পটুয়াখালীর কুয়াকাটায় আদিবাসী রাখাইন মং সুইচিং হত্যা মামলা প্রত্যাহারে কুয়াকাটা পৌরসভার মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বিরুদ্ধে বাদীকে হুমকী প্রদানের অভিযোগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত ৩ মার্চ (বৃহস্পতিবার) বাদী চুচিং মং রাখাইন’র নালিশী মামলা আমলে নিয়ে আদালত এ আদেশ প্রদান করেন। এর আগে বাদী চুচিং মং গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ বিজ্ঞ আদালতে রাখাইন
দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৫৭ জন। এর আগে বুধবার (২ মার্চ) ৮ জনের মৃত্যু এবং ৭৩২ জন রোগী শনাক্ত হয়েছিল।বৃহস্পতিবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃত হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামে ভারতীয় গরু আটকের সময় বিজিবির টহল দলকে বাঁধা প্রদান করে তাদের উপর হামলার অভিযোগে ফাঁকা গুলি বর্ষণ করেছে বিজিবি। এতে এক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে ভারতীয় গরু পাচার করে আনার সময় দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের একটি টহল দল তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর এলাকায় চোরাকারবারিদের ধাওয়া করে।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটায় অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।আটককৃত নারী মাদক কারবারী উপজেলার পোড়াভিটা এলাকার তমেজ মিয়ার মেয়ে রোকেয়া বেগম। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর ১টার দিকে জেলা মাদকদদ্রব্য অধিদপ্তরের একটি টিম পোড়াভিটায় অভিযান চালিয়ে তাকে ৪০ হাজার টাকা মূল্যের ৪গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।এ ঘটনায় রোকেয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য
( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছতে সুইচ গিয়ার, ইয়াবা ট্যাবলেট,মোবাইল নগদ টাকাসহ ইমরানকে আটক করেছে সরাইল থানা পুলিশ।বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কালিকচ্ছ বারজিবি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমরান (৩৭) পিতা-আ. কাদের মিয়া ছেলেকে ১ সুইচ গিয়ার, ৩৬৬ ইয়াবা ট্যাবলেট, ৬টি মোবাইল,নগদ ২৭ হাজার ৫শত টাকাসহ আটক করে সরাইল থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে অপহরন মামালা ও সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে বিশেষ ক্ষমতা
নওগাঁর সাপাহার সীমান্তে সুন্দরইল বিওপির বিজিবি সিপাহী আত্মহত্যা করেছেন। নিহতের নাম তানভীর (২৬) । বৃহস্পতিবার সকালে তিনি আত্মহত্যা করেন।বিজিবি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই সিপাহী সকলের অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্র্যাগার চাপিয়ে আতœহত্যার জন্য গুলি কলেন। সঙ্গে সঙ্গে ঘটনাটি জানতে পেরে সকাল ৭টার দিকে অন্যান্য সদস্যরা আহত তানভীরকে সাপাহার উপজেলা হাসপাতালে
যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া এখন যেমন ইউক্রেনে হামলা চালাচ্ছে, ঠিক সেভাবে চীনও আক্রমণ করবে তাইওয়ানকে। খুব শীঘ্রই সেই যুদ্ধ বাধতে চলেছে।বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে এ মন্তব্য ট্রাম্পের। একইসঙ্গে তার ভবিষ্যদ্বাণী, ইউক্রেনে যেমন বাইডেন প্রশাসন যুদ্ধ আটকাতে পারেনি, ঠিক তেমনই তাইওয়ানকেও বাঁচাতে ব্যর্থ হবে তারা। বৃহস্পতিবার (০৩ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক সপ্তাহ সম্পূর্ণ হয়েছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইউক্রেনের
জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না, এমন সরকারি নির্দেশ থাকলেও তা অমান্য করে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের পাজাল কান্দি গ্রামের গাইমারাচরে ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এতে করে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। এক শ্রেণির পুকুর ব্যবসায়ীরা কৃষকদের ফসলি জমিতে পুকুর খননের লোভনীয় প্রস্তাব দিচ্ছেন। উপজেলার আলাওলপুর ইউনিয়নের অধিকাংশ কৃষি জমিতে মেশিন দিয়ে ৮ ফুট
ঝিনাইদহে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হুসাইন নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন জুলফিককার ও ফিরোজ নামে আপন দুই ভাই। তাদের শরীরের বিভন্ন স্থানে ছুরির আঘাতের চিহ্ন দেখা গেছে। গতরাত ১০টার দিকে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাদ্রাসার ওয়াজ মাহফিলের মেলার মাঠে এ ঘটনা ঘটে। তারা হলেন, ঝিনাইদহ পৌর এলাকার ইসলামপাড়ার মনিরুল ইসলামের ছেলে হুসাইন (২০), একই এলাকার নজরুলের ছেলে ফিরোজ
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এরই প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (০৩ মার্চ) থেকে এই নতুন দাম কার্যকর হবে।এতে ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরি ৭৮ হাজার ২৬৫ টাকা র্নিধারণ করা হয়েছে। বিস্তারিত আসছে...
ওয়ানডে সিরিজ শেষে এবার দুই ম্যাচের টি-টোয়েন্টির লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে অভিষেক হচ্ছে বাংলাদেশের দুই ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলি রাব্বির। একইভাবে আফগানিস্তান একাদশেও আছে দুই অভিষিক্ত খেলোয়াড়। তারা হলেন দারউইশ রাসুলি ও আজমতউল্লাহ ওমরজাই। আঙুলের চোটের কারণে সিরিজের
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে এক লাইন লেখার রুচি নাই। তবুও আজকে আর না লিখে পারলাম না। জায়েদ খান আর নিপুণের বিয়ে দিয়ে দেয়া হোক। কারণ তারা দুজনই বর্তমানে সিঙ্গেল।বিয়ের সমাধান ছাড়া রাশিয়ার প্রেসিডন্ট পুতিনও এই সমস্যার সমাধান করতে পারবে না। অসহ্য…… (ফেসবুক থেকে সংগৃহীত)
পশ্চিমবঙ্গের এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক 'মা' নাটকের প্রধান চরিত্রে অভিনয় করে পরিচিতি পান অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। দুর্দান্ত অভিনয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। বাস্তব জীবনেও তার ব্যতিক্রম ঘটেনি। প্রথমবার ভোটে লড়েই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এই অভিনেত্রী।জানা গেছে, পশ্চিমবঙ্গের কামারহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জয় পেয়েছেন শ্রীতমা। মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। কাউন্সিলর নির্বাচিত হয়েই শ্রীতমা জানান,
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোয়ালন্দ পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা ১১টার দিকে গোয়ালন্দ পৌরসভা চত্বরে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান শেষে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্টান শেষ হয়। অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলোওয়াত ও গীতাপাঠের মাধ্যমে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো.
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশের জাহাজ ‘এম ভি বাংলার সমৃদ্ধি’তে হামলায় নিহত হয়েছেন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান আরিফ (২৯)। হামলার পর এখনো অক্ষত আছেন জাহাজের আরও ২৮ নাবিক। তাদের জাহাজ থেকে নিরাপদে স্থানান্তরের চেষ্টা বলছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে তিনি বলেন, ‘আগে জীবন, পরে সম্পদ। জাহাজ যেহেতু আনা যাচ্ছে
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনপ্রশাসনে অনেক সময় পুরনো ধরনের শব্দ ও ভাষারীতির ব্যবহার করা হয়। ফলে, ব্যবহারকারীদের তা বুঝতে অসুবিধা হয়।এজন্য আধুনিক ও সহজ শব্দ চয়নের প্রতি গুরুত্ব দিতে হবে। সরকারি যোগাযোগে প্রাঞ্জল ও বোধগম্য ভাষার ব্যবহার করতে হবে, যাতে জনগণ সহজেই তা বুঝতে পারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার (০২ মার্চ) রাতে বিয়াম মিলনায়তনে ২৪তম
দেশে আরও এক দফা দাম বাড়ানো হয়েছে এলপিজি গ্যাসের। প্রতিকেজি এলপিজির দাম ১২ টাকা ৫৪ পয়সা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম নির্ধারণ করে দিয়েছে। বিইআরসি’র নির্ধারণ করা দামের ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৪০ টাকা থেকে বেড়ে এখন ১ হাজার ৩৯০ টাকা দশমিক ৫৬ পয়সা করা হয়েছে। এ
দেশের বিজ্ঞানী ও গবেষকদের সর্বোচ্চ শ্রম ও দায়বদ্ধতা নিয়ে জাতীয় উন্নয়নে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে চাই। প্রত্যেকে মানুষের ন্যূনতম প্রযুক্তিজ্ঞান থাকুক, সেটা চাই। প্রযুক্তি বিভেদ দূর করতে নিরলস কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার (৩ মার্চ) বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, বিজ্ঞানী, গবেষক এবং বিজ্ঞান শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ,
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় আরও একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃত ব্যক্তি মুন্সিগঞ্জের গফুরদি গ্রামের ইউসুফ আলীর ছেলে জোনায়েত আলী। জানা গেছে, বুধবার
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে ৪৯৮ জন রুশ সেনা নিহত হয়েছেন। এ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন অন্তত এক হাজার ৫৯৭ সেনা। স্থানীয় সময় বুধবার (২ মার্চ) রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এসব তথ্য তুলে ধরেন। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এই প্রথম যুদ্ধে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইচ্ছা আছে, আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র করব। স্থান নির্ধারণের কাজ চলছে।বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদানের অনুষ্ঠানে বৃহস্পতিবার (৩ মার্চ) গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নত হয়েছে বলেই করোনাকালে রাষ্ট্র পরিচালনাসহ সব ধরনের
চলমান তীব্র লড়াইয়ের পর এই প্রথম ইউক্রেনের বড় একটি শহর খেরসন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। দক্ষিণ ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই বন্দর নগরী দখল করে কারফিউ জারি করেছে রুশ সেনারা। শহরটির মেয়র ইগোর কোলিখায়েভ জানান, রুশ সেনারা নগর কাউন্সিল ভবনে জোর করে ঢুকে পড়েছে এবং বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে।ফেসবুক পোস্টে তিনি জানান, রুশ বাহিনী খেরসন নিয়ন্ত্রণ করেছে। সেখানে ইউক্রেনীয় বাহিনীর কোনো সদস্য
ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলা হয়েছে। এতে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়েছে।বুধবার (০২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) এ হামলা হয় বলে জানান সেখানে অবস্থান করা বাংলাদেশি নাবিক সালমান সামি। এ বিষয়ে জানতে চাইলে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লাইলা রহমান বাংলানিউজকে বলেন,
দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নবাবগঞ্জ উপজেলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়। এ দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নানা রংয়ের ব্যানার ও ফেষ্টুন নিয়ে র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ সোমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়