সরাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক কাল দুপুরে অপেক্ষমান মানুষের সাথে দাড়িয়ে এমন করে বলছিলেন, সরাইল সাব-রেজিস্ট্রার অফিসে চরম ভোগান্তি। গত বৃহস্পতিবার লোকগুলো সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেছে। অনেকে দলিলের কাজ শেষ করেছে আবার ফিরে গেছে আজ আবার এখনও কাজ হয়নি। সাব-রেজিস্ট্রার নাকি সপ্তাহে একদিন আসেন। অফিসিয়ালভাবে আরো কতো কিছু আছে। তাড়াহুড়া দলিল করতে আমরা সাব
২০ বছর পর গত ১৫ আগস্ট আফগানিস্তান দখলে নেয় তালেবান। এরপর সেপ্টেম্বর মাসের শুরুতে সরকার গঠন করলেও বিশ্বের কোনো দেশই এখনও পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এরজেরে বিশ্বের অধিকাংশ দেশ ও বিভিন্ন দাতা সংস্থাও আফগানিস্তানে মানবিক সহায়তাসহ অর্থ সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। এরফলে দেশটিতে অর্থনৈতিক সংকট প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। এছাড়া তালেবানের ক্ষমতা গ্রহণের আগে থেকেই বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নির্বাচনে নাগরিকদের মধ্যে ধোয়াশা সৃষ্টি করছেন। নানক কিছু সহকর্মী নিয়ে নির্বাচনের মাত্র দুদিন বাকি থাকতে বৃহস্পতিবার রাতে ডিসি-এসপির সাথে বৈঠক করেছেন। তিনি এটা করে নির্বাচন নিয়ে ভোটার না হয়েও নাগরিকদের মধ্যে একটা ধোয়াশা সৃষ্টি করেছেন। শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায়
বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত পরিবহনের সংঘর্ষের ফলে একজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৬ নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ঢাকাগামী পরিবহনগুলো বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ভূঞাপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়ক দিয়ে চলাচল করছে। সেতু
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। প্রতিদিন দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন লাখ লাখ মানুষ, মারা যাচ্ছেন হাজার হাজার।তবে দেশটির রোগ নিয়ন্ত্রণ, গবেষণা ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ওমক্রিনের প্রভাবে দেশে সংক্রমণে উল্লম্ফন ঘটলেও করোনায় সাম্প্রতিক মৃত্যুহার বৃদ্ধির জন্য মূলত দায়ী ভাইরাসটির অতি সংক্রামক ধরন ডেল্টা। বৃহস্পতিবার সিডিসির পরিচালক রশেল ওয়ালেনস্কি এক ভার্চুয়াল
ভারতের জলপাইগুড়িতে রেল দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫ জন। ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির খবরে জানা যায়, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জলপাইগুড়ির ময়নাগুড়ি ও দোমোহনী এলাকার মাঝে যাত্রীবাহী গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এ সময় ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয় এবং চার থেকে পাঁচটি কামরা দুমড়েমুচড়ে যায়।
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা আকাশ পৃথিবী বাতাস পর্বত এবং সমুদ্র জুমার দিনকে ভয় করে।’ কারণ এই দিনে সংঘটিত হয়েছিল বিশেষ ৩টি ঘটনা। আছে বিশেষ একটি মুহূর্ত আরও একটি বিশেষ ঘটনা ঘটবে। যে কারণে কল্যাণের সব চাওয়া-পাওয়ার আবেদন ও ইবাদতের জন্য জুমার দিনের বিকল্প নেই। নবিজীর বর্ণনায় জুমার দিন যে ঘটনাগুলো ঘটেছে আর যা ঘটবে এবং
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল।শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,
গত ৭ নভেম্বর পুনম পান্ডের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন তার স্বামী স্যাম বোম্বে। মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। পুনম পান্ডের স্বামী স্যাম বোম্বে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে মারদোরের শিকার হয়ে হাসপাতালে বেশ কয়েকদিন কাটিয়েছেন পুনমও। স্বামীর শারীরিক নির্যাতনে আহত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুনম। স্বামী স্যামের সঙ্গে যে তার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেটিও তিনি পরিষ্কার
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। নতুন এই ধরন শনাক্ত হওয়ার পর থেকে টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের পক্ষ থেকে সুখবর এল। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, অমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। এ টিকা আগামী মার্চে প্রস্তুত হবে। তিনি আরও বলেন,
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাসে আসনের অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও তা আর হচ্ছে না। এখন যেভাবে শতভাগ আসনে যাত্রী নিয়ে বাস চলাচল করছে এটা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গাড়িতে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত আমাদের মৌখিকভাবে অনুমতি
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত হিলিয়াম গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বিরুলি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিরুলি গ্রামে মেলা উপলক্ষে বেলুন ফোলাচ্ছিলেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। হঠাৎ বিকট শব্দে সেখানে থাকা হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে আনোয়ারসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে
কুষ্টিয়ার কুমারখালীতে মাদক উদ্ধার করতে গিয়ে ঘরে আটকা পরে চারজন পুলিশ। পরে পুলিশ তাঁর কালো সরকারি লাঠি ফেলে তিনটি পার্টিশন দরজা ভেঙে আত্মরক্ষা পান। বৃহস্পতিবার বেলা ১২ টায় পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাখাওয়েত হোসেন আহত হন। এরপর দুপুরে কুমারখালী থানা পুলিশ পুনরায় ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি চাইনিচ কুড়াল,
সরকার আগামী ৬ বছরের মধ্যে ২ হাজার ৮৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি বছর ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সরকারি ও বেসরকারি উদ্যোগে ২ হাজার ৮৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গৃহীত পরিকল্পনা অনুযায়ী, এ বছরের মধ্যে ৫৫৩ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এ ছাড়া ২০২৩ সালে যোগ হবে ৯২৩
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বাংলাদেশের শকতরা ৮০ ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় আমরা বিদেশের সাহায্যের দিকে চেয়ে থাকতাম। সেই বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের রোড মডেল। বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান
কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই উদ্বোধনী ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরেছি। এই স্টেডিয়ামটি প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। শেখ কামাল স্টেডিয়ামে বড় বড় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করা যাবে। এ রকম স্টেডিয়াম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৩০ জন ভিক্ষুককে একটি করে ছাগল ও একটি করে কম্বল দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমাজ সেবা কার্যালয় চত্বরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে ছাগল ও কম্বল তুলে দেন। পরে জেলা প্রশাসক সেবা গ্রহিতাদের জন্য জনবান্ধব অভ্যর্থনা কক্ষের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী
পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মিলনবাজার এলাকার স্থানীয় এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মিলনবাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলার মিলনবাজার ইউনিট ছাত্র লীগের সভাপতি মশিয়ার
নওগাঁ সদর উপজেলার ৬টি স্কুলের ৬০০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। আজ ( বৃহস্পতিবার ) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার গাংজোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে আর্ন্তজাতিক দাতা সংস্থা লাইফ এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা স্যোসাল এইড ও রানি এর আয়োজন করে। এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, শিক্ষা একাডেমিক কর্মকর্তা
দিনাজপুর হিলিতে মর্মান্তিক ট্রেন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় হিলি রেলস্টেশনে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, রেলওয়ে
শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের পরিবারে যেন কান্না থামছেই না। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে মা। শিশু সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। নির্বাচনী সহিংসতা আর আধিপত্যে জেরে জসীম উদ্দিনের মত খুন হয়েছে আরো ৬ জন। স্বজনহারা পরিবারগুলোতে চলছে আহাজারী। ঝিনাইদহের শৈলকুপা উপজেলয় আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। আধিপত্য বিস্তার আর নির্বাচনী সহিংসতা নিয়ে দ্বন্দে ১৬ দিনে খুন হয়েছেন ৬
চরম হয়রানী ও অনিয়মের পাশাপাশি অধস্তন কর্মচারীদের ঘুষ লেনদেনের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিস। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজে গেলেই হতে হয় ভোগান্তির শিকার। স্মাটকার্ড নিতে গেলে সকালে স্লিপ জমা নিয়ে বিকাল ৩টার পর ডেলিভারি দেওয়া হয়। এতে দুরদুরান্তের ভোটাররা চরম ভোগান্তির শিকার হন। অফিসের কর্মচারীদের রুঢ় ব্যবহারে মানুষ অতিষ্ঠি বলে অভিযোগ। ইউপি নির্বাচনের দোহায় দিয়ে কর্মকর্তারা জরুরী
করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে তার কোভিড পরীক্ষার ফল পজেটিভ আসে। এদিন বিকেলে নগর পিতার করোনায় আক্রান্তের খবর সময় সংবাদকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। তিনি জানান, মেয়র তাপসের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। ছুটি শেষে তাকে নিয়ে লন্ডনে যেতেই কোভিড টেস্ট করান মেয়র। এতে স্ত্রীসহ মেয়র তাপসের রিপোর্ট
বরিশালের বাবুগঞ্জে একটি খাল থেকে মরিয়াম বেগম (৩৫) নামে এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত. হারুন হাওলাদারে স্ত্রী মরিয়াম বেগমের মৃতদেহ তার ঘরের পাশে সন্ধ্যা নদী সংলগ্ন একটি খালে ভাসতে দেখেন স্থানীয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে জানিয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ভূতেরদিয়া এলাকার পার্শ্ববর্তী