দুর্নীতির অভিযোগের পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার দেড় সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় রদবদল আনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রদবদলের আভাস দু’দিন আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার (৩ আগস্ট বিকালে নতুন ৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। পূর্ণমন্ত্রী করা হয়েছে বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, প্রদীপ মজুমদার, স্নেহাশিস চক্রবর্তীকে। বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। নতুন ৮
দীর্ঘ ৫৪ বছর পর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম চালু হয়েছে। এতোদিন পরও এ সেবা চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয়দের মাঝে আনন্দ বিরাজ করছে। অফিস চলাকালীন সময়ে রোগীরা সরকারী নির্ধারিত ফি দিয়ে আলট্রাসনোগ্রাম করতে পারবেন। বুধবার (৩ আগস্ট) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনোগ্রাম সেবাটি উদ্বোধন করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো: ইব্রাহিম টিটন। উদ্বোধন
নওগাঁর পত্নীতলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে এসময় দুইটি গরুও মারা গেছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মিরাপুর মাঠে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মহব্বত আলী (১১)। সে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের এছার আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মহব্বত আলী বাড়ির পাশের মিরাপুর গ্রামের মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য
নাটোরের বড়াইগ্রাম উপজেলার হাসপাতালে পরীক্ষা ছাড়া অপারেশন করে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার রাতে জোনাইলের ওআরখান মেমোরিয়াল হাসপাতাল ও ডায়গনিষ্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মেহতাজুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। নবজাতকের বাবার নাম আলমগীর হোসেন (৪০) মা আছিয়া বেগম (৩৫)। তারা দ্বারিকুশী প্রতাবপুর গ্রামের দম্পতি। আলমগীর অভিযোগ করে
নওগাঁর ধামইরহাট জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউএনও মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামীলীগের সম্পাদক ও প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, কাউন্সিলর আমজাদ হোসেন,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলেও বন্ধ হচ্ছে না মাদক ব্যবসা। ভারত থেকে পানির স্রোতের মতো আসছে বিভিন্ন মাদকদ্রব্য। এতে ধ্বংস হচ্ছে যুবসমাজ। ভূরুঙ্গামারী উপজেলার তিন দিকে ভারতীয় সীমান্ত থাকায় সীমান্ত গলিয়ে অবাধে মদ, গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক আসছে। প্রতিদিন লাখ লাখ টাকার মাদক কেনাবেচা হচ্ছে।
আমি যেখানেই চাকরি করি, সেই এলাকাকে আমার নিজের এলাকা মনে করি। আমি নিজেকে সবসময়ই ভুক্তভোগী পরিবারের একজন সদস্য মনে করে দায়িত্ব পালন করি। বিএমপি'র সকল সদস্য সহ আপনাদের সবাইকে সাথে নিয়ে, সবার সহযোগিতা নিয়ে আমি বরিশালকে একটি মডেল মেট্রোপলিটন বানাতে চাই। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার) বুধবার (০৩ আগস্ট) মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিয়ময়
মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে চলন্ত বাসের নিচে মাথা দিয়ে অজ্ঞাত এক নারী (৫০) আত্মহত্যা করেছেন। বুধবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) (ভারপ্রাপ্ত) মেজবাহ উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সকাল থেকেই অজ্ঞাত ওই নারী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাঘুরি করছিলেন। সে চলন্ত বাস, ট্রাকের নিচে মাথা দেওয়ার
বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রালয়ের কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের দেশে কোন ধরনের হাহাকারের মত খাদ্য সংকট নেই। দেশের মানুষ আমাদের সাথে ছিল থাকবে। আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। বিগত দিনে বিএনপি-জামাত জোটের দুঃশাসন, অপশাসন ও লুঠপাটের কারনে মানুষ অস্তির হয়ে পড়েছিল। বর্তমানে বাংলাদেশে সেরকম অবস্থার সৃষ্টি হয়নি। বুধবার সকাল ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তন সভা মঞ্চে বিদ্যমান
নওগাঁর আত্রাইয়ে মাদক, ওয়ারেন্ট ও মারামারি মামলার সাত আসামী জেল হাজতে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে থানা পুলিশ। আটককৃতদের বুধবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত মাদক মামলার আসামী হলো উপজেলার শিমুলিয়া গ্রামের মুকুল হোসেনের ছেলে শাওন হোসাইন, একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আশিক আলী, সাহাগোলা গ্রামের মৃত মোবারক খামারুর ছেলে সাজু খামারু। ওয়ারেন্টভুক্ত মামলার
গলায় ফাঁস দেয়া অবস্থায় বরিশালে সাংস্কৃতিক কর্মী এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে বরিশাল নগরীর উত্তর মল্লিক রোডের বাসা থেকে সামসুন্নাহার নিপা (২৫) নামে যুবতীর লাশ উদ্ধার করা হয়। নিপা নগরের উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের কন্যা। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম। তিনি বলেন, ঘরের আড়ার সাথে গলায় ফাঁস
অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রাম বুধবার ১৮ জন পরুষ, নারী ও শিশুকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। এর মধ্যে ১০ জন পুরুষ, দুইজন শিশু ও ৬ জন নারী রয়েছে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলমি মোঃ তারেক বুধবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৬টার দিকে
ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম মারা গেছেন। বুধবার (৩ আগষ্ট) বিকেল ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন। এনিয়ে এ সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যু হলো। সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩১ জুলাই) ভোলায় আয়োজিত বিএনপির
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে মুজিববর্ষে হতদরিদ্র দুস্থ প্রতিবন্ধী, স্বামীহারা বিধবা নারীসহ গৃহহীন- ভূমিহীন ৪শ, ৬৯ পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা। মাটিরাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডের দূর্গম এলাকায় গৃহহীন-ভূমিহীন হতদরিদ্র দুস্থ প্রতিবন্ধী বিধবা নারী সহ অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার
লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় পুলিশ চেকিং চলাকালে সময় টেলিভিশনের পরিচয় দানকারী এক ভূয়া সাংবাদিককে ২ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ ।মঙ্গলবার(২আগস্ট) দুপুরে জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজার পাশে পুলিশ চেকিং সময় এই ভূয়া সাংবাদিক আটক হয়।গাঁজাসহ আটককৃত ভূয়া সাংবাদিকের নাম জসিম উদ্দিন বাবু(৩২)।সে কুড়িগ্রাম সদর উপজেলার কালেমৌজা এলাকার মৃত আব্দুস সালামের পুত্র। জানা যায়,মঙ্গলবার দুপুরে তিস্তা টোল প্লাজায়
দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের ইতিহাসে একসঙ্গে ৪০ জেলার নতুন এসপি নিয়োগের ঘটনা এবারই প্রথম।বুধবার (৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে। পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে নেত্রকোণার পুলিশ সুপার আকবর আলী মুনসীকে পাবনায়, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে চট্টগ্রাম, মাদারীপুরের
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যারা হুন্ডির মাধ্যমে টাকা আনে তারা বিবেকের কাছে দায়ী থাকবেন। বুধবার (৩ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হুন্ডিতে না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা সবসময় অফিসিয়াল
নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে কিছু রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক এবং বেশির ভাগই নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি করেছে। নির্বাচন কমিশনার আহসান হাবীব খান বলছেন, নির্বাচনকালীন সরকার পদ্ধতি নির্ধারণ পুরোপুরি রাজনৈতিক ও সরকারের বিষয়। নির্বাচনের সময় যে সরকারই থাকুক ইসি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।নির্বাচন বিশ্লেষকরা বলছেন, শুধু দলগুলোর দাবি অবহিত করা নয়, গ্রহণযোগ্য নির্বাচন করতে তত্ত্বাবধায়কের বিকল্প বা করণীয় বিষয়ে সরকারকে
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এদেশের মানুষের কল্যাণ হয় না বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।১৫ই আগস্টের দুঃসহ স্মৃতিচারণ করে বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটি জীবন উৎসর্গ করেছিলেন, সেই বাঙালি হয়ে কীভাবে ঘাতকরা জাতির পিতার বুকে গুলি চালিয়েছিল! তিনি বলেন, ঘাতকরা একসময় আমাদের বাসায় নিয়মিত আসা-যাওয়া করত। আজও তারা তৎপর, আমাকে ও আওয়ামী লীগকে
দুই বছর আগে 'জিনের বাদশা' পরিচয়ে আরজু আক্তারকে ফোন করেন জাকির হোসেন বাচ্চু। কথা বলতে গিয়ে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ে করেন। তবে প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ অনৈতিক কাজে ব্যয় করা নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও দু'জনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল আগের মতোই। সম্প্রতি আরজু বুঝতে পারেন,
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ রাব্বিতুল ইসলাম রাব্বীকে অপহরণের দায়ে ওই মাদ্রাসার দুই জন শিক্ষককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার মধ্য রাতে টাঙ্গাইল থেকে রবিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম নামে ওই দুই শিক্ষককে গ্রেফতার করেন র্যাবের একটি দল। বুধবার সকালে হাতীবান্ধা থানা পুলিশের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী আলিমের ডাঙ্গা হাফিজিয়ার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবৈধ ড্রেজিং মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন বন্ধে আজও অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২ আগস্ট) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো. ইসমাইল শেখ এর ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর রহমান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ড্রেজার মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ৩০টি ড্রেজিং এর
ফরিদপুরে অবৈধ পিস্তল ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে ।আজ বেলা একটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এই ব্যাপারে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার(পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল সহ ফরিদপুরের বিভিন্ন পত্রপত্রিকার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, রাত আনুমানিক ২ঘটিকায় ফরিদপুর জেলার
দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (৩ আগস্ট) আবহাওয়ার বিশেষ সতর্কতা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে