রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন 'গোয়ালন্দ শিশু সংসদ' এর নব গঠিত শাখা কমিটিসমূহের অভিষেক অনুষ্ঠান-২০২১ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০অক্টোবর) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া রেস্টহাউজ সংলগ্ন কেয়ার হোটেল এন্ড রেস্টুরেন্টে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো.মোস্তফা মুন্সী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
টাঙ্গাইলের বাসাইলে কাউলজানী ইউনিয়নের বোর্ডবাজার ও বার্থা দক্ষিণ পাড়া থেকে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, উপজেলার কাউলজানী বোর্ডবাজার এলাকার কামাল মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণ পাড়া
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ হওয়ায় মুম্বাই আদালতে বন্দি আছেন। বুধবার (২০ অক্টোবর) পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী তার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। তবে শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে জেলে গিয়ে ছেলে আরিয়ানের সঙ্গে দেখা করে এসছেন শাহরুখ খান। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুম্বইয়ের আর্থার রোড জেলে
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। আর কয়েকদিন পরই তার জন্মদিন। প্রতিবারই বেশ জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন তিনি। সে আয়োজনে যারা আমন্ত্রণ পান, তাদের অনেকেই জানিয়েছেন, পরীমনির জন্মদিনের আয়োজনে অতিথিদের জন্যও থাকতো ‘ড্রেসকোড’। এবারও পরীর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে লাল অথবা সাদা রঙের পোশাক পরে। গত বছরের জন্মদিনে ড্রেসকোড ছিল সবুজ।অভিজ্ঞরা বলে থাকেন, পরীর আগে বাংলাদেশে কোনো চলচ্চিত্র তারকাকে এভাবে ধারাবাহিকভাবে
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার রায় ঘোষণা আবারও পিছিয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংশ্লিষ্ট মামলার রায় ঘোষণার তারিখ ধার্য ছিলো। একই মামলায় আরও ১০ জন আসামী রয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এই মামলার রায় হওয়ার কথা ছিলো। এর আগে গত ০৫ অক্টোবর মামলার রায় ঘোষণা হওয়ার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তাহের কাজী পাড়া থেকে ২৫০ পিস ইয়াবাবড়ি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তাহের কাজী পাড়ার সাত্তার সরদারের ছেলে মোঃ মহিউদ্দিন সরদার ( ৩২) ও আনোয়ার হোসেনের ছেলে রিপন মাহমুদ (৩০)। জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত
মিসরে লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আজ বুধবার এই দুর্ঘটনা ঘটে। মেডিকেল সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সূত্র জানায়, মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলের একটি বাইপাসে উল্টো পথে আসা একটি লরির সঙ্গে মিনিবাসের সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ওই মিনিবাসের চালক এবং ১৮ জন যাত্রী নিহত হন। মিসরে দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর
চেয়ারম্যান ড. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, ধর্মান্ধ রাজনীতির বলি হচ্ছে সংখ্যালঘুরা। হামলাকারীদের চিহ্নিত করে এখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ওদেরকে দমন না করলে দেশকে ওরা অশান্ত করে তুলবে। এতে বিশ্ব দরবারের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। গতকাল বুধবার বিকেলে পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় করিমপুর কসবা হিন্দু পল্লি মাঝিপাড়ায় সাম্প্রদায়িক হামলার শিকার ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। জাফরউল্লাহ চৌধুরী বলেন, পীরগঞ্জের
আজ বৃহস্পতিবার পূর্বাচলে নবনির্মিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র’ উদ্বোধন করা হবে। প্রদর্শনী কেন্দ্রটি ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল বুধবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য দিয়েছেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম।তিনি বলেন, বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত এই প্রদর্শনী কেন্দ্রটি বছরব্যাপী বিভিন্ন পণ্যভিত্তিক মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে। প্রকল্প পরিচালক বলেন, ‘চায়না স্টেট কন্সট্রাকশন ইঞ্জিনিয়ারিং
ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন।গত ৫ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর ভারপ্রাপ্ত বিচারক আলী হোসেন এদিন ধার্য করেন। ওইদিন মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। কিন্তু বিচারক শেখ
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ওই ইউনিয়নের গাজীপুর ব্র্যাক অফিসের সামনে কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফ আহমেদ (২৩) ও একই উপজেলার
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।দৈনিক মৃত্যুতে এরপরই রয়েছে রাশিয়া-ইউক্রেন-মেক্সিকো-ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ কোটি ২৭ লাখের বেশি।অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৯ লাখ ৩৭
মানবীয় দুর্বলতা, ক্লান্তি, কামনা-বাসনাসহ সব পাপ কাজ থেকে মুক্ত ফেরেশতারা। তারা অবিরাম মহান আল্লাহর নির্দেশ পালন করে থাকেন। মহান আল্লাহ ফেরেশতাদের সম্পর্কে ঘোষণা করেছেন- ‘বরং তারাতো সম্মানিত বান্দা। তারা আগ বাড়িয়ে কথা বলতে পারে না এবং তারা তাঁরই আদেশে কাজ করে। তাদের সামনে এবং পেছনে যা কিছু আছে তা তিনি জানেন। তারা শুধু তাদের জন্য সুপারিশ করে, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একদল চিকিৎসক প্রথমবারের মতো মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করেছেন। কিডনি প্রতিস্থাপনের পর গ্রাহকের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার কোনো তারতম্য ঘটেনি। অর্থাৎ, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা শূকরের কিডনিটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে আক্রান্ত না হয় সেজন্য শূকরের জিন সম্পাদনা করা হয়। জটিল এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে নিউ ইয়র্ক সিটির ‘এনওয়াইইউ ল্যাংগোন হেলথ হাসপাতালে। চিকিৎসকরা
সুনামগঞ্জের ছাতক থানায় হত্যা মামলার আসামিকে জিজ্ঞাসাবাদ ফেসবুক লাইভে সম্প্রচারের ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি বলেন, হত্যা মামলার এক আসামির জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করার দায়ে গতকাল মঙ্গলবার বিকেলে ছাতক থানার ওসি কে প্রত্যাহার করে সুনামগঞ্জ পুলিশ
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের সদিচ্ছার কারণেই দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। তিনি বলেন, এদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। আজ মেহেরপুরে ‘গোপালপুর ভিলেজ রোড পাকাকরণ’ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, জনগণ যাতে স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে, সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের ৫ নম্বর ব্রিজের কাছে উপজেলার চরভাবলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার সালাইপুর এলাকার হান্নান মোল্লার ছেলে শাহীন ওরফে স্বাধীন (৩৫) ও একই এলাকার নুরুল মেম্বারের ছেলে আতিক (৩৫)। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই দুই যুবক
ঠাকুরগাঁওয়ে পানির নিচে তলিয়ে গেছে আগাম আলু চাষিদের সপ্ন। টানা ২ দিন বৃষ্টির কারনে ডুবে গেছে আগাম আলু রোপণকৃত জমিগুলো। চাষিরা বলছেন গত এক সপ্তাহর মধ্যে যারা আলুর বীজ রোপণ করেছিল তারা বেশ ক্ষতির আশংঙ্খায় রয়েছে। সদর উপজেলার আকচা এলার আলু ক্ষেতে গিয়ে দেখাযায়, আগম রোপণকৃত আলুর সবগুলো ক্ষেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। প্রতিটি জমিতেই চাষিরা বৃষ্টিতে ভিজে ভিজে ডুবে যাওয়া
কুষ্টিয়া-ঝিনাইদহ'র রাস্তা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বুধবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা "মরণ ফাঁদের রাস্তা বন্ধ করো করতে হবে, উন্নয়নের তামাশা চলবে না চলবে না, প্রশাসন নীরব কেন? ইবির ছাত্র সমাজ এক হও লড়াই করো" আন্দোলন চলাকালে এ সংক্রান্ত বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীদের
দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়াইজের হাত ধরে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেয়েছে নামিবিয়া। এই ব্যাটারের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভর করে তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে ৬ উইকেটে। বুধবার আবুধাবির শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৬৪ রান করে নেদারল্যান্ডস। জবাবে ডেভিড ওয়াইজের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া। ৬ উইকেটে নেদারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে নামিবিয়া। ৪০ বলে ৪ বাউন্ডারি
কুমিল্লায় পূজামণ্ডপে ধর্ম অবমাননার ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দায়ী ব্যক্তিকে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করতে পারলেই মূল ঘটনা বেরিয়ে আসবে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার আগের দিন রাত ২টা ১০ মিনিটে কুমিল্লার দারোগাবাড়ির মসজিদ থেকে কিছু একটা হাতে নিয়ে বের হন এক যুবক। এর ঘণ্টাখানেক পর নানুয়াদীঘি
বাংলাদেশে শাওমি'র মোবাইল ফোনের ফ্যাক্টরি আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ফ্যাক্টরি উদ্বোধন করা হবে। আইসিটি বিভাগের সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বনানীর শেরাটন হোটেলে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্ধোন করার কথা রয়েছে। যেখানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকেরও উপস্থিত থাকার
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সেনা সদস্যদের বহনকারী একটি বাস লক্ষ্য করে চালানো বোমা হামলায় ১৪ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এক প্রতিবেদনে জানানো হয়, দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর কাছে বুধবার (২০ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। বোমা হামলায় সামরিক বাহিনীর ওই বাসটি একেবারে চুরমার হয়ে
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্রেতা সেজে গরিব দাস ও হামিদুল ইসলাম মিস্ত্রি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গত ১৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গরিব দাসের বাড়ী একই ইউনিয়নের উজান বোচাগাড়ী গ্রামে ও হামিদুল ইসলামের বাড়ী একই ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামে। ২০ অক্টোবর বুধবার বিকালে গোয়েন্দা পুলিশ