বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬১০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

ওমিক্রন প্রতিরোধে পুলিশের প্রতি নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ৫:১৩

শেয়ার করুনঃ
ওমিক্রন প্রতিরোধে পুলিশের প্রতি নির্দেশনা

পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বুধবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-এর এআইজি (অপারেশনস্-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই  নির্দেশনা দেওয়া হয়।

আরও

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল আদালত পরিচালনার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে প্রত্যেক পুলিশ সদস্য দায়িত্ব (ডিউটি) পালনের সময় অবশ্যই মাস্ক, গ্ল্যাভস, হেডকভার, ফেসশিল্ড প্রভৃতি পরিধান করবেন।

ডিউটি পালনকালে কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং নিয়মিত ডিউটি শেষে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে হবে। ওমিক্রন-এর উপসর্গ দেখা দিলে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে দ্রুত করোনা টিকা গ্রহণ করতে হবে।

আরও

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম পরিবর্তনের বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

ওমিক্রনপুলিশনির্দেশনা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

পুলিশের সকল ইউনিটে ‘নো মাস্ক নো সার্ভিস এবং নো মাস্ক নো এন্ট্রি’ নির্দেশনা প্রতিপালন করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে মাস্কের ব্যবস্থা রাখতে হবে।

ডিউটিরত সকল ক্ষেত্রে শারীরিক দূরত্ব (কমপক্ষে ৩ ফুট বা ১ মিটার), হাঁচি-কাশির শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেবা গ্রহিতা ও দর্শনার্থীদের পুলিশ স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নির্ণয় ও হাত ধোয়া অথবা স্যানিটাইজ নিশ্চিত করতে হবে।

প্রত্যেক পুলিশ সদস্যের ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) ব্যবহার নিশ্চিত করতে হবে। অপারেশনাল কাজে ব্যবহৃত অস্ত্র, হ্যান্ডকাফ, রায়ট গিয়ার, হ্যান্ডমাইক, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ইত্যাদি যথাযথভাবে জীবাণুমুক্ত করতে হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ডিউটি শেষে আবাসস্থলে প্রবেশের পূর্বে ইউনিফর্ম ও জুতা ভালোভাবে জীবাণুমুক্ত করা এবং সাবান দিয়ে গোসল করতে হবে। ডাইনিং রুম, ক্যান্টিন, বিনোদন কক্ষ, রোল কল, ডিউটিতে যাবার আগে ও ডিউটি হতে ফেরার পরে, সমাবেশস্থলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে।

করোনা উপসর্গ দেখা দিলে কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিল বা এসেছে এমন পুলিশ সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। করোনা পজিটিভ সদস্যদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় বা বিভাগীয় অথবা জেলা পুলিশ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

জরুরি প্রয়োজনে রোগীকে অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে ইউনিট ইনচার্জ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন। ইউনিট ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাদের নিজ ইউনিটের আক্রান্ত সদস্য ও তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং সার্বিক সহায়তা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

এ ছাড়া হাজতখানা সর্বদা জীবাণুমুক্ত রাখা এবং হাজতে থাকাকালীন কোনো ব্যক্তির করোনার লক্ষণ প্রকাশ পেলে অবিলম্বে তাকে পৃথক করে চিকিৎসকের পরামর্শ নেয়ার ব্যবস্থা করতে হবে।

রেশন সামগ্রী, ঔষধ ইত্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত এসওপি’র নির্দেশনাসমূহ অনুসরণ এবং রোলকলে সচেতনতামূলক ব্রিফিং প্রদান করার কথা বলা হয়েছে। করোনা সংক্রান্ত ইতোপূর্বে প্রেরিত নির্দেশনা যথাযথ ও আন্তরিকভাবে পালন করতে বলা হয়েছে।

প্রত্যেক পুলিশ ইউনিটে কর্মরত সকল সদস্যদের স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা (বুস্টার ডোজ) টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী বিধায় সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

ফুয়েল কার্ড ছাড়া পেট্রোল বিক্রি, ঘোড়াঘাটে ফিলিং স্টেশনে জরিমানা

এ সম্পর্কিত আরও পড়ুন

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

একযোগে পুলিশের উচ্চপদস্থ ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যেখানে রাষ্ট্রপতির আদেশক্রমে সিদ্ধান্ত কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মো. মাহবুবুর রশীদ, এবং এতে বলা হয় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

অব্যবহৃত ২০০টি সরকারি বহুতল ভবন হবে হাসপাতাল, ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে দেশের উন্নয়ন ও জনকল্যাণকে কেন্দ্র করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন নগর এলাকায় দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা প্রায় ২০০টি সরকারি বহুতল ভবন দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তর করা হবে।

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

জুলাইয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ শুরু

দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করতে সরকার দেশব্যাপী পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই মাস থেকে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাই শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বুধবার (২২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী দুই দিনব্যাপী এই যাচাই-বাছাই কার্যক্রম আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত চলবে। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ও সংরক্ষিত নারী আসন নির্বাচন–২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

৫১ ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হজযাত্রী

পবিত্র হজ পালন উপলক্ষে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবস্থ সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী