অহংকার করা পাপ। এ আহংকারের মাধ্যমে দুনিয়ার প্রথম পাপ বা গুনাহের সৃষ্টি হয়েছে। অহংকার করেই ইবলিস চিরদিনের জন্য অভিশপ্ত হয়েছে। এটি মানুষের আমলকে ধ্বংস করে দেয়। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অহংকারী সম্পর্কে কঠোর সতর্কবার্তা ঘোষণা করেছেন। কী সেই ঘোষণা? নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যার অন্তরে তিল পরিমাণ অহংকার থাকবে; সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর যার অন্তরে
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবক মারা গেছেন। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাদের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিস্তারিত আসছে... ।
সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৬ জুন) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে দেখা যায়, দুইজন গুরুতর আহত হয়ে সেতুর ওপর পড়ে আছে। তাদের পাশে রক্তের দাগ। এ বিষয়ে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার তথ্যটি জেনেছি। তবে খোঁজখবর
দিনভর পদ্মার দুই পাড়ে সেতু দেখতে আসা মানুষের ভিড় ছিল উপচেপড়া। রাতেও ঠিক তেমনি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে টোলপ্লাজায় কর্মরতদের। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও মানুষের স্রোত থামছে না স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অনিয়ম রোধে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতও। স্বপ্নের সেতু খুলে দেয়ার পর এক
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পরই সেতুর রেলিংয়ের নাট খোলার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে ভিডিওতে বলেন, পদ্মা সেতুর নাট খুইল্যা গেছে। পাশ থেকে ভিডিও করা আরেকজন প্রশ্ন করেন, সবগুলোই কি খুলে গেছে? ওই ব্যক্তি বলেন, ‘ক্যামেরায় দেখেন ভাই এই যে লাগাই দিলাম। তখন ভিডিও করা ব্যক্তি বলেন, ভাই এখন লাগায়ে
আগামীকাল ২৭ জুন। দক্ষিণাঞ্চলের সাহসী সাংবাদিক ও জাতীয় দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশারের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এইদিনে সকলকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। প্রয়াত লিটন বাশার সাহসী সাংবাদিকতার পাশাপাশি একজন দূরদর্শী সম্পন্ন সাংবাদিক নেতাও ছিলেন। তিনি বরিশালের ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তাঁর নেতৃত্বগুণে অনেকেই ক্লাবের নেতৃত্ব দিতে পেরেছেন।
পদ্মা সেতুতে আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সেতু বিভাগ। রবিবার (২৬ জুন) রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।
সিলেট ও সুনামগঞ্জে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ফরিদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্লাড লিংক ফরিদপুর’। গতবুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত সিলেট সুনামগঞ্জে অবস্থান করে বানভাসি মানুষের মাঝে ১ হাজার পরিবারের মধ্যে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জানা যায়, ‘ব্লাড লিংক ফরিদপুর’ এর প্রতিষ্ঠাতা খায়রুল ইসলাম রোমান জানান, মঙ্গলবার রাতে ফরিদপুর থেকে সিলেটের উদ্দেশে এক ট্রাক ত্রাণ সামগ্রী নিয়ে ব্লাড
দিনাজপুরের হিলিতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমম্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক র্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩ টায় হাকিমপুর প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় পুলিশ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষিকা, স্হানীয় জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে মাদকদ্রব্যে অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে র্যালী ও কর্মশালা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ রতন কুমার এর সভাপতিত্বে
সমমনা উন্নয়ন সংস্থার উদ্যোগে গৃহকর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ (অব:) পি.এম. মনসুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ.এইচ. এম. আফজাল হোসেন-যুগ্ম সচিব(অব:) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এম.আহসান উল্লাহ- ডিজিএম(অব:), জনতা ব্যাংক লি. এবং পরিতোষ কুমার ধর-ফাস্ট ভাইস প্রেসিডেন্ট, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড,
সুনামগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক কর্তৃক ত্রান সামগ্রী বিতরণ রবিবার (২৬ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় অনাকাঙ্খিত
পদ্মা সেতু চালু হওয়ায় পর যানবাহন শূন্য হয়ে পড়েছে ঢাকা-খুলনা মহাসড়ক। সরজমিনে আজ রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ও মহাসড়ক ঘুরে দেখা যায়, যানবাহন শূন্য হয়ে পড়েছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা। ঘাট এলাকায় নেই ঘরমুখো মানুষের ভিড়। কর্মমুখী যাত্রী ও যানবাহনের জন্য অপেক্ষা করছে নৌরুটের চলমান ফেরিগুলো। দৌলতদিয়া ফেরিঘাটের ৫ নম্বর ঘাট পন্টুন এলাকায় কথা হয় রিপন মিয়া
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমে সকল কমিউনিটি নেতৃবৃন্দদের সম্পৃক্তকরণ বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত। রোববার (২৬জুন ২০২২ইং)সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মিলনায়তনে মানব কল্যাণ সংস্থার আয়োজনে ডেব বাংলাদেশের সহযোগিতায় কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমের দিন ব্যাপি কর্মশালা অনুষ্টিত হয়েছে। মানবকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী পরিচালক মো:আব্দুল মোতালেব এর সভাপতিত্ব কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধমূলক কার্যক্রমের দিন ব্যাপি কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
কন্যা সন্তান জন্ম দেওয়ার কারনে আবারো যৌতুকের দাবি। ভুক্তভোগীর পরিবার তা দিতে ব্যর্থ হওয়ায় বেধড়কভাবে পিটিয়ে আঙিনায় ফেলিয়ে রাখে পাষণ্ড স্বামীসহ তার পরিবারের লোক জনেরা। পরে ভুক্তভোগী পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। গত (২২শে জুন) বুধবার জয়পুরহাট সদর উপজেলার আমদই দন্ডপানি গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, জেলার কালাই উপজেলার কুশুমসাড়া গ্রামের মৃত
বঙ্গোপসাগরে ২১ মে থেকে চলছে মাছধরার উপর ৬৫ দিনের অবরোধ। এ অবরোধ উপেক্ষা করে সমুদ্রে চলছে জেলেদের মাছ শিকারের উৎসব। নৌ পুলিশ, কোস্টগার্ড, থানা পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের সামনেই মাছধরা, বিক্রি এবং বাজারজাত করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জেলেদের আহরিত এসব মাছ খোলা বাজারে বিক্রি, বাজারজাত, পরিবহন করা হচ্ছে প্রকাশ্যেই। সমুদ্রে জেলেদের অবাধ বিচরণ চললেও মৎস্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ঠ প্রশাসনের নিরবতায়
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া লুন্ঠিত একটি মোবাইল ফোনসহ ২ জন ও চুরি যাওয়া লুন্ঠিত পানির মোটরসহ ২জন এবং পলাতক ২জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (২৫ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লুন্ঠিত একটি মোবাইলসহ ছিনতাকারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজী পাড়ার এলাকার বিল্লাল কাজীর ছেলে আপন কাজী
দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার প্রথম দিনেই বরিশালে বেড়েছে পরিবহন যাত্রীদের চাপ। বিশেষ করে বরিশালে আসা যাত্রীদের চাপ। ঢাকা থেকে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে বরিশাল কেন্দ্রীয় বাস র্টামিনালে আসতে পেরে খুশিতে আনন্দিত যাত্রীরা। স্বপ্নের সেতুর প্রথম দিনে একটু যান-বাহনের চাপ থাকার কারনে টোলঘর স্থানে একটু বিলম্বিত হওয়া সত্বে যাত্রীদের মাঝে ছিল ভিন্ন রকম আনন্দ। তারা পদ্মার
টিকটক ভিডিও বানানোর সময় পদ্মা সেতুর নাট-বল্টু খুলে নেওয়া তরুণকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার নাম আলমগীর। রবিবার (২৬ জুন) বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ক্রাইমের একজন অতিরিক্ত পুলিশ সুপারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউন। তাকে ঢাকার শান্তিনগর এলাকা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অভিযুক্ত আলমগীরের গ্রামের বাড়ি পটুয়াখালী। এই ঘটনা নিছক মজা নাকি এর পেছনে
নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর খেয়া নৌকা ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রবিবার (২৬ জুন) দুপুরে লালপুর কলোনীতে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার প্রতিদন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম আমবুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো, সেন্টু (৩৭), আমিরুল ইসলাম ওরফে আমবু (৩৫), শামীম (৩৮), বিল্পব (৩৫), বকুল (৪০), খাইরুল (৪৫), রিফাত (১৭), ঝন্টু
‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুন) সকাল ১০টায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলতাফ হোসেন ফিরোজ (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন ফিরোজ ওই গ্রামের মৃত মল্লুক চানের ছেলে। স্থানীয়দের ধারণা প্রেম ঘটিত কারনে ফিরোজকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ফিরোজ বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীর কুটি গ্রামের আবুল মোড়ে মুদি
নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। নওগাঁর ঢাকা রোড থেকে শুরু করে রাণীনগর ও আত্রাই উপজেলার রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে রাণীভবানীর স্মৃতি বিজড়িত নাটোর শহরের বাইপাস সড়কে। কিন্তু উদ্বোধনের আগেই আত্রাই উপজেলার শাহাগোলা রেল স্টেশনের উত্তর দিকে মহাসড়কটির প্রায় ১৫০-২০০ফুট রাস্তা গত শনিবার (২৫জুন) বিকেলে হঠাৎ করেই দেবে গেছে। এতে করে মহাসড়কটির মাঝে বড় ধরনের ফাটলের সৃষ্টি
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুল মান্নানকে মারপিট করার অভিযোগ বরখাস্তকৃত সুপার আ.ন.ম আব্দুল মান্নারের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসায়। বরখাস্তকৃত সুপার আ.ন.ম আব্দুল মান্নান ওই মাদ্রাসার রেজুলেশনের খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র ফটোকপি করার কথা বলে কৌশলে নিয়ে যাওয়ার সময় বাঁধা দেন দ্বায়িত্বপ্রাপ্ত সুপার। এতে উভয়ের মধ্যে বাক-বিতান্ডের এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ভারঃ সুপারকে শারিরীকভাবে নির্যাতন করে
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুরের পাট ক্ষেত থেকে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী বাদল মোল্লা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৬ জুন) সকালে ইউপির বড়হিজলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাদল মোল্লা বড় হিজলি গরিয়া পাড়া গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহিদ হোসেন বলেন, রবিবার সকালে ওই পাট ক্ষেতের পাশে তিনি ঘাস কাটতে যান তিনি। এ সময়