কুয়াকাটা সমুদ্র সৈকতে ফের ভেসে এলো ইরাবতি প্রজাতির একটি মৃত ডলফিন। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে দেড় কিলোমিটার পশ্চিমে গাজী বাড়ি সংলগ্ন এলাকায় সৈকতে জোয়ারের সময় ভেসে ওঠে মৃত এই ডলফিনটি। স্থানীয় জেলেরা মৃত ডলফিনটি দেখতে পেয়ে বেসরকারী সংস্থা ওয়াল্ড ফিসের ইকো ফিস প্রকল্পের ব্লু-গার্ড সদস্য ও সংবাদকর্মীদের জানান। পরে ব্লু-গার্ড সদস্যরা খবর পেয়ে ডলফিনটি মাটি চাপা দিয়ে রাখে। এ সময়
গত কয়েক বছর যাবত নাটোরের লালপুরে ব্যাপক ভাবে চাষ হয়ে আসছে বিনা হালে রসুনের। আবহাওয়া অনুকুলে থাকায় হয়েছে বাম্পার ফলনও। তবে দুই বছর যাবত উৎপাদিত রসুনের বাজারে কাঙ্খিত দাম না থাকায় এবার রসুন চাষে আগ্রহ কমেছে এই অঞ্চলের চাষীদের। উপজেলা কৃষি অফিস বলছে,‘গত বছর এই উপজেলায় ১হাজার ৫শত ১০ হেক্টর জমিতে রসুনের চাষ হলেও চলতি মৌসুমে চাষ হয়েছে ১২শত ৩৫ হেক্টর
দিনাজপুরের হাকিমপুর পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব পেলেন গোলজার হোসেন রতন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনে হাকিমপুর পৌর শাখা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল রানাকে নিজ পদবি ও হাকিমপুর আওয়ামী যুবলীগের সাধারণ সদস্য পদ থেকে সাময়িক ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পদ শুন্য হওয়ায় ক্ষমতা বলে হাকিমপুর পৌর যুবলীগ ভারপ্রাপ্ত সা: সম্পাদক হিসাবে গোলজার হোসেন রতন দায়িত্ব পেলেন। হাকিমপুর উপজেলা
ঢাকার ভাটারা থানার পাশে জে-ব্লকের ৫ নাম্বার রোডের একটি ৬তলা ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টা ২৪ মিনিটের দিকে রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ৬তলা একটি ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পেয়েছি
নওগাঁ সদর ও আত্রাই উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ বিট কয়েন কেনাবেচা চক্রের অন্যতম হোতাসহ দুইজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ ও গোয়েন্দা সংস্থা (এনএসআই)গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা করে। আটককৃতরা হলেন, আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের আব্দুস শুকুর ছেলে সারোয়ার হোসেন ডলার (৩০) এবং একই গ্রামের সামসুল আলম খন্দকার এর ছেলে রাকিবুল ইসলাম খন্দকার রকি ( ২৫)।
দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২৩ জনে।রোববার (২৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ১০ হাজার ৯০৬ করোনা রোগী শনাক্ত হয়েছেন।
শের-ই বাংলায় নাসুম আহমেদের যাদুকরি বোলিংয়ে অসহায় আত্মসমর্পণ করেছেন মিনিস্টার ঢাকার তারকা ব্যাটসম্যানরা। মায়াবী ঘূর্ণিতে একে একে কাটা পড়েছেন মোহাম্মদ নাঈম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং আন্দ্রে রাসেল। এক নাসুমে দিশেহারা হয়ে তামিম ইকবালের হাফ সেঞ্চুরির পরও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রান টপকাতে পারেনি ঢাকা। হারতে হয়েছে ৩০ রানে। হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করা ঢাকা থাকলো হারের বৃত্তেই। আর প্রথম ম্যাচে হারের পর
শিক্ষার্থীদের সেশনজট কমাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাসমূহ সশরীরে গ্রহণ এবং আবাসিক হল চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শনিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে, ঘোষিত বা চলমান সেমিস্টার/বর্ষ ফাইনাল, ল্যাব পরীক্ষাসমূহ স্বাস্থ্যবিধি মেনে আপাতত সশরীরে হবে। মিডটার্ম পরীক্ষা ৬
কমপক্ষে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার প্রয়োজন বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্রে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার দেশের কোনো পরিবর্তন আনতে পারবে না। এজন্য জাতীয় সরকার গঠন করতে হবে। তবে আগে প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে
বরিশালে চোখ রাঙাচ্ছে অমিক্রন, শনাক্তের হার ৪৩.৩৯ বরিশালে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমনের হার। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। যেন চোখ রাঙাচ্ছে করোনা গত এক সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্তের হার দাড়িয়েছে ৪৩.৩৯ শতাংশ। এদিকে করোনা তৃতীয় ঢেউ মোকাবেলায় করোনা ডেডিকেটেড হাসপাতাল ও জেলা উপজেলার হাসপাতালগুলোতে করোনা ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে
‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় লঞ্চটির ফিটনেস পরীক্ষাকারী শিপ সার্ভেয়ারসহ নৌ পরিবহন অধিদপ্তর ও বিআইডব্লিউটি’র চার কর্মকর্তা এবং চার মালিকসহ মোট ১২ জনকে দায়ী করেছে নাগরিক তদন্ত কমিটি। শনিবার (২২ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক অনুষ্ঠানে নৌ দুর্ঘটনা রোধে ২৫ দফা সুপারিশসহ এ প্রতিবেদন প্রকাশ করা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন,
দেশে নতুন করে করোনা ও ওমিক্রনের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। নাটোরের লালপুরে করোনা ও ওমিক্রনের সংক্রমণ প্রতিরোধে ও সরকারী বিধিনিষেধ মানাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ জানুয়ারী) দুপুর থেকে উপজেলার গোপালপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি না মানায় কৈফিয়ত তলব ও মাক্স বিহীন চলাচল করায় ৫টি মামলায় ৭ জনকে ১ হাজার ৫০ টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট
দিন যায় দিন আসে, প্রতিনিয়ত মাতৃকোলে জন্ম নিচ্ছে হাজার শিশু। আবার আল্লাহর ডাকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাচ্ছে মানুষ, এক কথায় সময় কারো জন্য বসে থাকে না। আর এই চলে যাওয়ার সময় এর মধ্যে মানুষ যে যার ভাগ্য বদলাচ্ছে। কিন্তু সাভারের আশুলিয়ায় বাইপাইল টঙ্গী সড়কে চলাচল করা গণপরিবহন বা সড়কের দুই পাশে ব্যবসা করা সকল ব্যবসায়ী এবং বসবাস
‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল' এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেলে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় ফুটবল খেলার অনুশীলন বাড়াতে সাবেক বিচারপতি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ভূরুঙ্গামারী ফুটবল একাডেমিকে ৩০টি ফুটবল উপহার দেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালনকালে ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা
নেত্রকোনার কেন্দুয়ায় শ্বশুরবাড়ী থেকে কাকলী আক্তার (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধুর শাশুড়ী বেগম আক্তারকে (৫৫) আটক করা হয়েছে। গৃহবধূর ভাই ও স্বজনরা জানান, গত আড়াই বছর পুর্বে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর গ্রামের সাত্তার মিয়ার মেয়ে কাকলীর বিয়ে হয় একই উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারী গ্রামের মৃত একদিল মিয়ার ছেলে সুপল মিয়ার সাথে। বিয়ের পর
নাটোরের বড়াইগ্রামে ৮ম শ্রেনীর শিক্ষার্থী (১৩) ধর্ষণ ও তার ভিডিও ধারনের অভিযোগে (১৫) দশম শ্রেনীর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শিক্ষার্থী নাটোর সদর উপজেলা এলাকার ও বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। ঐ ছাত্রীর অভিযোগ সুত্রে জানা যায়, অনেক দিন যাবত তাকে উতক্ত্য করত শিক্ষার্থী।
সরকারি আইন আছে,স্হানীয় ভাবে বাস্তবায়ন কতো টুকু বা হচ্ছে। অরুয়াইল এলাকায় মানুষের মুখে সরকারি চিঠি সরকারি সম্পত্তি উদ্ধার করতে থাকলে ও স্থানিয় প্রশাসন তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ রয়েছে। কে শুনে কার কথা। আমরাতো কিছু পেয়ে থাকি। আপনি যে দেখছেন তাতে কিছু হবে না, যারা দেখার দেখে চলে গেছে। এটা কে বলে আতাত। যা হবার হয়েছে। এমন করে বলছেন ব্রীজের
মেয়েকে অপহরণ ও ধর্ষণ করার দায়ে অভিযুক্ত আসামিকে আদালতের গেটের সামনেই গুলি করে হত্যা করেছেন ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের এক সাবেক কর্মকর্তা। শুক্রবার (২১ জানুয়ারি) উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এ ঘটনা ঘটে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সেই বিএসএফের সাবেক কর্মকর্তা ও তার ছেলেকে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার সূত্র বলছে, নিহত ওই যুবকের নাম দিলশাদ হুসেন (২৫)। শুক্রবার মামলা সংক্রান্ত কাজে আদালতে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কাফনের কাপড় পরে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শনিবার (২২ জানুয়ারি) আন্দোলনের দশম দিনে বেলা ৩টার দিকে বিশ্ববিবিদ্যালয় এলাকায় এই মৌন মিছিল কর্মসূচীর আয়োজন করা হয়। মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বর থেকে শুরু হয়। পরবর্তীতে চেতনা ৭১ প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে এসে শেষ হয়। মৌন মিছিলে প্রতীকী লাশ হিসেবে
দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একই সময়ে নতুন করে আরও ৯ হাজার ৬১৪ করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা
স্বল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেটের পতন হলে হারের শঙ্কা জাগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে। সময়ে সময়ে রঙ বদলাতে থাকা শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত সিলেট সানরাইজার্সকে ২ উইকেটে হারায় ইমরুল কায়েসের দল। মাত্র ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সিলেটের স্পিনারদের তোপের মুখে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দুবারের চ্যাম্পিয়নরা। দলীয় ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল কুমিল্লা।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মোঃ মাসুম হাওলাদারের উপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন করেছে চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জরুরী চিকিৎসা ও টিকা দান কর্মসূচী ব্যতীত সব ধরণের কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। হাসপাতাল কতৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী
নওগাঁর আত্রাইয়ে বাইসাইকেল ও কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৭৮জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও কম্বল দেয়া হয়। অপরদিকে উপজেলার মধুগুড়নই আশ্রয়ন কেন্দ্রে ৮৪ অসহায় শীতার্ত পরিবারে শীতের কষ্ট নিবারণ করতে কম্বল দেয়া হয়। উক্ত দুটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নওগাঁ-৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে বাইসাইকেল ও কম্বল তুলেদেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান
প্রায় চার বছর পূর্বে দুই নেতাকে দায়িত্ব দিয়ে করা পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে জানিয়ে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সংগঠনটির শীর্ষ এই দুই নেতা। ২০১৮ সালের ৬ মে মোঃ জাহিদুল ইসলাম