রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বিধ্বস্ত হতে পারে বলে সতর্ক করেছেন রুশ মহাকাশ সংস্থার (রসকসমস) প্রধান দিমিত্রি রোগোজিন।শনিবার (১২ মার্চ) ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। দিমিত্রি রোগোজিন বলেছেন, নিষেধাজ্ঞাগুলো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিষেবা প্রদানকারী রুশ অংশের কার্যক্রম ব্যাহত করতে পারে। ফলে মহাকাশ স্টেশনের রুশ অংশ, যা কক্ষপথ সংশোধন করতে সাহায্য করে, সেই অংশটি
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারসার্ভিস ৬টি ইউনিট।আজ শনিবার (১২ মার্চ) বেলা ২টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ির কাজলা মৃধাবাড়ি এলাকায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ড সংবাদ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সূত্রপাত ও হতাহতের
সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ মার্চ) সকাল ৯ টায় দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা এলাকায়। নিহত ওই ব্যক্তি হলেন কাঠ মিলের শ্রমিক আমিনুর রহমান (৪৪)। সে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়াগড় এলাকার গফফার গাজীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য জানান, প্রতিদিনের ন্যায় আমিনুর সাইকেল যোগে তার কর্মস্থল নুরনগর কাঠের মিলে যাচ্ছিলেন। গোয়ালপোতায় পৌঁছালে কালিগঞ্জ অভিমুখি একটি
নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আবেদা খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনের সাবেক কেবিনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবেদা খাতুন স্টেশনের সাবেক কেবিন পাড়ায় বসবাসকারী আবুর মেয়ে। স্থানীয়রা জানায়,‘দুপুরে আবেদা রেললাইন পার হচ্ছিল এসময় খুলনা থেকে ছেড়ে আসা
দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান, বিসিবিতে জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানালেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সাকিব নিজেও বললেন, দক্ষিণ আফ্রিকায় খেলতে যাওয়ার জন্য তিনি অ্যাভেলেবল আছেন। সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ বিসিবি বোর্ডে জরুরি বৈঠকে বসে পাপন ও এই ক্রিকেটার। যেখানে বিসিবির আরও কিছু উর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। সে বৈঠক শেষে বিসিবি বস নাজমুল
বরগুনার বেতাগীতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ মার্চ) বেলা এগারোটার বেতাগীর মোকামিয়া ইউনিয়নের জোয়ার করুণা গ্রাম থেকে আসলাম হাওলাদার (২২) ও তার স্ত্রী তামান্না বেগমের (১৮) গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মনির হাওলাদার জানিয়েছেন তার ছেলে আসলাম হাওলাদারের সঙ্গে প্রতিবেশী হিরু হাওলাদারের মেয়ে তামান্নার প্রেমের সম্পর্ক ছিলো। এক বছর আগে তারা পরিবারের অমতে বিয়ে
সাকিব আল হাসানের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছেন এই ক্রিকেটার এবং বিসিবি বস নাজমুল হাসান পাপন।আজ (১২ মার্চ) দুপুরে মিরপুরের বিসিবি বোর্ডে দুজন আলোচনা করতে এসেছেন। তাদের সঙ্গে থাকতে পারেন বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও। টেস্ট দলের সদস্যদের যাত্রার মাধ্যমে দক্ষিণ আফ্রিকা সফরে স্কোয়াডে থাকা সব ক্রিকেটার দেশ ছেড়েছেন আজ। ব্যতিক্রম সাকিব। এই ক্রিকেটার স্কোয়াডে থাকলেও শেষ পর্যন্ত রওনা দেননি
আগামী ১৫ মার্চ থেকে স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ওইদিন থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে সশরীরে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (১২ মার্চ) রাজধানীর টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এ কথা জানান। বিস্তারিত আসছে...
কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম সামিমাতুল আরস (৬০)। এ সময় ধোঁয়ায় আরও এক বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে (১২ মার্চ) ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০-১২টি ঘর পুড়ে যায়।স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ফায়ারের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা
নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সদর উপজেলার সাকুয়া এলাকায় ডিম বহনকারী পিকআপ সামনে থাকা ট্রাকের ভেতর ঢুকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় একজন আহত হন। আজ শনিবার সকালে সাড়ে আট টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর সালাহউদ্দিন কাজল জানান, টার্নিং পয়েন্টে দাঁড়ানো
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দেশে উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আর কখনো কেউ আমাদের পেছনে টানতে পারবে না।শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আমিরাত সফরকালীন আবুধাবির আবাসস্থল থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর আমাদের জীবনে একটা কালো অধ্যায় ছিল। সেই
ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম আট থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এবং তার ফলে বিশ্বব্যাপী অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যাও ব্যাপকভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। তারা বলেছে, যুদ্ধের কারণে ইউক্রেনে ফসল চাষ অনিশ্চিত ও নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার খাদ্য রপ্তানিতে সংশয় উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার (১১ মার্চ) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে এফএও। সংস্থাটির
গেল বছর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছিল শ্রীলঙ্কান পপকুইন ইয়োহানির ‘মাগে হিতে’ গানটি। গানটি নিয়ে কম হইচই হয়নি। এরপর ভাইরাল হয় ‘কাঁচাবাদাম’ গান। বিশেষ করে প্রথম দিকে বাংলাদেশ ও ভারতের সামাজিকমাধ্যমে সয়লাব এই হয় এ গানটি। পরে সারাবিশ্বের ভাষাভাষি মানুষের কাছেই গানটির ব্যাপক জনপ্রিয়তা ধারণ করে। অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মুখে মুখে। তবে অনেকেই
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে জাতীয়তাবাদী ফ্রন্ট ও পরবর্তীতে বিএনপি গঠনে মশিউর রহমান যাদু মিয়ার অবদান অনস্বীকার্য।শনিবার (১২ মার্চ) সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ১২ মার্চ জাতীয়তাবাদী, প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনের মহান নেতা, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার
শুরু করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানে (৫) নামে আপন দুই ভাইয়ের মৃত্যুও অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে বড় বড় পত্রিকায় রিপোর্ট হয়েছে।আশুগঞ্জে এলাকাজুড়ে চলছে আলোচনা সমালোচনা।ভেজাল ও নিম্নমানের ঔষধে সয়লাব সরাইল উপজেলা সদরসহ গ্রামের ভিতরে বা হাওর এলাকার ছোট্ট বড়বাজার
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৯৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৮ হাজার ৮৮৮ জন। এর আগে গতকাল (শুক্রবার) ৬ হাজার ৫৬৯ জনের মৃত্যু এবং ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন আক্রান্ত হয়েছিলেন। শনিবার (১২ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে কয়েকদিন ধরেই ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া পাল্টাপাল্টি দোষারোপ করেছে। যুক্তরাষ্ট্রের বলছে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্রের হামলা চালাতে পারে। অন্যদিকে রাশিয়া বলছে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র তৈরি করছে। এবার বিষয়টি নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (১১ মার্চ) ওয়াশিংটন ডিসির প্রেসিডেন্টের বাসভবনে
মুসলমান পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়াতে পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। মুসলিমদের প্রতি পারস্পরিক সুসম্পর্ক রাখা এবং কেউ বিবাদে জড়িয়ে পড়লে মীমাংসা করে দেওয়ার নির্দেশনা এসেছে কোরআন এবং সুন্নায়। কল্যাণের এ কাজে অংশগ্রহণ করলেই আল্লাহ রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা এ বিষয়টি এভাবে ঘোষণা করেন- اِنَّمَا الۡمُؤۡمِنُوۡنَ اِخۡوَۃٌ فَاَصۡلِحُوۡا بَیۡنَ اَخَوَیۡکُمۡ وَ اتَّقُوا اللّٰهَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ‘নিশ্চয়ই মুমিনগণ তো
ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের উলুকান্দি এলাকায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ৩০ যাত্রী। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার পর পরই উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। তাদের অভিযোগ, হাইওয়ে পুলিশের ধাওয়ার কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৪৯ হাজার ৫৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক
ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলায় নিহত হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন বাংকার থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি ওই জাহাজে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন।শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রোমানিয়ার বুখারেস্টে পৌঁছাতে পারে মরদেহটি। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে হাদিসুরের মরদেহ মলদোভার উদ্দেশে ইউক্রেন থেকে রওনা হয়। সেখান থেকে এখন যাবে রোমানিয়ায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক
মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে বলে জানিয়েছেনআইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমাণ বাড়েনি- সম্প্রতি তারচেয়ে অনেক বেশি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ শেখ ফরিদ (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদ ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের আমজাদ দেওয়ানীর ছেলে। জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের পাঁচমাথা মোড় এলাকায় পাঁচ কেজি গাঁজা ও ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘ফরিদ ভারতীয় সীমান্ত
ত্রিভুজ প্রেমের কারনেই নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দিলালপুর গ্রামে দুই পা-হাতের রগ কেটে ও কুপিয়ে জুয়েল আলী (২৭) কে নৃশংসভাবে হত্যা করা হয়। শুক্রবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে জুয়েল হত্যা মামলার রহস্য উদঘাটনের বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। পুলিশ সুপার বলেন,‘ লালপুর উপজেলার দিলালপুর