বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃতুর সঙ্গে সংগ্রাম করছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, ‘এভারকেয়ারের চিকিৎসকরা জানিয়েছেন—তারা প্রাণপণ চেষ্টা করছেন। উনার (খালেদা জিয়া) অসুখ এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশের বাইরে চিকিৎসা করানো খুব জরুরি।’বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এসময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর
দেশে মোটরসাইকেল দুর্ঘটনার ঘটনা দিন দিন বাড়ছে। এসব দুর্ঘটনা মহাসড়কেই বেশি ঘটছে।অধিকাংশ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ ও বাসের ধাক্কা, চাপা ও মুখোমুখি সংঘর্ষে।চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে দেশে এক হাজার ৬৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় এক হাজার ৭৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক হাজার ১২৩ জন। বুধবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রোড
গাইবান্ধার পলাশবাড়িতে চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। এ সময় আদালতে ১৬ আসামির মধ্যে ১৩ জন উপস্থিত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ
বলিউড এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন তিনি। তার কোলে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান।জানা গেছে, কন্যার নাম রেখেছেন জিয়া আর পুত্রের নাম জয়। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে ইনস্টাগ্রামে এক স্ট্যাটাসে এসব তথ্য জানান প্রীতি। প্রীতি জিনতা সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে লেখেন, ‘সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি এবং গুডএনাফ ভীষণ আনন্দিত। আমরা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২০২১ সালের আগস্ট মাস পর্যন্ত শনাক্তকৃত লাইসেন্সবিহীন ওষুধের দোকানের সংখ্যা ১২ হাজার ৫৯২টি। লাইসেন্সবিহীন দোকান শনাক্ত করা এবং দোকানের অনুকূলে লাইসেন্স প্রদান চলমান প্রক্রিয়া রয়েছে।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। মন্ত্রী
আগামীকাল শুক্রবার বিকালে দেশের বিভিন্ন স্থান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে দেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিকভাবে দেখা যাবে। পরবর্তী চন্দ্রগ্রহণ হবে ২০২২ সালের ১৬ মে। চলতি শতকে সব মিলিয়ে ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে পৃথিবী থেকে।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ১৯ নভেম্বর বাংলাদেশ সময় বেলা আড়াইটার দিকে এই আংশিক চন্দ্রগ্রহণ হবে। সে সময় লালচে
২০২০ সালের মার্চে জিম্বাবুয়ে সিরিজের পর করোনাভাইরাসের প্রকোপে স্টেডিয়াম দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ প্রায় ২১ মাস পর আবার ঘরের মাঠে দর্শক ফেরাচ্ছে বিসিবি। আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে গ্যালারিতে বসার সুযোগ পাচ্ছেন টাইগার সমর্থকরা। দীর্ঘদিন পর প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে মিরপুরে টিকিট প্রত্যাশীদের উপচেপড়া ভিড়। দেশে করোনা সংক্রমণের হার কমে আসায় আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজ
জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গ্রহণ করা হয়েছে। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপিও ইউনিয়ন।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, জাতিসংঘে এবারই প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হলো রোহিঙ্গা রেজুলেশন, যা এ সঙ্কটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।জাতিসংঘে ‘মিয়ানমারের রোহিঙ্গা
টাঙ্গাইলের সন্তোষে মজুলম জননেতা মওলানা ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে এ হামলার ঘটনাকে কাপুরুষোচিত দাবি করে বিএনপি মহাসচিব বলেন, টাঙ্গাইলের সন্তোষে ড.
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে ভিলেজ পলিটিক্স এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীরা একে অপরকে ঘায়েল করতে সাজানো হচ্ছে নানা রকমের কেচ্ছা কাহিনী। সোসাল মিডিয়া ও অনলাইনেও ছড়িয়ে দেওয়া হচ্ছে এ সব গুজব আর অসত্য খবরগুলো। হরিণাকুন্ডুর রঘুনাথপুরে প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে এক নারী কর্মীকে ধর্ষনের অভিযোগ মামলা ও সুদ কারবারীদের পক্ষে বিপক্ষে ইউপি সদস্য প্রার্থীর এ ধরণের নোংরামো ঝড় তুলেছে। এ
শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ করে। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দেখা যায়, সড়ক অবরোধ করে তারা অবিলম্বে হাফ ভাড়া কার্যকর এবং শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছে।আন্দোলনরত
নেত্রকোনা পৌরসভায় বাবা আবদুল কাইয়ুম (৩২) ও ছেলে আহনাব শাকিলের (২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে পৌরসভার নাগড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে আবদুল কাইয়ুম (৩২)। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং নাগড়ায় বাসাভাড়া নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতেন। নিহতের স্ত্রী সালমা আক্তার জানান, প্রতিদিনের মতো বুধবার (১৭
জ্বালানি তেলের দামবৃদ্ধির পর বাড়ানো হয়েছে বাস ভাড়াও। কিন্তু এতেও থামেনি বাস ভাড়া আদায়ে নৈরাজ্য। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির উদ্যোগে রাজধানীতে সিটিং সার্ভিস ও ওয়েবিল পদ্ধতি বন্ধের ঘোষণা দেওয়া হয়। তবুও চলছে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে। পরিবহন শ্রমিকরা বলছেন, কোনো কোনো ক্ষেত্রে মালিকদের 'সিটিং সার্ভিস' ধরে টাকা বুঝিয়ে
চলচ্চিত্রের মহরতে মোনাজাত ধরা হয়েছে এমন একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, 'ইস্টিশন' নামের একটি চলচ্চিত্রের জন্য শুভ কামনা মোনাজাত ধরেছে চলচ্চিত্রটি সংশ্লিষ্ট লোকজন।চিত্রনাট্য লেখক মাসুম রেজা, অভিনেত্রী আফ্রি সেলিনা, অভিনেতা তানভীরসহ অনেকেই উপস্থিত ছিলেন সেখানেখোঁজ নিয়ে জানা গেছে, এটি ১০ মাস আগের ভিডিও। চলতি বছরের গোড়ার দিকে, জানুয়ারির ১৯ তারিখে রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে।
মাদক মামলায় সাজা হয়েছিল মাত্র ৬ মাস। সেই কারাদণ্ড থেকে রেহাই পেতে হিজড়ার বেশে আত্মগোপনে ছিলেন তিন বছর। তবুও শেষ রক্ষা হলো না।বুধবার ( ১৭ নভেম্বর) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বরিশাল জেলার গৌরনদী উপজেলার শফিকুল ইসলাম। দুপুরে উপজেলার দিয়াসুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল টিকামারা সরদার বাড়ি এলাকার ইস্কেন্দার সরদারের ছেলে। গৌরনদী থানার ওসি
নওগাঁয় পুলিশ ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সাড়ে ৫ঘন্টা আন্ত:জেলা বাস চলাচল বন্ধ থাকার পর রাত সাড়ে ১২টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়েছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় পরিবহন শ্রমিক -পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় আন্তজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল জেলা মোটর
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ৭ হাজার ৮০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে বুধবার ৭ হাজার ১১২ জনের মৃত্যু এবং ৪ লাখ ৮৪ হাজার ৮১২ জন আক্রান্ত হয়েছিলেন।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,
শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা মানুষকে শয়তান থেকে আশ্রয় চাইতে বলেছেন। যখন মানুষ কোরআন তেলাওয়াতের মতো ইবাদত করবে তখনও। শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকা ছোট-খাটো কোনো বিষয় নয়। তাহলে সারাদিন শয়তান থেকে নিরাপদ থাকতে কী দোয়া পড়বেন? ছোট্ট ও ছন্দময় একটি দোয়া। সারাদিন শয়তানের অনিষ্টতা ও কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকতে এটি খুবই কার্যকরী। হাদিসের বর্ণনায় দোয়াটি হলো- أَعُوذُ بِاللهِ
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ‘আয়নায়’ মুখ দেখা নিয়ে মন্তব্য করে সমালোচনার স্বীকার হয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ‘ট্রোল’-এর শিকার হতে হয়েছে। বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের পর পাকিস্তানের বিপে সিরিজে বাদ পড়েছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। তারপরও ‘আয়না’ পিছু ছাড়ছে না মুশফিকের। আজ বুধবার এক সাক্ষাৎকারে বিশ্বকাপে বলা কথাটার ব্যাখ্যায় মুশফিক বললেন, 'বাইরে কথা তো হয়ই। বন্ধু-বান্ধব ও পরিবারের অনেকের
নওগাঁয় পরিবহন শ্রমিক আটককে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গাড়ী ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। ঘটনার পর শ্রমিকরা সারাদেশের সাথে নওগাঁর বাস চলাচল বন্ধ করে দিয়েছে।জানা গেছে, দুপুরের দিকে শহরের মশরপুর এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় ওই বাসের চালক সুলেমানকে আটক করতে টার্মিনাল এলাকায় যায় পুলিশ। এ সময়
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২য় ধাপে ৫টির ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ৩য় ধাপের মধ্যে রয়েছে ৪টি যার মধ্যে ধানখোলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচীত হয়েছেন। বাকী ৩টির মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে খারাপ অবস্থান কাজিপুর ইউনিয়নে। উপজেলার মধ্যে কাজিপুর ইউনিয়নকে বিএনপি-জামাতের প্রাণকেন্দ্র হিসেবে ধরা হয়। স্বাধীনতার পর থেকে কাজিপুর ইউনিয়নে মাত্র একবার আওয়ামী লীগ
বিএনপি ক্ষমতায় এলে ‘রক্তের বন্যা’ বইয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৭ কোটি মানুষের জীবন ও নিরাপত্তা বিএনপির হাতে নিরাপদ নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে এদেশে আবারও ‘রক্তের বন্যা’ বইয়ে দেবে।কাদের বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজে ষড়যন্ত্রে
সারা দেশের অধস্তন আদালতে ২০২১ সালের বার্ষিক ছুটি থেকে ১৫ দিন (ডিসেম্বর মাসের ৩০ দিনের মধ্যে) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন অধস্তন আদালতে ছুটি থাকবে। ডিসেম্বরের প্রথম ১৫ দিন আদালত খোলা থাকবে। বুধবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল চারটা
সরাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল। আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুর তিনটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইউএনও মৃদুল বলেন,আমাদের কাজ হচ্ছে জনগণকে সাহায্য করা,সরকার নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে তার