শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহে মানববন্ধন,বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১ টায় শহরের মুজিব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সমিতির সহ সভাপতি আব্দুল মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং জেলা কমিটির সভাপতি মহি উদ্দীন। বিশেষ অতিথি
মিয়ানমারের মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর মধে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মিয়ানমারের কারাগারে সাজা ভোগ শেষ হওয়ায় ৪১ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে। ফেরত আসা বাংলাদেশি নাগরিকের মধ্যে ১ জন নারী ও ৪০ জন পুরুষ রয়েছে। তারা কক্সবাজার, বান্দরবন, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কাপ্তাই জেলার বাসিন্দা। গত ২০২১ সালের ৬ মে হতে বাংলাদেশী ৪১ জন নাগরিক মিয়ানমারের
দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে নারী উদ্যোক্তাদের পণ্য। 'হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম’ একটি স্বাবলম্বী ঠিকানার নাম। এখানে ৩৬ জন নারী সদস্য রয়েছেন। তারা ঘরে বসে প্রসাধনীসহ বিভিন্ন আইটেমের খাবার তৈরি করছেন। অনলাইন ও অফলাইনে উদ্যোক্তা হয়ে উঠেছেন। বর্তমানে তাদের সরাসরি সহযোগিতা করছে হাকিমপুর উপজেলা প্রশাসন। জানাগেছে,
ভূঞাপুরে ইব্রাহীম খাঁ সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দিনব্যাপী কলেজ মুক্তমঞ্চে আনন্দঘন উৎসবের মধ্য দিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি (সাধারণ ও বিএম), স্নাতক (পাস) ও স্নাতক(সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী সপ্তাহব্যাপী মেলার উপজেলা শিক্ষা অফিসে স্টলে ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। আজ ২৩ মার্চ বুধবার দুপুরে শিক্ষা অফিসের স্টলে ক্ষুদে শিক্ষার্থীরা তারা তাদের বিভিন্ন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুকে নিয়ে শিক্ষার্থীদের গান পরিবেশন করেন। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে এ মেলা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। ১৭ মার্চ
দেয়াল জুড়ে বিশালকৃতির সবুজের জমিনে টকটকে লাল বৃত্ত । স্বাধীনতার মাসে দেয়ালে আঁকা লাল সবুজের পতাকাটি নয়ণাভিরাম শোভা বর্ধন করছে। পড়ন্ত বিকালে দর্শনার্থীরা এসে এ পতাকা দেখে বিমোহিত হন । সেলফি কিংবা গ্রুপ ছবি তুলে নিজেদেরকে ক্যামেরার ফ্রেম বন্দি করেন। পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ চত্বর স্বাধীনতার মাসে শোভাবর্ধন করছে বিশালাকৃতির এ লাল সবুজ পতাকা। স্থানীয়দের সূত্রে জানাগেছে, শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে
গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম ট্রাস্টি ও গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার জামিন পাওয়া তার মানবিক অধিকার, নৈতিক অধিকার। এই হাইকোর্টই ছিলো একটি ঘটনা খুনের মামলা, রিকশাওয়ালা তার স্ত্রীকে জবাই করে তার ফাঁসি হয়েছিলো। সব আদালতে ফাঁসি বহাল ছিলো। তবুও তার কয়েক সপ্তাহের জন্য জামিন হয়েছিলো। তাহলে খালেদা জিয়া তো কাউকে জবাই করেনি। তার নামে যেটা সেটা একটা
বরিশালের বাকেরগঞ্জে জন্মসূত্রে এক হিন্দু ব্যাক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। হিন্দু ধর্মাবলম্বী হয়েও মুসলিম পরিচয়ে পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়ায় দীর্ঘ ৩০ বছর কাটিয়ে গত এক সপ্তাহ পূর্বে বাংলাদেশে এসে হিন্দু পরিচয়ে তার নিজ সম্পত্তি বিক্রির অভিযোগ মিলেছে। প্রতারক এ ব্যাক্তিটি হলেন বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিয়ালঘুনি গ্রামের মৃত হেমলাল চন্দ্র শীলের পুত্র বাদল চন্দ্র শীল। অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত
পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেনীতে পড়–য়া এক ছাত্রীকে গন ধর্ষনের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)। মঙ্গলবার শেষ বিকালে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে প্রায় দুই হাজার ৬০০ ডলারে উন্নীত হয়েছে। সাড়ে চার গুণ বেড়েছে।বুধবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই করোনাকালে আমাদের মাথাপিছু আয় আশেপাশের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। টাইগার দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান পারিবারিক কারণে দেশে ফেরার কথা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে। এদিকে ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকার দল থেকে ছিটকে গেছেন ওয়েইন পারনেল। এই পেসারের জায়গায় দলে
ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৮ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।সম্প্রতি ৯ বছর বয়সী এক কন্যা শিশু এবং ১৪ বছর বয়সী এক ছেলে শিশু নিহত হয়েছে। তারা দনেৎস্ক অঞ্চলে নিহত হয়। স্থানীয় কর্মকর্তারা
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে এক দিনের কৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দিনব্যাপী উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. হুমায়ূন কবির। দিনব্যাপী কৃষক প্রশিক্ষণে অর্ধশতাধিক কৃষক অংশ নেন।
ফরিদপুরের ভাঙ্গায় মাইকিং করে ফের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২২ জন আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে বাজারের বেশ কিছু দোকান-পাটও ক্ষতিগ্রস্ত হয়।বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষ ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, বুধবার ভোরে উপজেলার ঘারুয়া বাজার, সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে মহড়া চলে। এক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মৃদু উপসর্গ থাকলেও শারীরিক জটিলতা নেই বলে জানিয়েছেন ৭৪ বছর বয়সি সাবেক এই ফার্স্টলেডি।মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। টুইট বার্তায় হিলারি লেখেন, করোনার টিকা থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনও টিকা নেননি অনুগ্রহ করে দ্রুত নিয়ে নিন।তিনি আরও জানান, তার স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনেরও নমুনা পরীক্ষা
সিনেমা শিল্পকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জেলা-উপজেলায় সিনেপ্লেক্স গড়ে তোলা হবে। এজন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।তিনি বলেন, সিনেমা শিল্প অ্যানালগ রয়ে গিয়েছিল। সেটাকে আধুনিক প্রযুক্তিসম্পন্ন করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, তিনি জেলা-উপজেলা পর্যায়ে বিনোদনের মাধ্যম হিসেবে
দিনাজপুরের হিলি হাকিমপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভারতের ১৫ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। আজ বুধবার (২৩ শে মার্চ) সকাল ১১টায় বিজিবির আমন্ত্রণে বিএসএফের প্রতিনিধি দলটি হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শুন্যরেখায় এসে পৌঁছালে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন খন্দকার
ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোনো আগ্রহ নেই, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ বেশি।তিনি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজ (বুধবার) এ মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সরকার পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের বিবৃতিতে
চলতি বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মো. আমির হামজাকে মনোনীত করার বিষয়টি এ সংক্রান্ত কমিটির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। স্বাধীনতা পুরস্কারের তালিকা চূড়ান্ত করা পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ আহ্বায়ক বলছেন, এটি তার নিজের ব্যক্তিগত এবং কমিটির যৌথ ব্যর্থতা।বুধবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি
রাজধানী ঢাকাবাসীর বহুল প্রত্যাশিত মেট্রোরেল লাইন-৬ এর ভাড়া হতে পারে সর্বনিম্ন ৮ টাকা এবং সর্বোচ্চ ৪৮ টাকা। প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা হিসাবে এ প্রস্তাব করা হয়েছে। মেট্রোরেলের ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটি এমন সুপারিশ করেছে। তবে ভাড়া চূড়ান্ত করতে আরও যাচাই-বাছাই করা হবে। এ সংক্রান্ত কমিটি গত ১৬ মার্চ পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ডিএমটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, সড়ক
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার দিয়েছেন।প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এবার মোট ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে। যৌথভাবে শ্রেষ্ঠ সিনেমা হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ থেকে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’
লক্ষ্মীপুরের রামগতিতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী বশির মিস্ত্রিকে (৬০) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার এক হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্ত্রী হত্যার
বাসাবাড়ির গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)।মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর বিয়াম মিলনায়তনে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানিতে এ সুপারিশ করা হয়। বিইআরসি'র কারিগরি মূল্যায়ন কমিটি গ্রাহকদের এক চুলা ৯২৫ থেকে ৯৯০ টাকা এবং দুই চুলা ৯৭৫ থেক ১০৮০ টাকার করার প্রস্তাব করেছে।এতে দুই চুলার গ্রাহকদের মাসে ১০৫ টাকা এবং এক চুলার গ্রাহকদের মাসে ৬৫ টাকা বাড়ানোর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। কমিটিতে সভাপতি পদে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মোস্তফা মুন্সী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে স্কুলের নির্বাচিত সদস্যদের অংশগ্রহনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্হিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের