আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে দক্ষিন-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌরুট দৌলতদিয়া ফেরিঘাটে। প্রতিবছর ঈদ উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপারের ১৮-১৯টি ফেরি চলাচল করে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে। বর্তমানে এই নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। তীব্র স্রোতে ফেরি চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সাড়ি
পটুয়াখালীর কলাপাড়ায় সপ্তম শ্রেনীতে পড়–য়া এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বায়জিদ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল রাতে ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই শিক্ষার্থী তার চাচার বাসা ইটবাড়িয়া থেকে পায়ে হেটে নিজ বাড়ি
যানবাহনের অতিরিক্ত চাপে অচলঅবস্থা দৌলতদিয়া ফেরিঘাটে। পশুবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত গাড়ীর চাপ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। এসব গাড়ীর চাপে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৮ শতাধিক যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে ঢাকামুখী পশুবাহী ট্রাকগুলো। নিদিষ্ট সময়ে গন্তব্যে পৌছাতে পারছে না দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাসগুলো। শনিবার (১৭ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ঘুড়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো
ঈদের আনন্দকে পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে গ্রামে ছুটছেন মানুষ। দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের উপস্থিতিতে আজও মুখরিত মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট।শনিবার (১৭ জুলাই) ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে করে পদ্মা পাড়ি দিচ্ছেন। ফেরিঘাটে যানবাহন ও লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ।এদিকে লঞ্চে মানা হচ্ছে
কক্সবাজার শহরের চিহ্নিত সন্ত্রাসী আশরাফ আলী ওরফে আশু আলী (২৫) র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।শনিবার (১৭ জুলাই) ভোরে শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠে এ বন্দুকযুদ্ধ হয়। সকালে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।সন্ত্রাসী আশু আলী বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে। র্যাব-১৫
গাজীপুরের শ্রীপুরে মালবাহী একটি ট্রাক উল্টে ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ জুলাই) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় সড়কে যাত্রীবাহী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের করোনা সংক্রান্ত ভুল বার্তা ‘মানুষ হত্যা’ করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফেসবুকে করোনা সংক্রমণ ও টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর : বিবিসির। শুক্রবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে বাইডেন বলেন, ‘তারা মানুষ মারছে। আমাদের মধ্যে যারা টিকা নেননি, মহামারিটি কেবল তাদের মধ্যেই রয়েছে।’ ভুল তথ্য নিয়ন্ত্রণে
মো. উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) পবিত্র ঈদ- উল আযহা উপলক্ষে কোরবানির ঈদকে সামনে রেখে সরাইলে জমে উঠেছে পশুর হাট। আজ শুক্রবার (১৬ জুলাই ) হাজার হাজার দেশীয় গরু-ছাগল নিয়ে বিক্রেতারা আসছেন উপজেলার ঐতিহ্য গরু বাজারে পশুর হাটে। বিক্রেতারা বলছেন, এ বছর পশু পালনেঅধিক খরচ হলেও গত বছরের চেয়ে কম দাম চাওয়া হচ্ছে পশুর। এরপরও ক্রেতারা দাম শুনে চলে যাচ্ছেন। এতে দুশ্চিন্তায়
কক্সবাজারের উখিয়ার বালুর মাঠ এলাকায় ১৪ এপিবিএন সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে দুই রোহিঙ্গাসহ ৩জনকে আটক করেছে।সুত্র জানায়,১৬ জুলাই (শুক্রবার) বিকাল ৪টারদিকে ১৪ এপিবিএন বালুর মাঠ পুলিশ ক্যাম্প সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক-বি, শেড-৪২ এর ৩নং বস্তির বাসিন্দা রোহিঙ্গা নুরুল আমিনের ঘরে অভিযান চালিয়ে উখিয়ার রাজাপালং ইউপির দরগাহবিলের মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ ছমির (২৬), ব্লক-বি, ৪২নং
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কটিতে এক লেন বন্ধ রেখে অপর লেনে চালানো হচ্ছে যানবাহন। বন্ধ থাকা লেনে ঘন্টার পর ঘন্টা থেমে রয়েছে গাড়ি। এতে করে যারা প্রিয়জনদের সাথে ঈদ করতে বাড়ি যাচ্ছেন তাদেরকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।শনিবার (১৭ জুলাই) ভোর ছয়টা থেকে আটটা পর্যন্ত মহাসড়কে এমন পরিস্থিতি দেখা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ২ লাখ ৬৬ হাজার ৫৮৪ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৯১ হাজার ৪৭৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৭৫৮ জন।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (১৭
মর্যাদার মাস জিলহজের গুরুত্বপূর্ণ ৭টি আমল রয়েছে। অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদা যেমন বেশি, তেমনি এ মাসে বিশেষ কিছু ইবাদত বেশি বেশি করার গুরুত্বও বেশি। কেননা এ মাসকে লাইলাতুল কদরের সমতুল্য। হাদিসে এসেছে- জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদত থেকে অধিক
মানবতার ফেরিওয়ালাখ্যাত করোনা যোদ্ধা আমেরিকা প্রবাসী ডাঃ ফেরদৌস খন্দকার দেবীদ্বার উপজেলার অসহায় দরিদ্র ও কর্মহীন, বিপদগ্রস্থ ও বিধবা মানুষের জন্য একজন আলোক বর্তিকা হয়ে দেবদূতের মতো আভির্ভূত হয়েছেন।শুক্রবার সকাল ১১টায় সামাজিক দূরত¦ বজায় রেখে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘শেখ রাসেল ফাউন্ডেশন’ ইউএসএ শাখার সভাপতি ডাঃ ফেরদৌস খন্দকারের অর্থায়নে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮০ জন
কোরবানির পশুর চামড়া কওমী মাদরাসায় না দেয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। আজ শুক্রবার জেলা ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগের প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়্যালি যোগ হয়ে তিনি এ আহ্বান জানান। কওমী মাদরাসাগুলোকে দেশকে অস্থিতিশীলকারি হিসেবে আখ্যায়িত করেন তিনি। সকালে নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বাস, ট্রাক, মাইক্রোবাস শ্রমিক, ঋষি
ময়মনসিংহের ভালুকায় শিল্পপতির দু’পা কেটে নেওয়ার ঘটনায় জড়িত প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, মুলহোতা জসিম উদ্দিন পাঠান (৫৫) ও তার সহযোগী রুহুল আমিন পাঠান (৪০), ইকবাল পাঠান (৩৮) এবং মাসুম মোল্লা (৫০) ।আজ শুক্রবার র্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এই খবর নিশ্চিত করেন অধিনায়ক আবু তালাত মো. নাঈম। পরে আসামীদের ভালুকা থানায় পাঠানো হয়। আসামীদের দেওয়া
প্রায় দেড় বছর পরে নতুন সাজে সজ্জিত হয়ে যাত্রী পরিবহনে ফিরছে বরিশাল-ঢাকা রুটের বিলাসবহুল এমভি কীর্তনখোলা-২ লঞ্চ। ঢাকা বরিশাল নৌ পথের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিলাসবহুল এ লঞ্চ আগামীকাল শনিবার থেকে যাত্রা শুরু করবে। এর আগে দীর্ঘ ৭ বছর ধরে এ রুটে যাত্রী পরিবহন করেছিল লঞ্চটি। গত দেড় বছর ধরে লঞ্চটির সংস্কার ও আধুনিকায়ন করে আবারো ঢাকা-বরিশাল রুটে ফিরছে বলে জানিয়েছেন নির্মাণকারী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড লঞ্চঘাট এলাকায় সাত্তার শেখের পাড়া গ্রামে ভয়াবহ পদ্মা নদী ভাঙন কবলিত অসহায় ৫০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে দৌলতদিয়া মডেল হাই ষ্কুল মাঠ চত্বরে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে সহায়তা করা হয়। অর্থ বিতরণককালে
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অলরাউন্ডার সাকিবের ঘূর্ণিতে মাত্র ১২১ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। ফলে ১৫৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় টাইগাররা। হারারেতে প্রথম ওয়ানডে খেলতে নেমে শুরুতেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরীতে ৫০ ওভাবে ২৭৬ রানের বড় টার্গেট
মহামরী করােনা ভাইরাসজনিত কারণে সারাদেশে শ্রমজীবী মানুষেরা হয়ে পড়েছে দিশেহারা। ইতিমধ্যেই অনেক গরীব-দুঃস্থ্য ও দরিদ্র পরিবারের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। এমনই সংকটময় মুহুর্তে এসব খেটে খাওয়া গরীব শ্রমজীবী মানুষের পাশে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২শ' হকারদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া মডেল হাই ষ্কুল মাঠ চত্বরে উপজেলা প্রশাসনের
হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে খেলতে নেমে শুরুতেই ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরীতে ৫০ ওভাবে ২৭৬ রান করে বাংলাদেশ। খেলার দ্বিতীয়ার্ধে জয়ের জন্য ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান চাপে স্বাগতিক জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলিং তোপে দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২৬ ওভার ৩ বলে ৮
করোনাভাইরাস আক্রান্ত সমগ্র দেশ। এরই মাঝে আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশা। চলতি বছরে এডিস মশার কামড়ে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ছাড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। অধিদপ্তরের তথ্য জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত মোট এক হাজার ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে ৩৬
আগামী অক্টোবর-নভেম্বরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের আয়োজক ভারত। প্রথম পর্বের সহজ গ্রুপে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে লাল-সবুজের দল খেলবে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির সঙ্গে। আজ শুক্রবার আইসিসি গ্রুপিং প্রকাশ করে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে আসরটি। ওমানে হবে প্রথম পর্ব। সেখানে আট দল খেলবে। প্রাথম পর্বের ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া খেলবে। র্যাঙ্কিংয়ের
দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল কাদিরের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মাদ দিলোয়ার বখত স্বাক্ষরিত এক অফিস আদেশে নিজামুল কাদিরের বিরুদ্ধে মামলার এজাহার দায়েরের অনুমোদন দেওয়া হয়। যার স্মারক নং-০০.০১.০০০০.৫০০.৫০.০০৯.২০.১৫৭। ওই চিঠিতে বলা হয় অনুসন্ধান প্রতিবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে প্রধান শিক্ষত নিজামুল
বরিশাল নগরীসহ জেলার ১০টি উপজেলায় পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে শুক্রবার সকাল থেকে ৪৮টি পশুর হাট বসেছে। জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন থেকে প্রতিটি পশুর হাটে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে হাটের ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক রাখার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি হাটে প্রবেশ এবং বাহির হতে পৃথক গেট করার নির্দেশনা এবং শিশু ও বৃদ্ধদের