মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পড়ার ঘটনায় সরকার এ মুহূর্তে সেনা মোতায়েন করা নিয়ে কিছু ভাবছে না বলে জানিয়েছেন, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। খুরশেদ আলম বলেন, আজ সবাইকে নিয়ে উচ্চপর্যায়ের মিটিং হয়েছে। বাংলাদেশের যত এজেন্সি আছে, তাদের সঙ্গে যোগাযোগ
বরিশাল সদর উপজেলার ৭ নং চরকাউয়া ইউনিয়নের চরআইচা ৬নং ওয়ার্ড পুলের হাটের শাখা সড়কটি এখন মরন ফাঁেদ পরিনত হয়েছে। দীর্ঘ দেড় বছরেও সংস্কার না হওয়ায় বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। চরআইচা গ্রামের সঙ্গে বরিশাল সদরসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগের একমাত্র ব্যস্ততম সড়কটির বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে ঐ গ্রামের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, বেহাল দশার এই সড়কটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি না থাকায়
রানির প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বনেতাদের সঙ্গে ঐতিহাসিক ওয়েস্টমিনস্টার হলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে সঙ্গে নিয়ে রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি সেখানে যান। এসময় তিনি ল্যাঙ্কাস্টার হাউজে একটি শোক বইতে স্বাক্ষর করেন। কফিনে শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা ছাড়াও আরও ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং নিউজিল্যান্ডের
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। রোববার দুপুরে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলার আসামী রবিউল ইসলাম আপীল শর্তে জামিন নিতে গেলে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতের বিচারক সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তার ভাইরা শাহিনকে দন্ডবিধির ৩২৩ ধারায় দোষি সাব্যস্ত
রাজবাড়ীতে কলা বাগানে গাঁজা চাষের অপরাধে চাষি হিদ গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় কলা বাগান থেকে ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে বিলনয়াবাদ এলাকায় চাষি হিদ গাজীর কলা বাগান থেকে ৬টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হিদ গাজী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মুলঘর গ্রামের মৃত
জ্বালানী তেল, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, দেশের বিভিন্নস্থানে বিএনপি নেতা কর্মীদের হত্যা, নির্যাতন ও উল্টো মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য
জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০২২ প্রতিযোগীতায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিদুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা পদক ২০২২ এর উপজেলা বাচাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে বাছাই কমিটি তাকে নির্বাচিত করেন।তিনি অ২র এর হাকিমপুুর উপজেলার একমাত্র জেলা অ্যাম্বাসেডর। করোনা কালিন সময়ে তিনি অন-লাইনে স্থানীয় হাকিমপুর অনলাইন
নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে একহাজার ত্রিশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ রবিবার বিকেল ৪টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পশ্চিম এর অফিসার ইনচার্জ আবুল কালাম এর
দিনাজপুরের হিলিতে গরীব অসহায় দুস্থ্য মানুষদের নির্ভুলভাবে স্বাস্থ্য সেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.খুরশীদ আলম। এসময় ডেন্টাল পরিচালক ডা: লাইলী আকতার,প্রোগ্রাম ম্যানেজার ডা: আব্দুল ওয়াদুদ,সিভিল সার্জন ডা.এএইচএম বোরহান উল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শ্যামল কুমার দাস,ডিপিএম ডা: তানভীর আহম্মেদসহ
উদ্দেশ্যপ্রণোদিত সাজানো মামলায় গ্রেফতার হওয়া দৈনিক ভোরের কাগজের পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি রুবেল হাওলাদারের নি:শর্ত মুক্তির দাবি তুলেছেন স্থানীয় সাংবাদিক সমাজ। রোববার দুপুর ১ টায় উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ দাবি তোলেন তারা। ঘন্টাব্যাপী উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচিতে স্থানীয় গনমাধ্যমকর্মী ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক রুবেলের বিরুদ্ধে করা মামলা দ্রুত প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির
ক্রিকেটার আল আমিন হোসেনকে নারী নির্যাতনের অভিযোগে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় শৈলকুপা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন আল আমিন হোসেনের স্ত্রী ইসরাত জাহান মিশুর স্বজন ও এলাকাবাসী। বিভিন্ন পোষ্টার, ব্যানার, প্লাকার্ড হাতে বিক্ষোভ-মানববন্ধনে সবাই অংশ নেয় ।দীর্ঘদিন ধরে স্ত্রী মিশুর উপর নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার দুই ছেলের ভোরণ পোষনের
মোংলায় আসহায় গরীব ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের সিদ্ধ চালের পরিবর্তে কম মুল্যের নিন্মমানের আতব চাল সরবরাহ ও ওজনে কম দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে।এনিয়ে চরম ক্ষুদ্ধ হয়েছেন এলাকাবাসী।প্রতিবাদে তারা রবিবার ১৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলের বিরুদ্ধে এসব অভিযোগ করেন এলাকাবাসী।তার বিচার চেয়ে এলাকাবাসী চেয়ারম্যানের
সীমাহীন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দূর্নীতির অভিযোগে মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুনের বিরুদ্ধে তদন্ত কমিটির কাজ শুরু হয়েছে। (১৮ই সেপ্টেম্বর) রবিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত তদন্ত কমিটি লাভলী খাতুনের অনিয়ম, অর্থ আত্মসাৎ ও দূর্নীতির বিষয় নিয়ে প্রতিবেদনের কাজ করে। এর আগে বিভিন্ন গণমাধ্যমে লাভলী খাতুনের বিরুদ্ধে অর্ধকোটি টাকা লুটপাটের সংবাদ প্রকাশিত হওয়ায় তদন্ত কমিটি গঠন করে
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বর্ষা মৌসুমে লবণাক্ত এলাকায় অমৌসুমি তরমুজ চাষ করে সফলতা অর্জন করেছেন কৃষকরা। অসময় তরমুজ পেয়ে যেমন তৃপ্ত হচ্ছে মানুষ, তেমনি ভাল মূল্য পেয়ে লাভবান হচ্ছে চাষীরা। উপজেলার বড়দল ইউনিয়নে এক ফসলী (আমন ধান) চাষাবাদ হয়ে থাকে। ফলে বছরের অধিকাংশ সময় জমি পতিত থাকে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’ প্রসপারিটি প্রকল্পের আওতায় পতিত জমি কাজে লাগাতে এবং বছরে
হজরত মুহাম্মদ (সাঃ) কে আবমাননা ও ইসলাম ধর্মের মুসলিমদের অনুভূতিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে অঘাৎ করার দায়ে হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দী গ্রামের কারিকর পাড়ার শেখ মেহেদি হাসান ওরফে ফকিরকে ঢাকার বাসাবো এলাকা থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ হরিণাকুণ্ডু থানা পুলিশ। হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশে সোর্স নিয়োগের মাধ্যমে খবর পেয়ে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকায় অভিজান পরিচালেনা
প্রয়োজনীয় সংস্কার না করায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি সরকারি অফিসের ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ে। এতে গুরুত্বপূর্ণ সব সরকারি কাগজপত্র ভিজে নষ্ট হওয়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। বৃষ্টি এলেই কাগজপত্র ঢাকতে পলিথিন নিয়ে ছোটাছুটি করতে হয় অফিস সহায়কদের। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের খাদ্য নিয়ন্ত্রকের অফিস, প্রকল্প বাস্তবায়নের স্টোর রুম ও যুব উন্নয়ন কার্যালয়ে এ চিত্র দেখা গেছে। খাদ্য নিয়ন্ত্রক অফিসের অফিস
রাজবাড়ীর গোয়ালন্দে দূর্বৃত্তের গুলিতে আহত ইয়ার আলী প্রামানিক (৫৫) নামের এক আত্মসমর্পনকরী চরমপন্থী টানা ৮দিন মৃত্যুর সাথে পনঞ্জা লড়ে অবশেষে রোববার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন। জানা যায়, জীবনের শুরুতেই সর্বহারা পার্টির চরমপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন গোয়ালন্দের ইয়ার আলী প্রামানিক। দীর্ঘদিন সেই চরমপন্থী রাজনীতি করতে গিয়ে কখনো জেলে আবার কখনো আত্মগোপনে থেকে এক পর্যায়ে স্বাভাবিক জীবনে ফিরতে উদগ্রীব
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বস্ত্র প্রকৌশলীদের সহায়তা দিতে আমাদের যা যা করণীয়, তাই করব। আমরাও চাই না বিদেশিরা দেশের ডলার নিয়ে যাক। রোববার (১৮ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘বস্ত্র এবং তৈরি পোশাকশিল্পে বিদেশি কর্মীদের আধিপত্য-আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের দক্ষ জনশক্তি কাজে লাগাতে পারলেই ছয়
রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদন মুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাঃ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী ব্যাক্তিগত তহবিল থেকে ফরিদপুর সদর উপজেলার মমিন খাঁর হাট সংলগ্ন (নর্থ চ্যানেল) নবুগ্রাম ইমাম বাড়ির উন্নয়ন কাজে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মোস্তফা মুন্সী ইমাম বাড়ির কমিটির হাতে উন্নয়ন কাজে ব্যবহারের জন্য নগদ অর্থ ৫০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ দুই শর্তে আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। রোববার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনে সম্মতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। কাজেই আদালতে নির্ধারিত আগের শর্ত অনুযায়ী মেয়াদ ৬ মাস বৃদ্ধি
ঢাকার পল্লবীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় জেলা শহরের কুরপাড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু তার স্ত্রী শামীমা বরকত লাকিসহ ৪ জনের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। তার স্ত্রীর হাত ভেঙে গেছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে এ ঘটনা ঘটে। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন িবলেন, বিকেলে নোয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিলেন বুলু। মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজারে স্থানীয়
কুমিল্লার চান্দিনায় পরীক্ষা চলাকালে হলের ভিতরে দাখিল পরীক্ষার্থীদের পিটিয়েছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে পরীক্ষার্থীদের পিটিয়ে ৩টি স্কেল ভাঙার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শনিবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দীনকে ওই কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা’র অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার প্রথম দিনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন নির্বাচনে যেতে ভয় পায়। তাই তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে আসছে। উচ্চ আদালনের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন মিউজিয়ামে চলে গেছে। সেই ব্যবস্থা আর ফিরে আসবে না। বিএনপি আজকে নিরপেক্ষ সরকার চায়, একসময় তারাই বলেছিল নিরপেক্ষ মানেই পাগল আর শিশু। নির্বাচনে আসুন, জগা খিচুরীর ঐক্য করে