রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌরতদিয়ায় শব্দদূষণে নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। এ সময় ৬ টি যানবাহনে হাইড্রোলিক হর্ন থাকায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫ (২) এবং শব্দ দূষণ বিধি ২০০৬
এবার কান ওয়াল্ড ফিল্ম ফেস্টিভ্যালে এ্যাওয়ার্ড জিতলো তরুন নির্মাতা লায়েক আহমেদ পবনের চলচ্চিত্র 'একজন ঈশ্বরের গল্প' এর আগে প্রায় ৩০ টি ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে ১০ টি এ্যাওয়ার্ড জিতে নিয়েছে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি। ই'নিউজ৭১ এর সাথে একান্ত আলাপকালে সিনেমাটির পরিচালক লায়েক আহমেদ পবন জানান, সামনে আরো কিছু ফেস্টিভ্যাল আছে, তার মধ্যে দেশের ভেতর বেশ কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল আছে। ফিল্মটি নিয়ে এরই মাঝে দর্শক মহলে ব্যাপক
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৩৪ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ২৫৭ জনে। মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইলিশ মাছের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২১’ উপলক্ষে গত ৪ অক্টোবর ২০২১ হতে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় অঞ্চল এবং বিভিন্ন নদীতে মোট ৩ হাজার ৪৯ টি অভিযান পরিচালনা করে।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন। তিনি
বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়া ম্যাচটা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে এখনও। এরমধ্যে ঘি ঢেলেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।কেন হেরেছে বাংলাদেশ এই আলোচনা তো ছিলই মাশরাফীর বিশ্লেষণে, সঙ্গে যোগ করেন কোচিং স্টাফদের ব্যর্থতাও। সব মিলে ইংল্যান্ড ম্যাচের আগে বেশ সরব হয়ে উঠেছে ক্রিকেটাঙ্গন। কোচদের নিয়ে মাশরাফী তার ফেসবুক পোস্টে লিখেছিলেন, “এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয়
আওয়ামী লীগকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগের পতন এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেছেন।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানে তৈরি অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মিছিলের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। মিছিলের আগে ফখরুল আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে র্যালি করে
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার এবং ক্যাম্পাসের পরিবহন সমস্যা নিরসনে গণস্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আমবাগান চত্বরে প্রায় ৫শ' শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের কাছে ৬ দফা দাবিতে এ স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি সমূহ হলো- কুষ্টিয়া-খুলনা মহাসড়ক কুষ্টিয়া ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাস পর্যন্ত সড়কের সংস্কার
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাইতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে দুদলই নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। বর্ণবাদী আচরণকে রুখে দিতে হাটুঁ গেড়ে “ব্ল্যাক লাইভস ম্যাটার” বর্ণবাদী আন্দোলনে একাত্মতা পোষণ করতে ক্রিকেটারদের নির্দেশনা দেয় ক্রিকেট সাউথ আফ্রিকা। সে সিদ্ধান্ত মেনে না
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর ১নং ওয়ার্ডের জানোকী রায়ের পাড়ায় অবস্থিত একটি মুরগীর খামারে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ সংশোধিত আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা ১১ টার দিকে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় আব্দুল আওয়াল এর মুরগির খামারে অভিযান শেষে এ
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।রোববার (২৪ অক্টোবর) থেকে হেফাজত আমির সেখানে চিকিৎসাধীন আছেন। জানা যায়, ৮৭ বছর বয়সী আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। শনিবার সকালে তার শরীরে জ্বরের প্রকোপ দেখা দেয়। জ্বরের মাত্রা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বাবুনগর মাদ্রাসার শিক্ষক আল্লামা ফরিদ উদ্দিন বলেন, চিকিৎসকরা জানিয়েছেন
বৈশ্বিক মহামারি পরিস্হিতে কোভিড -১৯ আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্হ্য বিষয়ে ৪দিন ব্যাপি সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (২৬অক্টোবর)সকাল ১১টার দিকে গুইমারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সার্বিক সহযোগিতায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে ৪দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকাণ্ডে পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আসামীদের সবাই পলাতক রয়েছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য কান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার
রাজধানীর মতিঝিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিআইসিসি) ভবনের ১২তলায় এবি ব্যাংকের স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১টা ৫১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আটটি ইউনিট পাঠায়।সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, দুপুর ১টা ৫১ মিনিটে রাজধানীর মতিঝিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিআইসিসি)
যেকোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ এমন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপপ্রচার করাই বিএনপির শেষ আশ্রয়স্থল। এসময় সৃজনশীল মিথ্যাচার বিএনপির মুখেই মানায় বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (২৬ অক্টোবর) সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা সরকারের নীলনকশা, সরকার হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি- বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাব দেন আওয়ামী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এমন একটা দেশ, আমরা ইচ্ছা করলে সবকিছুই করতে পারি। এই আত্মবিশ্বাস আমাদের আছে, যেটা বঙ্গবন্ধু বলে গেছেন।মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। বেসরকারি খাতের উদ্যোক্তাদের নতুন নতুন পণ্য উৎপাদন ও রপ্তানির ওপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের রপ্তানি পণ্যের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। কারণ, বিশ্বের
শিগগির পূজামণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে। রংপুর ও
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এম এ মান্নান উড়াল সড়কের (ফ্লাইওভার) নির্মাণ ত্রুটির কারণে র্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে ফ্লাইওভারের পিলারের ফাটল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, নির্মাণে ত্রুটি থাকার কারণে ফাটলটা সৃষ্টি হয়েছে। ত্রুটির কারণে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের নির্মাণ কাজ
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজির একটি কাতল মাছ ধরা পড়েছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৭ টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে ইছাক হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা যায়, জেলে ইছাক হালদার সকাল ৭টার দিকে কাতল মাছটি বিক্রির জন্য সকাল ১০টার দিকে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত স্থানীয় মৎস্য আড়তে বিক্রিয়ের উদ্দেশ্যে আনলে ৫ নম্বর
অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুর। ড. রেজা কিবরিয়াকে দলের আহ্বায়ক এবং নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
হাইকোর্টের নির্দেশনায় গঠিত আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা শুরু হয়েছে।মঙ্গলবার (২৬ আক্টোবর) বেলা ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ে এ সভা শুরু হয়েছে। সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন। নতুন বোর্ডের প্রথম সভায় বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে। বোর্ডের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ইভ্যালির বর্তমান অবস্থা, দায়-দেনা, সম্পদের পরিমাণ, পরিচালনার প্রক্রিয়া, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায়
রাজধানীর নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ১১টার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে সমাবেশ করতে জড়ো হয়েছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এসময় তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতেও স্লোগান দেন।দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন
সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই স্কটল্যান্ডের কাছে হেরে বেশ বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। এরপর দুই সহজ প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিলেও প্রথম ম্যাচে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ।১৭১ রানের বড় লক্ষ্য দিয়েও শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে মেনে নিতে পারেননি কেউ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বিশ্লেষণ করেছেন কেন বাংলাদেশ দলের এমন অবস্থা।জয়ের
টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। খোলা বাজার ও নগদ মূল্যে রোববার ডলার ৯০ টাকা ১০ পয়সায় কেনাবেচায় হয়, দেশে যা এ যাবৎকালের সর্বোচ্চ মূল্য।জানা গেছে, প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স তিন মাস ধরে ধারাবাহিকভাবে কমেছে। রপ্তানি আয়ে ভাটা চলছে। বেড়েছে আমদানি ব্যয়। ফলে বৈদেশিক মুদ্রা সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যা টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সর্বশেষ আন্তঃব্যাংক
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে মঙ্গলবার (২৬ অক্টোবর) প্রতিবাদ মিছিল করবে বিএনপি। বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টপন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হওয়ার কথা রয়েছে। এদিকে সকাল থেকে বিএনপি কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেফতার করতে দেখা গেছে।জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সকাল ১০টায় বলেন, বিএনপি অফিসের সামনে