বরিশালের উজিরপুরে গলায় চুইংগাম ও লিচু আটকে রমজান নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যার পরে উপজেলার শিকারপুর ইউপির জয়শ্রী গ্রামের সিকদার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ বিষয়ে ওই শিশুর নিকটাত্মীয় শাহাদাত সিকদার জানান, গত শুক্রবার তার বোনের বিবাহ হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে তার বোন এবং দুলাভাইকে নাইয়র আনা হয়। সেই সুবাদে
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ হাজার ১৭৫ জনে। রবিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো
বরিশালের বানারীপাড়ায় উদয়কাঠি গ্রামে পানিতে ডুবে ফাহিম নামের দেড় বছর বয়সী এক শিশুর সলিল সমাধী হয়েছে। ১৫ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে উদয়কাঠি ইউনিয়নের উদয়কাঠি গ্রামে সাইফুল মীরের ছেলে শিশু ফাহিম বাড়ির উঠানে বল নিয়ে খেলছিলো। এক পর্যায়ে তার হাত থেকে বল পাশের ডোবায় পড়ে গেলে তা তুলতে গিয়ে সেও ডোবার পানিতে পড়ে যায়। ফাহিমকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক
দেশে ২৪ ঘণ্টায় ১৯৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৮৯ জনই রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিস্তারিত আসছে...
জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহো শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১ টার পর প্রতিষ্ঠানটিতে স্থানীয় লোকজন বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা কলেজের অফিস কক্ষ ভাংচুর করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে
নওগাঁয় পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। আজ রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় শহরের মুক্তির মোড়ে অস্থায়ী বেদিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ।এরপর জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন, খাদ্য বিভাগ, জেলা প্রেসক্লাব,
টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং কাঙ্গালী ভোজ। রবিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।রোববার দিবসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও ইকতেখারুল ইসলাম। এরপর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ পরিবার, সরকারের বিভিন্ন দফতর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা লালন
দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে তিন শত এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের কতৃপক্ষ।দিবসটি উপলক্ষে সকালে হিলি পানামা পোর্টে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনির্মিত এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ১১টায় পানামা পোর্ট চত্বরে আলোচনা সভা, মাদ্রাসার
যারা মুজিবকে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, ইতিহাসের পাতা থেকে তারাই আজ মুছে যাচ্ছে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার কুশীলবরা এখনো সক্রিয়, তারা চায় না দেশের উন্নয়ন হোক, পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল হোক।’রোববার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা
অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে ও মালয়েশিয়াকিনির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠমন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ রোববার ফ্রি-মালয়েশিয়া টুডেকে বলেন, আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি রাজা আল সুলতান আব্দুল্লাহ বরাবর পদত্যাগপত্র জমা দেবেন।মোহদ রেদজুয়ান আরও জানিয়েছেন, মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইতোমধ্যে পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পক্ষ থেকে পৃথকভাবে ৬৩০ গরীব-দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।১৫ আগষ্ট রবিবার দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ, শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গরীব-দুঃস্থদের মাঝে পৃথকভাবে
গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ঠাকুরগাঁওয়ের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টার দিকে ফিতা কেটে এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। পরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, ঠাকুরগাঁওয়ের মা ও শিশু
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে পর্যাপ্ত টিকা হাতে না আসায় আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না। সারাদেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য যথেষ্ট পরিমাণ টিকা হাতে এলেই আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। আজ রোববার (১৫ আগস্ট) দুপুরে মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, চীনের সঙ্গে টিকা পেতে চুক্তিবদ্ধ হচ্ছি। যৌথভাবে টিকা উৎপাদনের
আফগানিস্তানের রাজধানী কাবুলের চারপাশ থেকে তালেবান বিদ্রোহীরা শহরটিতে প্রবেশ করতে শুরু করেছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।এর আগে আফগানিস্তানে অপ্রতিরোধ্য গতিতে গুরুত্বপূর্ণ সব শহর দখল করতে শুরু করে তালেবানরা। একের পর এক গুরুত্বপূর্ণ সব শহর দখল করে চারপাশ থেকে কাবুলকে ঘিরে রাখে তারা। এরপর রোববার চতুর্দিক থেকে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করে তারা। শনিবার রাতে দেওয়া
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করেছে।রবিবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৯ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন, কোরআনখানি, বৃক্ষরোপণ, মিলাদ মাহফিল, আলোচনা
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের পিএসজিতে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। ক্যাম্প ন্যুকে শেষ বিদায় জানাতে সংবাদ সম্মেলনে হাজির হয়ে অঝোরে কেঁদেছিলেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার।ওই সময় চোখের পানি, নাকের পানি মুছতে তিনি যে টিস্যুটি ব্যবহার করেছিলেন, সেটিও বিক্রি হয়েছে অবিশ্বাস্য দামে। মেসির বিদায়ী ভাষণ দেওয়ার সময় চোখের জল মুছতে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার দিকে টিস্যু
নাটোরে বেতার শিল্পী ও দরিদ্র ভ্যানচালক রেজাউল করিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গাওয়া গান ভাইরাল হয়েছিল। শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় লালপুর উপজেলার কৃষ্ণরামপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেজাউল করিম আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী ছিলেন তিনি। বর্তমানে রেজাউল করিমের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণের হার সন্তোষজনক পর্যায়ে এলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ধাপে ধাপে খোলা হবে। পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল-কলেজ খোলা হবে না।রোববার (১৫ আগস্ট) সকালে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অধিকাংশকে টিকার আওতায় আনা হয়েছে। তবে ৪০ লাখের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কবে
চাঁদপুরে ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চাইজালসহ ৩ জন জাল ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। গত শনিবার (১৪ আগস্ট) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর জেলার সদর থানাধীন পুরান বাজারের তামাক পট্টি ও ফল পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। রবিবার (১৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল
পিরোজপুরের কাউখালীতে নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পন করেন উপজলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন
জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় সর্বাত্মকভাবে জড়িত ছিলেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার (১৫ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর বনানী কবরস্থানে পরিবারের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।মেয়র তাপস বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, তা সাক্ষ্য-প্রমাণে স্পষ্ট। তিনি বঙ্গবন্ধু হত্যায় সর্বাত্মকভাবে জড়িত ছিলেন। জাতিকে পরিপূর্ণভাবে
কলাপাড়ায় চলন্ত মোটরসাইকেলকে থামিয়ে দুইজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রোববার (১৫ আগষ্ট) বেলা ১১ টার দিকে টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার ধানখালী ইউনিয়নের নোন্দা গ্রামের সবিজ মোল্লার ছেলে খেপুপাড়া সরকারি মোজার উদ্দিন বিশ্বাস কলেজের ছাত্র রাকিব (১৯) ও আলমগীর হওলাদারের ছেলে ইয়াকুব (২৪)। এতে ইয়াকুব হাওলাদারের বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
১৯৭৫ সনে রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু তিনটি সরকারী গাড়িতে যাতায়াত করতেন; তার মধ্যে একটি ছিলো কালো রঙের। কোন দিন কোন গাড়িতে চড়বেন, সেটা তাঁর প্রটোকলের লোকরাই ঠিক করতো। ১৪ আগস্ট সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় গণভবন থেকে ৩২ নম্বরের বাড়িতে ফেরার জন্য সেদিন বঙ্গবন্ধুকে নিতে এসেছিলো একটি কালো গাড়ি। গাড়িটি দেখে কেমন যেন বিমর্ষ বোধ করেছিলেন জাতির জনক এবং তিনি মন্তব্য