পদ্মা সেতুতে প্রথম ৮ ঘণ্টায় ৮২ লাখ ১৯ হাজার ৫০ টাকার টোল আদায় করা হয়েছে। এসময় গাড়ি চলাচল করেছে ১৫ হাজার ২০০টি।রোববার (২৬ জুন) বিকেলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন এ তথ্য জানান। রোববার সকাল ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা সেতু পার হয়ে ঢাকায় আসতে দীর্ঘদিন যে অসহনীয় দুর্ভোগ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে সংক্রমণ নিয়ে আতঙ্কিত না হলেও স্বাস্থ্য বিভাগ চিন্তিত বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আমরা সফল হয়েছিলাম। কিন্তু আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। আমরা আতঙ্কিত না হলেও চিন্তিত। রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর মহাখালীতে আইসিডিডিআর,বিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪০ জনে।এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮০ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে। শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। রোববার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন নিহত হয়েছেন। অপর এক আরোহীকে গুরুতর আহত অবস্থায় গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারোকান্দি গ্রামের জলিল খান এর
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি জাকারিয়া পিন্টুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ মামলায় ২০১৯ সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।রায় ঘোষণার পর তিনি আত্মগোপনে চলে যান। ১৯৯৪ সালে দিনাজপুরে যাওয়ার সময় পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলি চালিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয় পিন্টুর বিরুদ্ধে। তার নামে মৃত্যুদণ্ডসহ ১৯ মামলা রয়েছে। ভারতসহ বিভিন্ন স্থানে আত্মগোপনে
ঢাকা থেকে পদ্মা সেতু পাড়ি দিতে পৃথক চার জায়গায় যানবাহনকে টোল দিতে হচ্ছে। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়ক, বুড়িগঙ্গা প্রথম সেতু, ধলেশ্বরী সেতু ও পদ্মা সেতুতে এই টোল দিতে হচ্ছে। এর মধ্যে পদ্মা সেতুতে টোলের পরিমাণ সবচেয়ে বেশি। মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের ধোলাইপাড় থেকে মুন্সিগঞ্জের মাওয়ার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। এই পথে চারটি পৃথক স্থানে টোল দেওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চালক
আগামীকাল (সোমবার) থেকে পদ্মা সেতুতে নেমে ছবি তুললে জরিমানার কবলে পড়তে হবে। একই সঙ্গে বাইকের গতি কিংবা নিয়ম না মানলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।রোববার (২৬ জুন) দুপুর ২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান শরীয়তপুরের জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ক্ষমতা বলে জাজিরা প্রান্তে পরিদর্শন করতে আসলাম। সাধারণ মানুষ সেতুতে উঠে ছবি,
টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ মসজিদ মিশনের পক্ষ থেকে যমুনা নদীর ভাঙ্গনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২৫ জনকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার (২৬জুন) সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া, ভালকুটিয়া, কষ্টাপাড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ও বন্যাদুর্গত ৩০ জনকে নগদ ৫শ টাকাসহ খাদ্য সামগ্রী দেওয়া হয়। এছাড়া উপজেলার নদীবিধৌত গাবসারা ইউনিয়নের চর চন্দনি এলাকায় বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি
১ লা জুলাই টেকনাফ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বয়ে যাচ্ছে। ইতিমধ্যে সম্মেলনকে সাফল্য করতে এবং সর্বোচ্চ উপস্থিতি বাড়াতে উপজেলার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের সাথে সভা করেছে উপজেলা বিএনপি। পাশাপাশি এড. হাসান ছিদ্দিকী-মো. শাহাদাত হোসেনের বর্তমান কমিটি সাথে সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহর দীর্ঘদিন ধরে সৃষ্ট কোন্দল নিরসন হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আগামী
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিতে মেডিকেল টেস্ট করা হবে। সেই টেস্টের মধ্যেই ডোপ টেস্ট থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৬ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২২’ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছি। এরপর প্রধানমন্ত্রীর কাছে একটি প্রপোজাল
মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি - এই প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন হলো আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস ২০২২। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জুন রবিবার সকাল এগারোটায়, উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে দিবসটি নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। দিবসটি উপলক্ষে
বিজয়ী জাতি হিসেবে বিশ্বের মধ্যে আমরা মাথা উঁচু করে চলবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, ‘দাবায়া রাখতে পারবা না’। আসলেই পারে নাই। পদ্মা সেতুতে যখন অর্থায়ন বন্ধ করে দিলো, আমরা তখনই ঘোষণা দিয়েছিলাম, নিজের অর্থে করবো। করে দেখিয়ে দিয়েছি আমরাই পারি। রোববার (২৬ জুন) ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দু-একদিনের মধ্যে দেশেও সেটি কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন
২০০৭ সালে জরুরি তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ সম্পদ অর্জনের মামলার বৈধতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।এর ফলে তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালত বলেছেন, জোবায়দা রহমান পলাতক থাকায় তার রিট গ্রহণযোগ্য নয়।রোববার (১৬ জুন) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের সোনার ছেলে-মেয়েরা, আগামী দিনে দেশকে নেতৃত্ব দিতে তোমরা তৈরি হও। তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে। দেশ যেন আর পিছিয়ে না থাকে, এগিয়ে যায়। রোববার (২৬ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২-এ সেরা মেধাবীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে
হাজারো চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে স্বপ্নের পদ্মাসেতু। কোটি কোটি মানুষের বহুদিনের কাঙ্খিত এই সেতু গতকাল (২৫শে-জুন) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতু নির্মাণ করা খুব একটা সহজ কাজ ছিলো না তবুও এই দুঃসাধ্য কাজ সম্পুর্ন করে প্রশংসার সাগরে ভাসছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সর্বমোট ৩০ হাজার ১৯৩ দশমিক ৩৯ কোটি টাকা নির্মাণ ব্যায়ে
Kawasaki Bangladesh সরকারের পক্ষ থেকে 500cc লিমিটেশন পর্যন্ত অনুমোদন পেয়েছে।আমাদের টীম বাইক বিডি এর সুত্র মতে ২০২৪ সালের প্রথমেই বাংলাদেশের মাটিতে Kawasaki এর বানানো " MADE IN BANGLADESH" বাইক আমরা হাতে পাবো। উল্লেখ্য নীতিমালা অনুযায়ী সবাইকে বাংলাদেশেই হাইয়ার সিসি এর বাইক গুলো বানাতে হবে। কেউ সম্পূর্ণ বিল্ড ইউনিট (CBU) বাইক আনতে পারবে না। এক্ষেত্রে অনেকেই ভাবেন কোয়ালিটি খারাপ হবে!! বাংলাদেশে বানানো হলেও
পদ্মাসেতু নির্মাণ চুক্তি নিয়ে দুর্নীতির মিথ্যা গল্প সৃষ্টির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য সোমবার কার্যতালিকায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষে রোববার (২৬ জুন) বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে রুল টি শুনানির জন্য উপস্থাপনের পর এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম
ময়মনসিংহের ভালুকায় ঝোপ থেকে মিনু আক্তার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সৎবাবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছেন, টাকা না দেওয়ায় মেয়েকে শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন সৎবাবা শফিকুল ইসলাম। গতকাল শনিবার (২৫ জুন) রাত ১১টার দিকে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গত
পদ্মার দুই পাড়ে উৎসবের রঙ ছড়িয়ে উদ্বোধনের পরদিন যান চলাচল শুরু হয়েছে স্বপ্নের সেতুতে।কথা ছিল রোববার সকাল ৬টা থেকে পদ্মা সেতু পার হওয়ার সুযোগ মিলবে। তবে নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই ৫টা ৫০ মিনিটে আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মাওয়া টোল প্লাজার ৩ নম্বর লেইনে ১০০ টাকা টোল দিয়ে পদ্মাসেতু পার হন। আমিনুল ইসলাম জানালেন, কামরাঙ্গীর চর থেকে তারা বন্ধুরা
দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর প্রথম দিনেই মাওয়া প্রান্তে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। বাস-ট্রাক আর নিজস্ব প্রাইভেটকারে অনেকেই পদ্মা পাড়ি দিচ্ছেন আজ।রোববার (২৬ জুন) সকাল ৮টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গিয়ে এমন চিত্রই দেখা যায়। এ দিন সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে সাধারণ মানুষের জন্য যান চলাচল শুরু হয়। ফলে ঢাকা থেকে অনেকে নানা প্রয়োজনে পদ্মা পাড়ি দিয়ে ওপারে যাওয়ার
উত্তর আফ্রিকায় স্পেনের একটি ছিটমহলে প্রবেশের চেষ্টার সময় কমপক্ষে ২৩ জন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক অভিবাসী। গত শুক্রবার (২৪ জুন) উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল মেলিলার ভেতরে বিশাল সংখ্যক জনতা প্রবেশের চেষ্টা করলে হতাহতের এই ঘটনা ঘটে। প্রতিবেশী দেশ মরক্কোর কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে রোববার (২৬ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে,
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মোগবুলের দোকান নামক স্থানে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৬ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের অন্য আরোহীকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তবে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ীর সদর উপজেলার
বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।শুক্রবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।বৈঠকে বাইডেন বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত