
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১৯:৩৯

কুষ্টিয়ার দুটি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।বুধবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী এতথ্য নিশ্চিত করেন।এদের মধ্যে মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন থেকে ২৯ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ানো প্রার্থীদের মধ্যে ৫ জন চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থী রয়েছেন।
অপরদিকে ভেড়ামারা উপজেলার ৬ টি ইউনিয়নে ১ জন চেয়ারম্যান প্রাথী ও ৮ জন সাধারন সদস্য নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি