয়া হবে ২৫ বছর ও তদূর্ধ্ব গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষকে প্রাধান্য দিয়ে। মিয়ানমারের থেকে আসা রোহিঙ্গাদেরও টিকা দেওয়া হবে।শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম একথা জানান।

আরও

শিক্ষাক্রম বদলে দক্ষ বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

শিক্ষাক্রম বদলে দক্ষ বাংলাদেশ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার সম্প্রসারিত আকারে শনিবার দেশব্যাপী ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৭ আগস্ট ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীকে আমরা টিকাদান কর্মসূচির আওতায় আনতে যাচ্ছি।’

এই ক্যাম্পেইনের আওতায় দেশের ৪ হাজার ৬০০টি ইউনিয়নে, ১ হাজার ৫৪টি পৌরসভায় এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে একযোগে টিকা দেয়া হবে। এতে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকর্মী ও ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর ।

আরও

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত নির্দেশনা পরিচালক (স্বাস্থ্য), বিভাগীয় কমিটির সদস্য, সিটি করপোরেশন কমিটির সদস্য সচিব, জেলা কমিটির সদস্য সচিব, উপজেলা কমিটির সদস্য সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ও সব পৌরসভার মেডিকেল কর্মকর্তাদের পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘শনিবার দেশের সব ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এলাকায় ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হবে। ৮ ও ৯ আগস্ট ইউনিয়ন ও পৌরসভার বাদ পড়া ওয়ার্ডে এবং ৭ থেকে ৯ আগস্ট সিটি করপোরেশন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে ৮ ও ৯ আগস্ট ভ্যাক্সিনেশন কার্যক্রম চালু থাকবে। ১০ থেকে ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের জনগোষ্ঠীর ৫৫ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম পরিচালিত হবে’

টিকাগ্রহণ ও টিকা নেয়ার পর করণীয় বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে সরকার। এগুলো হলো-

১. আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোভিড-১৯ টিকা দেয়াহবে।

২. সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায়ও প্রতি ওয়ার্ডে ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকা দেয়া হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৩. যাদের বয়স ১৮ বা তদূর্ধ্ব তাদের জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত টিকাকেন্দ্রে এসে ভ্যাকসিন গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

৪. প্রথম দুই ঘণ্টা শুধু নারী ও ৫০ বছরের ঊর্ধ্বে সকল পুরুষকে টিকা দেয়া হবে।

৫. যারা ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন তাদের নিবন্ধনের সময় উল্লিখিত টিকাকেন্দ্রে এসে টিকা গ্রহণ করার অনুরোধ করা হয়েছে।

টিকা নেয়ার পরে করণীয়

১. টিকা নেয়ার পর টিকাকেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন।

২. টিকা নেয়ার পর যেকোনো রকম শারীরিক অসুবিধা হলে সাথে সাথে টিকাদানকর্মীকে খবর দিন। প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

এছাড়া টিকা নেয়ার পরও জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। একে অপর হতে অন্তত ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান ও পানি দিয়ে ঘন ঘন ২০ সেকেন্ড ধরে দুই হাত ধুতে হবে। হাঁচি-কাশির সময় হাত/রুমাল দিয়ে নাকমুখ ঢেকে নিতে হবে।

গণটিকাআজ থেকে দেশে
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

৬০ কিলোমিটার বেগে ঝড়ের আসছে

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

বিষখালী ভাঙন পরিদর্শনে এমপি জামাল, টেকসই বেড়িবাঁধের প্রতিশ্রুতি

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

ঈদুল আজহায় টানা সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশে ভোটার ১২ কোটি ৮৩ লাখ ছাড়াল, চূড়ান্ত তালিকা প্রকাশ

দেশের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে। নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১৮ নভেম্বর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা ছিল ১২ কোটি

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

ইসির রোডম্যাপ: এক বছরে স্থানীয় সরকার নির্বাচন শেষের লক্ষ্য

আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, এটি এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চললেও এখনো তা পুরোপুরি সম্পন্ন হয়নি। আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ এবং প্রশাসনিক প্রস্তুতি মিলিয়ে একটি

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

জনআস্থা ফেরাতে শৃঙ্খলা ও জিরো টলারেন্স নীতি ঘোষণা আইজিপি'র

পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত আইজিজ ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। অনুষ্ঠানে আইজিপি বলেন,

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় আন্তর্জাতিক তদন্ত ঘোষণা

হামের সংক্রমণ ও টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, হামের কারণে দেশে চার শতাধিক শিশুর মৃত্যু হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও গুরুতর বিষয়। এই পরিস্থিতি কেন তৈরি হলো, টিকার সরবরাহে