ঢাকার ধানমন্ডিতে একটি বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছেন আবুল হোসেন (৫০) নামে এক রিকশাচালক। রিকশায় ধাক্কা দেওয়ার পর গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ধানমন্ডি-২৭ এলাকার বাংলাদেশ আই হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গাড়িটির চালক জাহিদ বিন নুর (৩০) মদ্যপ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাকে আটক করা হয়েছে।শুক্রবার মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদিকের বরাত দিয়ে
সকল অন্যায়, হানাহানি ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (১৮ মার্চ) ‘পবিত্র শবে বরাত’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আসুন সকল প্রকার অন্যায় অনাচার হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সকল
কিয়েভের একটি আবাসিক ভবনে রাশিয়ার রকেট হামলায় প্রাণ হারিয়েছেন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস।শুক্রবার (১৮ মার্চ) ওকসানার দল ইয়ং থিয়েটার এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছুদিন আগে শিল্পীদের জন্য দেশের সর্বোচ্চ সম্মান ‘অনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন তিনি।ইউক্রেনীয় প্রশাসনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে দেশের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে পুতিনের সেনারা। এর আগেও রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক শহরে দোকান-বাজার,
যুক্তরাষ্ট্রের টেক্সাসে পিকআপ ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে লুববকের হাসপাতালে পাঠানো হয়।শুক্রবার (১৮ মার্চ) এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়েছে, অ্যান্ড্রুজ কাউন্টিতে দুর্ঘটনার সময় ট্রাকটি চালাচ্ছিলো ১৩ বছরের এক শিশু। ট্রেক্সাসের আইন অনুযায়ী ১৮ বছরের নিচে গাড়ি চালানো নিষিদ্ধ। দুর্ঘটনায় ট্রাকের চালক ওই শিশুও মারা
রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শঠিবাড়ি -বড়দরগার মধ্যবর্তী স্থানে মির্জাপুর স্কুল এন্ড কলেজের বিপরীতে ভাবনা পেট্রল পাম্প সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও মিঠাপুকুর থানা পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় আহত অন্তত
সম্প্রতি রাজধানীর শনির আখড়া থেকে কল্যাণপুর যাওয়ার সময় বাসে যৌন হয়রানির শিকার হন কলেজছাত্রী কাজী জেবুননেসা কামাল নেহা। এ সময় ভুক্তভোগীর সঙ্গে ছিলেন তার মা হালিমা খাতুন। বাসে উপস্থিত কারও সাহায্য না পেয়ে অভিযুক্তকে নিজেই নাস্তানাবুদ করেন নেহা। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছিলো। নারী ক্ষমতায়নের যুগে নারীদের এহেন আর্থ-সামাজিক অবস্থার প্রেক্ষাপটে এবার মুখ খুলেছেন ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। তিনি
সাপ্তাহিক ছুটির দিনে চৈত্রের সকালে বাজার করতে ক্রেতাদের ভিড় থাকলেও অধিকাংশ নিত্যপণ্যের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে ব্রয়লার ও কক মুরগীর দাম, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায় আর পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ২৮০ টাকা কেজি। বেড়েছে লেয়ার
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মেরেফা শহরে একটি স্কুল ও একটি সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে ২১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ করেছে এএফপি।স্থানীয় কয়েকজন কৌঁসুলি জানান, গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) মেরেফা শহরের ওই স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে রুশ বাহিনীর গোলাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। ফেসবুক পোস্টে স্থানীয় এক কৌঁসুলি লিখেন, ইউক্রেনের শহর মেরেফায় বৃহস্পতিবার সকালের দিকে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ২৮ জন। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৫ হাজার ২৭৪ জনের মৃত্যু এবং ১৮ লাখ ২৩ হাজার ৩৩১ জন রোগী শনাক্ত হয়েছিল। শুক্রবার (১৮ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত
ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, নতুন ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তারা দেখছে না।ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত। ইসরায়েলের স্বাস্থ্য
মাহে রমজানের আগমনী বার্তা নিয়ে আসে পবিত্র শবেবরাত। যা পালিত হয় শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত)। সেই হিসেবে আগামীকাল ১৮ মার্চ (শুক্রবার) দিবাগত রাতই শবেবরাতের রাত।শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ১৯ মার্চ
সাভারে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের সদস্যরা এই উদ্যােগ নেয়। এ সময় প্রায় অর্ধশত ছিন্নমূল শিশু উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। এসময় ক্যাম্পের পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্ত হয়ে এসব পথশিশুদের মাঝে খাবার ও নতুন পোশাক বিতরণ করেন। কনস্টেবল মনোরঞ্জন দাস বলেন, আমাদের স্মৃতিসৌধ ক্যাম্পের
রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদার সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ সহযযোগী সংগঠন দিবসটি পালন করে। সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে দিবসটি উপলক্ষে গোয়ালন্দ বাজার শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য
হিলি বন্দরে আমদানি রপ্তানি ৩ দিন বন্ধ থাকায় বাড়তি চাহিদার কথা মাথায় রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে একদিনেই এসেছে ৭৭ গাড়ীতে ২১৭৬ টন পেঁয়াজ। এতে বন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা । একদিন আগেও প্রতিকেজি পেঁয়াজ ২২-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।এখন ১৮-২১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা বলেন, হিলি বন্দর দিয়ে এবার একদিনে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে আব্দুল হালিম মিয়া কলেজে দোয়ার আয়োজন ও কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে আব্দুল হালিম মিয়া কলেজে এ দোয়ার আয়োজন ও কেক কাটা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি, কলেজের কো-প্রতিষ্ঠাতা প্রফেসর ফকির মোঃ নুরুজ্জামান,
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক জনসভা করেছে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রিয় শহীদমিনার মাঠে জেলা আওয়ামীলীগের আয়োজনে ঐতিহাসিক জনসভার সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে উপজেলার ১০টি মসজিদ ও মন্দিরে দোয়ার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুর উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়ার অনুষ্ঠানে উপজেলার যুবলীগের অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে। নিম্নচাপ তৈরি হয়ে তা আস্তে আস্তে ঘনীভূত হয়ে ২১ মার্চ (সোমবার) ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। তবে এ বিষয়ে বাংলাদেশের আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের কোনো বার্তা দেয়নি। ভারতের আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হতে পারে ‘অশনি’। নামটি প্রস্তাব
ময়মনসিংহে নিজের ভাইকে ফাঁসাতে গার্মেন্টসকর্মী রিবা আক্তারকে (১৫) হত্যা করেছে আব্দুর রাজ্জাক মন্ডল (৬০)। হত্যার দুই মাস আগে নিহত ওই গার্মেন্টস কর্মীকে সাংবাদিক বানানোর প্রলোভন দেখিয়ে বিয়ে করে ওই বৃদ্ধ। এ ঘটনায় গত বুধবার বিকালে আব্দুর রাজ্জাককে গাজীপুর থেকে গ্রেপ্তার করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। এর আগে, গত ১৫ মার্চ রিবা আক্তারের লাশ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংগাটি গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। স্থানীয়
পরকীয়া প্রেমিকের সঙ্গে যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে তাদের মা মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করেছে। এরপর নাপা সিরাপে বিষক্রিয়ার গল্প সাজিয়ে সেটা প্রচার করেন মা। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এসব তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন। আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান জানান, এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা
জীবনের কিছু ঘটনা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বাস্তব জীবনের আকাশও হয়ে ওঠে মর্মস্পর্শী। তেমনই এক চরিত্র খুলনার হাতেম আলী। বিভিন্ন সময়ে হত্যা করা হয়েছে তার পরিবারের সাতজনকে। কিন্তু কেন বারবার সন্ত্রাসীদের টার্গেট হাতেম আলীর পরিবার? সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করাই যেন নিয়তি খুলনার বয়রা এলাকার হাতেম আলী শেখ পরিবারের সদস্যদের। ১৯৭১ ও ৭৩ সালে হত্যার শিকার হন হাতেম আলীর আপন দুই ভাই
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইজিআরসি) সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইরানের এই অভিজাত বাহিনীর ক্ষমতার লাগাম টেনে ধরার প্রতিশ্রুতি দিতে হবে তেহরানকে। বুধবার (১৬ মার্চ) এই বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স। ২০১৯ সালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার সেই সিদ্ধান্ত
ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। এ দু’টি শব্দ নিয়ে ‘শবেবরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। আরবিতে একে বলে ‘লাইলাতুল বরাত’। হাদিসের ভাষায় বলা হয়- ‘লাইলাতুন নিসফি মিন শাবান’ বা ১৫ শাবানের রাত। এই রাতে আল্লাহ তাআলা মানুষকে অভাব-অনটন, রোগ-শোক, বিপদ-আপদ ও গুনাহ থেকে মুক্তি চাওয়ার জন্য আহ্বান জানান। শবে বরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। ইবনে ওমর (রা.) বর্ণনা
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা ৩ দিনে বাংলাদেশের কোথাও মারা যায়নি কেউ। গত মঙ্গলবার এবং বুধবারও (১৫ ও ১৬ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল বাংলাদেশ। ফলে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে।