মদের মধ্যে ঘুমের ওষুধ খাওয়ায়ে ইজিবাইক চালক ইকরামুল ইসলাম (২৬) কে হত্যা করা হয়। হত্যাকান্ডের পর ৮ দিন সে নিখোঁজ ছিল। ইকরামুল ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মৃত ইসলাম মোল্লার ছেলে। গত ১৯ অক্টোবর কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামের একটি ধান ক্ষেতের পাশ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। মামলা
বরিশালের গৌরনদীতে ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। বৃহষ্পতিবার (২১ অক্টোবর) রাতে গৌরনদী উপজেলার পশ্চিম বার্থী এলাকার সরদার বাড়ি জামে মসজিদের সামনে থেকে এ সার জব্দ করা হয়। জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার বাশাইল বাজারের সারের ডিলার সারগুলো নছিমনযোগে গৌরনদী উপজেলার টরকি বাজারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। তবে এক উপজেলার জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার অন্য উপজেলায় নিয়ে যাওয়ায় পাঁচারের সামিল হওয়ায়, থানা পুলিশের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেক্সওয়ার্কারস নেটওয়ার্ক। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরের দৌলতদিয়া পায়কট্ বাংলাদেশ এর মাঠে চত্বরে ইউএনএইডসের অর্থিক সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জানাযায়, কোভিড-১৯ আঘাত হানার পর থেকেই যৌনপল্লীর যৌনকর্মীদের দুর্দশা চরমে উঠে। দেশের অন্যান্য খাতের শ্রমিকদের মতোই রাজবাড়ীর যৌনকর্মীরাও মারাত্মক অভাবের সম্মুখীন হন। তাই এই কঠিন সময়ে সেক্সওয়ার্কারস নেটওয়ার্কের উদ্যোগে পায়কট্
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পিরোজপুরে পুলিশের উদ্যোগে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টায় শহরের নতুন বাস টার্মিনাল থেকে জেলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে থেকে বের হওয়া র্যালীটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে যে সকল প্রার্থী ঋণ খেলাপি, যাদের বয়স কম এবং যারা ত্রুটির পূর্ণ মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মনোনয়নপত্রগুলো বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মশিউর রহমান জানান, সংরক্ষিত নারী সদস্য পদে বলদিয়া ইউনিয়নের একজনের এবং সাধারণ সদস্য
পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পরে মেয়েকে নিয়ে থানায় হাজির হয়েছেন ঘাতক স্বামী। পারিবারিক কলহের জেরে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে (৪৪) কুপিয়ে হত্যা করে শুক্রবার সকালে পিরোজপুর সদর থানায় হাজির হন স্বামী আব্দুস সত্তার (৫০)। স্থানীয় সুত্রে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা মৃত জোনাব
আশাশুনি টু বড়দল সড়কে সড়ক দুর্ঘটনায় এক মৎস্য ব্যবসায়ী নিহত ও মোটর সাইকেল চালক আহত হয়েছে। বৃহস্পতিবার সড়কের ফকরাবাদ ঈদগাহ ময়দানের কাছে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার খাজরা গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে মৎস্য ব্যবসায়ী খলিল গাজী (৬৫) বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে মোবারক সরদারের ভাড়ায় চালিত মোটরসাইকেলে মহেশ^রকাটি মৎস্য সেটে মাছ বিক্রয় করতে আসেন। মাছ বিক্রয় শেষে একই
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজার মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, বাড়ীঘরে অগ্নিসংযোগ লুট-পাট, খুন ধর্ষনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ই) অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা গণনাট্য সংস্থা নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে। বরিশাল জেলা গণনাট্য সংস্থার সভাপতি শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ জাফর তালুকদার, বিরেন রায়, কমরেড
বিনামূল্যে করোনার টিকা দেওয়ার কাজ চলছে। ইতোমধ্যে বিনামূল্যে ১০০ কোটি টিকা দিয়ে নজির তৈরি করে ফেলেছে ভারত। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় তিনি স্বাস্থ্য-সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এর আগে আমাদের বাইরে থেকে টিকা আমদানি করতে হতো। এখন আমরা গোটা বিশ্বকে টিকা সরবরাহ করছি। নরেন্দ্র মোদী বলেন, সবচেয়ে বড় কথা, ভারতের
কক্সবাজারে আটক হওয়া ব্যক্তিই কুমিল্লার ইকবাল হোসেন। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে ইকবাল হোসেনকে বৃহস্পতিবার রাত ১০টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা এলাকা থেকে আটক করা হয়েছে। কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন শহরের দ্বিতীয় মুরাদপুরের লস্করপুকুরপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন। পূজামণ্ডপের আশপাশের বিভিন্ন বাসা-প্রতিষ্ঠান ও শহরের কয়েকটি এলাকার ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার
ফেনীর বোগদাদিয়া কনভেনশন হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যানের চালক ও সহযোগীসহ তিনজন নিহত হয়েছেন।শুক্রবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপ ভ্যানচালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার মো. সুজন (২৭), সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম
হিলি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৪ পিস স্বর্ণের বারসহ নজরুল ইসলাম নজু (৫০) নামের এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার (২২ অক্টোবর) সকালে বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সুবেদার নজরুল ইসলাম জানান, আটককৃত নজরুল ইসলাম রায়ভাগ গ্রামের আতাবুদ্দিনের ছেলে। গোপন
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরীফ রাখা ইকবাল সন্দেহে গ্রেপ্তার সন্দেহভাজন ইকবালকে রাত ১১ টা থেকে সকাল ৬ পর্যন্ত ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল ৬টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাইক্রোবাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা দেয় পুলিশ। এরপর কুমিল্লা জেলা পুলিশের হাতে ইকবালকে তুলে দেয় কক্সবাজার পুলিশ। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগ নেতা মেহেদী
আজ (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি বাণীতে বলেছেন, সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়কে নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব
দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ‘পদ্মা ও পায়রা সেতু’ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিয়েছে। ২০২০ সালের ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সর্বশেষ স্প্যান স্থাপনের মাধ্যমে দৃশ্যমান হয়েছে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতুর পুরো কাঠামো। এর পরই দৃশ্যমান হয় পায়রা নদীর ওপর নির্মিত সেতু। সম্প্রতি এর নির্মাণ কাজ শেষ হয়েছে। সেতু নির্মাণ প্রকল্পে মূল ব্যয়ের চেয়ে সাড়ে তিনগুণ বেশি ব্যয় হয়েছে। প্রকল্পটি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৫ জন।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা-ঢাকা-সিলেট মহাসড়কের ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল ওয়াহেদ (৩৭) ও হাবিবা (১৩ মাস)। আহতরা হলেন, স্মৃতি বেগম (৩০), ওয়াফি (৫), তামিমা (১৩), রোকসান (৩৮), ফারুমা (১০)।নিহত আব্দুল ওয়াহেদ ভূঁইয়া নবীনগর উপজেলার শিবপুর
“ঠিলে ধুয়ে দেরে বউ গাছ কাটতে যাব” এই হলো খেজুর বৃক্ষকে কেন্দ্র করে তৈরি গাছি সম্প্রদায়ের বুলি। তাদের শিউলিও বলা হয়। ঝিনাইদহের ভাষায় সেই গানের কথা মনে পড়ে যায় শীত আসার আগেই খেজুরগাছ চাষীদের । এরা গ্রাম বাংলার ঐতিহ্য। তাই শীতকালে গাছিদের কদর বেড়ে যায়, তারা দিনভর মহাব্যস্ত থাকেন। গাছিরা খেজুর গাছ তোলা-চাছার জন্য দা, চোং বা নলি, কাঠি, দড়ি,
দিনাজপুরের হিলি সীমান্তের হাঁড়িপুকুর নামক এলাকা থেকে ভারতে পাচারকালে ৪টি স্বর্ণের বারসহ নজরুল ইসলাম নামের একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত আসামি উপজেলার হাড়ীপুকুর (রায়ভাগ) গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৫০)।বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় হিলি সীমান্তের রায়ভাগ গ্রামের কাঁচা রাস্তার ওপড় থেকে পালসার মোটরসাইকেল ও ৪টি স্বর্ণের বারসহ নজরুল গ্রেপ্তার করে বিজিবি সদস্যরা। বিষয়টি নিশ্চিত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাত রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। ঘটনায় জড়িত রোহিঙ্গাদের গ্রেপ্তারে ক্যাম্পগুলোতে চলছে পুলিশের সাঁড়াশি অভিযান। প্রথমে ৪ জন নিহত হওয়ার কথা জানালেও পরে
আল্লাহ তাআলা মানুষকে এ মর্মে নির্দেশ দিচ্ছেন যে, আল্লাহর ইবাদত কর আর তার সঙ্গে কাউকে শরিক করো না’ যারা এ নির্দেশনা মেনে চলবে; তাদের জান্নাতি বলেছেন বিশ্বনবি। বিশেষ কয়েকটি গুণের অধিকারীদের জান্নাতি বলেছিলেন প্রিয় নবি। জান্নাতি লোকদের সেসব গুণ কী কী? জান্নাতে যাওয়ার জন্য শিরকমুক্ত থাকার বিকল্প নেই। আল্লাহ তাআলা কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না। যুগে যুগে মানুষকে শিরকমুক্ত রাখতেই
প্রত্যাশা ছিলো প্রথম পর্বে সবকয়টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ দল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও হয়তো এমনটাই ভেবেছিলো। তাই তো গত আগস্টে বিশ্বকাপের সূচি ঘোষণার সময় বাংলাদেশ দলকে স্বয়ংক্রিয়ভাবেই বি গ্রুপের এক নম্বর দলের তকমা দেয়া হয়েছিল। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে এক ব্যক্তিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কক্সবাজার জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইকবাল হোসেন নামের একজনকে আমরা গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই চলছে। তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারের পর ওমানের বিপক্ষে একটা পর্যায় পর্যন্ত চাপে ছিল বাংলাদেশ, দলকে ঘিরে ধরেছিল প্রথম পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কা। পরে ঠিকই ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতে টাইগাররা। পাপুয়া নিউগিগিনির বিপক্ষে আজ ম্যাচ জিতলেই তাই নিশ্চিত পরের ধাপ। বৃহস্পতিবার সেটা অনায়াসেই করে ফেলে বাংলাদেশ। ৮৪ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ২৮ বলে ৫০ রান করা মাহমুদউল্লাহ
দেশের স্বনামধন্য নির্মাতা, অভিনেতা ও নাট্যকার কায়েস চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান ।বিষয়টি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর জানান, কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন। সাগর বলেন, মরহুমের আত্মার শান্তি কামনা করছি এবং ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। সবাই