করোনাভাইরাস সংক্রমণরোধে সারা দেশে টিকা পেতে সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৪ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৪৬২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ১৯ লাখ ৬৩ হাজার ৫১৫ জন।স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানা গেছে। তথ্য মতে, টিকা
ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে করোনা ভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছালে
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুরে বালুভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে সাত্তার ও বাউপুর গ্রামের কলিমউদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা
মেহেরপুরের গাংনী উপজেলার ঐতিহ্যবাহী ও বাণিজ্য খ্যাত একটি বাজার বামন্দী। যেখানে রয়েছে জেলার সর্ব-বৃহৎ পশু হাট। বাজারে শাক-সবজি, মাছ-মাংস, ক্ষুদ্র কুটির শিল্প সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও মালামাল বিক্রয় করে ব্যাবসায়ীরা। এসব দোকানের পাশাপাশি রয়েছে সুপার মার্কেট, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অফিস, একাধিক শাখা ব্যাংক ও চিকিৎসাকেন্দ্র, কলকারখানা সহ হাজারের অধিক দোকান-পাট। এ বাজারে শুধুমাত্র চায়ের দোকানের ব্যাবসার
টানা তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং এই বিশ্বকাপের সেমিফাইনাল। আগের দুই আসরেই ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ব্লাকক্যাপসরা। আজ কি তবে নিউজিল্যান্ডের প্রতিশোধের মিশন, নাকি আগের দুই আসরের মতো এবারও শ্রেষ্ঠত্বের পুনরাবৃত্তি ঘটিয়ে সেলিব্রেশনে মেতে উঠবেন ইংলিশরা! নিউজিল্যান্ড দলটা অন্যরকম। দলে কানো মহাতারকা নেই। কিন্তু প্রয়োজনে ১১ জনই হয়ে
নারীশিক্ষা অধিকার কর্মী ও শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তিনি। মঙ্গলবার ( ৯ নভেম্বর) মালালা টুইট করে তার নিজের বিয়ের কথা জানান। সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন তিনি।টুইটারে উচ্ছ্বসিত মালালা লিখেছেন, আজকের দিনটি আমার জীবনের একটি মহামূল্যবান দিন। আসার
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, শিক্ষক স্বল্পতা দূর করতে আসছে ডিসেম্বরের মধ্যে ৩২ হাজার ৭শ জন সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগ সম্পন্ন হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন। তিনি বলেন, শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক শিক্ষা। শিক্ষার্থীর চিন্তা-চেতনা, নীতি-নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে প্রাথমিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতির পিতা বঙ্গবন্ধু সদ্য স্বাধীন
সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ সময় নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪ লাখ।গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ইউক্রেন-তুরস্ক-ভারত-যুক্তরাজ্য। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৫ কোটি ১৫ লাখের ঘরে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ ৭৯
জেনে নিন ঈমান গ্রহণের ফজিলত!হাফিজ মাছুম আহমদ দুধরচকী। ঈমান আরবি শব্দ। যার অর্থ হচ্ছে বিশ্বাস করা। পরিভাষায়, মহান আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, তাক্বদিরের ভালো-মন্দ এবং আখিরাতে পুনরুত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। যিনি উপরোক্ত বিষয় গুলো অন্তরে বিশ্বাস করে মৌখিকভাবে এর স্বীকৃতি দিয়ে বাস্তবে সে মোতাবেক আমল করেন তারাই হলেন ঈমানদার। ঈমানদার ইসলাম গ্রহণের ফলে কি
সিএনজিচালিত বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া বন্ধে এবার স্টিকার লাগিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেলে বিআরটিএ ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, সিএনজি চালিত বাসে আমরা আলাদা স্টিকার লাগিয়ে দেব, যাতে অভিযান চালাতে সমস্যা না হয়। সিএনজিচালিত বাস ও মিনিবাস চিহ্নিত করতে মালিকদের কাছে আমরা
শিক্ষক-কর্মচারীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল হোসেন। ঢাকা জেলা প্রশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান অধ্যক্ষ মো. আবুল হোসেন। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে অধ্যক্ষ নিজেই পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন। দীর্ঘদিন অধ্যক্ষ মো. আবুল হোসেনর পদত্যাগের দাবি জানিয়ে আসছিল প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা। তারই প্রেক্ষিতে আজ তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। জানা গেছে,
একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টায়। করোনাকালের গত আটটি অধিবেশনের মতো এবারের অধিবেশনও বসবে স্বাস্থ্যবিধি মেনে। কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই কেবল অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মত এবারও সংসদ সদস্যরা তালিকা অনুযায়ী পালা করে অধিবেশনে যোগ দেবেন। স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বয়স্ক ও অসুস্থ এমপিদের এবারও অধিবেশনে যাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা
চট্টগ্রাম সীতাকুণ্ডে ২য় ধাপে ইউপি নির্বাচনের শেষ মুহূর্তে নৌকার গণমিছিলে ভিমরুলের হামলায় ২০ শিশুসহ আহত প্রায় অর্ধশত। মঙ্গলবার (৯ নভেম্বর) সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছাদাকাত উল্ল্যাহ মিয়াজীর নৌকা প্রতীকের বাড়বকুণ্ড ৬নং ওয়ার্ডে বিকাল সাড়ে ৫টায় গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলটি বাড়বকুণ্ড মিয়াজী পাড়া মুফিজ কোম্পানি বাড়ি অতিক্রম করার সময় মিছিল থেকে কে বা কারা গাছে থাকা ভীমরুলের বাসায়
আগেই ধারণা করা হয়েছিল, এবার সেটি সত্যি হলো। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়েছে। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন লোকেশ রাহুল। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই নতুন এই জুটিকে দেখা যাবে। মঙ্গলবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে বিসিসিআই ও আইসিসি। একই সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এমনকি সেই
প্রাইভেটকার থেকে মাদক উদ্ধারের ঘটনায় লেডি বাইকার রিয়া রায়কে খুঁজছে পুলিশ। ইতোমধ্যে অবশ্যই সোমবার (৮ নভেম্বর) সিলেট বিমানবন্দর এলাকা থেকে মাদকসহ রিয়ার প্রেমিক আরমান সামিকে গ্রেফতার করা হয়েছে। এই সময় রিয়া সুকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির এই তথ্য জানান। গ্রেফতার আরমান সামি নগরীর মিরাপাড়ার বাসিন্দা। রিয়া রায় নগরীর কুমারপাড়ার
ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সাভারের এক কাউন্সিলরকে (রমজান আলী) ৫০০ লোকসহ একটি কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। তা এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে আতঙ্কিত স্বতন্ত্র প্রার্থীসহ তার কর্মী সমর্থক ও স্থানীয় সাধারণ ভোটাররা। মঙ্গলবার (০৯ নভেম্বর) থেকেই এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এরআগে, সোমবার (০৮ নভেম্বর) সন্ধ্যায় কুল্লা ইউনিয়ন মামুরা
চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হবে না। এ স্তরের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। মঙ্গলবার (৯ নভেম্বর) আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে
মার্কিন ধনকুবের বিল গেটসকে বিয়ের প্রস্তাব দিয়ে বিতর্ক উসকে দিয়েছেন উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশ কুয়েতের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী শামস। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে গত রোববার প্রকাশিত এক খবরে বলা হয়, এক টুইটে শামস মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতার ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি (বিল গেটস) ডিজিটাল যুগের ‘নক্ষত্র’। বিল গেটস সম্পর্কে টুইটারে কুয়েতের গায়িকা শামস বলেন, ‘লোকটি দেখতে স্মার্ট। বর্তমান ডিজিটাল যুগের নক্ষত্র তিনি। ভবিষ্যতে
সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়া পরিচয়ে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা পৌণে ১২টার দিকে রাজফুলবাড়িয়া এলাকায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- ফরিদপুর জেলার বাসিন্দা ওবায়দুর রহমান (৩৫), টাঙ্গাইল জেলার বাসিন্দা শরীফ (৩৯), দেলোয়ার হোসেন (৪৮) ও আজমত খান (৪২)। তবে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে তাহিরপুর সদর বাজারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে পুর্ব নির্ধারিত আলোচনা সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। সভায় দৈনিক মানব কন্ঠ, ও সিলেটের ডাক তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ কে সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেটের তাহিরপুর প্রতিনিধি আলম সাব্বির কে সাধারণ সম্পাদক ঘোষণা
মানিকগঞ্জের পাটুলিয়া ঘাটে পদ্মায় ডুবে যাওয়া ফেরি ‘আমানত শাহ’ ১৪ দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ‘আমানত শাহ’ আরও দুই দিন পর্যবেক্ষণ করা হবে। কোনো সমস্যা না দেখলে কর্তৃপক্ষকে সেটি হস্তান্তর করা হবে। সব ঠিক থাকলে আগামী দুই দিনের মধ্যে বাংলাদেশ
আত্মীয়ের সঙ্গে স্ত্রী অদল-বদল করতে চাওয়ায় স্বামীকে হত্যা আন্তর্জাতিক ডেস্ক ॥ স্বামী তার নিজের এক আত্মীয়ের সঙ্গে স্ত্রী অদল-বদল করতে চাওয়ায় স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন স্ত্রী। এরপর তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শনিবার রাতে ভারতের বেঙ্গালুরুর মাদানাইয়াকানাহাল্লিতে এ ঘটনা ঘটেছে। মারা যাওয়া ওই ব্যক্তির নাম স্বামী রাজ (৪৬)। হারুকিয়াতানাহাল্লি গ্রামের বাসিন্দা রাজ,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ। মঙ্গলবার ( ৯ নভেম্বর) সকালে চরশালিপুর সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। পরে উপজেলা সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী ২১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাসিন্দা জেলে শেরজান মোল্লা জানান, তারা মোট ৮ জন মিলে পদ্মা নদীতে মাছ
বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি নির্মাণের জন্য মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের রায়পাড়া মৌজায় অধিগ্রহণকৃত ১০০.৯২ একর জায়গার দখল বুঝে পেলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে বারোটায় ফায়ার একাডেমির নিজস্ব জায়গায় অনুষ্ঠিত জমি হস্তান্তর ও গ্রহণের সংক্রান্ত এক অনুষ্ঠানের মাধ্যমে এই দখল দলিল বুঝে পায় ফায়ার সার্ভিস। অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও