ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা জুড়ে হাড় কাঁপানো কনকনে শীতের ভিতর বোরো চাষের জন্য কৃষকদের হিড়িক পড়েছে। সরাইলে হাওর অঞ্চলে কৃষকদের বোরো চাষ রোপণ পুরোদমে শুরু হয়ে গেছে। এমনকি অনেকের প্রায় শেষ পর্যায়ে বোরো রোপণ। কাক ডাকা ভোর থেকে শীতল ঠান্ডা পানিতে নেমে বোরো ধানের বীজ তুলে সেই বীজ জমিতে রোপণ করছেন কৃষি শ্রমিকরা। ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত গরুর লাঙ্গল
মাদারীপুরের কালকিনিতে এক সন্তানের জননীর খাদিজা বেগম-(২২) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে ফ্যানের আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন। গতকাল দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানাযায়। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাযায়, উপজেলার সিডি খান এলাকার নতুন চরদৌলত খান গ্রামের মোঃ কামাল বেপারীর মেয়ে মোসাঃ খাদিজা বেগমের সাথে
গজারিয়া এলাকায় নদী তীর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (০৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে বিসিজি স্টেশন গজারিয়ার টহল দল নদীতে টহলরত অবস্থায় গজারিয়া লঞ্চঘাটের নিকটবর্তী এলাকায় নদীর তীরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে আনুমানিক ৩৫
বরিশালের বাবুগঞ্জের খাদ্যগুদামে সরকারি চাল কালোবাজারে বিক্রয়ের উদ্দিশ্যে ২হাজার কেজি চাল বাজারে প্রচলিত মিনিকেট চালের বস্তায় প্যাকেটজাত অবস্থায় হাতে নাতে ধরা পড়েছে। ২৫ কেজির বস্তায় ভরা ৮শত বস্তা জব্দ দেখিয়ে ৩নং গোডাউন সিলগালা করা হয়েছে। এছাড়া ৫১০টি সরকারি চালের খালি বস্তা ও ১ হাজারটি বাজারের সেরা মিনিকেট চালের জোড়া কবুতর, ডলফিন ব্রান্ডের চালের খালি বস্তা থানার জব্দ তালিকায় দেখানো হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে সুফিয়া খাতুন (৩২) নামে দুই সন্তানের জননীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার স্বামীকে আটক করা হয়েছে।শুক্রবার (৭ জানুয়ারি) দুপর সাড়ে ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার জুড়ানপুর গ্রামের মসজিদপাড়ার ইসলাম আলীর মেয়ে সুফিয়া খাতুন। আটককৃত ব্যক্তি একই গ্রামের মাদরাসাপাড়ার নিজাম উদ্দিনের ছেলে
টাকা দিতে না পারায় এনআইসিউ (নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র) থেকে চিকিৎসাধীন দুই জমজ শিশুকে বের করে দেওয়ার অভিযোগ ওঠা শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালের মালিক গোলাম সারওয়ারকে আটক করেছে র্যাব। শুক্রবার গোলাম সারওয়ারকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল সন্ধ্যায় অভিযোগ পাওয়া যায় শ্যামলীর আমার বাংলাদেশ হাসপাতালে বিল দিতে না পারায় এনআইসিউতে চিকিৎসাধীন দুই শিশুকে বের করে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আড়াই ফুট উচ্চতার মোশারফ হোসেন মশু সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। তার প্রার্থী হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভোটাররা নিজের টাকা ব্যয় করে চালাচ্ছেন মশুর নির্বাচনী প্রচারণা। ভোটারদের অনেকেই বলছেন মোশারফ হোসেন মশু নির্বাচনে জয়ী হলে বিষয়টি পুলিৎজার পুরস্কার জয়ী আমেরিকান লেখিকা মার্জোরি কিনান রাওলিংসের লেখা ‘এ মাদার
টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাশতৈল ইউনিয়নের গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের তেলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সখিপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের তিন বছরপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও স্টেশনগুলোতে সরাসরি সম্প্রচার করা হবে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি নির্বাচনের মাঠে সমান সুযোগ পাচ্ছি না।শুক্রবার (০৭ জানুয়ারি) সকালে নাসিকের বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগে যাওয়ার সময় নবীগঞ্জ ঘাটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। তিনি বলেন, আমি সবার সমর্থন আশা করি। আমার দল ভাল কাজ করেছে। আমাকে নৌকার ভোট পাওয়ার সুযোগ করে দিয়েছে। আমি নির্বাচনের মাঠে সমান
করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টকে মৃদু হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বের অনেক মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় সংস্থাটি। ডব্লিউএইচও-এর প্রধান ড. টেড্রোস আধানম গেব্রেইসাস জানান, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, আগের করোনাভাইরাসের ধরনগুলোর তুলনায় ওমিক্রনে মানুষের গুরুতরভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা কম। তবে রেকর্ড সংখ্যক মানুষ সম্প্রতি শনাক্ত এই ধরনে আক্রান্ত হওয়ায়
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ শুক্রবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এসময় সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবার, গোপালগঞ্জের
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে বাংলাদেশেও এ ধরন শনাক্ত হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ সদস্যদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে ২১টি নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। বুধবার (০৫ জানুয়ারী) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (অপারেশনস-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো- ১. প্রত্যেক পুলিশ সদস্য ডিউটি পালনের সময় অবশ্যই মাস্ক, গ্ল্যাভস, হেডকভার, ফেসশিল্ড পরতে হবে। ২.
বরিশালে ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত হলো বার্ষিক আলোচনা সভা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কাউনিয়ায় পার্টি হাউজে ব্যবসায়ীদের সাথে আলোচনা সভার আয়োজন করে রূপসা টায়ার এন্ড কেমিক্যাল লিঃ। বরিশালের ডিলার মাওলানা সাঈদ আহম্মেদ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলার ১৫০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা টায়ার এন্ড কেমিক্যাল লিঃ এর পরিচালক মারুফ রহমান। সন্ধ্যা ৭টায়
বছরের প্রথম সপ্তাহে বাজারে চাল, ডাল ও ডিমের দাম বেড়েছে। কমেছে মুরগির দাম।এছাড়াও অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।শুক্রবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের ১১ নম্বর বাজার, কালশী বাজার ও পল্লবী এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজারে সবজির দাম আগের মতই আছে। এসব বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।এদিকে এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমগুলো বলছে, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে কে বা কারা একটি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১৫নং ফুলহরি ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয় পেয়েছেন ১ নং সংরক্ষিত মহিলা ওয়াডের্র সদস্য তৃতীয় লিঙ্গের শম্পা খাতুন পপি। তিনি হেলিকপ্টার প্রতীক নিয়ে ২ হাজার ১০১ ভোট পেয়েছেন । বুধবার ৫ম ধাপের ইউপি নির্বাচনে ফুলহরি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করে অপর দুই জনকে বড় ব্যবধানে হারিয়েছেন তিনি। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে জানা যায়, মাগুরার শালিখা
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ৬টি দেশিয় তৈরি অস্ত্রসহ বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। শুক্রবার (৭ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রুর গহীন বনে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১৫ এর একটি দল। আটক ব্যক্তিরা হলেন, মোহাম্মদ নূর (৩২), নাজিমুল্লাহ (৩৪), মো. আমান উল্লাহ (২৩), মো. খাইরুল আমিন (১৯)। তারা সবাই কক্সবাজার
যশোরের অভয়নগর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার বড়গাছি গ্রামের আকরাম আলীর ছেলে সুবিদ আলী (৫৫) এবং একই এলাকার রাজা মণ্ডলের ছেলে কুবাদ মণ্ডল (৬৫)। বাসের যাত্রীরা জানান, মোংলায় পিকনিক শেষে রাজশাহী ফিরছিলেন তারা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত ৮টার
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। বিস্তারিত আসছে...
বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন সাড়ে ৬ হাজার। অপরদিকে একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৪ লাখ। বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে শুক্রবার (৭ জানুয়ারি) সকালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার
দোয়া বা প্রার্থনা মহান আল্লাহর সেরা ইবাদত। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া বা প্রার্থনা করা বৈধ নয়। কেননা দোয়ার মাধ্যমেই আল্লাহর কাছে নিজেদের মুখাপেক্ষীতা সুস্পষ্টভাবে প্রকাশ পায়। এ কারণেই নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- الدُّعَاءُ هوَ العبادةُ ‘দোয়াই হলো ইবাদাত।’ (তিরমিজি) নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহান আল্লাহর কাছেই তাঁর সব আকুতি জানাতেন।
পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বুধবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-এর এআইজি (অপারেশনস্-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে প্রত্যেক পুলিশ সদস্য দায়িত্ব (ডিউটি) পালনের সময় অবশ্যই মাস্ক, গ্ল্যাভস, হেডকভার,
রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মহাখালী ফ্লাইওভারের ওপরে একটি প্রাইভেটকারে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তিনি বলেন, রাত ৯টা ১৩ মিনিটে আমরা মহাখালী ফ্লাইওভারে একটি গাড়িতে আগুন লাগার খবর পাই। আমাদের