গত ১০ সেপ্টেম্বর থেকে ট্রেইনি পুলিশ কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পুলিশ। দেশের ৬৪ জেলায় তিন হাজার শূন্যপদের বিপরীতে ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন চলবে ৭ অক্টোবর পর্যন্ত। আবেদনের সময় প্রায় এক মাস হলেও ইতোমধ্যে কনস্টেবল পদে চাকরির আবেদনের হিড়িক পড়েছে। গত ৬ দিনে এই পদে আবেদন জমা হয়েছে মোট ১ লাখ ১০ হাজার। পুলিশ সদর দফতর জানায়, এবার
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ঢাকা দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাইমন গণমাধ্যমকে বলেন, আমি একজন সাংস্কৃতিক কর্মী শিল্প-সংস্কৃতি নিয়ে কাজ করা অনেক আনন্দের এবং ভালো লাগার। আনন্দের মাত্রা বাড়িয়ে দিলো বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটি। আমাকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় কমিটির কাছে অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি। তিনি বলেন,
স্বাধীনতার মহান স্থাপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), সুন্দরবন রেজিমেন্ট, খুলনার উদ্যােগে দুস্থদের মাঝে ত্রাণ বিতরন ও কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বরিশাল নগরীর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ ও কোভিড-১৯
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দলটির যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পেটে ব্যথা শুরু হলে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে অধ্যাপক এম এস আরাফাতের তত্ত্বাবধানে বিএসএমএমইউয়ের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে আলট্রাসনোগ্রাম করার পর
রাজধানীর সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে নোটিশও দেয়া হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মুখরোচক সমলোচনা
নওগাঁর ধামইরহাটে উপজেলা শিক্ষা অফিস শিক্ষক সমিতির কর্তৃক দেশ সেরা সহকারী শিক্ষক মাহমুদা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে ধামইরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মাহমুদা আক্তার শিক্ষক বাতায়নে অনলাইন পারফরমার হিসেবে দেশ সেরা হওয়ায় ধামইরহাট শিক্ষা অফিসার জনাব আজমল হোসাইন তাকে এ সংবর্ধনা প্রদান করেন। একই সাথে প্রাথমিক শিক্ষকদের সংগঠন ধামইরহাট উপজেলা
জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানার অন্ধারমানিক ইউনিয়নে খাদিজা বেগম (৯৫) নামের এক বৃদ্ধা মাকে গত ১৫দিন ধরে গৃহবন্দি করে রেখেছেন তার পুত্র মকবুল আহমেদ খান। ঘটনাটি জানতে পেরে বুধবার সকালে গৃহবন্দি বৃদ্ধাকে উদ্ধারে ছুটে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়েছে তাকে। গৃহবন্দি বৃদ্ধা আন্ধারমানিক ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত ইয়াসিন খানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯
”বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকরণ প্রকল্পের আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এবং সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি ) ও সুশীলন এর সহযোগিতায় বাংলাদেশে পারস্পরিক শিখন কর্মসূচী (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা
অভিশপ্ত যৌতুকের নির্মমতার অমানবিক আচরনে বিয়ের সাত মাস যেতেই যৌতুকের বলি হলো গৃহবধূ কলেজ ছাত্রী সুমাইয়া। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গলায় রশি পেচিয়ে ঘরের দোতলায় রুয়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। গরু-মহিষ কেনা-বেচার ব্যবসার জন্য গহনা বিক্রি করে তিন লাখ টাকা না দেয়ায় এমনটি করা হয়েছে। এমনকি এ বিষয়টি যেন চেপে যাওয়া হয় এ জন্য পাঁচ লাখ টাকা দেয়ার প্রস্তাবনা দেয়
"দাম কিভাবে কম রাখবো, পোল্ট্রি মুরগি ১৪০ টাকা কেজি, সোয়াবিন তেল এখন ১৫০টাকা, যে গ্যাস সিলিন্ডার ৯০০ টেখা সেই সেলিন্ডার ১০৫০ টেখা। আমড়ার জিনিসপত্র তো আগের দামেই। কম রাহুম কেমনে।" কথাগুলো বলছিলেন সরাইল উপজেলা উচালিয়া পাড়া মোড়ে হোটেল মালিক আরজ আলী। ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলাসহ হাওড় জুড়ে চাল, ডাল, ভোজ্য তেল, চিনিসহ বেশিরভাগ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ খুব কষ্টে আছেন।
মেহেন্দিগঞ্জে জোয়ারের পানিতে প্লাবিত বিদ্যালয় প্রাঙ্গন তাই হাঁটু সমান পানি মাড়িয়ে আসতে হয় শ্রেণিকক্ষে। তারপরেও জড়াজীর্ন টিনশেড কক্ষে চলে নিয়মিত পাঠদান কার্যক্রম। আর ক্লাস চলাকালীন সময়ে যদি কাউকে শৌচাগারে যেতে হয় তাহলে তাকে পরিধেয় পোশাক ভিজিয়ে পানি মাড়িয়ে যেতে হয় সেখানে। এতে করে স্বাভাবিক পাঠদান ও গ্রহন কার্যক্রম ব্যহত হচ্ছে। এ কারণে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের লেংগুটিয়ার পশ্চিম কেউটিয়া গ্রামের
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাতদিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, আদালতকে আমরা জানাবো সাতদিনের মধ্যে সবগুলো বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেকগুলো বন্ধ করবো, আদালতকে জানাবো, আসলে কি প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া
“শিগগিরই উদ্বোধন হবে বরিশালের লেবুখালির পায়রা সেতু। প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন করবেন বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী অক্টোবরে এ সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে আশাকরি। পায়রা বা লেবুখালি সেতুটি দক্ষিণাঞ্চলের মানুষের জন্য আরেকটি পদ্মা সেতুর মতো। অক্টোবরেই এই সেতু দিয়ে যান চলাচল করতে পারবে। বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে
দিনাজপুরের হিলিতে পুলিশ বিশেষ দুটি পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি ৫ জন এবং মাদক সেবনের দায়ে ২ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। পরে প্রকাশ্য মাদক সেবনের দায়ে ২ জনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাত নয়টা থেকে ভোর রাত পর্যন্ত হাকিমপুর উপজেলার বিভিন্ন পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন,উপজেলার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের তালিকা প্রণয়নের লক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে আলোচনা সভা ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা,পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বীরমুক্তিযোদ্ধা আকরাম
বরিশালে কীর্তনখোলা নদী তীরের বিআইডব্লিউটিএ’র জমির অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ’র সহযোগিতায় ডিসি ঘাটসহ কীর্তনখোলা নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ দস্তগীর। এসময় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ’র প্রশিক্ষণ একাডেমী এলাকার অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদ করা হয়। এরপর
ঝালকাঠিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে তারা। বিএনবিসি-২০২০এ ইঞ্জিনিয়ারের সংজ্ঞাসহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার হরণ ও অবমূল্যায়নকর ধারা/ উপধারা সংশোধন এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮ সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকুরি প্রাথমিক
আগামী ১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস উপলক্ষে বরিশালে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর ও জেলা শাখা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয়
চাঁদার দাবিতে জেলার উজিরপুর উপজেলার চাঞ্চল্যকর কলেজ ছাত্র সোহাগ সেরনিয়াবাতকে হত্যার সাত বছর পর মামলার দুই আসামির ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক টিএম মুসা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ড পাওয়া আসামিরা হলো-উজিরপুরের
স্বামী সেজে ঘুমিয়ে থাকা এক গৃহবধূর সর্বনাশ করেছেন মাসুদ মিয়া (৪০) নামে এক ব্যক্তি। অন্ধকারে সেই গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন মাসুদ। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে মাসুদ মিয়াকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করেছে পুলিশ। অভিযুক্ত মাসুদ মিয়া কুলিয়ারচর উপজেলার ফরিদপুর
গাজীপুরের কালিয়াকৈরে সরকারী বনবিভাগের ২.৪ একর জমি সোহাগ পল্লী রিসোর্ট নামে একটি বিনোদন পার্কের দখলে রয়েছে বলে বনবিভাগ নিশ্চিত করেছে। ওই জমির আনুমানিক মূল্য ১৪ কোটি টাকা। তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০০৬ সালে উপজেলার পীড়েরটেকী গ্রামের মৃত আফাজ উদ্দিনের পুত্র মোঃ আব্দুল জলিল উপজেলার কালামপুর এলাকায় ৩৩ শতাংশ জমির উপর সোহাগ পল্লী নামে একটি রিসোর্ট গড়ে তুলেন। কিছু দিন পুর্বে লীরা গ্রুপের
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাতদিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।তথ্যমন্ত্রী বলেন, আদালতকে আমরা জানাবো সাতদিনের মধ্যে সবগুলো বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেকগুলো বন্ধ করবো, আদালতকে জানাবো, আসলে কি প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার সাত জনের।নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জন। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য
বর্তমানে বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। সংসদে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈদেশিক ঋণের স্থিতি ৪৯ হাজার ৪৫৮ মিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান ব্যুরো থেকে প্রাপ্ত