শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও সারা বছর কাজের দাবিসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরীর সদর রোডে সংগঠনের সভাপতি এম.এ জলিলের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এম.এ জলিল বলেন, বিগত প্রায় দেড় বছর করোনার ছোবলে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন থমকে গিয়েছে। বিশেষ করে শ্রমিকরা সীমাহীন দুর্ভোগে দিনযাপন করছে।
কৃষিই সমৃদ্ধি ২০২০-২০২১ অর্থবছরে রাজস্ব অর্থায়নে বাস্তবায়িত জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষক/কৃষাণীদের নিয়ে আউশ ধানের প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে।আজ রবিবার দুপুরে পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে রাধাবাড়ী গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। স্থানীয় আলহাজ লোকমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান,পৌর কমিশনার আনিছুর রহমান বাচ্চু,সাইফুল ইসলামও মুঞ্জুরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।
ইভ্যালির রাসেল দম্পতিসহ প্রতিষ্ঠানটির ১২ কর্মকর্তার বিরুদ্ধে এবার প্রতারণা, অর্থ আত্মসাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। মামলায় ইভ্যালির সিইও মো. রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করেছেন কামরুল ইসলাম নামে পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক। মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমন্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের কারণেই দল আজ এতদূর এসেছে।রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দলের দুর্দিনে, বিশেষ করে ২০০৭ সালে যখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় তখন আমাদের অনেক নেতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক নেতা
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইভ্যালিসহ আরও কয়েকটি ই-কমার্স মানুষের থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূর্ণ করবে সেটা আমার এখন জানা নেই। কমিটমেন্ট পূরণ না করলে তাহলে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা
করোনাভাইরাস মহামারীতে স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। স্থগিত হওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্ট রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে মাঠে গড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল বসবে ১৫ অক্টোবর। মোট ২৭ দিনের আয়োজনে বসবে ৩১টি ম্যাচ। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-ওয়ান। এক নজরে দেখে নেবো ১৩তম আইপিএলের বাকি সূচি লিগ পর্বের সূচি ১) রোববার, ১৯ সেপ্টেম্বর: চেন্নাই বনাম
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকার গাজী বাড়ির পিছন থেকে একটি মায়া (বার্কিং) হরিণ উদ্ধার করে বন বিভাগ।রবিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ছয়টার দিকে সংবাদ পেলে মায়া হরিণটিকে উদ্ধার করে চাঁদপাই রেঞ্জ অফিসে নিয়ে আসে বন বিভাগ। বন বিভাগ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমরা জানতে পারি সুন্দরবন থেকে লোকালয় আসা একটি হরিণ রনি গাজীর বাড়িতে ঘিরে দেওয়া নেটে আটকে পড়ে,সেখানে গিয়ে হরিণটিকে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি একদিকে যেমন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তেমনি বিদেশেও দেশের ভাবমূর্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত।রোববার (১৯ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজ বাসভবনে ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে আগমনের প্রাক্কালে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদের প্রেক্ষিতে এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপির এই ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির তীব্র নিন্দা জানান।তিনি বলেন, জাতিসংঘ সভার
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। তার পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আগের সব শর্ত বহাল রেখে চতুর্থ বারের মতো মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া শর্ত সাপেক্ষে যে জামিন পেয়েছেন এবং চিকিৎসা করাচ্ছেন, সে সময়টা বৃদ্ধির জন্য তার পরিবার থেকে
ইউক্যালিপটাসের মতো বেশ কিছু বিদেশি প্রজাতির গাছ এখন গবেষক ও উদ্ভিদবিদদের জন্য উদ্বেগের কারণ হয়েছে। তাদের মতে, এসব গাছ দেশের পরিবেশ ও জীব বৈচিত্র্যের অপরিসীম ক্ষতি করছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, দেশের মানুষই কিছু বিদেশি বৃক্ষ এনেছে, আবার কিছু উদ্ভিদ নিজেই দেশের ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানের মধ্যে
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হিলি কাস্টমসে কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা শাহাজোত আলী (৩৮) নামের একজনের মৃত্যু হয়েছে। মৃত কাস্টমস কর্মকর্তা ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের সুলতান আলীর ছেলে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় ফুলবাড়ী রেলগেটে পাথর বোঝাই ট্রাকের নিচে পড়ে তার মৃত্যু হয়। তিনি পরিবার নিয়ে সৈয়দপুরে বসবাস করতেন। বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী
ঢাকার সাভারের আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী প্রাইভেটকার পানিতে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সাঁতরে প্রাণে বেঁচে ফিরেছেন প্রাইভেটকারে থাকা আরও দুইজন। তাদের আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনির হোসেন এ তথ্য জানান। গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের
রাজধানীর পল্টন থানায় ২০১৮ সালে দায়ের হওয়া বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য আসামিরা। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) অতিরিক্ত মহানগর দায়রা জজ-৫ ফাতেমা ফেরদৌসের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ এফ এম রিয়াজির রহমান রুমেল এ তথ্য
গ্রাহকের প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে। তাদেরকে গ্রেফতারের পর থেকেই মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ইভ্যালির গ্রাহকরা। শনিবার রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের মুক্তির দাবিতে ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান গ্রাহকরা। বিক্ষোভে একজন গ্রাহক বলেন, আমরা রাসেলের
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।এর আগের দিন মৃত্যু হয়েছিল আটজনের।রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতায় একজনের মৃত্যু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ধারাবাহিক বৈঠকের পর জাতীয় নির্বাচন নয়, সরকার হটানোই মূল লক্ষ্য নির্ধারণ করেছে নেতৃবৃন্দ। এ প্রেক্ষিতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা বলছেন, দীর্ঘদিন ধরেই এমন হুমকি শুনে আসছেন তারা। সংবিধান অনুযায়ীই যথাসময়ে নির্বাচন হবে। যদি আন্দোলনের নামে অরাজকতা হয়, তবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নেতাদের ধারণা, অস্তিত্ব রক্ষার তাগিদেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। আন্দোলনের কৌশল ও রাজনৈতিক কর্মপন্থা
ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং পদত্যাগ করেছেন। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন তিনি। কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগেই পদত্যাগ করলেন অমরেন্দ্র সিং। পদত্যাগপত্র জমা দেওয়ার পর অমরেন্দ্র সিং বলেন, শনিবার সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ৭৯ বছর বয়সী কংগ্রেসের এ নেতা বলেন,
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বঙ্গবন্ধুর মুর্যাল স্থাপন, বঙ্গবন্ধু কর্নারের আধুনিকায়নসহ বিভিন্ন কাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু মুর্যাল তৈরী না করে সেই টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে বাথরুম, সংস্কার হয়েছে ইলেকট্রিক্যাল সাব-স্টেশন। শুধু তাই নয়, ভুয়া বিল তৈরি, ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে টাকা তোলাসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে অধ্যক্ষ মো. আইনুল হকের বিরুদ্ধে। ৩৩টি খাতে
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশের রাজধানী জালালাবাদ ও কাবুলে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছে সাতজন। আহত হয়েছে আরও ৩০ জন। শনিবার ধারাবাহিকভাবে বেশ কয়েকটি বিস্ফোরণের সময় এসব হতাহতের ঘটনা ঘটে। বলা হচ্ছে, হতাহতদের মধ্যে তালেবান সদস্যরাও রয়েছে। খবর আল জাজিরার।তালেবানের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ পর্যন্ত কোনও পক্ষ হামলার দায় স্বীকার করেনি। এদিকে, সম্প্রতি তালেবানের কাছ থেকে একটি চিঠি
সারাদেশের ১৬০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। তবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত ৪৩ চেয়ারম্যান পদপ্রার্থীরা। ভোটের আগে বাগেরহাট, খুলনা ও চট্টগ্রামের ৪৩টি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা। এর মধ্যে সবচেয়ে বেশি বাগেরহাটে। জেলাটিতে ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। বাকি ২৮ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী দলেরই
মহামারী করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা নেমেছে সোয়া ৪ লাখের নিচে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চার ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। এর আগে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ ঠিক রাখতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। জানানো হয়েছিল, প্রতিদিন
কয়েকদিন ধরে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ করার খবর পাওয়া গেছে। সরাইলে বিদ্যূত সর্বরাহ বন্ধ থাকার প্রতিবাদে বিদ্যূতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জির নেতৃত্বে। উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন ভুক্তভোগী জনতা। এ সময় মহাসড়কের অবরোধের খবর পেয়ে
নওগাঁ শহরের পার-নওগাঁ দক্ষিণপাড়া মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে মুসল্লিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের চার মুসল্লি আহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ - বগুড়া মহাসড়কে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মসজিদের জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার এশার নামাজের পর হামলার এই ঘটনায় চারজন গুরুত্বর আহত হয় আহতরা হলেন, পার-নওগাঁ দক্ষিণপাড়া গ্রামের