প্রথমে ব্যাট করে ১৮৯ রান করার পর দক্ষিণ আফ্রিকার সামনে দারুণ একটি সম্ভাবনা তৈরি হয়েছিল সেমিফাইনাল নিশ্চিত করার জন্য। তবে সে জন্য প্রয়োজন ছিল অন্তত ১৩০ রানের মধ্যে ইংল্যান্ডকে আটকে রাখতে হবে।ইংলিশদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা জিতেছে ঠিকই; কিন্তু সেটা বড্ড অসময়ে। অর্থ্যাৎ, ঠিকই ইংল্যান্ড ১৩০ রান পার হয়েছে। ইয়ন মরগ্যানরা গিয়ে থেমেছে ১৭৯ রানে। মাত্র ১০ রানে দক্ষিণ আফ্রিকা জয়
সাভারের আশুলিয়ায় উপার্জনের একমাত্র অটোরিকশাটি হারিয়ে স্ত্রীর সাথে কলহের জেরে এক স্ত্রী ও সন্তানকে হত্যার পর রিকশাচালক নিজেও আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধতন কর্মকর্তারা।শনিবার রাত ১০ টার দিকে ভাদাইল পবনারটেক রূপায়ন গেট এলাকার ফজর আলীর ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন, অটোরিকশাচালক ছবুর মিয়া, তার স্ত্রী রোজিনা বেগম ও নয় বছরের কণ্যা সুমাইয়া আক্তার।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।রোববার (৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে খাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। খাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন।আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিস্ফোরকবোঝাই
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ১৪ হাজার ৮৪৫ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ২ লাখ ৫৩ হাজার ৫২৪ জন।রোববার (৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৩০৫ জন। এ নিয়ে মোট
প্রিয় নবির ঘর সুমহান আদর্শের কেন্দ্রবিন্দু। এ ঘর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছিল উত্তম আদর্শ, পরিপূর্ণ আদব, অতুলনীয় শিষ্টাচার ও স্বাধীন সমাজ ব্যবস্থা। নবিজীর যুগে এমন সমাজ ব্যবস্থা প্রবতির্তত হয়েছিল যে, পরিবারের সবাই সমভাবে কাজ করতেন। পুরুষরা স্ত্রীদের কাজে সর্বাত্মক সহযোগিতা করতেন। আর একটি সময় হলেই সবাই একত্রিত হতেন। তা ছিল নামাজের আজান। আজান হওয়ার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে সবাই কাজ
ঢাকার সাভারে একটি বাড়ির কক্ষ থেকে এক শিশু ও তার বাবা-মার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন। তিনি বলেন, ৯ বছরের এক শিশু ও তার বাবা-মার মরদেহ এক কক্ষে পাওয়া গেছে। শিশুটির বাবার দেহ ঝুলন্ত অবস্থায় ছিল।মৃতরা হলেন ছবুর মিয়া, তার স্ত্রী রেজিনা
বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজ এলাকায় অবস্থিত বসুন্ধরা গ্রুপের এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মোংলার শেয়ালা বুনিয়া থানা এলাকার মো. শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০), রামপাল বাজারের রফিক শেখের ছেলে মো. তরিকুল
খর্বাকৃতির গরু ‘রাণী’কে নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার রাজশাহীতে পাওয়া গেল আরেকটি খর্বাকৃতির গরু। নগরীর রামচন্দ্রপুর এলাকার ইয়াসির আরাফাত রুবেল গরুটির মালিক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায় পড়াশোনা করা আরাফাত রুবেল অন্যান্য ব্যবসার পাশাপাশি এখন খামারে গরু পালন করেন। তার খামারের নাম ‘সওদাগর অ্যাগ্রো’। সপ্তাহখানেক আগে জুয়েল রানা নামের এক ব্যক্তি সাতক্ষীরার কলারোয়া থেকে তাকে গরুটি সংগ্রহ করে দেন। সম্প্রতি বিশ্বের
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস-সি পরিক্ষার্থী ২০২১ ব্যাচের বিদায়ওমিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে অত্র বিদ্যালয় মাঠে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল,আমন্ত্রিত অতিথি ছিলেন,
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড ছাড়া বিদেশে কাজের জন্য যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সেই কার্ড নকল করে গত ৭ বছরে ৫ শতাধিক শ্রমিককে দুবাইসহ বিভিন্ন দেশে পাচার করেছে একটি চক্র। প্রতারণার সঙ্গে জড়িত আট সদস্যকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে এসব জানিয়েছে চক্রটি। শুক্রবার (৫ নভেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (৬ নভেম্বর) সকাল
অভিনয়ের পাশাপাশি কণ্ঠ জাদুতেও একইভাবে বিমোহিত করে এসেছেন ফজলুর রহমান বাবু। গানের কথাগুলো এরকম: মানুষ একটা ফেসবুক ফড়িং মন রে/ডাটা থাকলে থাকলে করা যায় স্ক্রলিং/ডাটা না থাকলে বাফারিং...মানুষ একটা ফেসবুক ফড়িং। সাংবাদিক, লেখক ও কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের লেখা ও সুরে গানটি গেয়েছেন সুখ্যাত অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। সঙ্গীত পরিচালনায় ছিলেন এস কে সমীর। এরইমধ্যে গানটির একটি ভিডিও নির্মিত
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা দুই লাইনে বিভক্ত হয়ে দাড়িয়ে; অপেক্ষা দুই কিংবদন্তি ডোয়াইন ব্রাভো এবং ক্রিস গেইলের। ব্রাভো এলেন এগিয়ে, কয়েক সেকেন্ড পর নাঁচতে নাঁচতে প্রবেশ ইউনিভার্স বসেরও! কে বলবে মাত্রই হেরেছে ক্যারিবিয়ানরা! চোখ মুখে হাসি দেখে কেই বা ভাববে এটাই হতে যাচ্ছে তাদের শেষ ম্যাচ! কিন্তু, গার্ড অব অনারটা যে দেয়া হয় বিদায় নিতে যাওয়া খেলোয়াড়কেই! ডোয়াইন ব্রাভো বিদায়ের
সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপে ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরলেও সুসংবাদ পেল বাংলাদেশ। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে টাইগারদের এ সুযোগ নিশ্চিত হলো। শনিবার (৬ নভেম্বর) বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ-১-এর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটের হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর হারে টি-টোয়েন্টি র্যাংকিয়ে ৮ নম্বরে থাকা দলটি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। শনিবার সকালে মসজিদের ৮টি দান সিন্দুক খোলার পর সন্ধ্যা সাড়ে ৬টায় গণনা শেষ হয়। গণনা শেষে দান সিন্দুকগুলোতে মোট তিন কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গেছে যা দান সিন্দুক থেকে পাওয়া দানের হিসেবে এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে দান সিন্দুক থেকে পাওয়া সর্বোচ্চ দান
দুর্ভোগে পড়েছে কুয়াকাটায় ২০ হাজারের বেশী পর্যটক। দেশব্যাপী পরিবহণ ধর্মঘটের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পড়া পর্যটকদের জন্য হোটেল মোটেল মালিক সমিতি ৩০ শতাংশ ছাড় দেয়ার পাশাপাশি পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে বরিশাল নগরী পর্যন্ত পৌঁছে দেয়ার ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে অধিকাংশ পর্যটক ছোট যানবাহনে তাদের গন্তব্যে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সপ্তাহিক ছুটিতে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কুয়াকাটায় আসেন
রাজস্থানের বাড়মের জেলার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। ভারত-পাক সীমান্তের কাছে অবস্থিত গ্রামটির নাম দেরাসর। গ্রামের লোকসংখ্যা বড়জোর ৬০০ জন। কিন্তু এক অদ্ভুত রীতির জন্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গ্রামটি। দেরাসরের প্রতিটি পুরুষের অন্তত দু’জন করে স্ত্রী! অদ্ভুত এই রীতির পেছনে রয়েছে ততোধিক অদ্ভুত এক কারণ। গ্রামের বাসিন্দারা বিশ্বাস করেন, প্রথম স্ত্রী গর্ভে নাকি কোনও স্বামীরই সন্তান হবে না। সন্তানের মুখ দেখতে
পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাকা সভা স্থগিত করা হয়েছে। সভা শুরুর ৪০ মিনিট আগে হঠাৎ স্থগিতের ঘোষণা দেওয়া হয়। পরিবহন ধর্মঘট ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সন্ধ্যা ৬ সভায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছাড়া সংশ্লিষ্টরা উপস্থিত থাকার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু জানান, আজকে সন্ধ্যা ৬টার সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরে
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে চলছে বাস-ট্রাক ধর্মঘট। তবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ধর্মঘটের তেমন কোন প্রভাব পড়েনি। শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে দেশে বাস-ট্রাক ধর্মঘট শুরু হয়েছে। সেদিন সাপ্তাহিক ছুটির কারণে বন্দর বন্ধ ছিলো। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকেছে। সেই পণ্য লোড করে দেশি ট্রাকগুলো বন্দর ছেড়ে গেছে। হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা
পটুয়াখালীর বাউফলে ইউপি নির্বাচনকে কেন্দ্রকরে প্রচার প্রচারণার সময় উপজেলার নওমালা ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী অ্যাড, কামাল হোসেন বিশ্বাসের সমর্থকদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। আজ শনিবার সকাল ৯টার দিকে নওমালা ইউপির বাবুরহাট ছেফের আলী চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে । স্থানীয় আবু তালেব জানান,শনিবার সকাল ৯টার দিকে নৌকার প্রার্থী অ্যাড,কামাল হোসেন বিশ্বাসের লোকজন পূর্ব নওমালা ৮নং ওয়ার্ডে ইদ্রিস সরদারের বাড়িতে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীকে জেতাতে ‘প্রয়োজনে একে-৪৭’ ব্যবহার করা হবে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এমন হুমকি দিয়েছেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের টান গোসাইপুর গ্রামে অবস্থিত হুমাইপুর ইসলামিয়া আরাবিয়া মাদরাসার মাঠে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম ধনু মিয়ার পক্ষে আয়োজিত জনসভায় প্রকাশ্যে এ হুমকি দেন তিনি। তিনি আরও বলেন,
বাংলাদেশ বিনিয়োগের জন্য আকর্ষণীয় ও লাভজনক স্থান উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কানাডার ব্যবসায়ীদের এদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন,‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটিতে বিনিয়োগ শুরু হয়েছে এবং বিদেশীরা বিনিয়োগ নিয়ে আসছে। কানাডার বিনিয়োগকারিরা বাংলাদেশে বিনিয়োগ করলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।’ বাণিজ্যমন্ত্রী গত বৃহস্পতিবার রাতে কানাডার সাসকাটসিওয়া প্রদেশ সরকারের
বরিশাল-ঢাকা সহ সারা দেশে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল সংস্থা (লঞ্চ মালিক সমিতি)। জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতের যাত্রী ভাড়া পুননির্ধারণ না করায় লোকসানের আশঙ্কায় আজ শনিবার দুপুর ২টা থেকে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় তারা। এর আগে শুক্রবার থেকেই বন্ধ রয়েছে অভ্যন্তরীন এবং দূরপাল্লা রুটের বাস চালাচল। আকস্মিক লঞ্চ বন্ধের ঘোষনায় বিপাকে পড়েছেন দক্ষিণের ৬
পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান তাদের কল্যানে শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জাতির জনকের ডাকে সাড়া দিয়ে ’৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন। তারা না হলে দেশ আজ স্বাধীন হতো না। তাইতো তারা আমাদের কাছে শ্রদ্ধা ও সম্মানের। বাংলাদেশের শাসন ক্ষমতায় যখনই আ’লীগ থাকে
আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদ আল জুবাইল শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সৌদিআরবস্থ আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদের আয়োজনে আল জুবাইলে একটি কমিউনিটি হল রুমে আখাউড়া উপজেলা প্রবাসী কল্যাণ সংসদের সভাপতি শেখ শওকত হোসেন রনি সভাপতিত্বে ও সংঘটনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ভুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জুবাইল বাংলাদেশ কমিউনিটির সভাপতি ও