ঝালকাঠি শহরের বিকনা এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর নামের ৩০ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর রাতে নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি বলে জানা গেছে। মৃত্যুর আগে তিনি একটি চিরকুট লিখে রেখে যান যা ঘটনাটিকে আরও স্পষ্ট করেছে। নিহত পলাশ বরিশালের মুলাদী উপজেলার তেরোচড় গ্রামের
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই সভা বসে। সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় এবং বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. বিল্লাল
ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই অভিযানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকার দখলমুক্ত করার কার্যক্রম জোরদার করা হয়েছে। শীতলাখোলা এলাকা থেকে অভিযান শুরু হয়ে তা পোস্ট অফিস সড়ক, কালিবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ছড়িয়ে পড়ে।
খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গোটা পার্বত্য জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই বর্বর ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা আজ থেকে তিন পার্বত্য জেলায় সব ধরনের ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে। এছাড়াও, আগামীকাল বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধেরও ডাক দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার সন্ধ্যায়। খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঐ
রাজবাড়ীর গোয়ালন্দে জিয়া সাইবার ফোর্স-জেডিএফ এর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের দলীয় প্যাডে জিয়া সাইবার ফোর্স রাজবাড়ী জেলা কমিটির সভাপতি এস এম কাউসার মাহমুদ এবং সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন লিটনের স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে আহবায়ক করা হয়েছে হাবিব আহসানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসাইন মাহমুদ মজনু। ১১
শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার ছয়টি পূজা মণ্ডপে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা সেনা জোন সদরে এ অনুদান প্রদান করা হয়। গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এর পক্ষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম,
রাজবাড়ীর গোয়ালন্দে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপনকে ঘিরে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে উপজেলা আনসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে মন্ডপে নিযুক্তকৃত আনসারদের এ নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. নাহিদুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম ও প্রশিক্ষক রুবেল হোসেন। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির প্রসঙ্গ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে মাঠে প্রায় ৩০ হাজার সেনাসদস্য রয়েছে। নির্বাচনকালে এ সংখ্যা বাড়িয়ে এক লাখ করা হবে। পাশাপাশি নৌ-বাহিনী, বিমানবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও কোস্টগার্ডও দায়িত্ব পালন করবে। তবে সুষ্ঠু নির্বাচন
চলতি বছরের নভেম্বরের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা প্লট জালিয়াতির ছয় মামলার রায় হতে পারে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন। একইসঙ্গে হাইকোর্টের আদেশে আটকে থাকা টিউলিপ সিদ্দিকের মামলাও সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর দুদক প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিউইয়র্কে লাঞ্ছিত করা হয়েছে—এমন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “নিউইয়র্কে মহাসচিবকে কেউ লাঞ্ছিত করেননি। তার নামে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।” বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এরই মধ্যে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং প্রকাশ করেছে তাদের দ্বিতীয় দফার নির্বাচনী জরিপের ফলাফল। রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে বুধবার (২৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে এই ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার। জরিপে ৬৪ জেলার ৯,৩৯৮টি পরিবার/খনার মোট ১০,৪১৩ জন ভোটারের মতামত নেয়া হয়। জরিপের প্রধান ফলাফল: জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি:
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে উপজেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার
খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লোমহর্ষক এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর প্রতিবাদে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত মঙ্গলবার রাতে প্রাইভেট থেকে ফেরার পথে ওই ছাত্রী ধর্ষণের
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভুনবীর ইউনিয়নের জৈন্তা ছড়া এলাকায় এ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছেন রেদোয়ান (২৪) ও তার বাবা বশির মিয়া (৫০)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে রেদোয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয়রা জানান, বিকেল থেকেই পাইপলাইনে ছিদ্র হয়ে তেল ছড়িয়ে পড়ছিল।
দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর জাতিসংঘে প্রথম ভাষণে সংস্থাটির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার দায় চাপান জাতিসংঘের ওপর। সেই সঙ্গে অবৈধ অভিবাসন উৎসাহিত করা ও পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এক ধরনের ‘আক্রমণ’ চালানোর অভিযোগও করেন। ট্রাম্প বলেন, ‘‘জাতিসংঘের উদ্দেশ্য আসলে কী? তাদের দেখা যায় শুধু কঠিন
এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যানের বিচারে যোজন যোজন এগিয়ে থাকলেও টাইগার হেড কোচ ফিল সিমন্সের বিশ্বাস, সুযোগগুলো কাজে লাগাতে পারলে ভারতকেও হারানো সম্ভব। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। গ্রুপ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে থিয়ারওয়ার্ল্ডের মর্যাদাপূর্ণ ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত বার্ষিক গ্লোবাল এডুকেশন ডিনারে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তার অগ্রণী ভূমিকা এবং শিক্ষার প্রতি দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ এই
বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে ঢাকা মহানগরের গুলশান দরবারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩ সেপ্টেম্বরকে আঁধার দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই সমাবেশে অংশগ্রহণ করেন আল্লামা ইমাম হায়াত ও মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। আল্লামা ইমাম হায়াত বলেন, মুমিনদের ঈমান ও দ্বীন বিনাশী কার্যকলাপের প্রতীক হিসেবে এই দিনটি সকল ঈমানদার ও মানবতা ও গণতন্ত্রের পক্ষধারী
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে মঙ্গলবার মধ্যরাতে এক ভয়াবহ ট্রাফিক দুর্ঘটনা ঘটেছে। ঢাকামুখী সবজিবোঝাই একটি ছোট ট্রাক দাঁড়িয়ে চাকা পরিবর্তনের সময় পেছন থেকে আসা চালবোঝাই ট্রাকটি ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও তার সহকারী নিহত হন। নিহতরা হলেন কুষ্টিয়া সদরের পারখানা ত্রিমোহনীর মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুরের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)। স্থানীয় হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময়
পাকিস্তানের স্পিজেন্ড এলাকায় মঙ্গলবার সকালে জাফর এক্সপ্রেস ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রেলওয়েতে কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কারণে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে এবং একটি বগি উল্টে যাওয়ার ফলে যাত্রীরা আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, কোয়েটাগামী ট্রেনটি স্পিজেন্ড এলাকা দিয়ে যাওয়ার সময় ট্র্যাকে লাগানো একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়। দুর্ঘটনার সঙ্গে
জাতিসংঘ সাধারণ পরিষদে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র অভিযোগ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, গাজায় কোনো যুদ্ধ নয়, বরং এটি একতরফা গণহত্যা। তিনি বলেন, গত ২৩ মাসে প্রতি ঘণ্টায় একটি শিশুকে হত্যা করা হয়েছে এবং এটি শুধু সংখ্যা নয়, প্রতিটি একটি জীবন। এরদোয়ান মানবিক বিপর্যয়ের মাত্রা তুলনা করেছেন আধুনিক ইতিহাসের সঙ্গে। তিনি জানান, মাত্র দুই বা তিন
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট শক্তিশালী সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঝড়ের তাণ্ডবে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় জেলা হুয়ালিয়েনে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন ১২৪ জন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার কাজ চলছে। প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং জানান, হুয়ালিয়েন জেলাটি এই
দীর্ঘ নীরবতার পর অবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের মুখ খুললেন। কয়েক মাস ধরে তাকে এবং তার দলকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চললেও তিনি ছিলেন নিশ্চুপ। তবে এবার তিনি স্পষ্ট করলেন তার অবস্থান। তার মতে, আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে এবং এ নিয়ে সন্দেহের কিছু নেই। চ্যানেল ২৪–কে দেওয়া এক সাক্ষাৎকারে জি এম কাদের বলেন, আওয়ামী
ডিজিটাল যুগে মানুষ প্রতিদিনই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও স্মার্টফোনের মাধ্যমে তথ্য গ্রহণ করছে। কিন্তু এ প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করেছে, তেমনি নৈতিকতা ও মূল্যবোধের ওপর চাপও বাড়িয়েছে। ইসলামের দৃষ্টিতে প্রযুক্তির ব্যবহার হালাল ও হারামের মধ্যে সীমাবদ্ধ। অর্থাৎ যা হালাল তা গ্রহণ করতে হবে, আর যা হারাম তা পরিহার করতে হবে। কোরআনে বলা হয়েছে, ‘তুমি সত্যকে গ্রহণ কর এবং অসত্য