নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা আকাশ পৃথিবী বাতাস পর্বত এবং সমুদ্র জুমার দিনকে ভয় করে।’ কারণ এই দিনে সংঘটিত হয়েছিল বিশেষ ৩টি ঘটনা। আছে বিশেষ একটি মুহূর্ত আরও একটি বিশেষ ঘটনা ঘটবে। যে কারণে কল্যাণের সব চাওয়া-পাওয়ার আবেদন ও ইবাদতের জন্য জুমার দিনের বিকল্প নেই। নবিজীর বর্ণনায় জুমার দিন যে ঘটনাগুলো ঘটেছে আর যা ঘটবে এবং
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনের। এর আগে গতকাল (বৃহস্পতিবার) ৩০ লাখ ৯৫ হাজার ৩৮ জন আক্রান্ত এবং ৭ হাজার ৭৯২ জনের মৃত্যু হয়েছিল।শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,
গত ৭ নভেম্বর পুনম পান্ডের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন তার স্বামী স্যাম বোম্বে। মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। পুনম পান্ডের স্বামী স্যাম বোম্বে পারিবারিক সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে মারদোরের শিকার হয়ে হাসপাতালে বেশ কয়েকদিন কাটিয়েছেন পুনমও। স্বামীর শারীরিক নির্যাতনে আহত হয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুনম। স্বামী স্যামের সঙ্গে যে তার বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেটিও তিনি পরিষ্কার
করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে সংক্রমণ ব্যাপক হারে বাড়ছে। নতুন এই ধরন শনাক্ত হওয়ার পর থেকে টিকা তৈরিকারক প্রতিষ্ঠানগুলো এ নিয়ে কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার ও জার্মানির প্রতিষ্ঠান বায়োএনটেকের পক্ষ থেকে সুখবর এল। ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, অমিক্রনকে মাথায় রেখে টিকা তৈরির কাজ চলছে। এ টিকা আগামী মার্চে প্রস্তুত হবে। তিনি আরও বলেন,
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাসে আসনের অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও তা আর হচ্ছে না। এখন যেভাবে শতভাগ আসনে যাত্রী নিয়ে বাস চলাচল করছে এটা অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আজ বিকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গাড়িতে যত সিট তত যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত আমাদের মৌখিকভাবে অনুমতি
কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর কাজে ব্যবহৃত হিলিয়াম গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বিরুলি গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিরুলি গ্রামে মেলা উপলক্ষে বেলুন ফোলাচ্ছিলেন আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি। হঠাৎ বিকট শব্দে সেখানে থাকা হিলিয়াম গ্যাস ভর্তি সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে আনোয়ারসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে
কুষ্টিয়ার কুমারখালীতে মাদক উদ্ধার করতে গিয়ে ঘরে আটকা পরে চারজন পুলিশ। পরে পুলিশ তাঁর কালো সরকারি লাঠি ফেলে তিনটি পার্টিশন দরজা ভেঙে আত্মরক্ষা পান। বৃহস্পতিবার বেলা ১২ টায় পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাখাওয়েত হোসেন আহত হন। এরপর দুপুরে কুমারখালী থানা পুলিশ পুনরায় ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি চাইনিচ কুড়াল,
সরকার আগামী ৬ বছরের মধ্যে ২ হাজার ৮৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে একটি বছর ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করেছে। বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী সরকারি ও বেসরকারি উদ্যোগে ২ হাজার ৮৮৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গৃহীত পরিকল্পনা অনুযায়ী, এ বছরের মধ্যে ৫৫৩ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। এ ছাড়া ২০২৩ সালে যোগ হবে ৯২৩
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, বাংলাদেশের শকতরা ৮০ ভাগ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করে। বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসময় আমরা বিদেশের সাহায্যের দিকে চেয়ে থাকতাম। সেই বাংলাদেশ আজ বিশ্বের মধ্যে উন্নয়নের রোড মডেল। বুধবার সন্ধ্যায় কেশবপুর উপজেলার সাতবাড়ীয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান
কুষ্টিয়ায় শেখ কামাল স্টেডিয়াম নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে। বর্তমান সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই উদ্বোধনী ঘোষণা করেন। উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরেছি। এই স্টেডিয়ামটি প্রায় ৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। শেখ কামাল স্টেডিয়ামে বড় বড় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন করা যাবে। এ রকম স্টেডিয়াম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৩০ জন ভিক্ষুককে একটি করে ছাগল ও একটি করে কম্বল দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমাজ সেবা কার্যালয় চত্বরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে ছাগল ও কম্বল তুলে দেন। পরে জেলা প্রশাসক সেবা গ্রহিতাদের জন্য জনবান্ধব অভ্যর্থনা কক্ষের উদ্বোধন করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী
পথ যেন না হয় মৃত্যুর, পথ যেন হয় শান্তির এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিরাপদ সড়ক এর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে মিলনবাজার এলাকার স্থানীয় এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বিভিন্ন স্তরের কয়েক শতাধিক মানুষ অংশ নেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মিলনবাজার এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলার মিলনবাজার ইউনিট ছাত্র লীগের সভাপতি মশিয়ার
নওগাঁ সদর উপজেলার ৬টি স্কুলের ৬০০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়েছে। আজ ( বৃহস্পতিবার ) দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলার গাংজোয়ার উচ্চ বিদ্যালয় মাঠে আর্ন্তজাতিক দাতা সংস্থা লাইফ এর সহযোগিতায় বে-সরকারী সংস্থা স্যোসাল এইড ও রানি এর আয়োজন করে। এসময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আকতার, শিক্ষা একাডেমিক কর্মকর্তা
দিনাজপুর হিলিতে মর্মান্তিক ট্রেন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার(১৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় হিলি রেলস্টেশনে স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বেগম, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, রেলওয়ে
শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের পরিবারে যেন কান্না থামছেই না। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়েছে মা। শিশু সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী। নির্বাচনী সহিংসতা আর আধিপত্যে জেরে জসীম উদ্দিনের মত খুন হয়েছে আরো ৬ জন। স্বজনহারা পরিবারগুলোতে চলছে আহাজারী। ঝিনাইদহের শৈলকুপা উপজেলয় আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। আধিপত্য বিস্তার আর নির্বাচনী সহিংসতা নিয়ে দ্বন্দে ১৬ দিনে খুন হয়েছেন ৬
চরম হয়রানী ও অনিয়মের পাশাপাশি অধস্তন কর্মচারীদের ঘুষ লেনদেনের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিস। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাজে গেলেই হতে হয় ভোগান্তির শিকার। স্মাটকার্ড নিতে গেলে সকালে স্লিপ জমা নিয়ে বিকাল ৩টার পর ডেলিভারি দেওয়া হয়। এতে দুরদুরান্তের ভোটাররা চরম ভোগান্তির শিকার হন। অফিসের কর্মচারীদের রুঢ় ব্যবহারে মানুষ অতিষ্ঠি বলে অভিযোগ। ইউপি নির্বাচনের দোহায় দিয়ে কর্মকর্তারা জরুরী
করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেলে তার কোভিড পরীক্ষার ফল পজেটিভ আসে। এদিন বিকেলে নগর পিতার করোনায় আক্রান্তের খবর সময় সংবাদকে নিশ্চিত করেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। তিনি জানান, মেয়র তাপসের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। ছুটি শেষে তাকে নিয়ে লন্ডনে যেতেই কোভিড টেস্ট করান মেয়র। এতে স্ত্রীসহ মেয়র তাপসের রিপোর্ট
বরিশালের বাবুগঞ্জে একটি খাল থেকে মরিয়াম বেগম (৩৫) নামে এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত. হারুন হাওলাদারে স্ত্রী মরিয়াম বেগমের মৃতদেহ তার ঘরের পাশে সন্ধ্যা নদী সংলগ্ন একটি খালে ভাসতে দেখেন স্থানীয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে জানিয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, ভূতেরদিয়া এলাকার পার্শ্ববর্তী
মামলার রহস্য উদঘাটনে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এসআই সম্মাননা পেলেন দেবীদ্বার থানায় কর্মরত নাজমুল হাসান। কুইক রেসপন্স টিমের মাধ্যমে আলোচিত ফাহিমা হত্যা মামলার রহস্য উদঘাটনে এসআই নাজমুল হাসানকে মামলার আয়ু করে দায়িত্ব দেয়ার পর, অল্প সময়ের মধ্যেই ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার পূর্বক জবানবন্দি রেকর্ড করে জেল হাজতে প্রেরণ করায় ওই সম্মাননা পেয়েছেন তিনি। কুমিল্লা পুলিশ লাইন্সে বুধবার সকালে জেলার কৃতিত্ব
নদী বেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ৫ ইউনিয়নে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় কাজীরহাট থানাধীন লতা উদয়পুর মুসলিম আখন্দ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পঙ্কজ নাথ। উদ্বোধনকালে তিনি বলেন, সরকার বিনা পয়সায় করোনার ভ্যাকসিন সাধারণ মানুষের মাঝে দিচ্ছে। নদী বেষ্টিত হিজলা ও
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সড়কগুলো দীর্ঘদিন ধরে শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির দখলে রয়েছে। অথচ এসব গাড়ি সড়কে চলাচলের কোনো অনুমোদন নেই। মজবুত ব্রেক না থাকলেও শ্যালো ইঞ্জিনের এসব অবৈধ গাড়ি চলে বেপরোয়া গতিতে। এমনিতেেই বিকট শব্দ করে চলা এই গাড়িতে আবার বাজানো হয় হাইড্রোলিক হর্ন। এসব অবৈধ গাড়ি দিন দিন বাড়াচ্ছে সড়ক দুর্ঘটনা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অবৈধ গাড়ি চলাচল বন্ধের
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মডেল ওয়ার্ড করার লক্ষ্যে পরিষ্কার পরিছন্নতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অভিযান কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার মেয়র মজিবুর রহমান। অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়কৈর পৌরসভা ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, কালিয়াকৈর পৌরসভা সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা আক্তার, লিডা টেক্সটাইল কারখানার সিনিয়র ম্যানেজার সোহান মিয়াসহ অনেকেই। এসময় অভিযানে অংশগ্রহণ
দূর থেকে মনে হয়, কে যেন সবুজের গালিচা বিছিয়ে রেখেছে। গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটতে হাঁটতে কাছে গেলেই ভ্রম ভাঙে। এতো বিশাল জলাশয়ে সবুজের সারি। স্বপ্নে স্বপ্নে গাঁথা সবুজ! চোখ জুড়ানো এ দৃশ্য খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ জলাভূমির। কৃষকেরা এসব জলাভূমিতে ‘ভাসমান’ পদ্ধতিতে সবজির চারা ও শাকসবজি চাষ করেছেন। এই পদ্ধতিতে সবজি চাষ করেছেন ওই উপজেলার অনেকেই। এসব খামারে কাজ করে জীবিকা
সাভারের আশুলিয়ার প্রাণ কেন্দ্র বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দখল করে মাছের আড়ৎ পরিচালনা করা হয়। এতে পোশাক কারখানায় কর্মরত মানুষসহ সাধারণ মানুষরা পরে চরম দুর্ভোগে। আশুলিয়া এ্যালিভ্যাটেট এক্সপ্রেসওয়ে তৈরির জন্য সম্প্রতি বাপাইলের পশ্চিম পাশ থেকে বাইপাইলের দক্ষিণ-পূর্ব পাশে মাছরের আড়ৎটি চলে আসায় সড়কের এ ঘটনা ঘটছে প্রতিদিন। এ কারণে নবীনগরগামী পরিবহনগুলো দীর্ঘ যানজট পোহাতে হয় সকালে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে বাইপাইল