রাজধানীর গুলশান লেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা যায়, গুলশান-১ ও ২ নম্বরের মাঝামাঝি (গুলশান-১ রোড-৩১) নৌকাটি ডুবে যায়। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা সেটি উদ্ধারে কাজ করছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদাদাত জানিয়েছেন, নৌকায় বেশ কয়েকজন যাত্রী পার হচ্ছিলেন। নৌকার মাঝিকে
রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়ায় হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুঃখজনক ভাবে আমাদের প্র্রচেষ্টা এখনো অসহায়, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনে কোনো বাস্তব ফল তৈরি করতে পারেনি। আজ অবধি একজন মিয়ানমারের নাগরিকও তাদের স্বদেশে ফিরে যেতে পারেনি। বুধবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় বিকেলে ‘জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) সঙ্কট: স্থায়ী সমাধান জরুরি’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে একথা
চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা দেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর (বুধবার) দিনগত রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চীনের সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। বিমানবন্দরে টিকগুলো গ্রহণ করেন প্রধান স্বাস্থ্য বিষয়ক সমন্বয়ক
বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য আরও প্রায় ১৮ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বুধবার (২২ সেপ্টেম্বর) এ সহায়তার কথা জানান। মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে
কক্সবাজারের উখিয়ায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীর আলমের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালান
গাড়ি সাইড না দেয়ার অপরাধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের গাড়িকে সাইড না দেয়ায় । বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বরগুনার পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্টেডিয়াম মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাথরঘাটা শেখ রাসেল স্টেডিয়ামে বুধবার (২২ সেপ্টেম্বর) পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ আয়োজিত স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পাথরঘাটা প্রিমিয়াম লীগ
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে হালখাতার কার্ডে নামের আগে আলহাজ্ব না লেখায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে ওই ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তারা গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।আহতরা হলেন, রিক্তা খাতুন, আনোয়ার হোসেন, সাহাবুল ইসলাম, আবু জাফর আলী ও অন্তঃসত্ত্বা নারী সুফিয়া বেগম। জানা গেছে, দাদুয়া গ্রামের আনোয়ার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, জলবায়ূ পরিবর্তনে মানবিকতা জাগ্রতের এখনই সময়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। খবর বিবিসিরতিনি বিশ্ব নেতাদের আহবান জানিয়ে বলেন, আমরা একটি জটিল প্রক্রিয়া পার করছি। পৃথিবীতে যেভাবে আমরা ধ্বংসযজ্ঞ চালাচ্ছি তার দায় আমাদের নিতে হবে। চলতি বছরের নভেম্বরে জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় বিশ্বনেতাদের নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের আগেই বরিস জনসন
ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) জয়রথ ছুটছেই। বুধবার রাতের ম্যাচে মেৎজকে হারিয়ে লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। তবে মেৎজের মাঠে জয়টা মোটেও সহজ ছিল না পিএসজির।ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল পিএসজির। পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর তারকা আশরাফ হাকিমি। তবে ম্যাচের ৩৯তম মিনিটে মেৎজকে সমতায় ফেরান কিকি কোওয়াতে। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল। বিরতির
ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন গুলশান শাখার ভল্ট থেকে ১৯ কোটি টাকা উধাও হয়েছে। গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল দেশের বেসরকারি এই আর্থিক প্রতিষ্ঠানটির বিষয়ে এমন তথ্য উদঘাটন করে। এখন ব্যাংকটির সব শাখার ভল্ট পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক। অনিয়মের তথ্য উদঘাটনের পরও শাখার কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। এমনকি এ ঘটনায় গুলশান থানায় খোঁজ নিয়ে জানা গেছে,
মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সুবর্ণা ইসলাম রোদেলা নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সুবর্ণা জেলা শহরের বেউথা এলাকার বশির উদ্দিন মোল্লার মেয়ে এবং এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। ক্লাসে তার রোল নম্বর এক ছিল।বুধবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে সুর্বণার জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিলো। স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধও খেয়েছে। কিন্তু
অবসান হতে যাচ্ছে গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে ‘অকাস’ প্রতিরক্ষা চুক্তির ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রান্সের সৃষ্ট টানাপোড়েনের। এ লক্ষ্যে দুটি দেশের সরকারপ্রধান নিজেদের মধ্যে ফোনালাপ করেছেন। এবং সবকিছু ঠিক থাকলে আগামী মাসে তাঁরা সামনাসামনি বৈঠকে বসবেন বলেও জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ‘অকাস’ চুক্তির জেরে ফ্রান্সকে অস্ট্রেলিয়ার জন্য সাবমেরিন তৈরির ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের
মহামারি করোনা প্রতিরোধের আলোচনা ছাপিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে রাজনৈতিক উত্তেজনা প্রবল হয়। মার্কিন সরকারের নিষেধাজ্ঞাকে অঘোষিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আফগানিস্তান ও সিরীয় সংকটের কারণে সৃষ্ট শরণার্থী ইস্যুতে উদ্বেগ জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইউএন নিউজ ও এনডিটিভি তাদের পৃথক প্রতিবেদনে ইরান ও তুর্কি প্রেসিডেন্টের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। নিউইয়র্কে অধিবেশনে সশরীরে
এখন পর্যন্ত দেশে তিন কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ করোনার টিকার প্রয়োগ হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন দুই কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন এক কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন এবং নারী এক কোটি দুই
বরগুনার পাথরঘাটা উপজেলাধিন ১ নং রায়হানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কুদ্দুস হাং (২৫) নামের ১যুবক বিষপানে আত্নহত্যা করেছে বলে জানা গেছে। মৃত কুদ্দুসের বাবার নাম আ: রহিম হাওলাদার। ২২ সেপ্টেম্বর বুধবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। মৃত কুদ্দুস হাং পেশায় একজন রাজমিস্ত্রী। তার বাবা আঃ রহিম একজন গাছের ব্যাবসায়ী। আত্মহত্যার কারন জানতে এলাকায় খোঁজ নিয়ে জানা
তাসাউফ বা আত্মশুদ্ধির মূল উদ্দেশ্য পুরোপুরি দ্বিনের ওপর চলতে সক্ষম হওয়া এবং সে গুণাবলি ও বৈশিষ্ট্য অর্জন করা, কোরআন ও হাদিসে যেগুলোকে ঈমানের অংশ বা ঈমানের পূর্ণতা লাভের শর্ত বলা হয়েছে। মূলত দ্বিনের ওপর প্রতিষ্ঠিত হওয়া এবং ঈমানের পূর্ণতা লাভ করা পরস্পরের সঙ্গে সংযুক্ত দুটি বিষয়। মানুষের ঈমান পূর্ণতা পেলে সে দ্বিনের ওপর প্রতিষ্ঠিত হয়। অথবা দ্বিনের ওপর প্রতিষ্ঠিত হতে
পদ্মা সেতুর বেশ কয়েকটি পিলারের পাশ দিয়ে সব ধরনের নৌযান চলাচলে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।বিআইডব্লিউটিএ’র জারিকৃত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেরীসহ অন্যান্য নৌযানসমূহকে দুই প্রান্তের ১-৫ নম্বর এবং ৩৯-৪৯ নম্বর পিয়ারের মধ্যবর্তী স্প্যানসমূহ পরিহার করে চলাচল করার জন্য স্থায়ীভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী লঞ্চসহ অন্যান্য
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ই-কমার্স প্রতারণায় গ্রাহকরা যাতে টাকা ফেরত পায় সেজন্য সহযোগিতা করা প্রয়োজন। বুধবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা বিষয়ে পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইনমন্ত্রী বলেন, ই-কমার্স বন্ধ করে দেওয়া ঠিক হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর বলেছেন, উপজেলা চেয়ারম্যানরা বিনা ভোটে নির্বাচিত, অশিক্ষিত ও থার্ড ক্লাস। এদেরকে কেন শিক্ষিত ইউএনওরা মানবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন।নুরুল হক নুর বলেন, আমি ভিপি হয়েছি, কিন্তু নিজে নিজেকে ভোট দিতে পারিনি। আগেই ব্যালট
সিরাজগঞ্জের মহাসড়কে বেপরোয়া গতিতে চালিয়ে আসা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে দুই আরোহী।বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকা এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রাম জেলা বাসিন্দা আবদুল্লাহ আল মুকিম (৩০) ও পাবনা জেলা সদরের মেহেদী হাসান গালিব (২৮)। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন আরটিভি নিউজকে
চোটের কারণে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে ছিলেন তামিম ইকবাল। নিজেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও সরিয়ে নিয়েছেন তিনি। ধীরে ধীরে অনুশীলনে ফিরেছেন দেশসেরা ওপেনার। তার অনুশীলনে আজ সঙ্গী হয়েছিলেন ছেলে আরহাম ইকবাল। সকালে বাবার সাথে মিরপুরে হাজির এই ক্ষুদে ক্রিকেটার। মিরপুরের মাঠে এসে ছেলের কাছে ব্যাট দিয়ে নিজের মতো করে অনুশীলন চালিয়ে যান তামিম। তিনি যখন অনুশীলন করছিলেন তখন এক পাশে একজন
স্ত্রীকে নির্যাতনের দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এক স্বামী। এখন দেশের সর্বোচ্চ আদালতে অঙ্গীকার করেছেন আর নির্যাতন করবেন না। এই অঙ্গীকারের পর আদালত বলেছে, আপনি আপনার স্ত্রীর নামে এক টুকরো জমি লিখে দিন। এরপর আপনি যাতে চাকরি ফিরে পান সেজন্য বরখাস্তের আদেশ প্রত্যাহারসহ প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ
টেকনাফ মিঠা পানিরছড়ায় বসত-বাড়ি তল্লাশী করে দুই কেজি 'ক্রিস্টাল মেথ আইস'সহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব)। ২২ সেপ্টেম্বর (বুধবার) টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল গোপন সংবাদে টেকনাফের মিঠা পানির ছড়া এলাকায় সোনা মিয়ার বাড়ি হতে ওই আইস মাদক উদ্ধার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা টেকনাফের মিঠা পানির ছড়া এলাকায় সোনা মিয়ার বাড়ি ঘেরাও
রাজবাড়ীর গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মুরগীর হ্যাচারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন ১৯৯৫ সংশোধিত আইনে উপজেলার পশ্চিম উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জানোকিরায়ের পাড়া গ্রামে অবস্থিত হ্যাচারীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রমজান মাতব্বর পাড়া গ্রামের মো. আইনদ্দিন শেখ এর ছেলে আব্দুল আওয়াল কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারি কমিশনার ভূমি