বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সরকার পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরবে না।’ শুক্রবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন ও ভোটের অধিকার প্রতিষ্ঠার’ দাবিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশ
দিনাজপুরের হিলিতে বাংলাদেশ স্কাউটসের শাপলা ও প্রেসিডেন্ট কাব অ্যাওয়ার্ড এর মূল্যায়ন পরীক্ষা এবং সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল দশটায় উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ এর হলরুমে স্কাউটসের শাপলা কাব ও প্রেসিডেন্ট কাব অ্যাওয়ার্ড এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক কাওসার রহমান বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাপলা কাব
টাঙ্গাইলে ভূঞাপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের শিশু কনসালট্যান্ট ডা. অনামিকা সাহাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন- ডা. নিশাত সাঈদা ও ডা. মো. খাদেমুল ইসলাম। আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলা
প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদলের কটুক্তি মূলক বক্তব্য এবং সারাদেশে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোংলায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার-২৭মে-দুপুরে মোংলা উপজেলা,পৌর এবং কলেজ ছাত্রলীগের আয়োজনে মোংলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌধুরি মোড়ে এসে পথসভার মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসিন আরাফাত। এ সময় বক্তব্য
সিলেটের এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের সৌরভ দাশ রাহুল নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) সকালে পাঠানটুলা গোয়াবাড়ি মোহনা আবাসিক এলাকার সি-ব্লকের বাসা ২২ নং বাসার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।সৌরভ দাশ রাহুল সুনামগঞ্জের দিরাই শাল্লা খেরুয়াল গ্রামের বাসিন্দা।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মামুন। পুলিশ সূত্রে জানা
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৫ অলআউট (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫-৬৪, ফার্নান্দো ৪-৯৩) শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০৬ অলআউট (ম্যাথিউস ১৪৫*, চান্দিমাল ১২৪; সাকিব ৫-৯৬, এবাদত ৪-১৪৮) বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৬৯ অলআউট (সাকিব ৫৮, লিটন ৫২; ফার্নান্দো ৬-৫১, রাজিথা ২-৪০) শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*; এবাদত ০-৫, সাকিব ০-৭) ফলাফল : শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী হারের শঙ্কা মাথাচাড়া দিয়েছিল ঢাকা টেস্টের চতুর্থ দিনেই,
বরিশাল নগরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত দুই বন্ধু হলেন সুদীপ্ত সাহা গোপাল (২৩) ও অন্তু সাহা হৃদয় (২২)।গতকাল বৃহস্পতিবার (২৬ মে) রাত সাড়ে ১১টার দিকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের গেট সংলগ্ন রেনেটা অফিসের সামনে বান্দ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুদীপ্ত সাহা বরিশাল
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেছেন, মাদকরোধে আরও বেশি কঠোর হতে হবে। অপরাধীদের কোনো দলীয় পরিচয় নেই।শুক্রবার (২৭ মে) সকাল ১১টার দিকে কক্সবাজারের রামু বিজিবি রিজিয়ন মাঠে বিজিবি আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত হচ্ছে চ্যালেঞ্জিং। মিয়ানমার সীমান্ত রয়েছে ২৭৪ কিলোমিটার। তাই সীমান্তে কাজ করা অনেক দূরহ ব্যাপার। তাই বিজিবিকে হেলিকপ্টার থেকে শুরু
বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ ঠেকাতে ব্যর্থ হয়ে এবার সেতু উদ্বোধনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি।শুক্রবার (২৭ মে) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলসহ মেগা প্রকল্পগুলো দেখে বিএনপি
চলমান ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁস অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।শুক্রবার (২৭ মে) সকাল ১১টার দিকে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। পিএসসির চেয়ারম্যান বলেন, শান্তিপূর্ণভাবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা চলছে। এখানে এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁস অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এর আগে সকাল
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমছে ২ হাজার ৯১৬ টাকা। ফলে প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়। যা এতদিন ছিল ৮২ হাজার ৪৬৪ টাকা। বৃহস্পতিবার (২৬ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য
দিনাজপুরের হাকিমপুর হিলিতে হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কা্লব) এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে দশটায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ ফাহমিদা সুলতানা সীমা ভাইস চেয়ারম্যান, কা্লব লিঃ ঢাকা।
পারিবারিক সমস্যা সমধান ও গুপ্তধনের লোভ দেখিয়ে নীলফামারীর একটি পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন এক প্রতারক। নিজেকে জিনের বাদশাহ পরিচয় দিয়ে সব কেরামতি করেন তিনি। সম্প্রতি পুলিশ আটক করেছে আফজাল করিম নামের ওই প্রতারককে। আফজাল করিমের সর্বশেষ প্রতারণার শিকার আশরাফ আলী। এই আশরাফ আলীর পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক করা হয়েছে আফজালকে। জিনের
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।শুক্রবার (২৭ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-ছোট মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী
বাইরে থেকে একেবারে সুস্থ। কেবল জোরে হাঁটাহাঁটি বা সিঁড়ি ভাঙলে হাঁপিয়ে উঠছেন। অবশ্য তা তো কমবেশি সকলেরই হয়— এমন ভেবেই নিশ্চিন্ত থাকেন অনেকে। কিন্তু বুঝতে পারেন না চুপিসাড়ে রক্তে মিশে গিয়েছে খারাপ কোলেস্টেরল। পরে রক্ত পরীক্ষা করলে ধরা পড়ে তার দৌরাত্ম্য। উচ্চ রক্তচাপ, ওবেসিটি তো বটেই, কোলেস্টেরলের হাত ধরে হৃদযন্ত্রেও ক্ষতি হতে পারে। যদিও শরীরে কোলেস্টেরলে মাত্রা বাড়লে কোনও উপসর্গ দেখে
মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক রে লিওট্টা মারা গেছেন। ঘুমের মধ্যেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। জানা গেছে, 'ডেঞ্জারাস ওয়াটার' সিনেমার শ্যুটিংয়ে ডমিনিক্যান রিপাবলিকে গিয়েছিলেন রে লিওট্টা। সেখানেই মারা যান তিনি। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত প্রচারক জেনিফার অ্যালেন। প্রসঙ্গত, প্রায় চার দশকের অভিনয় ক্যারিয়ারে নিজেকে হলিউডের নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন রে লিওট্টা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা সরকার (২১) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, অনামিকা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে ডিএমপির তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে অনামিকা বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা জানতে পেরেছি, তিনি আত্মহত্যা
রহস্যজনক মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। দু'দিন আগেই নাগেরবাজারের রামগড় কলোনির বাড়ি থেকে বিদিশা দে মজুমদার নামে এক মডেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এবার তার বান্ধবী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) সকালে পাটুলির বাড়ি থেকে মঞ্জুষার মরদেহ উদ্ধার করা হয়েছে।পরিবার সূত্রে খবর, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন মঞ্জুষা। তার
বিশ্বজুড়ে চলমান মহামারী করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫৩ কোটি ছাড়িয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে মহামারীর প্রকোপ অনেকটাই কমে আসলেও পুরোপুরি নির্মূল হয়নি। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি ও অস্ট্রেলিয়ার মত দেশগুলোতে এখনও করোনার চিত্র বাড়বাড়ন্ত। গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৬০ হাজার ৬০৩ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪০৪ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৩
আজ শুক্রবার (২৭ মে) সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে। প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সাড়ে ৩ লাখেরও বেশি চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেবেন বলে জানা
ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া দেশের আর্থিক খাতের অন্যতম শীর্ষ দখলদার ও খেলাপি প্রশান্ত কুমার (পি কে) হালদাররের দ্বিতীয় দফায় ১০ দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে। তাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানাতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) দুপুর ২টার পর পি কে হালদার এবং তার পাঁচ সহযোগীকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তোলা
আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে ইবাদত করার বিকল্প নেই। রাতের ইবাদতই সেরা। তাহাজ্জুদ আল্লাহর সঙ্গে সেতু বন্ধনের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা রাতের ইবাদতকারীর জন্য কল্যাণের সব দরজা খুলে দেন। পরকালের মুক্তিও তার জন্য সহজ হয়ে যায়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে রাতের তাহাজ্জুদ নামাজের জন্য বিশেষভাবে তাগিদ দিতেন। হাদিসের একাধিক বর্ণনায় তা ওঠে এসেছে- ১. হজরত আব্দুল্লাহ ইবনে ওমর
চলতি মাসের ১১ তারিখে একাধিক সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এক হাজার টাকার লাল নোট বাতিল করা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক জানায়, খবরটি মিথ্যা, গুজব ও ভুয়া। এবার নোট বাতিল নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কোনও মূল্যমানের নোট বাতিল ঘোষিত হয়নি। এ ব্যাপারে ব্যাংকের নোট বাতিল হওয়া সংক্রান্ত যে কোনও
কিশোরগঞ্জের নিকলীতে পূর্ব বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ মে) রাতে উপজেলার মাইজহাটি গ্রামে এ ঘটনা ঘটে। তুষার নিকলী সদর ইউনিয়নের ষাইটধার তালাপপাড় গ্রামের আতাব আহাম্মেদের ছেলে। এ ঘটনায় তুষারের বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (২৬ মে) নিকলী থানায় সাগর মিয়াকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর প্রধান