সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৩ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলিতে মুক্তির উৎসব মেলায় শোভা পাচ্ছে নারী উদ্যোক্তাদের পণ্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ০:৪৫

শেয়ার করুনঃ
হিলিতে মুক্তির উৎসব মেলায় শোভা পাচ্ছে নারী উদ্যোক্তাদের পণ্য

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উপজেলা প্রশাসন এর আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে নারী উদ্যোক্তাদের পণ্য। 'হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম’ একটি স্বাবলম্বী ঠিকানার নাম। এখানে ৩৬ জন নারী সদস্য রয়েছেন। তারা ঘরে বসে প্রসাধনীসহ বিভিন্ন আইটেমের খাবার তৈরি করছেন। অনলাইন ও অফলাইনে উদ্যোক্তা হয়ে উঠেছেন। বর্তমানে তাদের সরাসরি সহযোগিতা করছে হাকিমপুর উপজেলা প্রশাসন।

জানাগেছে, নারী উদ্যোক্তারা ঘরে বসে শাড়ি, থ্রি পিস, ব্যাগ, পাপস, বিভিন্ন প্রকার আচার, উন্নতমানের খাবার তৈরি করছেন।অনেকে তালিকায় রেখেছেন চাইনিজ খাবার। সবার নিজ নিজ ফেসবুক পেজও রয়েছে। পেজে তৈরি পণ্যসামগ্রী প্রচার করেন। বিক্রিও হয় আশানুরূপ। দিন যত যাচ্ছে, তাদের পরিচিতি বাড়ছে, অর্ডারও পাচ্ছেন বেশি। উদ্যোক্তাদের সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, হতে চান স্বাবলম্বী। প্রায় উদ্যোক্তা তাদের কাজের জন্য আরও ৮ থেকে ১০ জন নারী শ্রমিকও রেখেছেন। একদিকে নিজেরা লাভবান হচ্ছেন, অন্যদিকে আরও বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করছেন। 

আরও

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

গণভোট ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব: আইনমন্ত্রী

এদিকে হাকিমপুর উপজেলা প্রশাসন উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপজেলা চত্বরে ৬ দিনব্যাপী সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করেছে। এই মেলায় উপজেলার সব দপ্তরের পাশাপাশি নারী উদ্যোক্তা ফোরামকে প্রাধান্য দেওয়া হয়েছে বেশি। ২২টি স্টলের মধ্যে ১১টি স্টল রয়েছে তাদের। 

হাকিমপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার বলেন, উপজেলা প্রশাসনের আয়োজনে মেলা দেখতে এসেছি। খুব ভালো লাগছে এখানে হাকিমপুর নারী উদ্যোক্তারা তাদের বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল দিয়েছেন। আমি আরও অবাক এবং গর্বিত আমাদের মেয়েরা এত সুন্দর জিনিস তৈরি করেছেন। তারা আরও এগিয়ে যাবেন। আমি আশাবাদী তাদের পণ্য হাকিমপুরসহ সারাদেশে চলবে।

নারী উদ্যোক্তা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

কলাপাড়ায় সরকারি খাল দখলে কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে

নারী উদ্যোক্তা শাহাজাদী প্রধান বলেন, আমি শাড়ি, থ্রি পিসসহ মহিলাদের বিভিন্ন পোশাক সংগ্রহ করি। এসব পোশাকে বাড়িতে বসে হাতের কাজ করি। আমি কিছু বেকার নারীকে নিয়েও কাজ করে থাকি। নিজেকে স্বাবলম্বী করেও অন্য বেকার নারীদের সহযোগিতা করতে পারছি। আমি এগুলো মূলত অনলাইন-অফলাইনে বিক্রি করি। উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় আমরা সুযোগ পেয়েছি। আমাদের ব্যবসায় অনেক সাড়া পড়েছে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

মেলায় আরও কয়েকজন উদ্যোক্তা বলেন, আমরা নিখুঁতভাবে সব পণ্য বানিয়ে থাকি। অনলাইনে খাবারের অর্ডার পেয়ে থাকি। চাইনিজ জাতীয় সব খাবার তৈরি করি এবং তা ডেলিভারি দেই। অনেক সাড়া পাচ্ছি, আমরা আগামী দিনে আরও এগিয়ে যাবো আশা করছি।

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক রোমেনা আক্তার মনি বলেন, আমি ২০০৫ সাল থেকে নিজে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছি। বর্তমানে নারী উদ্যোক্তা ফোরামের সদস্য ৩৬ জন। আমাদের সবার উদ্দেশ্য ও লক্ষ্য একই কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। এর জন্য আমরা খুব খুশি। 

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুক্তির উৎসব ৬ দিনব্যাপী (১৭-২৩ মার্চ) মেলার আয়োজন করেছি। আজ সমাপনী দিন। মেলায় উপজেলা প্রশাসনের সব দপ্তর স্টল দিয়ে অংশগ্রহণ করেছে। মেলা জাঁকজমকপূর্ণ করতে হাকিমপুরে বেশি পরিচিতদের স্টল দেওয়ার অনুমিত দেওয়া হয়েছে। নারী উদ্যোক্তাদের সব পণ্য উপজেলায় অনেক পরিচিত এবং চাহিদা রয়েছে। মূলত তাদের জন্যই মেলায় লোকজনের আগমন বেশি এবং তাদের পণ্যও বিক্রি হচ্ছে অনেক।

এবিষয়ে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন,বর্তমান সময়ে পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে। সরকারি নির্দেশনায় উপজেলা চত্বরো ৬ দিনের মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় হাকিমপুর নারী উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে স্টল দিয়েছেন। ইতোমধ্যে তারা ব্যাপক পরিচিতি লাভ করেছেন। আমরাও তাদের সহযোগীতা করছি। মেলায় আগত দর্শনার্থীদের আনন্দ বিনোদন দিতে স্হানীয় শিল্পীদের নিয়ে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। আজ শেষ দিনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, হাকিমপুর নারী উদ্যোক্তাদের অনেকেই উচ্চশিক্ষিত। তারা চাকরি না করেও বাড়িতে বসে নিজ নিজ উদ্যোগে পণ্যসামগ্রী তৈরি করে বাজারজাত করছেন এবং নিজেরা স্বাবলম্বী হচ্ছেন। আমি আশা করি আগামীতে তারা তাদের লক্ষ্যকে জয় করবেন।

সর্বশেষ সংবাদ

নতুন সরকারের প্রথম একনেক সভায় বড় উন্নয়ন পরিকল্পনা

নতুন সরকারের প্রথম একনেক সভায় বড় উন্নয়ন পরিকল্পনা

কাঁঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা: গ্রামবাসীর মানববন্ধনে হামলা, উত্তেজনা

কাঁঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা: গ্রামবাসীর মানববন্ধনে হামলা, উত্তেজনা

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

শ্রীমঙ্গলে ফুলে-ফলে সুশোভিত বিরল নাগলিঙ্গম গাছ, মুগ্ধ দর্শনার্থীরা

রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্টের বিরুদ্ধে বরিশালে বাম জোটের প্রতিবাদ

রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্টের বিরুদ্ধে বরিশালে বাম জোটের প্রতিবাদ

নতুন সরকারের অধীনে ভারত সম্পর্ক নতুন বার্তা

নতুন সরকারের অধীনে ভারত সম্পর্ক নতুন বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

কাঁঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা: গ্রামবাসীর মানববন্ধনে হামলা, উত্তেজনা

কাঁঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা: গ্রামবাসীর মানববন্ধনে হামলা, উত্তেজনা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেরিবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় স্থানীয় এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন। স্থানীয়দের অভিযোগ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে উপস্থিত গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। এলাকাবাসী

রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্টের বিরুদ্ধে বরিশালে বাম জোটের প্রতিবাদ

রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্টের বিরুদ্ধে বরিশালে বাম জোটের প্রতিবাদ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত “রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট” বাতিলের দাবিতে বরিশালে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত সমাবেশে বাম রাজনৈতিক সংগঠনের নেতারা চুক্তিটিকে দেশের জন্য আত্মসমর্পণমূলক বলে মন্তব্য করেন। সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম মিরন। বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ-এর অধ্যাপক আবদুল সাত্তার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা ডা. মনীষা চক্রবর্তী,

টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন!

টিউবওয়েলের পানিতে গ্যাস, দিয়াশলাই ধরাতেই জ্বলে উঠল আগুন!

নোয়াখালীর চাটখিল উপজেলা এলাকায় নতুন স্থাপন করা একটি টিউবওয়েল থেকে পানির সঙ্গে গ্যাস বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিউবওয়েলের মুখে দিয়াশলাই ধরাতেই আগুন জ্বলে ওঠায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন-এর বৈকুন্ঠপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন প্রায় এক মাস আগে গৃহস্থালির ব্যবহারের জন্য নিজের বসতঘরের পাশে প্রায় ৬০ ফুট

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

হালুয়াঘাট পৌর নির্বাচনে নতুন আলোচনায় আসাদুজ্জামান আসিফ

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছে এক তরুণ মুখ—আসাদুজ্জামান আসিফ। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ও দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক জীবনে তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি এবং সংগঠনের প্রতি আন্তরিকতা তাকে দলের ভেতরে সুপরিচিত করে

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

বরিশালে চালকের বুদ্ধিমত্তায় ভয়াবহ আগুন থেকে রক্ষা ফিলিং স্টেশন

চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী সিদ্ধান্তের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ড ও সম্ভাব্য বিস্ফোরণের ঝুঁকি থেকে রক্ষা পেয়েছে বরিশালের গৌরনদীর একটি ফিলিং স্টেশন। ঘটনাটি ঘটেছে রবিবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে গৌরনদী উপজেলার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে। ঘটনাস্থল পরিদর্শন শেষে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পদ্মা ডিপো থেকে পেট্রোল