বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

শারজায় ভুল শুধরে নেয়ার দিন আজ টাইগারদের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১৬:১৮

শেয়ার করুনঃ
শারজায় ভুল শুধরে নেয়ার দিন আজ টাইগারদের

আইসিসি একাডেমি মাঠের সেন্টার উইকেটে ব্যাট হাতে অনুশীলন করছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। থ্রোয়ারের মারা অফ স্টাম্পের বাইরে যাওয়া একটি বল মিস করেন এই ডানহাতি ব্যাটসম্যান। মুহূর্তেই এগিয়ে এসে কী যেন বলে দিলেন শ্রীধরন শ্রীরাম। টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের টিপস পেয়েই পরের বলে ডিপ এক্সট্রা কাভারে হাঁকালেন ছয়।

এভাবেই ব্যাটিং অনুশীলন করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজের প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। গেলো বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল বাংলাদেশ। আরব আমিরাতের ৫টি ম্যাচের প্রত্যেকটিতেই হারতে হয়েছে বাংলাদেশকে। মাহমুদউল্লাহ নিজেও হারিয়েছেন নেতৃত্ব। টি-টোয়েন্টির ভালো দিনের প্রত্যাশায় থাকা ক্রিকেট বোর্ড নেতৃত্ব দিয়েছে সাকিব আল হাসানকে।

আরও

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) থেকে পুনরায় শুরু হচ্ছে টি-টোয়েন্টিতে সাকিব যুগ। সেই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি শুরু হবে। দেখা যাবে সরাসরি নাগরিক টিভি ও গাজী টিভিতে।

বছর না ঘুরতেই তৃতীয়বারের মতো শারজাতে খেলতে নামছে বাংলাদেশ। এর আগে গত বিশ্বকাপে খেলা দুই ম্যাচেই পিচ পড়তে ভুল করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কার বিপক্ষে বাড়তি স্পিন সহায়ক ভেবে বাড়তি স্পিনার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেস সহায়ক ভেবে বাড়তি পেসার। দুই ম্যাচেই হয়েছে হিতে বিপরীত। তৃতীয় ম্যাচে কি একইরকম ভুল করবে টিম ম্যানেজমেন্ট? এই প্রশ্ন আরও উঁকি দেয় এখনও পিচ দেখার সুযোগ না পাওয়ায়। ম্যাচের আগেরদিনও বরাবরের মতো বাংলাদেশ অনুশীলন করে দুবাইতে।

আরও

শারজা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

চমক নিয়ে এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা

গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সহকারী কোচ শ্রীরাম এখন বাংলাদেশের টি-টোয়েন্টির ‘বস’। অধিনায়ক হিসেবেও আছেন দেশের ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। দুজন নিশ্চয় উইকেট বুঝে সেরা কম্বিনেশনটাই নামাতে পারবেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনই আভাস দিলেন শ্রীরাম। খেলা শারজাতে হলে দুবাইয়ে অনুশীলন নিয়ে প্রশ্নে শ্রীরামের মন্তব্য, ‘আমরা কোন ধরনের খেলা খেলতে চাই, সে ব্যাপারে স্বচ্ছ ধারণা আছে। শারজায় আগেও অনেকবার খেলেছি, আমরা জানি সেখানে কী প্রত্যাশা করা যায়। আর শারজায় অনুশীলন না থাকাতে ভালোই হয়েছে। সেখানকার অনুশীলনের ব্যবস্থা খুব একটা সুবিধার না। এখানে দারুণ ব্যবস্থা। ফলে আমরা খুশি।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এশিয়া কাপে উড়ন্ত সূচনা করেছে আফগানিস্তান। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শুরু করা দলের আত্মবিশ্বাস অবশ্যই তুঙ্গে থাকবে। এমনিতেও বাংলাদেশ আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে যেন খেই হারিয়ে ফেলে। এখন পর্যন্ত ৮ বারের দেখায় ৫ হারই যার বড় প্রমাণ। শারজার উইকেট বিশেষত স্পিন সহায়ক। রশিদ খান-মুজিবদের মতো স্পিনার দলে থাকলে প্রতিপক্ষের জন্য ভয়ই বটে। তবে শ্রীরাম জানালেন, কোনো নির্দিষ্ট ক্রিকেটারের বিপক্ষে নয়, আফগান দলের বিপক্ষেই খেলার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ সাজাতে পারে বিশেষজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমান ও পেস অলরাউন্ডার সাইফউদ্দিনকে নিয়ে। স্পিনে ভরসা হয়ে উঠতে পারেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। সঙ্গে সাকিব তো আছেনই। ওপেনিংয়ে এনামুল হক বিজয়ের সঙ্গী হতে পারেন মোহাম্মদ নাঈম শেখ। একাদশে ফিরতে পারেন সাব্বির রহমান।

এদিকে আফগানিস্তানও হেলাফেলায় নিচ্ছে না বাংলাদেশকে। দলের অন্যতম ক্রিকেটার রশিদ এমনটিই জানিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘আমার মনে হয় আমরা এমনটা কখনও ভাবি না যে প্রতিপক্ষ দুর্বল বা শক্তিশালী। ক্রিকেটে আপনি এটা বলতে পারবেন না। এটা এমন একটা জিনিস যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি খেলার ফলাফলও না। আমাদের জন্য সবাই কঠিন প্রতিপক্ষ। আমরা তাদেরকে সিরিয়াসলি নেই। ক্রিকেটার হিসেবে আপনি বেশ ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন।’

সংবাদ সম্মেলনে রশিদ জানিয়েছেন সাকিবের নেতৃত্ব ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। রশিদের এমন মন্তব্যের ফায়দা নিতে পারবেন সাকিব, নাকি মাহমুদউল্লাহর মতো তৃতীয় ভুল করবেন, বলে দেবে সময়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: এনামুক হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর  রহিম, আফিফ হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

সর্বশেষ সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি

জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরির অভিযোগে তিন উপসচিব ওএসডি