জয়পুরহাটের পাঁচবিবিতে জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, গ্রাম্য ডাক্তার, এনজিও কর্মি, সাংবাদিক সহ সমাজের সুধী ব্যাক্তিদের নিয়ে স্বাস্থ্য বিষয়ে মতবিনিময় সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী। এসময় জেলা স্বাস্থ্য বিভাগের ডাঃ অঞ্জন মল্লিক, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার
বলা হয়, ‘সকালের সূর্য দেখে দিন কেমন যাবে বোঝা যায়।’ আক্ষরিক অর্থেই কথাটা ফলে গেল বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বাংলাদেশ ইনিংসে। প্রথম ওভারে ইংলিশ ‘পার্টটাইম’ অফ স্পিনার মঈন আলীর প্রথম বলটা যেভাবে অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে স্টাম্পের ভেতরে টার্ন করল, সেটি ভালো বার্তা দিল না একেবারেই। মঈন আলীর এক ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ দল। পুরো ইনিংসেই
নওগাঁয় কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় শহরের কেডির মোড়ে জেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন এর স ালনায় প্রধান
‘মুক্তিযুদ্ধের অ-সাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িকতা রুখে দাড়াও, ৭২’র সংবিধান পুনঃপ্রতিষ্টা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবীতে মানববন্ধন ও সম্প্রীতি সভা এবং বিক্ষোভ মিছিল করেছে ‘দেবীদ্বার সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা আন্দোলন কমিটি।বুধবার সকাল ১০টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্তরে’ ওই মানববন্ধন ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। ‘দেবীদ্বার সাম্প্রদায়ীক সম্প্রীতি রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক অনীল চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ১৯৯৩ সালের ২৭ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। আজ (বুধবার) ছিলো তার জন্মদিন। স্ত্রীর জন্মদিনের প্রথম প্রহরেই জমকালো আয়োজন করে তাকে সারপ্রাইজ দেন মাহির দ্বিতীয় স্বামী রাকিব। রাত ১২টা বাজতেই স্বামী ও তার আত্নীয়দের সঙ্গে কেক কাটেন মাহি। মাহি তার ফেসবুক পেইজ থেকে লাইভে এসে জন্মদিনের প্রথম প্রহরের কেক কাটার মূহুর্ত শেয়ার করেন তার ভক্তদের সঙ্গে।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জনে। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে,
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের কাছে। এমন লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই তিন উইকেট হারায় টাইগাররা। এদিন ইংল্যান্ডের মঈন আলীর ঘূর্ণিতে প্রথমে ক্যাচ আউট হন লিটন দাস। এর আগে তিনি ৮ বল মোকাবেলা করে ৯ রান করেন। এরপর মঈন আলী নিজের দ্বিতীয় ওভারে নাঈম শেখকে সাজঘরে ফেরান। নাঈম শেখ ৭ বল খেলে
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে বুধবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি পরীক্ষা ২৩ নভেম্বর শেষ হবে। আগামী ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ তাদের ক্লাসের বিষয় রয়েছে। কবে, কীভাবে ২০২২ সালের এসএসসি পরীক্ষা নেওয়া হবে, তা পরে জানানো
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। বল মাঠে গড়ানোর আগে হাঁটু গেড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে।কোমরের চোটে বিশ্বকাপ শেষ সাইফ উদ্দিনের। তার জায়গায় মূল স্কোয়াডে সুযোগ হয়েছে রুবেল হোসেনের। তবে একাদশে জায়গা পেয়েছেন যুব বিশ্বকাপ জয়ী
আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২১ সালের শিক্ষার্থীদের এই পরীক্ষায় অংশ নেবে মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা
আইসিসির চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট ও বলে হাতে সমান দাপট দেখাচ্ছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এর পুরস্কারটাও হাতেনাতে পেয়ে গেলেন তিনি। কিছুদিন আগে আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে টি-টোয়েন্টি ফরম্যাটের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারানো সাকিব সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে নবীকে সরিয়ে আবার শীর্ষে উঠে এসেছেন। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাকিবের শীর্ষস্থান পুনরুদ্ধার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার আমরা নির্বাচন নিয়ে কোনো চিন্তাই করছি না। আগে এই সরকারকে যেতে হবে।তারা পদত্যাগ করে চলে যাওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন (ইসি) ও নিরপেক্ষ সরকার গঠন করে নির্বাচন দিতে হবে, এটাই ফাইনাল।বুধবার (২৭অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, গত ২০১৮ সালে আপনারা
কুষ্টিয়ার কুমারখালীতে ইমন আলী (২০) নামের এক তরুণ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিয়ে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেন । মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারিপাড়া গ্রামে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারবিষয়টি নিশ্চিত করেছেন। মৃত তরুণ উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া কাচারিপাড়া গ্রামের জামছের
এক সপ্তাহের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বুধবার (২৭ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।শিক্ষামন্ত্রী বলেন, খুব শিগগিরই স্কুলে টিকার কার্যক্রম শুরু হবে। এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে। এ কাজের আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যে আমরা
দেশে জ্বালানির দাম যেভাবে বাড়ছে সেভাবে খাদ্যশস্যের দামও বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে মুদ্রাস্ফীতির বিষয়ে আমরা যে ধারনা করেছিলাম, তার মধ্যেই আছে।সার্বিক বিবেচনায় মুদ্রাস্ফীতি বাড়েনি বলে জানান তিনি। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি আমরা যে
কুষ্টিয়ার দুটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী এতথ্য নিশ্চিত করেন।এদের মধ্যে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ২৯ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে ৫ জন চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী রয়েছেন। অপরদিকে ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়নে ১ জন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে ১৭ টি পণ্যবাহী ট্রাক ও কয়েকটি মটরসাইকেল নিয়ে পাটুরিয়া ঘাটে পৌছালে ৩টি ট্রাক নামতে সক্ষম হলেও ১৪ টি ট্রাক নিয়ে আমানত শাহ নামে একটি রো রো ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ডুবে যাওয়া ট্রাক ও ফেরি উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। উদ্ধারকাজে আরো যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ
চাঁদপুরের ফরিদগঞ্জে মা মনোয়ারা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করেছেন মানসিক প্রতিবন্ধী ছেলে মমিন দেওয়ান (৪২)। বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়িতে গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী ছেলেকে আটক করেছে পুলিশ। নিহত মনোয়ারা ওই বাড়ির মৃত আবদুল হাশেমের স্ত্রী।পুলিশ জানায়, আসামি মমিন একজন মানসিক রোগী। এর আগে একটি হত্যা মামলায় তিনি জেলেহাজতে ছিলেন। তিন মাস আগে
রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত পিংক সিটির পাশে একটি ছয়তলা ভবনের নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৬টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাফি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর
মিয়ানমারের সাবেক বেসামরিক সরকারের প্রধান অং সান সু চি আদালতে দেওয়া প্রথম সাক্ষ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে মিয়ানমারের জান্তা সরকার তার বিরুদ্ধে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টির জন্য উসকানি দেওয়ার অভিযোগ আনে। খবর আল-জাজিরার।চলতি বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। পরবর্তী সময়ে সু চিসহ রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেফতার করা
রাজধানীর গুলশানে একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি। তিনি বলেন, রাজধানীর গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাসার নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।প্রাথমিকভাবে আগুন
পাটুরিয়া ঘাটে ফেরিটি ডুবে যায়নি বলে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়।নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো তথ্যে বলা হয়, পাটুরিয়া ঘাটে ফেরিটি কাত হয়ে হেলে পড়েছে, ডুবে যায়নি। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরের ভিড়ার সময় দুর্ঘটনায় পড়ে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনার পরিকল্পনা করা হয়েছে গণভবন থেকে। সারাদেশে হামলার ঘটনায় যারা আটক হয়েছে সব ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মী।সত্য প্রকাশ হয়ে যাওয়ায়- এখন পুলিশকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নির্যাতন করে মিথ্যা নাটক সাজানো হচ্ছে। যা মানুষ বিশ্বাস করে না।বুধবার(২৭অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ সব
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাহিরে ও অন্যান্য জেলার মানুষের চা প্রিয় ২১০ পদের সেই চায়ের দোকানে অভিযান। সরাইল উপজেলার আলোচিত ২১০ পদের চা দোকানে অভিযান চালিয়ে ১৪ অবৈধ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আলোচিত চা দোকানের সামনে থেকে মোটরসাইকেলগুলো জব্দ করেছে সরাইল থানা পুলিশ।সরাইল থানা সুত্রে জানায়, সরাইল উপজেলার শাহবাজপুর চা দোকানকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়াসহ