দেশের প্রত্যেক বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (৬ মে) সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সুবর্ণজয়ন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের ব্যবহারেই রোগী অনেকটা ভালো হয়ে যায়। এটা শুধু পেশা হিসেবে নয়, মানুষের সেবা হিসেবে নিতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে।এ সময় দেশের চিকিৎসা
মার্সিডিজের বহু গাড়িতে দেখা যাচ্ছে ব্রেকের সমস্যা। এই কারণে বিশ্বব্যাপী ৯ লক্ষ ৯৩ হাজার গাড়ি আবার ক্রেতাদের কাছ থেকে ফিরিয়ে নিচ্ছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক সংস্থা। গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রায় ১০ লক্ষ গাড়ির ব্রেকের সমস্যা রয়েছে বলে অভিযোগ এসেছে। মার্সিডিজ বেঞ্জের এসইউভি সিরিজের এমএল, জিএল এবং আর-ক্লাস লাক্সারি মিনিভ্যানে এ ধরনের সমস্যার
বিয়ের পর থেকেই কোনও রকম শারীরিক ঘনিষ্ঠতায় ইচ্ছুক নন স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনী। উল্টে নেটমাধ্যমে তাঁর নামে অপপ্রচার চালাচ্ছেন। এমনই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওড়িয়া সাংসদ-অভিনেতা অনুভব মোহান্তি। মোহান্তির স্ত্রী বর্ষা প্রিয়দর্শিনীও ওড়িশার খ্যাতনামা অভিনেত্রী। অবশেষে নিষ্পত্তি হতে চলেছে সেই মামলার।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে সহায়তার দেওয়া হবে বলে জানিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। এছাড়া তাদের পক্ষ থেকে ৫ সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যা ৭টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানিয়েছেন বিএম কনটেইনার ডিপোর জিএম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী। বিবৃতিতে বলা হয়, বিএম কনটেইনার মালিকপক্ষ এই
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে বেড়েই চলছে নিহতের সংখ্যা। আট ফায়ার যোদ্ধাসহ এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৫০ জন। রোববার (৫ জুন) বিকেল ৫টায় এসব তথ্য জানা যায়। এর আগে, রোববার (৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালেও মারা গেছেন কয়েকজন। এদিকে চট্টগ্রাম মেডিকেলে দগ্ধ হয়ে ভর্তি আছেন
করোনায় আক্রান্ত বলিউডের বাদশা শাহরুখ খান। এই কয়েক দিনে একাধিক তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। তার মধ্যে ছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুর। এবার শাহরুখের শরীরে মহামারির নমুনা পাওয়া গেছে। সবে নিজের নতুন সিনেমা ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর সিনেমার নতুন পোস্টারও শেয়ার করেছেন তিনি। এমন সময়ই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। কিছুদিন আগেই ৫০ বছরে পা রেখেছেন
চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণে লাগা আগুন প্রায় ২০ ঘণ্টায়ও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে। আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি দল। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাতাসে এখন শুধু পোড়া লাশের গন্ধ। উপজেলা প্রশাসনের তথ্য বলছে- ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০০ জন। এছাড়া ফায়ার সার্ভিসের অন্তত ২০ জন আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।
শঙ্কা দেখা দিয়েছে টিভিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের খেলা সম্প্রচার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য সিরিজের সম্প্রচারস্বত্ব কিনেছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। এর আগে তাদের কাছ থেকে ফিড কিনে দেশীয় চ্যানেলগুলো খেলা সম্প্রচার করলেও এবার তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মূলত ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে টিএসএমের কাছে ফিড কিনে খেলা দেখাতে আগ্রহী নয় বাংলাদেশের চ্যানেলগুলো। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তিন ধাপে বাংলাদেশ দল
রাত ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন। রোববার (৫ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, কনটেইনারগুলো সরানো হচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তাদের যে সক্ষমতা রয়েছে তা দিয়ে রাত ১০টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে
কেশবপুর উপজেলা প্রেসক্লাব সম্পর্কে সাংবাদিক সিরাজুল ইসলাম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটার্স দিয়েছেন। তারই প্রতিবাদে রবিবার বিকেলে মানববন্ধন করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি কুষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, নির্বাহী সদস্য মোহাচ্ছান
পিরোজপুরের কাউখালীতে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। জানা যায়, কাউখালী উপজেলার ডুমজুরী গ্রামের মতিউর রহমান হালিম তালুকদারের ছেলে জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের ২০২২ সনের এসএসসি পরীক্ষার্থী মোস্তাকিম নেভিল তালুকদার (১৫) আজ রবিবার সন্ধ্যায় কাউখালী-ছত্তারকান্দা সড়কে বেজগান নামকস্থানে মটরসাকইল দূর্ঘটনায় নিহত হয়।
কুমিল্লা দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি গ্রামের কৃতি সন্তান মেজর কানিজ ফাতেমা (স্মৃতি)। তিনি শুধু বাংলাদেশ সেনাবাহিনীর নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে গোটা নারীসমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। ২০১১সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণকালে ২০১২সালের ১৮ সেপ্টেম্বর দুর্ঘটনার শিকার হয়ে মেরুদন্ডের হাড় ভেঙে যায় এই অকুতোভয় বীর সেনানীর। তবুও দমে যাননি তিনি। বাংলাদেশ সেনাবাহিনী কানিজ ফাতেমার অদম্য ইচ্ছা শক্তি ও উদ্দীপনাকে সম্মান জানিয়ে ৬৯
পিরোজপুরে দুর্যোগ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ এবং সেবা গ্রহীতাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আয়োজনে স্টেশন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক এবিএম সামসুদ্দোহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সহকারি পরিচালক মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের রেড
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সাংবাদপত্র হলো জাতির দর্পন, আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা তাদের মেধা মননশীলতা ও বিবেককে কাজে লাগিয়ে আমাদের সমাজে ঘটে যাওয়া নানা অসঙ্গতি, অনাচার, অবিচার, উন্নয়ন কর্মকান্ডে ত্রুটি বিচ্যুতি, অনিয়ম, দুর্নীতির চিত্র যেমন তুলে ধরবেন, তেমনি সরকার ও প্রশাসনের নানা উন্নয়ন কর্মকান্ডও বস্তুনিষ্ঠ ভাবে তুলে ধরতে হবে। তাহলেই সমাজ উপকৃত হবে। তিনি আরো
পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চিংগুড়িয়া (জিন) খালের বাঁধের উপর বিভিন্ন প্রকারের বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন স্থানীয় সম্মিলিত নাগরিক অধিকার জোট। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম রেজা, সম্পাদক গৌতম হাওলাদার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মিলিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাচন অধিদপ্তর ও জেলা রিটার্নিং অফিসারের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড.রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার
কুয়াকাটায় প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহ গননা ২০২২ উপলক্ষ্যে সুপার ভাইজার এবং গননাকারীদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। এ প্রশিক্ষন কর্মশালা চলবে ৭ ই জুন পর্যন্ত। শনিবার সকাল ১০ টায় কুয়াকাটা পৌরসভা হল রুমে এ প্রশিক্ষন কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ মোঃ শহিদুল ইসলাম দেওয়ান। প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা
ঝিনাইদহের গ্রামে গ্রামে সম্পতি নিয়ে বিরোধ ছড়িয়ে পড়েছে। জমি নিয়ে বিরোধে চলতি বছরে খুন হয়েছেন ৫ জন। আহত হয়েছেন কয়েক’শ মানুষ। প্রায় প্রতিদিন কোন না কোন গ্রামে জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে। এ নিয়ে সামাজিক অস্থিরতা প্রকট ভাবে দেখা দিয়েছে। অবস্থা এমন এক পর্যায়ে পৌচেছে যে, জমি নিয়ে ভাইয়ের হাতে ভাই, ভাতিজার হাতে চাচা, সন্তানের হাতে পিতা ও শরীকের লোকজন
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তিন দিন ব্যাপি নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। এই প্রশিক্ষন কর্মশালা ৫ জুন থেকে ৭জুন পর্যন্ত চলবে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। রোববার (৫ জুন ২০২২ইং )সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে তিন দিন ব্যাপি এ কর্মশালায় উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: আবু সাঈদ। মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। শনিবার (০৪ জুন) রাত ৮টার সময় ওয়ালিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ওয়ালিয়া গ্রামে এই প্রতিবাদ সমাবেশে ও ওয়ালিয়া বাজারে মিছিল করেছে নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, ‘ফজলুর রহমান পটলের জিবদ্দশায় যারা আলাদা মঞ্চ করে পটল ভাইকে ওয়ালিয়াতে ঢুকতে দিবে বলে
জয়পুরহাটের পাঁচবিবিতে নিখোঁজের এক দিন পর পুকুরে মিললো হাসানুল ইসলাম হাসু(২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে। নিহত যুবক ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও একটি মুরগীর খামারে শ্রমিকের কাজ করতেন। রোববার সকালে পুকুরে লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্তের করার
টাঙ্গাইলের ভূঞাপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে । রবিবার (০৫ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার
সাভারের বলিয়পুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সকালে সড়ক দুর্ঘটনায় তিন বৈজ্ঞানিক কর্মকর্তা নিহতসহ আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।রোববার (০৫ জুন) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত রোগী ও নিহতের পরিবারের সাথে দেখা করেন তিনি। এসময় তাকে দেখে কান্নায় ভেঙে পরেন নিহতদের পারিবারের স্বজন ও আহত পরিবারের স্বজনরা। তিনি নিহতের পরিবারের কাছে সমবেদনা প্রকাশ করেন। এছাড়া
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫৭ মেট্রিকটন গম হিলি রেলস্টেশনে এসেছে। আর তা থেকে সরকার রাজস্ব (ভাড়া বাবদ) পেয়েছেন ৯ লাখ ৪৮ হাজার ২৪০ টাকা।রোববার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। তিনি জানান, আজ (রোববার) সকাল সাড়ে ১০ টায় ভারত থেকে দিনাজপুরের বিরল হয়ে ৪২টি গমের ওয়াগন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।