চলতি মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ প্রস্তাব করা হয়েছে। প্যাকেজ-১ এর অধীনে জনপ্রতি ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছে।প্যাকেজ-২ এর অধীনে ধরা হয় জনপ্রতি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। প্যাকেজ-১ এর অধীনে ১ লাখ ২ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর অধীনে খরচ বেড়েছে ১ লাখ ২ হাজার ১৫০ টাকা।বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি ৪
চলতি বছরের জুন মাসের শেষের দিকে পদ্মা সেতু উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (১১ মে) রাজধানীর সেতু ভবনে সেতু কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।সেতুমন্ত্রী বলেন, উদ্বোধনের আগেই সেতুটির ‘শেখ হাসিনা -পদ্মা সেতু’ নামকরণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হবে। তিনি সম্মতি দিলে এ
সাকিবকে দলের সব ফরম্যাটে সবাই তাকে চায়, কিন্তু তাকে পাওয়াটা হচ্ছে কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না যে, সে কোনটা খেলবে কোনটা খেলবে না’- দিন তিনেক আগে সাকিব আল হাসানকে দলে পাওয়ার অনিশ্চয়তা নিয়ে এভাবেই কথা বলেছিলেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সে পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে সাকিবকে পাওয়া যাচ্ছে বলেই খবর ছিল। তবে দুই দিন পর সেই চিত্র বদলে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খেলাধুলা জাতি গঠনে অবদান রাখে বলে তিনি বিশ্বাস করেন। খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা জাতির জন্য খুবই প্রয়োজন।বুধবার (১১ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার পাশাপাশি ক্রীড়াঙ্গনকেও এগিয়ে নিয়ে যান। ক্রীড়াঙ্গনকে সময় উপযোগী করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। সরকারপ্রধান বলেন,
নওগাঁর আত্রাইয়ে গাছে গাছে শোভা পাচ্ছে গ্রীষ্ম মৌসুমের বেশ জনপ্রিয় পুষ্টিগুণ সম্পন্ন রসালো জাতীয় ফল কাঁঠাল। যদিও পুরো পাকা পুক্ত কাঠাল হওয়ার সময় বাঁকী রয়েছে ২ মাস। প্রবাদ আছে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’- জ্যৈষ্ঠ মাসে এ কথাটি আর কথার কথা থাকে না। গাছে কাঁঠাল দেখলে এ কথা সবাই বলতেই পারে। বর্তমানে উপজেলার প্রতিটি এলাকার গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল।
সরকার নির্ধারিত ফি’র থেকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে ‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (১১ মে) সকালে সাভারের আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নির্ধারিত যে ফি আছে
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আর্জেন্টিনা। বুধবার (১১ মে) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে লাতিন আমেরিকার দেশটিতে আঘাত হানে এ ভূকম্পন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাবে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আর্জেন্টিনার সান আন্তোনিও দে লস কোবরেস শহর থেকে ৭৮ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯৩ কিলোমিটার গভীরে। আর্জেন্টিনা ছাড়াও শক্তিশালী এ
অধিকৃত পশ্চিম তীরের জেনিনে পেশাগত দায়িত্ব পালনকালে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরায়েলি বাহিনী মাথায় গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার (১১ মে) জেনিন শহরে ইসরায়েলি অভিযান কভার করার সময় তাকে হত্যা করা হয়।আল জাজিরার নিদা ইব্রাহিম বলেন, তার মৃত্যুর পরিস্থিতি স্পষ্ট নয়। তবে ঘটনার ভিডিওতে দেখা যায় আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে। তিনি আরও বলেন,
নওগাঁয় জাতভেদে আম পাড়ার তারিখ নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম বাজারজাত নিশ্চিতে স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী নওগাঁ জেলায় আগামী ২৫ মে থেকে শুরু হচ্ছে আম পাড়া। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম পাড়া যাবে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা কৃষি সম্প্রসারণ
সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানের সদ্য মালিকানা পাওয়া ধনকুবের ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা করার সময় ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন
আবহাওয়া অনুকূলে আসায় শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১১ মে) ভোর ৬টা থেকে এসব নৌযান দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। স্বাভাবিক রয়েছে ফেরি চলাচলও। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতের কারণে যাত্রী নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে লঞ্চ এবং স্পিডবোট চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। এদিন দুপুর আধাঘণ্টার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এরমধ্যে দিয়ে সম্রাট তার বিরুদ্ধে থাকা চারটি মামলাতেই জামিন পেলেন। এতে তার কারামুক্তিতে বাধা নেই। বুধবার (১১ মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে গত ২৮ এপ্রিল একই আদালত এ মামলায়
বিশ্ববাজার ও স্থানীয় বুলিয়ান মার্কেটে দাম কমায় বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১১ মে) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার (০৯ মে) বৈঠক
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ বিকেলের মধ্যে শক্তি হারাতে পারে। বর্তমানে এটি ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র প্রদেশের কাছাকাছি অবস্থান করছে। আগামীকালের মধ্যে ‘অশনি’ আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে।বুধবার (১১ মে) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।
টেকনাফের বহুল আলোচিত চাঞ্চল্যকর শিশু শহীদ আলী উল্লাহ আলোর হত্যার রায়ের ধার্য্য দিন আজ বুধবার ১১ মে। দীর্ঘ এগারো বছরে বর্বরোচিত এই হত্যাকান্ডের রায় ঘোষনা হচ্ছে।প্রায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য ও যুক্তিতর্ক শুনানী শেষে গত ২৫ এপ্রিল এই তারিখ ঘোষনা করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। বিগত ২০১১ সালের ৭ সেপ্টেম্বর কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহর শিশুপুত্র ও
মাদক বিরোধী বিশেষ অভিযানে নওগাঁর মহাদেবপুরে এলাকা থেকে ৭ শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতদিক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, ওই উপজেলার কলোনি পাড়ার মকবুল হোসেনের ছেলে এনামুল হক(৩৫)। জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্প কোম্পানি কমান্ডার মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি মাদক ব্যবসায়ী এনামুল হক নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট
মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানান তিনি। ৬৬ বছর বয়সী বিল গেটস টুইটারে বলেন, আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। আমার মৃদু উপসর্গ রয়েছে। আমি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থ না হওয়া পর্যন্ত আইসোলেশনে রয়েছি।টুইটারে তিনি আরও বলেন, আমি সৌভাগ্যবান যে করোনার টিকা ও বুস্টার পেয়েছি। এছাড়া করোনার পরীক্ষার
ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২ থেকে ১৪ মে মেঘের উপত্যকা খ্যাত পর্যটনকেন্দ্র রাঙ্গামাটির সাজেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চিঠিতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকের সফর ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৯২ হাজার ৯৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ১ হাজার ৭০৬ জনের।বুধবার (১১ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ২৭৯ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৯ হাজার ৯৮৮ জনের। এদিকে
মুসলিমরা আল্লাহর উপরই ভরসা করে। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তাই আল্লাহর উপর ভরসা করাই মুসলিমদের কর্তব্য। উহুদের যুদ্ধের ঘটনায় মহান আল্লাহ নিজেই এ কথা ঘোষণা করেছেন। যখন মুনাফেকদের দেখাদেখি মুসলিমদের দুইটি দল জনসংখ্যা সল্পতা ও যুদধাস্ত্র সল্পতায় ভীত হয়েছিল। তখন আল্লাহ তাদের প্রতি আয়াত নাজিল করে ঘোষণা করেছিলেন- ’আল্লাহর উপর ভরসা করাই মুসলিমদের কর্তব্য।’ কোরআনুল কারিমে ঘটনাটি এভাবে
বাংলাদেশে সয়াবিন তেল মজুদের বিরুদ্ধে অভিযানে খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতারা ধরা পড়ছেন। কিন্তু সরবরাহ বিঘ্নিত করার মূল অভিযোগ যে আমদানিকারকদের বিরুদ্ধে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরং উল্টো তারা তেলের দাম আরো বাড়বে বলে ডিলারদের জানাচ্ছে। বাংলাদেশে প্রতিদিন সয়াবিন তেলের চাহিদা কম বেশি সাড়ে ছয় লাখ লিটার। অভিযানে সোমবার দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে এক লাখ লিটার। উদ্ধার
বাবা ক্রিকেট দুনিয়ার মহারথী। মা পেশায় চিকিৎসক। অথচ তিনি চান মন দিয়ে অভিনয় করতে। অন্তত সূত্রের খবর তেমনটাই বলছে। তিনি সচিন কন্যা সারা তেন্ডুলকর। লন্ডনে গিয়ে মে়ডিসিনের পাঠ শেষ করলেও গ্ল্যামার দুনিয়াতেই নিজেকে প্রতিষ্ঠা করতে চান সারা। অভিনয়ে না কি তাঁর বরাবরের ঝোঁক। অভিনয় জগতে পা দেওয়ার আগে প্রস্তুতি পর্বে কোনও খামতি রাখতে চান না সারা। ইতিমধ্যে পেশাদার অভিনয়েরও পাঠ
মেঘাচ্ছন্ন আকাশ। থেমে থেমে সরাইলে সকাল থেকে বৃষ্টি।সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। তবে, তা শুধু ঘরে থাকলেই। ঈদের আনন্দ শেষ হতেই প্রচণ্ড গরমে পর বৃষ্টি মাথায় নিয়ে যারা ঘর থেকে বেরিয়েছেন পড়তে হয়েছে দুর্ভোগে। টানা দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে জনজীবন যেন বিপর্যস্ত।উপজেলাবাসীর ঘুম ভাঙেনি। হঠাৎ আজ মঙ্গলবার সকালে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি। যারা ঘরের জানালা খুলে ঘুমিয়েছিলেন আচমকা শব্দে তাদের কারও
এখনও হজ প্যাকেজই ঘোষণা করেনি ধর্ম মন্ত্রণালয়। ৩১শে মে হজ ফ্লাইট শুরু হচ্ছে না। ৩১শে মে হজ ফ্লাইট শুরু হচ্ছে না, এটা নিশ্চিত। কারণ হজ প্যাকেজই ঘোষণা হয়নি এখনও। অথচ প্যাকেজের ওপরই নির্ভর করছে পরবর্তী যাবতীয় কার্যক্রম। অবশ্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন-হাব বলছে, নিজ নিজ করণীয় পালনে তারা সর্বতো প্রস্তুত, শুধু অপেক্ষা হজ প্যাকেজ ঘোষণার। গত