নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়েছেন ফারজানা হক পিঙ্কি। এই ডানহাতি ব্যাটারের উইলো থেকে নিজেদের প্রথম অর্ধশতকের দেখা পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং করতে নেমে ফিফটি করেন ফারজানা পিঙ্কি। ওয়ানডে বিশ্বকাপের অভিষেকে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। সেই ম্যাচে ৩২ রানের হার দেখেছিল বাংলাদেশ। ওপেনিং করতে নেমে সে ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন
মধ্য সিরিয়ার মরুভূমিতে একটি সামরিক বাসে সন্ত্রাসী হামলায় ১৫ জন সেনা নিহত হয়েছে।রোববার (৬ মার্চ) দেশটির পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় এ ঘটনা ঘটে।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের তথ্য মতে, হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুত্বর। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ বলছে, সন্ত্রাসী হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন।উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে মহান এ নেতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। বাসসের প্রতিবেদনে এসব জানানো হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও
ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ইউক্রেনকে দেওয়া মস্কোর শর্তসমূহ পূরণ না হলে অভিযান যে থামছে না সেটা রুশ প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যে পরিস্কার। কিয়েভ থেকেও শর্ত মেনে নেওয়ার কোনো বার্তা আসেনি। এমন অবস্থায় রাজধানী কিয়েভ দখল করতে পূর্ণমাত্রায় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রণালয় সতর্ক করে এ তথ্য জানিয়েছেন। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানান, কিয়েভ শহরে হামলা
আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এদিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে
পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ইউক্রেন থেকে এখনই বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দেশে আনা হচ্ছে না।রোববার ( ৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ড. মোমেন জানান, ইউক্রেন থেকে ২৮ নাবিককে রোমানিয়ায় নিয়ে আসা হয়েছে। তারা শিগগিরই দেশে আসবেন। তবে হাদিসুর রহমানের মরদেহ এখনি
সামাজিক প্রাণী মানুষ। মানুষে মানুষে কথাবার্তা বলতে হয়, লেনদেন করতে হয়, একসঙ্গে বসে কাজকারবার করতে হয়।পাশে বসে যাতায়াত করতে হয়। ইসলামি শরিয়ত কতই না সুন্দর! শরিয়ত শুধু নামাজ-রোজা, হজ-জাকাত ও জেহাদের প্রতিই গুরুত্ব দেয়নি, বরং ব্যক্তির পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে, সামগ্রিক জীবন সুন্দর করতে, সামাজিক জীবন উন্নত করতে কত নিয়মকানুনই না দিয়েছে ইসলামি শরিয়ত। এগুলো আমল করলে আবার সওয়াবেরও ঘোষণা দেওয়া
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে গেছে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের ইঞ্জিন। ফলে আকাশে উড়তে পারেনি বিজি-২০১ এর ফ্লাইট।রোববার (৬ মার্চ) রাত সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যেতে পারেনি। এতে ভোগান্তিতে পড়েন ওই ফ্লাইটের ২৬৫ যাত্রী। বিমানবন্দর সূত্র জানায়, রোববার সকালে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের ইঞ্জিন ঠিকঠাক মতো কাজ করছিল না। এর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি আজ বাঙালি জাতির জন্য এক বিরল সম্মান ও গৌরবের স্মারক। বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের এ দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দান বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে রচনা করেছিলেন ১৮ মিনিটের এক মহাকাব্য।সবাইকে জাতির পিতার মহান আদর্শ অনুসরণ করে তার স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে
গত ১৩ বছরে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, ক্রয়ক্ষমতা তিনগুণ বেড়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি এ সভার আয়োজন করে।তথ্যমন্ত্রী বলেন, গত ১৩ বছরে মানুষের মাথাপিছু আয়
সাকিব আল হাসান ক্রিকেটটা উপভোগ করতে পারছেন না ঠিকভাবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার দুদিন পরেই আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বিপিএলে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করলেও আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ছিলেন একদমই বিবর্ণ। সিরিজ শেষ করেই রোববার রাতে ফ্লাইট ধরেছেন দুবাইয়ের। তবে আগামী ১১ মার্চ রাতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। এই সফরে তিনটি
১০ দিনে ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে প্রবেশ করেছে।রোববার (৬ মার্চ) জাতিসংঘের শরণার্থী সংস্থার কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এ তথ্য জানান।এক টুইটার পোস্টে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপে দ্রুততম বর্ধনশীল শরণার্থী সংকট। এদিকে, জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনকে জানায়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া হামলা শুরু করার পর ইউক্রেন থেকে প্রায় ৩৮ হাজার মানুষ দেশটিতে প্রবেশ করেছে।জার্মান স্বরাষ্ট্র
এক নারীর করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট জাতীয় পরিচয়পত্রে ছবি ছাড়া তৈরি করতে রুল জারি করেছেন। আদালত শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করার জন্য বলেছেন।রোববার (৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনটি করেন রাজধানীর শান্তিবাগের বাসিন্দা সাঈদা সুমাইয়া আহমাদ মুনা। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাছুমা জামায়েল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার দাবি মেনে নেওয়া হলে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ হবে। রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে ফোনালাপে একথা বলেছেন তিনি। রুশ প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে। রাশিয়ার দাবি, ইউক্রেনে স্থল, আকাশ ও নৌপথে রুশ হামলা একটি বিশেষ সামরিক অভিযান। এর লক্ষ্য দেশটিকে নাৎসিমুক্ত করা। এরদোয়ানের সঙ্গে ফোনালাপে পুতিন আবারও বলেছেন, আক্রমণ পরিকল্পনা অনুসারে চলছে। এমন
নিজের ত্বককে ভালো রাখতে কে না ভালোবাসে? তাই তো নানা রকম রূপচর্চার জন্য নারীরা তাদের দিনের একটা সময় আলাদা করেই রাখেন। জেনে না জেনে কিংবা বহু গবেষণার পর নারীরা খুঁজে পান তার ত্বকের জন্য পারফেক্ট রূপচর্চার পদ্ধতি। ত্বকের নানা সমস্যা দূর করতে মুখে অনেকেই মুলতানি মাটি, গোলাপ জল, হারবাল প্যাক, ফ্রুটস প্যাক কিংবা ঘরে তৈরি কোন উপটান ব্যবহার করে থাকেন। কেউ
জীবিকা নির্বাহ করতে নানা পেশায় যুক্ত হচ্ছেন মানুষ। কেউ করছেন চাকরি, কেউ বা করছেন ব্যবসা। তবে জানেন কি? এর বাইরেও মানুষ নানা পেশায় জড়িত। যেমন ধরুন লাইনে দাঁড়িয়ে থাকা। আপনার কাছে বিরক্তিকর হলেও এ উপায়ে অর্থ উপার্জন করছেন অনেকেই। শুনতে অদ্ভুত মনে হলেও তেমনই একটি পেশা হল জড়িয়ে ধরা। আপনার কাছে এটি বিরক্তিকর হলেও অনেকেই নিয়োজিত আছেন এই পেশায়। প্রিয়জন ছাড়া
নাটোরের লালপুরে ২০২১-২২ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্থাপিত বারি মাল্টা-১ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ মার্চ) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার বেলগাছি গ্রামের গোধড়া ব্লকে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বেলগাছি ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
নারায়ণগঞ্জে ডিবি পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ইটভাটার শ্রমিক সর্দারের কাছে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে তাকে অপহরণের সময় সংঘবদ্ধ চক্রের দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়িয়া এলাকায় অবস্থিত ‘ফাইভ জিরো ফাইভ’ নামের ইটভাটা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত পুলিশের সাইরেনযুক্ত একটি হাইয়েস গাড়ি, পুলিশের
সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজে অযোগ্য শিক্ষক মোঃ নূর ইসলাম কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্বে না দিয়ে যোগ্য শিক্ষক কে দায়িত্ব প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় সরকারী কলেজ চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তরা বলেন, যে শিক্ষক ডিগ্রি পাস কোর্সে বিশেষ বিবেচনায় পাশ, অনার্সে প্রথম বিভাগ প্রাপ্ত নন, তিনি শিক্ষক হওয়ার যোগ্য নন তিনি আবার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবেন কি
সৌন্দর্যের প্রতীক ফুল। ভালোবাসা, পবিত্রতা আর শ্রদ্ধা প্রকাশের মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকে ফুলের ব্যবহার হয়ে আসছে। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তাই অনেকেই শখের বসে বাড়ির আঙিনায় ফুলের বাগান করে থাকেন। তবে, সরকারি অফিস-আদালতে ফুলের বাগান সচরাচার চোখে পড়ে না। এক্ষেত্রে যেনো হিলি স্থলবন্দর একটু ভিন্ন। হিলি স্থলবন্দরে প্রবেশ করতেই কাস্টমস ও বন্দর অফিসের মাঝখানে চোখে পড়বে এক খণ্ড
যোগাযোগ খাতে উন্নয়ন ও সমৃদ্ধশালী দেশ গঠনে দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলের রাস্তা ঘাট উন্নতির দিকে নিয়ে যেতে প্রতি নিয়ত নির্মাণ ও সুন্দর নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া-৩১২ আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ এমপি রোববার (৬ মার্চ) সকাল সাড়ে১১টায় সরাইল অরুয়াইল ইউনিয়ন পরিষদ থেকে দুবাজাইল বাজার আরসিসি মেরামত রোড়ের কাজের উদ্বাধন করে
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় সরকারি অনুমোদনহীন ৮ হাজার ৫৬৮ লিটার সয়াবিন তেলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। রোববার (৬ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই এলাকা থেকে তেলসহ তাদের আটক করা হয়। আটককৃত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশ্ব বন্যপ্রাণী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলে মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীরের সভাপতিত্বে ও উন্নয়ন সংস্থা সিএনআরএস(সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,
শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নে জাজিরা ইটভাটায় কাজ করছে শিশু শ্রমিক। ইট ভাটায় শিশুদের দিয়ে ভারি কাজ করানোর অভিযোগ পওয়া গেছে। এই শিশু শ্রমিকদের দেওয়া হচ্ছে না ন্যায্য মজুরি। সরেজমিন ঘুরে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের খলিফা কান্দী এলাকায় জাজিরা ব্রিক এ শিশুদের দিয়েই করানো হচ্ছে ঝুকিপূর্ণ কাজ। এক সপ্তাহের পারিশ্রমিক হিসেবে শিশুদের দিচ্ছেন মাত্র ১২৫০ টাকা। এদের অধিকাংশর