সব ধরনের শাক-সবজি উৎপাদনে সক্ষম মেহেরপুর জেলায় শাক-সবজির বাজারে মূল্যবৃদ্ধি হওয়ায় বিপাকে ক্রেতারা। পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকেই বৃদ্ধি পেয়েছে শাক-সবজি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। মেহেরপুরের বাজারগুলোতে পর্যাপ্ত পরিমাণ শাকসবজি থাকলেও উচ্চমূল্যের কারণে হতাশার চিত্র ক্রেতাদের মধ্যে। স্বাভাবিকের বাইরে মূল্য থাকায় অনেকে ক্রয় করতে পারছেনা শাক-সবজি। রমজান মাসের প্রথম দিন থেকেই মেহেরপুরের বাজারগুলোতে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, ফুলকপি, বাঁধা
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ৯০ দিনের মধ্য দেশটিতে নির্বাচন করতে হবে। কিন্তু আগামী তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন আয়োজনে অপারগতার কথা জানিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। কমিশনের একজন কর্মকর্তার
খুলনা মহানগরীর জোড়াগেটে শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও বেকসুর খালাস পেয়েছেন তিনজন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় দেন। এ সময় আসামিরা উপস্থিতিত ছিলেন।মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, আশিকুর ও সুমন মল্লিক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আ. তালেব ও কালু। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরিফ মাহমুদ লিটন
কক্সবাজারে আধুনিক মেরিন অ্যাকুরিয়াম তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (৫ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন তিনি। সভাশেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় অংশ
পবিত্র রমজান মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। তবে রমজানে সপ্তাহে দুই দিন (শুক্র ও শনিবার) স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) এ বিষয়ে অফিস আদেশ প্রকাশ করা হয়। অফিস আদেশে জানানো হয়,
র্যাবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার এখনই হচ্ছে না, এর জন্য দীর্ঘ প্রক্রিয়া পার হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।সোমবার (৪ এপ্রিল) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।বৈঠকে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়। সেখানে র্যাব গঠন এবং নিষেধাজ্ঞা পরবর্তী চার মাসে এ এলিট ফোর্সের কাজের অগ্রগতি তুলে ধরেন মোমেন। বৈঠক
এশিয়ার সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র বিবিয়ানার বন্ধ থাকা তিনটি কূপের গ্যাস উত্তোলন শুরু হয়েছে। তবে বাকি তিনটি এখনো বন্ধ আছে।মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শেভরন বাংলাদেশের কমিউনিকেশন ম্যানেজার শেখ জাহিদুর রহমান। তিনি বলেন, বিবিয়ানায় মোট ২৬টি কূপ রয়েছে। এর মধ্যে ছয়টি কূপের পাইপলাইনে ময়লা জমে যায়। এটি মেরামতের কাজ চলছে। ভোর থেকে বন্ধ থাকা তিনটি কূপে গ্যাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার আপিলের রায় দেওয়া হয়েছে। রায়ে তাহেরের একসময়ের ছাত্র ও পরে বিভাগীয় সহকর্মী মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং তাহেরের বাসভবনের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। একইসঙ্গে দুই আসামির যাবজ্জীবন দণ্ডও বহাল রেখেছেন আদালত। তারা হলেন, নাজমুল আলম ও নাজমুল আলমের সম্বন্ধী আবদুস সালাম। মঙ্গলবার (৫ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর
পদ্যত্যাগ করবেন না বলে জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সোমবার (৪ এপ্রিল) তিনি দলের জ্যেষ্ঠ সদস্যদের এ তথ্য জানান।গোতাবায়া রাজাপাকসে বলেন, আজ সংসদে অনুস্থিতব্য ভোটে যে দল ১১৩টি আসন ধরে রাখতে পারবে, তাদের কাছে সরকার ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত। খবর শ্রীলঙ্কান ডেইলি মিরর।যদিও প্রেসিডেন্ট ও সরকারকে পদত্যাগ করার দাবিতে দেশজুড়ে বিক্ষোভ হয়েছে, গতকাল প্রেসিডেন্ট রাজাপাকসে ক্রমাগত রাজনৈতিক বৈঠক করেছেন। তিনি রাজনৈতিক
মাদারীপুরের কালকিনিতে আরিফুল ইসলাম সরদার (১৪) নামে এক কওয়ামী মাদ্রাসাছাত্রকে পুকুর পানিতে চুবিয়ে হত্যার কথা আদালতে শিকারক্তি দিয়েছে গ্রেফতারকৃত হত্যা মামলার প্রধান আসামী বোরহানউদ্দিন হাওলাদার। আজ সোমবার ওই আসামী তার নিজের দোষ স্বীকার করে মাদারীপুর আদালতে ১৬৪ ধারায়এ জবানবন্দি দেন বলে পুলিশ জানান। গ্রেফতার হওয়া বোরহান উদ্দিন হাওলাদার (৪৮) পৌর এলাকার উত্তর কৃষ্ণনগর গ্রামের তফেল উদ্দিন হাওলাদার ছেলে। মামলা সুত্রে জানাগেছে,
প্রাণঘাতী করোনায় বিশ্বে অসুস্থতায় মারা গেছেন ২ হাজার ৩২৫ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জন। তবে এই দিন ১০ লাখ ৪৩ হাজার ৫২০ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ, সোমবার দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে ওঠার মানুষের সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৮৯৫ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮৫
আলহামদুলিল্লাহ! রহমতের দশকে রমজানের রোজা রাখার সৌভাগ্য পাচ্ছি। রমজান মাস আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। পবিত্র এ মাসে একজন সাধারণ মানুষ নিষ্ঠার সঙ্গে রোজা পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। রোজা পালনের মধ্যে অনেক পুণ্য নিহীত আছে। গাছে যখন ফুল ফুটে তখন মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে মৌচাকে মধু তৈরি করতে। এটি মৌমাছির নিত্যদিনের কাজ।
এবারের আইপিএলে আপাতত তিনটি ম্যাচ খেলেছে কেকেআর। সিএসকের বিরুদ্ধে জয়, বেঙ্গালুরুর বিরুদ্ধে হার, পঞ্জাবের বিরুদ্ধে আবার জয় পেয়েছে কেকেআর। কিন্তু ওপেনিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আইয়ার এবং নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানা একেবারেই রান করতে পারছেন না। ব্যাপারটা নজর এড়িয়ে যায়নি ব্রেন্ডন ম্যাকালামের। গতবার ভেঙ্কটেশ আইয়ার দ্বিতীয় পর্যায় যোগ দিয়ে দুরন্ত ক্রিকেট খেলেছিলেন। শাহরুখ খানের দলের ফাইনাল পর্যন্ত পৌঁছে যাওয়ার অন্যতম কারণ
আসানসোলে উপনির্বাচনের আগেই ঝাড়খণ্ডে হদিশ মিলল বেআইনি অস্ত্রের কারখানার। উপনির্বাচনের আগে ওই অস্ত্র আসানসোল বা কলকাতার দিকে আসত কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে বেআইনি অস্ত্র তৈরির কাজে নেমেছে মুঙ্গেরের মহিলা ‘মিস্ত্রি’ও। ঝাড়খণ্ডের দুমকার বেআইনি অস্ত্র কারখানা থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের হাতে যে ৬ জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে রয়েছে এক
নদীতে ভেসে আসা মরা গাছ (লাকড়ী) ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে মোহাম্মদ জিহাদ (১৫) নামক এক মাদ্রাসা শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরের দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কামারখালী গ্রাম সংলগ্ন সুমেশ^রী নদীতে। দুর্গাপুর থানার এস আই রোকন জানান, ভবদেবপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র মোহাম্মদ জিহাদ ঢাকার একটি মাদ্রাসায় পড়াশুনা করে আসছে। রমজান উপলক্ষ্যে সে বাড়ীতে চলে আসে। সোমবার
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৬১ জন। সোমবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
“ভূগর্ভস্থ পানিঃ অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশাল পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসন বরিশাল ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা
ÒGroundwater-making the invisiblw visibleÓ এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর
বরিশালে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ১০তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিফটে আটকে পড়ে আইনজীবী, পুলিশ সদস্য এবং বিচার প্রার্থীসহ ১০ জন অসুস্থ হয়ে পড়েছেন। আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আইনজীবী ফজলুল হক বিশ্বাস, আজিজুর রহমান রিয়াজ,
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরের মাইলফলক পালন উপলক্ষে এ চিঠি দেন তিনি। চিঠিতে বাইডেন বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের অংশীদারিত্ব আগামী ৫০ বছর এবং তার পরও বৃদ্ধি অব্যাহত থাকবে।তিনি বলেন, ১৯৭১ সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে বাংলাদেশিদের কর্মশক্তি, উর্বর মস্তিষ্ক ও উদ্ভাবন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলার পৌর এলাকার কুতুবপুর লৌহজং নদীতে ১টি, যমুনা নদী তীরবর্তী গাবসারা ইউনিয়নের বলারামপুর এলাকায় ১টি, রায়ের-বাশালিয়া ২টি, নিকরাইলের মাটিকাটা ও পাটিতাপাড়া এলাকার ৪টি সহ মোট ৮টি বাংলা ড্রেজার ও বালু সরবরাহের প্লাস্টিকের পাইপ ধ্বংস করা
টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ব পানি দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা
বাংলাদেশ কম্পিউটার সমিতি (বরিশাল শাখা) এর ২০২২-২০২৪ মেয়াদকালের নবনির্বাচিত কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন বিসিএস (বরিশাল শাখা) এর কার্যনির্বাহি কমিটি (২০২০-২০২২) চেয়ারম্যান সৈয়দ মোঃ রইস উদ্দিন আতিক। গত ৩রা এপ্রিল দুপুরে বিসিএস (বরিশাল শাখা) কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়। এসময় ২০২০-২০২২ কমিটির চেয়ারম্যান সৈয়দ মোঃ রইস উদ্দিন আতিক, সেক্রেটারি জাহিদ হাসান চপল, কোষাধ্যক্ষ
শেষ দিন মাত্র ১৩ ওভার খেলতে পারলো বাংলাদেশ। এরমধ্যে ৭ উইকেট হারিয়ে তুলতে পেরেছে কেবল ৪২ রান। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ডারবানে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। বিস্তারিত আসছে…