মহামরী করোনা থেকে সুরক্ষা পেতে সরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে প্রতিষেধক টিকা। এই টিকা নেওয়ার জন্য করতে হচ্ছে নিবন্ধন।কিন্তু নিবন্ধনের বিষয়টি সাধারন জনগণের নিকট অনেকটাই জটিল বিষয়। এ বিষয়টি মাথায় রেখে গোয়ালন্দ পৌরসভা সহ উপজেলার চার ইউনিয়নে প্রত্যন্ত গ্রামাঞ্চল এ গিয়ে টিকার নিবন্ধন কাজ সহজতর করতে এগিয়ে এসেছে গোয়ালন্দের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তাফা মেটাল ইন্ডাঃ এর ব্যাপস্থপনা পরিচালক, উপজেলা আ'লীগের সভাপতি ও
কঠোর জৈব সুরক্ষা বলয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। একের পর এক শর্ত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। সবশেষ শর্ত হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ছক্কা মারলে বল যদি গ্যালারিতে গিয়ে পড়ে সেক্ষেত্রে নতুন বল দিতে হবে। সেই প্রস্তুতি নিয়েই ম্যাচ আয়োজন হয়েছে। পর্যাপ্ত বলও সংগ্রহ করে রেখেছিল বিসিবি। জানা যায়, ২০টির মতো বলও জোগাড় করে রাখা হয়েছিল সিরিজের প্রথম ম্যাচের জন্য। এই ম্যাচে বাংলাদেশ টসে
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মদ্যপ অবস্থায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নয়ন মন্ডল (৩৫) কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তিবিনষ্ট ও বিরক্ত করার অভিযোগ এনে আটক করা হয়। মঙ্গলবার (৩ আগষ্ট) দিবাগত রাত ১১.৫৫ মিনিটের সময় উপজেলার দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়া রেল স্টেশন জামে মসজিদ এলাকা থেকে মৃত শামছু মাষ্টারের ছেলে মো. নয়ন মন্ডলকে
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযোগ প্রমাণ হলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হতে পারে। র্যাবের তরফ থেকে এ কথা জানানো হয়েছে।বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টায় পরীমনির রাজধানীর বনানীর বাসায় এ অভিযানে যান র্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। সেখানে উপস্থিত আছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।তাদের দেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে
ঢাকার ধামরাইয়ে করোনা আক্রান্ত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ রতন মিয়া মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। বুধবার (০৪ আগষ্ট) সকাল ৯টায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুক্তিযুদ্ধা মোঃ রতন মিয়া ঢাকা জেলার ধামরাইয় থানার চৌহাট্র ইউনিয়নের পাড়াগ্রামের মোঃ চেরাগ আলী মন্ডলের ছেলে৷
নায়িকা পরীমণির বাসা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।এর আগে আজ বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে লাইভে এসে পরীমণি জানান পুলিশ পরিচয়ে কে বা কারা তার বাসায় এসে ভাঙচুর চালাচ্ছে। সেসময় তিনি বলেন, পুলিশ পরিচয়ে কে বা কারা অভিযান চালাচ্ছে। যারা এসেছে তারা পুলিশ নাম দিয়ে ভাঙচুর চালাচ্ছে। কেউ লাল পোশাকে কেউ সাদা পোশাকে আসছে।তিনি অভিযোগ করেন, তারা দরজার সামনে এসে আমাকে
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেছেন, তার রাজধানীর বনানীর বাসায় ‘কেউ’ অভিযানে গিয়েছে। যদিও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের তরফ থেকে বলা হচ্ছে, তারা এ বিষয়ে কিছু জানেন না। বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন।পরীমনি অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউনাইটেড লেদার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পৌনে ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (৪ আগস্ট) দুপুর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে একই দিন দুপুর ১২টায় আগুন লাগে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লাগে।
আওয়ামী লীগের নাম ভাঙিয়ে ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে একটি ভুঁইফোড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খান ওরফে দর্জি মনিরকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় ৪ দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ। আজ বুধবার (৪ আগস্ট) দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম। মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ১০ দিনের রিমান্ডের আবেদন
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খাল এলাকা থেকে বিপুল পরিমাণ মাছ ও একটা নৌকা আটক করে বন বিভাগ। বুধবার (৪ আগষ্ট) রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ অভিযান চালায়।অভিযানে কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি।বন বিভাগ জানায় তাদের অভিযানের টের পেয়ে নৌকা ও মাছ রেখে জঙ্গলে পালিয়ে যায় আসামী। পরবর্তীতে নৌকা তল্লাশি করে আনুমানিক ৮ মন চাকা চিংড়ি
টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর কর্মশালা অনুষ্ঠিত হয়।৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের ইউনিয়ন পর্যায়ে একযোগে টিকা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে ৩ দিনে ১৮’শ জনকে পর্যায়ক্রমে ওয়ার্ড ভিত্তিক টিকা প্রদান করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইশরাত জাহানের
সুনামগঞ্জ জেলা তাহিরপুর সীমান্তে সোর্সরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা উপজেলার লাউড়গড়, চাঁনপুর, টেকেরঘাট, বালিয়াঘাট, বীরেন্দ্রনগর ও চারাগাঁও সীমান্ত এলাকায় সিন্ডিকেড তৈরি করে প্রতিদিন ভারত থেকে লক্ষলক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে কয়লা, চাল ও পাথর পাচাঁর করাসহ মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা ও অস্ত্র পাচাঁর করছে। পরে পাচাঁরকৃত অবৈধ মালামাল থেকে সাংবাদিক, পুলিশ ও বিজিবির নাম ভাংগিয়ে করছে চাঁদা উত্তোলন। সোর্সরা দীর্ঘদিন যাবত
আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলেন সাবেক স্ত্রী বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার অন্যতম সহযোগী মিশু হাসান নামে এক জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (৪ আগস্ট) দুপুরে তাকে আটকের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মিশু হাসান ও তার এক
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা শাখা যমুনা নদীর খেয়া ঘাটের উপর দিয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুতের ১১ হাজার কে.ভির সঞ্চালন লাইনের পশ্চিম তীরে খুঁটিটি তীব্র স্্েরাতে এখন নদী গর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় রয়েছে। বিদ্যুতের খুঁটিটি নদীর বুকে হেলে পড়ায় খেয়া ঘাটের নৌকায় পারাপাররত জন সাধারণ যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটতে পারে। সরেজমিনে গিয়ে দেখা যায়,কিছুদিন আগে পাঁচবিবি হতে বাগজানার
রাজবাড়ীর গোয়ালন্দে সোনালী আঁশ পাট চাষে বাম্পার ফলনে কৃষকের মূখে হাসি ফুটেছে। বিস্তীর্ণ মাঠ জুড়ে পাটের কচিপাতা দুলে বাতাসে ঢেউ খেলছে সাথে দুলছে কৃষকের স্বপ্নও। পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো, রোদে শুকানোর পর প্রক্রিয়াজাত করার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। সোনালী আঁশ পাটের উৎপাদন ভান্ডার খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ পাটের আবাদ করা হয়েছে। আবহাওয়া পাট
ভূঞাপুর উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার(৫৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (৪ আগস্ট) সকাল ৬ টায় টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক শফিউদ্দিন তালুকদার গতকাল রাত ২
আগামী ১১ আগস্ট থেকে করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন নেয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তি বাইরে চলাফেরার ক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বুধবার (৪ আগস্ট) দুপুরে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, ‘সিদ্ধান্তটি প্রত্যাহার করা হয়েছে। বক্তব্যটি সংশোধন করা হয়েছে। এটা তো সম্ভব নয়। এটা পর্যায়ক্রমে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা চরাঞ্চলে পদ্মা নদী পারাপারের সময় বরযাত্রীর নৌকায় বজ্রঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা প্রকৌশলী আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় তিনতলা ভবনে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।তিনি বলেন, রূপসী এলাকার ইউনাইটেড লেদার ইন্ডাস্ট্রিতে এখন ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এর আগে, গত ৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলার মধ্যেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুযায়ী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। কেইন উইলিয়ামসনের দলের সঙ্গেও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। (বিস্তারিত আসছে...)
মালিতে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৩ জন।মঙ্গলবার দেশটির দক্ষিণ-মধ্যাঞ্চলীয় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দেশটির পরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবোঝাই ট্রাকটিতে শ্রমিক ছিল। রাষ্ট্রীয় টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে মুখোমুখি আঘাত করে ট্রাক। এতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। বেশ
কঠোর বিধিনিষেধে আজও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। একই সঙ্গে নৌরুটে বেড়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ি।বুধবার (৪ আগস্ট) সকাল থেকে বিধিনিষেধ উপেক্ষা করে ফেরি ঘাটে আসেন যাত্রীরা। পণ্যবাহী ও জরুরি যানবাহনের পাশাপাশি ফেরিতে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন তারা। ফেরিতে পাল্লা দিয়ে উঠছে ব্যক্তিগত গাড়িও। ঘটে আসা যাত্রীরা জানান, ৫ আগস্ট বিধিনিষেধ শেষ হলে রাজধানীতে কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিলেন তারা। সরকার
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। এ সময় বিভাগে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার (৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। জানা গেছে, বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
গোয়েন্দা কবজায় ফারিয়া মাহবুব পিয়াসার ব্ল্যাকমেইলিংয়ের ১৭ ভিডিও। এসব ভিডিওতে দেশের অনেক প্রভাবশালীর উপস্থিতি থাকায় রীতিমতো বিব্রতবোধ করছেন তদন্ত সংশ্লিষ্টরা। বলছেন, ভিডিওগুলো প্রকৃতপক্ষেই আসল কিনা তা যাচাই-বাছাই করার প্রয়োজন রয়েছে। এসব ব্যক্তির সঙ্গে কথা বলারও প্রয়োজন। অন্যদিকে, গরু আমদানির নামে মাদক চোরাচালান ব্যবসায় পিয়াসার সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর ৩০০ ফিট এলাকায় গ্রেফতার পিয়াসা তার ‘ডেইরি সান’ নামের গরুর