সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবৈধভাবে কিডনি কেনা-বেচার সংঘবদ্ধ চক্রের অন্যতম মূলহোতা ও সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিন মো. শাহরিয়ার ইমরানসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিকভাবে চক্রটির বাকি সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, গতকাল সোমবার (১১ অক্টোবর)
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুকুরে গোসল করেতে গিয়ে রিফাত ও কাউসার নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে বাসার পাশে পুকুরে গোসুল করতে গিয়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল। নিহত রিফাত ৩নং ওয়ার্ডের চিকনমাটি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে ও কাউসার সাহাব উদ্দিনের ভাই সাবলুর ছেলে।
শিকড়ের টানে স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী ছেলে ডা.আশীষ চক্রবর্তী নিজ গ্রামে আজ ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া সার্বজনীন দুর্গা পূজার ১ যুগ পূর্তি উপলক্ষে ঢাকাস্থঃ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের (সাবেক-আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) সার্বিক সহযোগিতায় সরাইলের প্রাণী সম্পদ অধিদপ্তর (পশু হাসপাতাল) মাঠে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত প্রায় ৫ শতাধিক রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান
ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেন আমাদের কতিপয় দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা দেশের উন্নয়নে সমাজবদ্ধভাবে এক সাথে কাজ করতে চাই। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বরিশাল নগরীর কাশীপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে
২১ জেলার প্রবেশদ্বার হিসাবে খ্যাত বাংলাদেশের ব্যস্ততম নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথ। গুরুত্বপূর্ণ ওই নৌপথে চলাচলকারি অনেক ফেরি ঘন ঘন ফেরি বিকল হয়ে পড়ে। পানির গভীরতা কমে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ডুবোচর ও নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৭ টি ফেরিঘাটের মধ্যে ৩ টি ঘাট বন্ধ রয়েছে। পাশাপাশি অতিরিক্ত গাড়ির চাপ বেড়ে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানজট
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে থেকে ২য় শ্রেনীর স্কুল ছাত্রী রানী খাতুন (১০)’র মৃত্যু নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। শিশুটির বাবার বাড়ির লোকজন বলছেন মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। আর নানার বাড়ির লোকজন বলছে তার মৃত্যু স্বাভাবিক।জানা যায়, ২০০৯ সালে শহরের কানঞ্চনপুর গ্রামের আব্দুর রাকিবের সাথে সদর উপজেলার চুটলিয়া গ্রামের ইলিয়াস কাজীর মেয়ে ঝর্না খাতুনের বিয়ে হয়। ২০১৪ সালে পারিবারিক কলহের
কম বয়সীদের টিকা দেওয়ার ঘোষণা আগেই জানিয়েছিল সরকার। সে অনুযায়ী চলতি সপ্তাহেই দেশের ২১টি কেন্দ্রে তাদের টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন খুরশীদ আলম। ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, আশা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই শিশুদের টিকা দেওয়া শুরু
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১৭ অক্টোবর। আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে মেগা এই ইভেন্টের মূল আনুষ্ঠানিকতা। বিশ্বকাপে নিজেদের সেরা পারফরম্যান্স প্রয়োগ করার প্রয়াসে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের দেখে নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো। আইসিসির নির্ধারণ করা সূচি অনুযায়ী এদিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। তবে দুঃসংবাদই বলতে হবে দুই
বসতভিটাসহ স্বামীর সব সম্পত্তিতেই ভাগ পাবেন সনাতন ধর্মাবলম্বী বিধবারা। এ সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ক্ষেত্রে ১৯৩৭ সালের হিন্দু উইমেন্স রাইটস টু প্রোপার্টি অ্যাক্ট বাংলাদেশেও প্রযোজ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক বেঞ্চের স্বাক্ষরের পর ২২ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সৈয়দ নাফিউল
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ৯০ এর পটভূমি আর ২০২১ এর পটভূমি এক নয়। সুতরাং গণঅভ্যুত্থান করে সরকার পতনের দিবা স্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে।মঙ্গলবার (১২ অক্টোবর) সরকারি বাস ভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।‘সরকারকে আর সময় দেওয়া যায় না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারকে সময় নির্ধারণ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক ফলদার প্রাণপুরুষ খ্যাত শ্যামবাবু ওরফে শ্যাম শংকর দত্তের ১১ তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (১২ অক্টোবর)। এইদিন তার স্মরণে ফলদায় তার গ্রামের বাড়িতে পুষ্পস্তবক অর্পন, বস্ত্র বিতরণ, ধর্মীয় গ্রন্থাদি পাঠ, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। তিনি গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক সংবাদের প্রতিনিধি সন্তোষ কুমার দত্তের
সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় ঘাতক বাসটিকে ধাওয়া করে আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় সেনা শপিং কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জামেলা বেগম গোপালগঞ্জ জেলার সদর থানার চরমা গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুর জেলার কোণাবাড়ি এলাকার এ্যাসটেক্স
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের বাজারস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হাকিমপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোরশেদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাকিমপুর (হিলি) পৌর আওয়ামীলীগের
রাজশাহীর ব্যবসায়ী রাজু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা মঙ্গলবার সকালে এই রায় দেন।মামলার বাকি নয় আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয়েছে।
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের চেয়ারম্যান ১০ হাজার টাকা মুচলেকায় ইউনূসসহ ৪ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ড.ইউনূস। বেলা ১১টা ১০ মিনিটে
অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এই রায় দেন। ০৪ অক্টোবর এই মামলায় দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে, রায়ের জন্য এই দিন ধার্য করেন আদালত। ৩০ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক তুলে ধরা হয়। এরপর বাবরের
ডিমওয়ালা ইলিশ ধরব না দেশের ক্ষতি করব না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর চরকর্নেশনা এলাকায় মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে (৪ অক্টোবর হতে ২২ অক্টোবর) পর্যন্ত ইলিশ আহরন হতে বিরত থাকার জন্য মৎস্য বিষয়ক আইন বাস্তবায়ন ও সংরক্ষণের জন্য মোবাইল কোর্ট চালিয়ে কিছু মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলা
উইঘুর ইস্যুতে চীনের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীনের জিনজিয়াংয়ে বাস করা উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালাচ্ছে সি চিনপিং সরকার। তবে বেইজিং এটি অস্বীকার করে। এদিকে চীনের মিত্র দেশ পাকিস্তান। মুসলিম প্রধান দেশ হয়েও উইঘুর ইস্যুতে নিয়ে কমই কথা বলে পাকিস্তান সরকার। উইঘুর
টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে গোটাবিশ্বে। এর মাঝে টিকা দেওয়ার ফলে করোনার ঝুঁকি কতটা কম হতে পারে তা উঠে এসেছে এক গবেষণায়। গবেষকরা বলছেন, টিকা নিলে মৃত্যুঝুঁকি বা হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৯০ শতাংশ কমে যায়। ফ্রান্সের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে এ তথ্য। স্থানীয় সময় সোমবার (১১ অক্টোবর) প্রকাশিত হয় গবেষণা প্রতিদেনটি। এতে বলা হয়েছে,
বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরুর আগে মঙ্গলবার আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।টি-২০ বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। বাংলাদেশ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড তিন টেস্ট খেলুড়ে দেশ এবং আইসিসি সহযোগী ৫ দেশসহ আট দেশ খেলছে প্রথম পর্বে। আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল খেলবে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও আটজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।মারা যাওয়া আটজনের মধ্যে নওগাঁর তিনজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের একজন। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ
শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার (১১ অক্টোবর) থেকে চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর আগমনের মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। গতকাল ছিল মহাষষ্ঠী। ষষ্ঠীর দিন দেবী আসনে আসীন হয়েছেন। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আগমনের ক্ষণ গণনা। এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায় চড়ে। আজ মঙ্গলবার (১২ অক্টোবর) মহাসপ্তমী। সকাল পৌনে নয়টায় নবপত্রিকা প্রবেশ
শেষ ওভারে প্রয়োজন ছিল সাত রান। স্ট্রাইকে সাকিব আল হাসান। বল হাতে কয়েকদিন আগেই ঢাকায় সাকিবকে পাঁচ ছক্কা হাঁকানো ড্যান ক্রিস্টান। প্রথম বলেই বাংলাদেশি তারকার স্কুপ। চার মেরে দলের জন্য স্বস্তি এনে দিলেন। যেমনটা করেছিলেন ২০১২ আইপিএলের ফাইনালে। তার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়েই শিরোপা তুলেছিল কলকাতা। এক দশক পরও একইরকম সাকিব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে বিদায় করল
বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ জন। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭২ হাজার ৪৪২ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩