ঈদ যাত্রায় সড়কে তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ। গাড়ির ধীরগতি আর প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে তাদের। বুধবার (৬ জুলাই) সকাল থেকে তীব্র যানজট দেখা দেয় আব্দুল্লাপুর-আশুলিয়া বাইপাস সড়কে। এ সময় ভোগান্তিতে পড়েন ঈদে ঘরে ফেরা মানুষ। এদিন সকালে বৃষ্টি হওয়ায় আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে অসংখ্য খানাখন্দে জলাবদ্ধতায় ধীরগতিতে চলে যানবাহন। টঙ্গী-আব্দুল্লাহপুরের এই যানজটের প্রভাব পড়ে রাজধানীতেও। এয়ারপোর্ট হয়ে কুড়িল-বানানী-মহাখালী সড়কেও দেখা দেয় যানজট। এতে
যুক্তরাজ্যের বিখ্যাত রোলস রয়েস ব্র্যান্ডের ২৭ কোটি টাকা মূল্যের একটি গাড়ি আমদানির পর শুল্কায়নের আগেই সরিয়ে নিয়েছিলেন আমদানিকারক। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা ওই গাড়ি উদ্ধার করে জব্দ করেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তথ্য অনুযায়ী, গাড়ির সিলিন্ডার ক্যাপাসিটি ৬ হাজার ৭৫০। এ ধরনের গাড়িতে শুল্ককর দিতে হয় শুল্কায়িত মূল্যের আট গুণ। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল ধরনের এ গাড়ি উৎপাদনের সাল
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা কবে হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। তবে এখনই সময়সূচি চূড়ান্ত করা সম্ভব নয়। তিনি বলেন, বন্যায় অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে এখনো
পবিত্র ঈদুল আজহার আগে কমেছে সোনার দাম। আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে বাংলাদেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (৬ জুলাই) বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলেও
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিশখালি নদীর কচুয়া-বেতাগীর বহুকাঙ্ক্ষিত ফেরিটির উদ্বোধন হয়েছে। বুধবার (৬ জুলাই) দুপুরে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু (এমপি) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে এ ফেরি উদ্বোধন করেন। আমু বলেন, এ ফেরি চালুর মধ্যে দিয়ে ঝালকাঠি জেলার সাথে পায়রা সমুদ্র বন্দর, পর্যটন কেন্দ্র কুয়াকাটার সাথে দক্ষিণ যোগাযোগ আরও একধাপ সহজ হলো। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর
আসন্ন ঈদুল আজহার আগের ও পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চ ও সব ধরণের নৌযানে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (৬ জুলাই) বিআইডব্লিউটিএ-এর এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
বৈশ্বিক মহামারি করোনার পর আজ বুধবার থেকে বৃহত্তম পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবের পবিত্র মক্কায় কা’বা তওয়াফের মাধ্যমে হজ কার্যক্রম শুরু করেছেন। এবার করোনার বিধি নিষেধের কড়াকড়ি না থাকায় তাদের বেশীর ভাগই মাস্কবিহীন অবস্থায় হজ কার্যক্রমে যোগ দিয়েছেন। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ১০ লাখ মুসলিম হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। তাদের মধ্যে ৮ লাখ ৫০ হাজার
বরিশালের গ্রাম-গঞ্জের কৃষকরা হোগলগুঁড়ি বাণিজ্যিকভাবে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন। শুধু হোগলপাতা নয় হোগলগুঁড়িও প্রযুক্তির সঠিক ছোঁয়া পেলে বাজারে পেতে পারে বাণিজ্যিক সফলতা। বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, হোগলপাতা শুধু পাতা হিসেবেই কার্যকর না। খাদ্য হিসেবে হোগলার গুঁড়ি বেশ সুস্বাদু খাবারের মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। হোগলা ক্ষেতে শ্রাবণ-ভাদ্র মাসে ফুল হয়, এ ফুলে সুমিষ্ট ও সুগন্ধি
বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহমর্মিতা ও মানবতার কল্যাণের ধর্ম। ইসলামের আদর্শই হচ্ছে একে অপরের সহযোগিতা করা, দুঃসময়ে একজন আরেক জনের পাশে দাঁড়ানো। ইসলামের এই সু-মহান শিক্ষার চেতনার আলোকে উজ্জীবিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে সাধ্য মতো সাহায্যের হাত প্রসারিত করে ইসলামী নেতৃবৃন্দ ও আলেম সমাজ যে অবদান রেখে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনা অনুমতিতে অন্যের নাম ও ছবি ব্যবহার করে ঈদ শুভেচ্ছার ফেসবুক পোস্টার বানিয়ে বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে ঈদ শুভেচ্ছা জানানোর অভিযোগ উঠেছে লুৎফর রহমান লিটন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পোস্টারে যে ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করা হয়েছে লুৎফর রহমান লিটনের নামে থানায় সাধারণ ডায়েরি করেছেন সেই ব্যক্তি। অভিযোগ সূত্রে জানাগেছে, দৈনিক ভোরের ডাক পত্রিকার ভূরুঙ্গামারী প্রতিনিধি এবং অনলাইন নিউজ
ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট এবং বাবুগঞ্জ ও গৌরনদী থানাধীন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কে মাইক্রোবাস চাপায় মোটর সাইকেল অরোহী নিহত হয়েছে। বুধবার মহাসড়কের শিকারপুর ব্রিজের ঢালে ইচলাদি টোলঘর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল অরোহী বেল্লাল হোসেন শেখ (৪০) রাজবাড়ীর হরিনডাঙ্গা এলাকার আমিন
হাট ভরা গরু থাকলেও ক্রেতার দেখা পাচ্ছেন না খামারিরা। সাভারের আশুলিয়ায় বগাবাড়ি বাজারের ঐতিহ্যবাহী গরুর হাটে গিয়ে দেখা গেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে গরু নিয়ে হাজির ব্যাপারীরা। ঈদুল আজহাকে সামনে রেখে বুক ভরা আশা নিয়ে তারা এসেছেন বগাবাড়ির বাজারের এই হাটে। ঈদের আর মাত্র তিন দিন বাকি। কিন্তু গরু বেচা-কেনা না হওয়ায় মাথায় চিন্তার ভাজ পড়েছে ব্যাপারীদের। বুধবার (৬
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মহাসড়কে ছিনতাইকারী, মলমপার্টি, চাঁদাবাজি, ছিনতাই, আইন শৃঙ্খলা বজায় রাখাসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে ও তৎপড়তা বাড়াতে আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট থেকে বসন্তপুর সাইনবোর্ট পর্যন্ত ১৮কিলোমিটার সড়ক এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী বড়পুল পর্যন্ত মোট ১০ কিলোমিটার এলাকার দায়িত্বে রয়েছে আহলাদীপুর
নওগাঁর সদর উপজেলার বাবলাতলীর চাঞ্চল্যকর সড়ক দূর্ঘটনা নিহত ৪ শিক্ষকসহ ৫ জন নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক রেজাউল করিমকে আটক করেছে র্যাব-৫। বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৫’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরীয়ার। এর আগে ৫ জুলাই সন্ধ্যার দিকে জেলার মান্দা উপজেলার সাবাইহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। কর্নেল রিয়াজ শাহরীয়ার বলেন, ঘটনার
বঙ্গোপসাগরে চলমান ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে কোস্ট গার্ড ও নৌ-পুলিশের পৃথক অভিযানে কুয়াকাটায় ৩৯ জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে। এসময় দু’টি মাছধরা ট্রলারসহ ১২ লাখ মিটার জাল ও ৩’শ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের ১ লাখ ৭৭ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গত দু’দিন মঙ্গলবার ও বুধবার উপজেলার নিজামপুর
প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে শুরু হয়ে গেছে ঘরমুখো মানুষের যাত্রা। এতে চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে। সরজমিনে বুধবার (৬ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া ঘাটে ঘুরমুখো যাত্রী ও ব্যাক্তিগত যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। তবে ভারী যানবাহনের তুলনায় ছোট গাড়ির সংখ্যাই বেশি। এরমধ্যে মোটরসাইকেল আরোহীর সংখ্যা অধিকাংশই। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগে বাড়ি যাচ্ছেন। এছাড়া স্কুল ছুটি হওয়ায় স্ত্রী সন্তানদেরও কেউ
মাত্র কয়েকদিন পরেই কোরবানির ঈদ। আর সে কারণেই ব্যস্ত সময় কাটাচ্ছেন টাঙ্গাইলের ভূঞাপুরের বিভিন্ন এলাকার কামার বাড়ির কারিগররা । ভোর থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখরিত হচ্ছে ভূঞাপুরের বিভিন্ন কামারশালা। ঈদের চাহিদার কথা বিবেচনা করে কোরবানির পশু জবাইরের জন্য বড় ছুরি সহ চাপাতি , দা, চাকু , বঁটি তৈরি সহ পুরাতন লোহার সরঞ্জাম শান দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা ।
প্রায় দুই মাস বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ১২ টি ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। বন্দর দিয়ে ইন্দোর ও নাসিক দুই জাতের পেঁয়াজ আমদানি হয়েছে। ইন্দোর জাতের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে
আশাশুনিতে মৎস্য ঘেরের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার মাড়িয়ালা হাই স্কুলের সামনের বিলে মোফাজ্জেল হোসেনের মৎস্য ঘেরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘেরের পাশের প্রায় ৭০০ ফুট দূরে জনৈক হামিদ গাইনের বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বৈদ্যুতিক মটরে পানি ঊঠিয়ে মাছের হ্যাচারিতে ব্যবহার করা হতো। ঘটনার সময় ঘেরের মুহরি বৈকরঝুটি গ্রামের গফুর সরদারের ছেলে শামীম (৩৭) গোসল
বরিশাল বিভাগে করোনা সংক্রমণের পরিস্থিতি ক্রমেই বাড়ছে। গত কয়েকদিন ধরেই বিভাগে সংক্রমণের হার ওঠানামা করছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশের মতো বরিশাল বিভাগেও করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত এপ্রিল ও মে মাসে বিভাগের করোনা সংক্রমণ তলানিতে নামলেও জুনের শেষে এসে তা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু বরিশাল নগরে কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রশাসনেরও তদারকি লক্ষ করা যাচ্ছে না। বরিশাল জেলা
আশাশুনি উপজেলার কুন্দুড়িয়া- বাঁকড়া ব্রীজ ভেঙ্গে পড়ায় জনভোগান্তি চরম আকারর ধারন করেছে। মঙ্গলবার সকালে ব্রিজটির মাঝখানের অংশ দেবে গেলে ব্রীজের প্রায় অর্ধেকাংশ ৪/৫ হাতমতো ডেবে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৬- ২০১৭ অর্থ বছরে ৫৪ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা ব্যয় বরাদ্দে ৬০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থে বক্স টাইপের ব্রিজিট নির্মান করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান পাইকগাছার মেসার্স জি এম
২০২১-২২ অর্থ বছরের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশদের (দফাদার-মহল্লাদার) মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন এর আয়োজনে গ্রামপুলিশের হাতে উপকরণগুলো তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন। এসময় সেখানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন । উপকরণগুলোর মধ্যে ছিলো খাকী রংয়ের প্যান্ট-২টি, নেভী ব্লু রংয়ের (হাফ+ফুল) জামা-২টি, মোজাসহ ২
ঈদুল আযহার আর মাত্র তিন দিন বাকি। তবে ঈদকে সামনে রেখে বরিশালে এখনো জমে উঠেনি পশুর হাটগুলো। চাহিদার তুলনায় বাজারগুলোতে গরুর সংখ্যা বেশি হলেও ক্রেতাদের আনা-গোনা তেমন একটা নেই। তারপরও যারাই বাজারে আসছেন, দরদাম পরখ করে চলে যাচ্ছেন। বুধবার বরিশালে বেশ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা গেছে এমন চিত্র। বেশিরভাগ পশুর হাটই ছিলো ফাঁকা, ছিলো না ক্রেতা সমাগমও। ক্রেতা-বিক্রেতা ও
বিগত বছরে পাটের আশানুরুপ দাম পাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে পাটের চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।আবহাওয়া অনুকূলে থাকায় এবারও পাটের ভালো ফলন ও দাম পাবেন বলে আশা করছেন পাটচাষিরা। উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামের পাট চাষি ফজলুল হক জানান,আমার আড়াই বিঘা জমি পাট চাষের জন্য বর্গা দিয়েছি, ফলন ভাল হওয়ায় প্রতি বিঘায় ফলন ১০ মণ আশা করছি । স্থানীয়রা জানায়,এই অঞ্চলের কৃষকরা দেশি,তোষা,মেশতা, রবি-১ মহারাষ্ট্র জাতের