বাংলাদেশ বেতারের মহাপরিচালক (ডিজি) আহম্মদ কামরুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (২৩ জুলাই) মহাপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহম্মদ কামরুজ্জামান বেশকিছু দিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। সিঙ্গাপুর সময় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। আজ রাতে তার মরদেহ দেশে
জিজ্ঞাসাবাদ শেষে পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে পার্থ চ্যাটার্জির নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। তখন তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।ইডির দাবি, সাবেক বিচারপতি
বরিশালের হিজলা উপজেলা সদরে সংবাদ প্রকাশের জেড়ে প্রকাশ্যে হিজলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক দক্ষিণাঞ্চল ও যায়যায় দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি সুমনুর রহমান সোহাগকে হুমকি প্রদান করে বড়জালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ঝন্টু বেপারী। এতে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হুমকির প্রতিবাদে শুক্রবার সকাল দশটায় হিজলা প্রেসক্লাবে সকল পর্যায়ের সাংবাদিকগণের উপস্থিতিতে প্রেসক্লাব সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে একটি প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ২০২২- ত্রি-বার্ষিক সম্মেলনে মো. ছায়েফ উল্লাহ ঠাকুর সভাপতি ও শেখ লুৎফুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২২ জুলাই) বিকালে সরাইল উপজেলা দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্টিত হয়।শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন, সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড.নাজমুল হোসেন,প্রধান বক্তা হিসাবে উপস্থিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ বিষয়ে শনিবার (২৩ জুলাই) বেলা ১১টায় বিস্তারিত ব্রিফিং করবেন অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।শনিবার সকাল ৯ টায় র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ১টায় চবির শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ জুলাই) সকালে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, সংসদ পরিচালনায় মরহুম ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।এ সময়
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে দীর্ঘ নয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি।বাংলাদেশ সময় শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান। এসময় তার বড় মেয়ে ফাহিমা রাব্বী রিটা এবং একান্ত সচিব তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের এই সংসদ
রাতে ঘরে থাকা অবস্থায়, কোথাও যাওয়ার সময় কিংবা দুঃস্বপ্ন দেখে অনেকেই ভয় পায়। এসব অবস্থায় ভয় থেকে বাঁচতে রয়েছে সুন্নাতের অনুসরণ আমল ও দোয়া। রাতের ভয় কাটিয়ে ঘরে অবস্থান ও সুন্দর ঘুমের জন্য হাদিসে পাকে আল্লাহর কাছে একাধিক দোয়ার কথা এসেছে। সেসব দোয়া কী? ১. ভয় পেলে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ উচ্চারণ :
পাঁচ বার অন্তঃসত্ত্বা হয়েছেন, পাঁচ বারই জন্ম দিয়েছেন যমজ সন্তানের। কিন্তু গোটা বিষয়টি মেনে নিতে পারেননি স্বামী। টানাটানির সংসারে আরও দুই সদস্য যুক্ত হওয়ায়, গোটা বিষয়টি ‘অস্বাভাবিক’ আখ্যা দিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন তিনি। উগান্ডার ঘটনা। উগান্ডার নালঙ্গ গ্লোরিয়া নামক ওই মহিলা সম্প্রতি নিজের নবম ও দশম সন্তানের জন্ম দিয়েছেন। স্থানীয় একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, নবতম সন্তানদের জন্মের পরই স্বামী ভর্ৎসনা
গোপন সূত্রে খবর পেয়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গুনারমাঠ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ৩২১টি স্বর্ণের বিস্কুট, চারটি স্বর্ণের বার ও একটি স্বর্ণের কয়েন জব্দ করেছে। উদ্ধার হওয়া স্বর্ণের বিস্কুট ও বারের ওজন প্রায় ৪১ কেজি ৪৯১ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২১ কোটি ২২ লাখ রুপি। এছাড়াও এসময় একটি কাঠের নৌকা, চারটি মোবাইল ফোন ও বেশ কিছু জিনিস উদ্ধার
বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজ চালু করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ট্যুরিস্ট বাসে চড়ে সপ্তাহের শুক্র ও শনিবার- এই দুই দিন পদ্মা সেতুতে ঘুরতে যেতে পারবেন ভ্রমণপিপাসুরা। এর জন্য ভ্রমণকারীকে ৯৯৯ টাকা দিতে হবে। আজ শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবন প্রাঙ্গণে ‘স্বপ্নের পদ্মা সেতু প্যাকেজ’ ট্যুরের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন
আসন্ন জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হবে মাহমুদউল্লাহ রিয়াদকে। তার জায়গায় টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। এমন গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল ক্রিকেট পাড়ায়। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। মাহমুদউল্লাহ রিয়াদকে জিম্বাবুয়ে সিরিজ থেকেই বিশ্রাম দেওয়া হলো। তার জায়গায় টি-টোয়েন্টি সিরিজে এই সফরে নেতৃত্ব দেবেন সোহান। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব পেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আজ (২২ জুলাই) গুলশানের সিক্স সিজন হোটেলে
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভাঙ্গন রোধে স্থাপিত জিও টিউব প্রান কেড়ে নিলো কিশোর পর্যটক নাহিয়ান নাফির। জিও টিউবের মাঝে পানির গর্তে ডুবে মৃত্যু হয় কিশোর নাহিয়ানের। শুক্রবার দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার সাথে বড় বোনসহ খালা-মামা ছিলেন। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ জানান, দশম শ্রেণির ছাত্র নিহত পর্যটক কিশোর নাহিয়ান মাহাদি নাফি ঢাকার বংশাল থেকে
স্মার্টফোন, স্মার্টওয়াচের কথা তো শুনেছেন। বর্তমানে আবার অনেকের বাড়িতে স্মার্টটিভিও রয়েছে। কিন্তু স্মার্ট শৌচালয় শুনেছেন কখনও! অবাক হবেন না। বিজ্ঞানের অগ্রগতির দিনে এমন কত কিছুই নতুন করে শোনা যাবে। আপাতত ফেরা যাক ‘স্মার্ট টয়লেট’-এর কথায়। না, এই টয়লেটে ঢুকলেই অনলাইন ভিডিও কিংবা সিনেমা দেখা যাবে, এমনটা কিন্তু নয়। তাহলে প্রশ্ন হল, এটি কোন দিক থেকে স্মার্ট? বলাই যায় যে এই শৌচালয়
সোশ্যাল মিডিয়ার ‘জায়ান্ট’ ফেসবুক (Facebook)। তবু ভারতে সেই ফেসবুকেই ভাটার টান! গত ২ ফেব্রুয়ারি এমনটাই শোনা গিয়েছিল। প্রাথমিক ভাবে সংস্থার অর্থ সচিব জানান, এর পিছনে আসল কারণ ডেটার খরচ বৃদ্ধি। কিন্তু ওই একই দিনই সামনে এসেছিল অন্য কারণগুলি। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে এবিষয়ে বিশদে জানা গিয়েছে। মার্কিন প্রযুক্তি সংস্থার দাবি, পুরুষশাসিত সমাজের মতোই সোশ্যাল নেটওয়ার্কও পুরুষশাসিত। ফলে এখানে নিজেদের বিপন্ন
‘ভেটকি’! বন্ধুর মাসিকে এই বলে খেপিয়ে যাচ্ছিল ছেলেটা। তার জেরেই নিষ্পাপ ওই বালককে ‘শাস্তি’ দিতে ‘ভেটকি’ মাসি যশোদা বাউরি আধলা ইট ছুঁড়ে মেরেছিল সৌরভের দিকে। ইঁট মাথার পিছনে লাগলে আর জ্ঞান ফেরেনি তার। এরপরই ওই বালকের দেহ লুকোতে নানা ফন্দিফিকির আঁটতে শুরু করে অভিযুক্তর পরিবার। এমনকী, মৃত বালকের মুখে ও গায়ে পোড়া মোবিল ঢেলে রাতের অন্ধকারে জঙ্গলে ফেলে দেওয়া হয়
ভারতের প্রথম আদিবসী রাষ্ট্রপতি নির্বচিত হলেন দ্রৌপদী মুর্মু। আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলসের বাসিন্দা তিনি। রাষ্ট্রপতি ভবনে রয়েছে প্রচুর ঘোড়া এবং অন্যান্য সুযোগসুবিধা। প্রেসিডেন্ট এস্টেটের মধ্যেই রয়েছে হাসপাতাল, গলফ কোর্স। প্রেসিডেন্টের বাসভবনের অন্যতম আকর্ষণ মুঘল গার্ডেন্স। কাশ্মীরের বাগানের আদলে তৈরি করা হয়েছে এই গার্ডেন। প্রায় পনেরো একর জমি নিয়ে তৈরি এই বাগানে ফুলের শোভা ছাড়াও রয়েছে নানা চিত্রকলা। রাষ্ট্রপতির কাজে
জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকসহ ২ জন নিহত হয়েছে। এঘটনায় ১ জন শিশু আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮ টায় পাঁচবিবি-হিলি সড়কের (ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন) বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুর নাম জানা যায়নি। নিহত ব্যক্তিরা হলেন,ভ্যানযাত্রী উপজেলার খাসবাট্টা গ্রামের মৃত ছিমির উদ্দিনের ছেলে ইলিয়াস হোসেন (৭০) ও শিমুলতলী গ্রামের শ্রী ওপেন হাওলাদারের ছেলে ভ্যান
সৌদিআরব এর জেদ্দা আজিজিয়া নামক এলাকায় একটি সাপ্লাই কোম্পানিতে ২৫০ বাংলাদেশী মানবেতর জীবনযাপন করছে, জানা গেছে, দালালের পাল্লায় পড়ে ভালো কাজের আশায় কেউ দুইমাস আবার কেউ তিন মাস কেউ বা ছয়মাস ধরে অনাহারে শুকনা রুটি খেয়ে দিন পার করছেন। সাপ্লাই কোম্পানী এইসব বাংলাদেশী শ্রমিকদের কাজ না দিয়ে দিনের পর দিন নির্যাতন করে যাচ্ছেন। কোম্পানির বাহিরে কাউকেই যেথে দিচ্ছে না, কিছু প্রতিবাদ
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যথাযথ মান উন্নয়নের মাধ্যমে পাহাড়পুর বৌদ্ধবিহার পর্যটনবান্ধব করতে নানাবিদ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পাহাড়পুরসহ পর্যটনের ক্ষেত্রে বরেন্দ্র অঞ্চলের প্রতœতাত্ত্বিক পর্যটন স্পটকে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে মজবুত করারও যথেষ্ঠ সুযোগ রয়েছে। শুক্রবার দুপুরে ঐতিহাসিক পাহাড়পুর জাদুঘর মিলনায়তনে পাহাড়পুর বৌদ্ধবিহারকে দর্শকবান্ধব করার লক্ষ্য অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে
গাজীপুর থেকে কুয়াকাটা ঘুরতে যাওয়ার পথে বরিশালের উজিরপুর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয়জনের জানাজা একত্রে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৃষ্ণপুর নছের মার্কেট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহতদের যার যার পারিবারিক কবরে দাফন করা হয়। নিহতরা হলেন: গাজীপুর সিটি করপোরেশন ১১ নম্বর
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৫৮ জনে। এ সময়ের মধ্যে আরও ৬২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮৯৯ জনে। শুক্রবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই)
জমি নিয়ে সজল হোসেনের বিরোধ ছিল প্রতিবেশি সুমনের। তাই ফন্দি আঁটে সুমনকে ফাঁসানোর। বিরোধর জের ধরে সজল হোসেন দেশী অস্ত্র ও গুলি দিয়ে প্রতিবেশি সমুনকে ফাঁসাতে যায়, কিন্তু নিজের জালে জড়িয়ে এখন শ্রীঘরে সজল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার শ্যামনগর গ্রামে। র্যাব সজলকে আটক করে অস্ত্র মামলায় চালান দিয়েছে। গ্রেফতারকৃত সজল পার্শবর্তী বড়বাড়ী গ্রামের প্রবাসী শফি উদ্দিনের ছেলে। ঝিনাইদহ র্যাবের
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন শৃংঙ্খলা ও আচরণ বিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম,সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর,